14/04/2026
বারডেম হাসপাতালের নিউরলোজি বিভাগ আয়োজন করেছিল 'World Parkinson's Day' উপলক্ষে এক সেমিনার। সেটা ছিল গত ১১ ই এপ্রিল। আলোচনায় উঠে আসলো দীর্ঘমেয়াদি এই রোগের নানা গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত দিক। যেমন, এই রোগ বলতে প্রথমেই মাথায় আসে হাত পা মাথা কাপা, হাটতে সমস্যা, শরীরে শক্ত ভাব। আদতে, এসব লক্ষ্মণের অনেক আগেই রোগীর আরও কিছু লক্ষ্মণ দেখা দিতে পারে, যেমন বিষন্নতা, উদবিগ্নতা, ঘুমের সমস্যা ইত্যাদি। তাছাড়া, পারকিন্সস রোগ সনাক্ত হওয়ার পরেও এসব মানসিক সমস্যা দেখা দিতে পারে, গড়ে ২৫% এর বিষন্নতা, ২৫% এর উদবিগ্নতা বা এংজাইটি টেনশন আর ২৫% এর সাইকোসিস মানে অহেতুক সন্দেহ বা গায়েবি আওয়াজ শোনা বা গায়েবি কিছু দেখা। এসব লক্ষ্মণ রোগী এবং তার কেয়ার গিভারকে বুঝিয়ে বলতে হবে এবং প্রয়োজনে অল্প সময়ের জন্য কিছু ঔষধ দিতে হতে পারে। সব শেষ কথা এটা এমন একটা রোগ যেখানে নিউরলজিস্ট ছাড়াও আরও অনেকের গুরুত্বপূর্ণ ভুমিকা আছে, যেমন সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট। আসুন পারকিন্সন্স রোগে আক্রান্ত প্রতিটা ব্যাক্তির পাশে আমরা সকলে দাড়াই হাতে হাত রেখে।
ধন্যবাদ, বারডেম নিউরোলজি বিভাগের সবাইকে এই সেমিনারে আমাদের নিমন্ত্রণ জানানোর জন্য।