12/01/2026
সুস্থ্য জীবনঃ
ছোট পদক্ষেপে বিশাল প্রভাব-
সুস্থ থাকা কোনো বিলাসিতা নয়—এটা নিজের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব। সুস্থ জীবন মানে নিজেকে কষ্ট দেওয়া নয়, বরং প্রতিদিন নিজের শরীর ও মনের যত্ন নেওয়ার একটি সচেতন সিদ্ধান্ত।
আপনি কী খান, কখন খান—এসব ছোট সিদ্ধান্তই ভবিষ্যতের স্বাস্থ্য নিশ্চিত করে। পরিমিত ও নিয়মিত খাওয়াই সুস্থ থাকার চাবিকাঠি। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা, প্লেটে রঙিন সবজি রাখা—এই ছোট অভ্যাসগুলোই বড় পরিবর্তন আনে।
শরীর চর্চা করাও জরুরী, কিন্তু এর জন্য জীমেই যেতে হবে এমনটা জরুরী নয়। হাঁটা, উপরে উঠতে লিফটের বদলে সিড়ি ব্যাবহার করা, ঘরের কাজ, সাতার, বাগানে কাজ করা—সবই শরীরের জন্য উপকারী। নিয়মিত কায়ীক পরীশ্রম করা মনকে প্রফুল্ল রাখে, আত্মবিশ্বাস বাড়ায়।
ঘুমকে অবহেলা ঠিক না। পর্যাপ্ত ঘুম শরীরের ক্ষয় পূরণ করে, হরমোনের ভারসাম্য ঠিক রাখে এবং মানসিক চাপ কমায়। ভালো ঘুম মানেই পরদিনের জন্য নতুন শক্তি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিক স্বাস্থ্য। সবকিছু নিখুঁত করতে গিয়ে নিজের উপর অতিরিক্ত চাপ নেওয়া অনুচিত। শান্ত মনেই সুস্থ শরীরের বসবাস।
আমাদের মনে রাখা উচিৎ সুস্থ জীবন কোনো একদিনের লক্ষ্য নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। আজ একটুখানি যত্ন, আগামীদিনে একটি সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করবে।