Dietician Hamida Barsha

Dietician Hamida Barsha Online consultancy
Offline consultancy

27/02/2026
09/02/2026
সরিষার তেল আমাদের ঘরের রান্না থেকে শরীরের যত্ন সব জায়গায়ই এক অসাধারণ উপকারি তেল। গায়ে লাগানো (Body massage)রক্তসঞ্চালন ব...
15/11/2025

সরিষার তেল আমাদের ঘরের রান্না থেকে শরীরের যত্ন সব জায়গায়ই এক অসাধারণ উপকারি তেল।
গায়ে লাগানো (Body massage)রক্তসঞ্চালন বাড়ায়। শীতের সময় ত্বক নরম রাখে। পেশি ব্যথা বা ঠান্ডাজনিত অস্বস্তিতে আরাম দেয়। শরীরে উষ্ণতা তৈরি করে। শীতে অনেক পরিবার বাচ্চাদের গায়ে সরিষার তেল মালিশ করে।পেশি ও হাড় মজবুত করতে সাহায্য করে। ঠান্ডা–কাশির ঝুঁকি কমাতে সহায়ক। শীতকালে ব্যবহার শরীরকে উষ্ণ রাখে। ত্বকের শুষ্কতা কমায়। জয়েন্ট পেইন থাকলে মালিশে আরাম দেয়।
এখন আসি ভর্তায়, সরিষার তেল ভর্তার স্বাদই বদলে দেয়! আলু ভর্তা, বেগুন ভর্তা, সর্ষে ভর্তা, ডাল ভর্তা ডিম ভর্তা
সবকিছুতেই এর কাঁচাগন্ধ একটা আলাদা ফ্লেভার আনে।
মুড়ি + পেঁয়াজ + কাঁচামরিচ + সরিষার তেল। এই কম্বিনেশনটা আমাদের ঐতিহ্যের স্বাদ! হালকা খাবার। সহজ পাচ্য

এছাড়া ইলিশ মাছ ভাজায়। সরিষার তেল না হলে ইলিশ ভাজার স্বাদই আসে না—ইলিশের গন্ধ ও ফ্লেভার বাড়ায়। বেশি তাপ সহ্য করতে পারে, তাই ফ্রাইয়ে ভালো খাস্তা ভাব দেয়। যাস্ট জিভে জল চলে আসল।

সরিষার তেলে থাকে MUFA (Monounsaturated Fat),PUFA, বিশেষ করে Omega-3।

এক্টু বুঝিয়ে বলি, MUFA = Heart Friendly FatPUFA = “Brain + Anti-inflammatory Fat.

শরীর সহজে ভেঙে শক্তি হিসেবে ব্যবহার করে। LDL কমাতে / HDL বাড়াতে সহায়তা করে।।Fat oxidation একটু বাড়ায় (চর্বি পোড়ানোর ক্ষমতা)

Thermogenesis বাড়ায় (Heat Production)

সরিষার তেলের ঝাঁঝালো উপাদান Allyl isothiocyanate শরীরে সামান্য thermogenic effect তৈরি করে।
এর মানে: শরীর ক্যালরি পোড়াতে একটু বেশি সক্রিয় হয়।

সরিষার কাঁচা তেলের ঝাঁজ— লালা (saliva), পাকস্থলীর এনজাইম, পিত্তরস bile Juice সামান্য বাড়িয়ে দেয়।ফলে, হজম দ্রুত হয় InterestingIy ফ্যাট ও কার্বোহাইড্রেট ব্রেকডাউন সহজ হয়।
Anti-inflammatory Effect ওমেগা–৩ এর কারণে—সেলুলার ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে. Metabolic rate-এর overall efficiency একটু ভালো হয়... পরিমিত সরিষার তেল—কোষে গ্লুকোজ uptake ভালো করে. post-meal glucose spike কিছুটা কমায়
(বিশেষ করে refined oil-এর তুলনায় ভালো)

এখন আসি খাবেন কিভাবে?

সরিষার কাঁচা তেলের ঝাঁজ— অন্ত্রের চলাচল (motility) একটু বাড়ায় খাবার দ্রুত হজম হতে সাহায্য করে এটা প্রমানিত কিন্তু কখন সমস্যা করতে পারে?
বেশি কাঁচা তেল acidity বাড়াবে। বা, Gastritis/GERD থাকলে কাঁচা তেল সাবধানে খাবেন। ভাজা খাবার বেশি হলে lipid oxidation হতে বিপরীত ফল হতে পারে??

তাহলে কি ভর্তা খাওয়ার আগে তেল গরম করে পিয়াজ বাগার দিয়ে খেলে ভাল? না কাঁচা পেয়াজ কাঁচা তেল দিয়ে চটকে ভর্তা খাওয়া ভালো?

আসলে ২ ধরনের ভর্তা মেকিং টা ২ জন মানুষের জন্য প্রযোজ্য। যাদের হাইপারটেনশন আছে তারা তেলে বাগার দিয়ে লবণ দিয়ে ভর্তা মাখাবেন আবার যাদের কোলেস্টেরল হাই তারা হাতে চটকে ভর্তা খাবেন।

কাঁচা পেঁয়াজ + কাঁচা সরিষার তেল কোন ক্ষেত্রে ভালো?
স্বাদের দিক থেকে আসল দেশি ভর্তার ঘ্রাণ কাঁচা তেলেই আসে। ফ্লেভার বেশি ঝাঁঝালো ও টাটকা।আলু, ডাল, বেগুন, সর্ষে ভর্তায় সেরা কম্বিনেশন। কাচা লবণ ( লো ব্লাড প্রেশার খেতে পারেন)
স্বাস্থ্যগত দিক, ওমেগা-৩ ও MUFA/PUFA সবচেয়ে বেশি থাকে।অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয় না। হজম এনজাইম স্টিমুলেশন হয় (কাঁচা তেলের ঝাঁজ)। তেল কম লাগে → ক্যালরি কম ( ১ গ্রামে ৯ কিলোক্যালরী )
যাদের উপযুক্ত: সাধারণ মানুষ. কম তেল খেতে চান। CVD-risk কমাতে চান।

যাদের সাবধানে , গ্যাস্ট্রিক/GERD। IBS পেশেন্ট। অম্লতা বেশি হয়—তাদের তেল সামান্য কম দিতে হয়

তেল গরম করে পেঁয়াজ বাগার দিয়ে ভর্তা → কোন ক্ষেত্রে ভালো?

স্বাদের দিক থেকে ঝাঁজ কমে।অনেকের পছন্দ মতো নরম স্বাদ হয়।পেঁয়াজ ভাজা সুবাস যোগ হয়। কাঁচা তেলের গন্ধ যারা সইতে পারে না তাদের জন্য পারফেক্ট
ঝাঁজ কমলে গ্যাস কম হয়। পেটের জন্য সহনীয়। তবে PUFA/MUFA কিছুটা নষ্ট হয়। ক্যালরি বাড়ে (কারণ বাগারে তেল বেশি লাগে)
গ্যাস্ট্রিক/GERD আছে বা কাঁচা তেলের গন্ধ সহ্য হয় না।বাচ্চাদের জন্য (ঝাঁজ কমাতে)
একটু বলি, GERD কি??? যখন পাকস্থলীর অ্যাসিড বারবার খাদ্যনালীতে উঠে আসে এবং বুকজ্বালা, গলা জ্বালা বা টক ঢেঁকুর তৈরি করে তখন তাকে GERD বলা হয়।
লিখলে শুধু লিখতেই ইচ্ছা করে।

ধন্যবাদ প্রিয় শিমুল আপা

With WebTal Pro – I just got recognised as one of their top fans! 🎉
21/10/2025

With WebTal Pro – I just got recognised as one of their top fans! 🎉

আজ CEND পরিবার ভালোবাসা ও আনন্দের সঙ্গে আমাদের প্রিয় প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী হামিদা বানু ম্যামের জন...
19/10/2025

আজ CEND পরিবার ভালোবাসা ও আনন্দের সঙ্গে আমাদের প্রিয় প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী হামিদা বানু ম্যামের জন্মদিন উদযাপন করেছে। যদিও তাঁর জন্মদিন ছিল গতকাল, আজ আমরা ভালোবাসা ও শ্রদ্ধায় ভরপুর এক সুন্দর আয়োজনে তাঁকে ফুলের শুভেচ্ছা জানাই। 💐

তাঁর দূরদর্শী নেতৃত্ব ও দিকনির্দেশনায় CEND আজ পুষ্টি ও ডায়েটেটিকস শিক্ষায় একটি অগ্রগামী ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

এই বিশেষ দিনে আমরা তাঁর সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘ পথচলার জন্য আন্তরিক শুভকামনা জানাই। 🌿

WebTal Pro পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভ জন্মদিনের শুভেচ্ছাপুষ্টিবিদ, পথ্যবিদ, লেকচারার ও গবেষক — আমাদের সবার প্রিয় কা...
18/10/2025

WebTal Pro পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভ জন্মদিনের শুভেচ্ছা
পুষ্টিবিদ, পথ্যবিদ, লেকচারার ও গবেষক — আমাদের সবার প্রিয় কাজী হামিদা বানু বর্ষা আপুকে জানাই অসীম শুভেচ্ছা ও ভালোবাসা। 💐

দেশ ও সমাজের কল্যাণে আপনার জ্ঞান, গবেষণা ও কর্মপ্রচেষ্টা আরও অনেক দূর এগিয়ে যাক — এই কামনাই করি।
আপনার জীবন হোক সুস্থতা, সাফল্য ও অনুপ্রেরণায় ভরপুর.... ❤️🌸

আমরা যখন প্রোটিনসমৃদ্ধ খাবার (যেমন— ডিম, মাছ, মাংস, দুধ) খাই, তখন তা সরাসরি রক্তে মিশতে পারে না।প্রোটিনকে আগে ভাঙতে হয় ছ...
11/10/2025

আমরা যখন প্রোটিনসমৃদ্ধ খাবার (যেমন— ডিম, মাছ, মাংস, দুধ) খাই, তখন তা সরাসরি রক্তে মিশতে পারে না।
প্রোটিনকে আগে ভাঙতে হয় ছোট ছোট অংশে — যাকে বলে অ্যামিনো অ্যাসিড।
এই কাজটাই করে এক আশ্চর্য এনজাইম — পেপসিন (Pepsin)।

পেপসিন কোথায় তৈরি হয়?

পেপসিন তৈরি হয় আমাদের পেটের (stomach) ভেতরে থাকা chief cells থেকে।
প্রথমে এটি inactive form এ থাকে, যার নাম pepsinogen।Pepsinogen + HCl → Pepsin

পেপসিন বড় বড় প্রোটিন অণু (যেমন ডিম, মাংস, দুধের কেসিন) ভেঙে ফেলে ছোট ছোট পেপটাইডে।
এই ভাঙা অংশগুলো পরে ছোট অন্ত্রে (small intestine) গিয়ে আরও ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়।

পেপসিন হলো পেটের এমন এক এনজাইম, যা প্রোটিনকে ভাঙে এবং শরীরের জন্য শোষণযোগ্য করে তোলে।
এটা ছাড়া আমরা প্রোটিনজাত খাবার হজমই করতে পারতাম না।

01/10/2025

PCOS মানে শুধু অনিয়মিত পিরিয়ড নয়। এটি একটি জটিল এন্ডোক্রাইন (Endocrine) বা হরমোনাল এবং মেটাবলিক (Metabolic) ডিসঅর্ডার, যা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। এর মূল কারণগুলোর মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স (Insulin Resistance) এবং ফলস্বরূপ হাইপারঅ্যান্ড্রোজেনিজম (Hyperandrogenism) বা পুরুষ হরমোনের আধিক্য অন্যতম, যা ডিম্বস্ফুটনে (Ovulation) বাধা সৃষ্টি করে।

✅ PCOS ব্যবস্থাপনায় চিকিৎসা:

১. মেটাবলিক নিয়ন্ত্রণ (Metabolic Control): PCOS ব্যবস্থাপনার ভিত্তি হলো ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণ করা। এর জন্য লো-গ্লাইসেমিক ইনডেক্স (Low-Glycemic Index) সমৃদ্ধ খাদ্যাভ্যাস, যেমন—লাল চাল, ডাল, ওটস এবং পর্যাপ্ত ফাইবারযুক্ত শাকসবজি গ্রহণ করা অপরিহার্য। পরিশোধিত শর্করা (চিনি, সাদা ময়দা) এবং ট্রান্স-ফ্যাট কঠোরভাবে পরিহার করতে হবে।

২. হরমোনাল ভারসাম্য ও শরীরচর্চা: ভারী ব্যায়ামের পরিবর্তে যোগব্যায়াম (Yoga), দ্রুত হাঁটা বা সাইক্লিংয়ের মতো মাঝারি তীব্রতার ব্যায়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে এবং ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত সহায়ক। নিয়মিত শরীরচর্চা অ্যান্ড্রোজেনের মাত্রা কমিয়ে হরমোনাল ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে।

৩. মানসিক সুস্থতা ও স্ট্রেস ম্যানেজমেন্ট: PCOS-এর সাথে মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্ণতার গভীর সম্পর্ক রয়েছে। দীর্ঘস্থায়ী মানসিক চাপ কর্টিসল (Cortisol) হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা ইনসুলিন রেজিস্ট্যান্সকে আরও জটিল করে তোলে। তাই মেডিটেশন, পর্যাপ্ত ঘুম এবং প্রয়োজনে কাউন্সেলিং চিকিৎসার একটি অপরিহার্য অংশ।

🩺 আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতায় দেখেছি, বহু নারী শুধু সঠিক জীবনযাত্রা এবং বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে PCOS-জনিত বন্ধ্যত্বকে জয় করেছেন। এটি কোনো স্থায়ী অক্ষমতা নয়, বরং একটি নিয়ন্ত্রণযোগ্য অবস্থা। সঠিক সময়ে রোগ নির্ণয় এবং একটি পার্সোনালাইজড চিকিৎসা পরিকল্পনাই পারে আপনার মাতৃত্বের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে।

“আপনার শরীরের ভাষা বুঝুন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তুলুন।” সংকোচ না করে একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আসুন।

💬 বিস্তারিত জানতে চেম্বারে বা টেলিমেডিসিন সেবায় কথা বলুন।

✅ টেলিমেডিসিন সেবা নিতে এখনই পেইজে মেসেজ করুন।

#বন্ধ্যত্বচিকিৎসা #পিসিওএস #নারীরস্বাস্থ্য

বিশ্ব হার্ট দিবস ২০২৫ – আজকের প্রতিজ্ঞা, সুস্থ হৃদয়ের জন্য স্বাস্থ্যকর জীবনধারা।
29/09/2025

বিশ্ব হার্ট দিবস ২০২৫ – আজকের প্রতিজ্ঞা, সুস্থ হৃদয়ের জন্য স্বাস্থ্যকর জীবনধারা।

কেন ডায়েট করেও ওজন কমছে না?👉 কারণ ওজন কমানো শুধু খাবারের হিসেব নয়, এর পেছনে আছে হরমোন, জীবনধারা ও আপনার শরীরের নিজস্ব চা...
23/09/2025

কেন ডায়েট করেও ওজন কমছে না?
👉 কারণ ওজন কমানো শুধু খাবারের হিসেব নয়, এর পেছনে আছে হরমোন, জীবনধারা ও আপনার শরীরের নিজস্ব চাহিদা।

📌 সঠিক ফল পেতে আপনার বয়স, ওজন ও স্বাস্থ্য অনুযায়ী পরিকল্পনা দরকার—যা দিতে পারে একজন অভিজ্ঞ পুষ্টিবিদ।

💬 বিস্তারিত জানতে চেম্বারে বা টেলিমেডিসিন সেবায় কথা বলুন।
✅ টেলিমেডিসিন সেবা নিতে এখনই পেইজে মেসেজ করুন।

Address

Uttara Fertility Center Ltd. Uttara
Uttara

Telephone

+8801756115707

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dietician Hamida Barsha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dietician Hamida Barsha:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram