10/02/2026
সিস্ট রাপচার:সিস্ট রাপচার হলো ডিম্বাশয়ের সিস্ট বা থলির আকস্মিক ফেটে যাওয়া। এর ফলে সিস্টের ভেতরের তরল পদার্থ পেলভিক ক্যাভিটিতে শ্রোণিগহ্বরে বেরিয়ে আসে।
শারীরবৃত্তীয় প্রক্রিয়া:
১.ডিম্বাশয়ে বিভিন্ন কারণে তরল পদার্থ ভর্তি থলি তৈরি হয় যেমন ফলিকুলার সিস্ট, কর্পাস লুটিয়াম সিস্ট ইত্যাদি
২.চাপ বৃদ্ধি, আঘাত, বা সিস্টের দেয়াল দুর্বল হলে এটি ফেটে যেতে পারে বা যায়।
৩.ফেটে যাওয়ার সময় রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে অভ্যন্তরীণ রক্তপাত হতে পারে বা হয়।
লক্ষণ: হঠাৎ তীব্র তলপেটে ব্যথা, বমি বমি ভাব, রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি।
সিস্ট টরশন: সিস্ট টরশন বা ওভারিয়ান টরশন হলো ডিম্বাশয় তার অক্ষের চারদিকে পেঁচিয়ে যাওয়া বা মুচড়ে যাওয়া।
শারীরবৃত্তীয় প্রক্রিয়া:
১.বড় সিস্ট থাকলে ডিম্বাশয়ের ওজন বেড়ে যায় এবং এর স্থিতিশীলতা কমে
২.লিগামেন্ট যেমন ইনফান্ডিবুলোপেলভিক লিগামেন্ট যেগুলো ডিম্বাশয়কে ধরে রাখে, সেগুলো পেঁচিয়ে যায়
৩.এর ফলে রক্তনালী (Ovarian artery ও vein) বন্ধ হয়ে যায়
৩.রক্ত সরবরাহ বন্ধ হলে ইস্কেমিয়া অক্সিজেন অভাব এবং পরবর্তীতে টিস্যু নেক্রোসিস বা কোষ মৃত্যু ঘটে
লক্ষণ: তীব্র, কাঁপানো ব্যথা যা আসে-যায়, বমি, জ্বর
এমন লক্ষণ হলে দ্রুত চিকিৎসা নিতে হবে ।
Call now to connect with business.