Haresha Kitchen

  • Home
  • Haresha Kitchen

Haresha Kitchen ✨Assalamu-Alaikum.✨
Welcome to Haresha Kitchen – where taste meets tradition! 🥘✨
Discover easy recipes, cooking tips, and delicious dishes made with love.

From everyday meals to special treats, we share flavors that bring families together. ❤️👩‍🍳

12/02/2026

মজাদার নুডুলস

12/02/2026

বাংলাদেশে জাতীয় সংসদ বা স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটের ফলাফল দ্রুত এবং সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইলেকশন কমিশন (ইসি) সম্প্রতি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামের একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপটি ব্যবহার করে ভোটাররা রিয়েল টাইমে ফলাফল দেখতে পারবেন এবং নির্বাচনি তথ্য সহজে জানতে পারবেন।

জেনে নিন কীভাবে ঘরে বসেই এই অ্যাপের মাধ্যমে ভোটের ফলাফল জানতে পারবেন-

অ্যাপ ডাউনলোড ও ইনস্টলেশন: অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে উভয়েই পাওয়া যাবে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ লিখে সার্চ করে ডাউনলোড করা যাবে। ডাউনলোডের পর ফোনে ইনস্টল করে অ্যাপটি ওপেন করতে হবে।

অ্যাকাউন্ট বা লগইন প্রক্রিয়া: সাধারণত ভোটের ফলাফল দেখার জন্য লগইন করতে হয় না। তবে ব্যক্তিগত ভোটার তথ্য বা ইভিএম সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে অ্যাপটি আপনাকে ভোটার আইডি বা জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে লগইন করতে বলবে। লগইন করলে ভোটের নথি, ভোটার স্ট্যাটাস এবং নির্বাচনী কেন্দ্র সম্পর্কিত তথ্য পাওয়া যাবে।

ভোটের ফলাফল দেখার ধাপনির্বাচন ও কেন্দ্র নির্বাচন: অ্যাপের হোম স্ক্রিনে ‘ইলেকশন রেজাল্টস’ বা ‘ভোটিং রেজাল্টস’ অপশনটি থাকবে। এখানে নির্বাচনের ধরন নির্বাচন করতে হবে (জাতীয় সংসদ, উপজেলা, পৌরসভা, বা ইউনিয়ন নির্বাচন)। এরপর জেলা ও উপজেলা/ওয়ার্ড নির্বাচন করতে হবে।

খ. কেস্টিং এবং ফলাফল: নির্বাচনি কেন্দ্র অনুযায়ী ভোটের লাইভ আপডেট দেখার সুযোগ থাকবে। প্রতিটি কেন্দ্রে ভোট গণনার পর ফলাফল সরাসরি অ্যাপে আপলোড হবে। ভোটের ভোটের সংখ্যা, প্রার্থী বা দল অনুযায়ী ভাগফল এবং ভোটের শতাংশ দেখা যাবে।

গ. গ্রাফ এবং চার্টের মাধ্যমে উপস্থাপনা: অ্যাপটি ফলাফলকে গ্রাফ বা চার্টে দেখায়, যাতে কোন প্রার্থী বা দলের অবস্থান সহজে বোঝা যায়। লাইভ আপডেটের ফলে ভোটের ধাপ ধাপে অগ্রগতি দেখা যাবে।

দ্বিতীয় বিয়েআলহামদুলিল্লাহ! এবার ঠিক আছে, পরকীয়া করলে ৫ বছরের জেল... স্ত্রীর অনুমতি ও সালিশি পরিষদের অনুমতি ছারা দ্বিত...
21/01/2026

দ্বিতীয় বিয়ে

আলহামদুলিল্লাহ! এবার ঠিক আছে,
পরকীয়া করলে ৫ বছরের জেল...
স্ত্রীর অনুমতি ও সালিশি পরিষদের অনুমতি ছারা দ্বিতীয় বিয়ে করলে ৮ বছরের জেল...
স্ত্রী কে তালাকের হুমকি দিলে ২ বছরের জেল...
পূর্বের বিয়ে গোপন করে বিয়ে করলে ১০ বছরের জেল ও জরিমানা।।
সুতরাং সাবধান ✋

#দ্বিতীয় #বিয়ে #পরকিয়া #জেল

আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ।
20/01/2026

আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ।

যে কারণে খুন হলেন মা ও মেয়ে।নির্মমতা কখনোই হঠাৎ আসে না—কখনো তা জন্ম নেয় লোভ, ভয় আর রাগের অন্ধকারে।কেরানীগঞ্জে মা ও মেয়ের...
16/01/2026

যে কারণে খুন হলেন মা ও মেয়ে।

নির্মমতা কখনোই হঠাৎ আসে না—কখনো তা জন্ম নেয় লোভ, ভয় আর রাগের অন্ধকারে।
কেরানীগঞ্জে মা ও মেয়ের এই হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, এটি ছিল পরিকল্পিত, নিষ্ঠুর এবং বিবেকহীন এক অপরাধ। একটি দেড় লাখ টাকার এনজিও ঋণ—যার বোঝা বইতে না পেরে শিক্ষিকা মীম নিজের দায় চাপিয়ে দিয়েছিলেন অন্যের কাঁধে। সেই ঋণের জামিনদার ছিলেন রোকেয়া রহমান। টাকা পরিশোধ না হওয়ায় এনজিওর চাপ গিয়ে পড়ে রোকেয়ার ওপর।
এই কষ্টের কথাই রোকেয়ার মেয়ে ফাতেমা তার শিক্ষিকার কাছে বলেছিল—একজন ছাত্রীর সরল অভিযোগ, একজন মায়ের অসহায় আর্তি। কিন্তু সেই কথাই কাল হয়ে দাঁড়ায়। শিক্ষিকার মনে জন্ম নেয় ক্ষোভ, রাগ আর প্রতিশোধের নেশা। কথার কাটাকাটির এক পর্যায়ে জ্ঞান, মানবতা আর শিক্ষকতার সব মূল্যবোধ পায়ের নিচে ফেলে মীম নিজের ছাত্রীর গলা টিপে ধরে। মুহূর্তেই নিভে যায় ফাতেমার ছোট্ট প্রাণ।
এখানেই থেমে যায়নি অমানবিকতা। মীম ফোন করেন রোকেয়াকে—মিথ্যা বলেন, “আপনার মেয়ে অসুস্থ।” বুকভরা দুশ্চিন্তা নিয়ে মা ছুটে আসেন সন্তানের কাছে। কিন্তু তিনি জানতেন না, সেখানে অপেক্ষা করছে মৃত্যু। পরিকল্পনা অনুযায়ী, মীমের ছোট বোন পেছন থেকে ওড়না পেঁচিয়ে ধরেন রোকেয়ার গলায়। দু’জন মিলে নিশ্চিত করে একজন মায়ের শেষ নিঃশ্বাস।
হত্যার পরও বিবেক জাগেনি। মাকে খাটের নিচে, মেয়েকে বাথরুমের ফলস ছাদে লুকিয়ে রাখা হয়—যেন মানুষের জীবন কেবল ঢাকতে পারা কোনো বস্তু।
একটি ঋণ, একটি চাপ, একটি রাগ—সব মিলিয়ে ঝরে গেল দুটি জীবন। নিভে গেল একটি মেয়ের ভবিষ্যৎ, ভেঙে পড়ল একটি মায়ের পৃথিবী।
আজ শিক্ষিকা মীম আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। আর বয়স কম হওয়ায় তার বোনকে পাঠানো হয়েছে কিশোর সংশোধনাগারে। কিন্তু প্রশ্ন থেকেই যায়—এই সমাজে কতটা ভয়ংকর হয়ে উঠলে একজন শিক্ষক নিজের ছাত্রীর হাতেই মৃত্যু লিখে দেয়?
এই মৃত্যু শুধু মা ও মেয়ের নয়—এই মৃত্যু আমাদের মানবিকতার।

অন্যের দোষ ধরে কাউকে খোঁচা দিয়ে অপমানের সুরে কথা বললে ব্রেইনে তাৎক্ষণিক ডোপামিন নিঃসরন হয় ফলে কিছুক্ষণের জন্য খুব ভালো অ...
03/01/2026

অন্যের দোষ ধরে কাউকে খোঁচা দিয়ে অপমানের সুরে কথা বললে ব্রেইনে তাৎক্ষণিক ডোপামিন নিঃসরন হয় ফলে কিছুক্ষণের জন্য খুব ভালো অনুভূতি হয়। এটা সাময়িক এবং লোভনীয় । ডোপামিনের নিঃসরন কমে যাবার সাথে সাথেই আবার হতাশা অনুভূত হয়। এমন চিন্তাধারায় ব্রেইন ও শরীর কমফোর্ট জোনে থাকে তাই এই অভ্যাস মানুষকে হতাশাগ্রস্ত জীবন যাপনে অভ্যস্ত করিয়ে ফেলে।

শুভ সকাল আজ শনিবার, ৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ১৯ পৌষ ১৪৩২ বাংলা, ১৩ রজব ১৪৪৭ হিজরি।
03/01/2026

শুভ সকাল
আজ শনিবার, ৩ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ১৯ পৌষ ১৪৩২ বাংলা, ১৩ রজব ১৪৪৭ হিজরি।

নাম জানি না
02/01/2026

নাম জানি না

31/12/2025

Cheers to 2026🍷😆✨

কুয়াশার চাদরে ঘেরা এই সকাল শুভ হোক সবার জন্য। শুভ সকাল
25/12/2025

কুয়াশার চাদরে ঘেরা এই সকাল শুভ হোক সবার জন্য। শুভ সকাল

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। উনাকে আমার একটু ব্যতিক্রম এই মনে হয়। কারণ, আমাদের আর সব কয়জন বাবা মা যেখানে বাচ্চাদের ক...
23/12/2025

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। উনাকে আমার একটু ব্যতিক্রম এই মনে হয়। কারণ, আমাদের আর সব কয়জন বাবা মা যেখানে বাচ্চাদের ক্যারিয়ার গড়ার জন্য আইবুড়ো বানিয়ে রাখতে পছন্দ করে। সেখানে উনি ছেলেমেয়েদের খুব অল্প বয়সেই ঘর-সংসার করার জন্য উদ্যোগ নিচ্ছেন।

৩ বছর আগে বড় ছেলে শাফকাত আসিফ রণর বিয়ে দিয়েছেন এই শিল্পী। এবার তার ছোট ছেলেও বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। বিষয়টি গায়ক নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।

তার ভেরিফাই ফেসবুকে লিখেছেন, আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। জনাব বাদল শাহরিয়ার এর মেয়ে লামিয়া তানজিম শ্রেয়সী এখন আমাদের বৌ'মা। এবার আত্মীয়তা ব্রাহ্মণবাড়িয়ায়।

রুদ্র এবং শ্রেয়সী নতুন জীবনে পদার্পন করেছে। তাদের দাম্পত‍্য জীবন সুখী এবং সুন্দর হউক। আপনাদের কাছে আমার ছেলে এবং বৌ'মার জন‍্য দোয়া চাই।

আমার বড় ছেলে শাফকাত আসিফ রণ কানাডার টরন্টোতে একটি ব‍্যাংকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, ছুটি মেলেনি। টরন্টোতেই বড় বৌ'মা ইসমাত শেহরীন ঈশিতার পরীক্ষা থাকায় তারা বিয়েতে অনুপস্থিত। তাদের খুব মিস করছি, আর এটাই জীবন।

সবাই ভাল থাকুন, সুস্থ‍্য থাকুন, সুন্দর থাকুন।

ভালবাসা অবিরাম...

18/12/2025

আমাদের ওসমান হাদি বেঁচে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি

Address


Telephone

+8801676162240

Website

Alerts

Be the first to know and let us send you an email when Haresha Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Haresha Kitchen:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram