Shrijita Som

Shrijita Som Psychologist | Mental Health Educator | Writer

Podcast/YouTube: Kaalker Theke Better!

MA, Clinical Psychology
PG Diploma from Jadavpur university (ongoing)

On a mission to build a tribe of 100 empowered, curious growth-oriented minds- by April 2026.

আজকের সোশ্যাল মিডিয়া আর পপ কালচারের যুগে মানুষের মনে সম্পর্ক নিয়ে আছে বহুরকম ধারণা- তার মধ্যে মিলেমিশে গেছে সত্য-মিথ্যা,...
15/10/2025

আজকের সোশ্যাল মিডিয়া আর পপ কালচারের যুগে মানুষের মনে সম্পর্ক নিয়ে আছে বহুরকম ধারণা- তার মধ্যে মিলেমিশে গেছে সত্য-মিথ্যা, চিরন্তন ধারণা বা এই যুগের ট্রেন্ড।

তার মধ্যে আছে কিছু মিথ, এবং সেই মিথের আড়ালে আছে মনস্তাত্ত্বিক সত্যতা ও ব্যাখ্যার যাচাই।

এইরকম পাঁচটি খুব কমন ও গুরুত্বপূর্ণ মিথ নিয়ে আলোচনা নিয়ে আজকেরএপিসোড আপনাদের কাছে নিয়ে এলাম রিলেশনশিপ এক্সপার্ট জয়তী দাসের সাথে।
https://youtu.be/Kv4-G_10P8w

Today's client feedback.Truly feeling beyond grateful to be able to guide and help people. ☺️🫂To book a Psychological co...
12/10/2025

Today's client feedback.
Truly feeling beyond grateful to be able to guide and help people. ☺️🫂

To book a Psychological counselling session, Contact- 093309 01127

10/10/2025

আজকাল মানসিক স্বাস্থ্য নিয়ে সংকট বা mental health crisis এত বেশি কেন জানেন?

আমরা এমনিতে আমাদের নিয়ে, এই দুনিয়া নিয়ে ঠিক যা যা শিখি বা করি, তার প্রায় সমস্তকিছুর উল্টোপিঠে থাকে আমাদের মানসিকভাবে ভালো থাকা।😶‍🌫️

ছোট থেকেই আমরা 'বড়' হতে শিখি। বাকিদের টপকে যাতে অনেক উঁচুতে যেতে পারি, যাতে বিশাল বিরাট একটা জীবন বাঁচতে পারি।
তাইই, ভালো বন্ধু ঠিক হয়ে ওঠে না, চারদিকে তাকালে শুধু কম্পিটিশন চোখে পড়ে।

অবসর সময় যেটুকু পাওয়া যায়, আমরা হয়ত কাটাই ভিডিও গেম খেলে বা রীলস দেখে।
সেইই যে চিরন্তন পাড়ার আড্ডা আমরা গল্পে পড়ে এসেছি, সেই কানেকশন আর তৈরি হয় না। অবসরেও ঢুকে পরে কম্পিটিশন আর অ্যাচিভমেন্টের দৌড়।

ফাঁক পেলেই সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মেরে আসি, বিশেষ দিনের ছবি পোস্ট করি। সেই পোস্টে থাকে এডিট, মেকআপ, পোজ, লাইটিং আর নেট ঘেঁটে বের করা ক্যাপশন। এআই এর কথা নাহয় বাদ-ই দিলাম।
কিন্তু, আরেকজনের ছবিটা যে আরো ভালো লাগছে! তার যে মুখে দৃশ্যমান পিম্পল নেই! শুরু হয় নিজের চেহারা নিয়ে হীনমন্যতা।🔎

সবটুকু মনখারাপকে ছেঁটে ফেলে শুধু ভালোটুকুকে নিয়েই পোস্ট করি। আর অন্যের ভালো ভালো পোস্ট দেখে ভেবে নিই, আহা, ওরা কি ভালো আছে!
দু:খ হলে কিছুদিন আগেও যা বন্ধুদের কাছে শেয়ার করতে পারতাম, তাদের এত ভালো পোস্ট দেখে হয়ত আর করতে ইচ্ছা করে না, জেলাস লাগে ভিতরে ভিতরে।📱

ছুটির দিনে হয়ত কোনো এস্থেটিক ক্যাফেতে খেতে যাই, ক্লাবে যাই। কিংবা ঝলমলে পার্টিতে গিয়ে বহুজনের সাথে স্মলটক করি।
এত ছোট, তুচ্ছ কথার ভিড়ে হয়ত বড়বড় স্বপ্নগুলো, পাহাড়প্রমাণ অসহায়তার কথা ভাগ করে নেওয়া যায় না।💄

পুরনো বন্ধুদের সাথে দেখা হলে "ক্যাচ-আপ" করি, ট্রেন্ডিং রীল বানাই। সেই করতে গিয়ে, নির্ভেজাল আড্ডা দেওয়াটা বাদ পড়ে যায়।🎤

রাত জেগে ডেডলাইন মিট করি, কিংবা সিরিজ বিঞ্জ করি। দিনের প্রত্যেকটা ঘন্টাকে কাজে লাগাই বেশি করে।
Rest যে কতটা productive, তা আর জানা হয়ে ওঠে না।🛏️

অফিস পলিটিক্স থেকে সামাজিক চাপ, কিংবা একঘেয়ে মনখারাপ- সবকিছু থেকেই বেরিয়ে আসার উপায় হিসাবে এখন "সাকসেসফুল" হওয়াটাকে দেখানো হয়।
ঠিকমত career ladder-এ চড়তে পারছি না বলেই, হয়ত কাছের মানুষদের থেকে পাত্তা পাচ্ছি না। বহুতল ফ্ল্যাটটার ইএমআই দিতে পারছি না বলেই, আজকে বাড়ি ফিরতে ইচ্ছা করছে না।📈

ধুর্, ওসব মেন্টাল হেলথ-টেলথ আবার কি! ওসব আবার কোনো প্রবলেম নাকি? কই আগে তো এসব কিছু ছিল না!

আগে তো এই "চাকরি পাইনি বলে বন্ধুদের থেকে মুখ লুকিয়ে যেতে হচ্ছে"-ও ছিল না।

ঘরে বসে সারারাত চ্যাট করতে করতে " অফলাইনে আর তেমন বন্ধু কই"-ও ছিল না।

প্রিপ্রাইমারির ক্লাস টেস্টে দশে সাড়ে-নয় পেয়েছে বলে "তুই হলি লুজার। যারা দশে দশ-ই পেয়েছে, তারাই আসলে উইনার" শুনতে হত না (বাড়িয়ে বলছি না, সত্যি ঘটনা)।

ঘন্টার পর ঘন্টা এক চেয়ারে বসে থাকা ছিল না, ক্ষণে-ক্ষণে চাকরি যাবার ভয় ছিল না, খাবারে এত ভেজাল ছিল না, এই-আছে-এই-নেই- এর সিচুয়েশনশিপ ছিল না, চার বছরের বাচ্চার মোবাইল অ্যাডিকশন ছিল না, "নতুন আইফোনটা কিনতেই হবে" মনে করানো সারাক্ষণের বিজ্ঞাপন ছিল না...।

সত্যি বলতে, কমবয়সে পিঠে ব্যথা ছিল না, চল্লিশে হার্টের অসুখ ছিল না, তিরিশে সুগার ছিল না, কুড়িতে থাইরয়েড বা পিসিওডি ছিল না।

হয়ত ভুল বললাম।
তখনও মেন্টাল হেলথ ক্রাইসিস হত, অনেকক্ষেত্রে চাপা থাকত।
কিন্তু, বাকিদের সাহায্য করার জন্য আমাদের দৈনন্দিন রুটিন ছিল, বন্ধু ছিল, সমাজ ছিল।🫂

এই অনেককটা লাইফলাইন এখন নেই, বা হারিয়ে যাবার মুখে।
তাই, ভালো নাম করার বা ভালোভাবে থাকার তাগিদে আমরা এত ঘনঘন নিজেদের মন থেকে ভালো থাকাকে কম্প্রোমাইজ করছি।

হ্যাপি মেন্টাল হেলথ ডে!

Shrijita Som

08/10/2025

শরীরে-মনে ভালো থাকতে চান?

এই ভিডিওটি অবশ্যই দেখে নিন।

সাইকোলজিকাল কাউন্সেলিং-এর জন্য যোগাযোগ করুন- 093309 01127

Luck এমনই একটা ব্যাপার-যা আমাদের কারোরই হাতে নেইকিন্তু আমরা প্রত্যেকেই সেটা চাই।এই যে কয়েকজন লাকি হয়, একটার পর একটা সুযো...
23/09/2025

Luck এমনই একটা ব্যাপার-
যা আমাদের কারোরই হাতে নেই
কিন্তু আমরা প্রত্যেকেই সেটা চাই।

এই যে কয়েকজন লাকি হয়, একটার পর একটা সুযোগ পেতে থাকে... এর পিছনে কি বিজ্ঞান থাকতে পারে?

ভাগ্য কতটা স্ট্যাটিস্টিক্স, কতটা সাইকোলজি আর কতটাই বা কাকতালীয়?
কীভাবেই বা ভাগ্যকে আমাদের পক্ষে নিয়ে আসতে পারি আমরা?

উত্তর পেতে শুনুন-
https://youtu.be/tOvyK9sWiAo?si=HyOVgG719PgxbVfY

08/09/2025

Your #1 Superpower to Achieve the Impossible!!

Contact - 093309 01127

01/09/2025

Do you want to control life or enjoy life?

Contact- 093309 01127

কথায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিন্তু সবটুকু ভালো করে ভাবতে গিয়ে কাজ করাটাই হয়ে উঠছে না?ভুল সিদ্ধান্ত নেবার ...
30/08/2025

কথায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।

কিন্তু সবটুকু ভালো করে ভাবতে গিয়ে কাজ করাটাই হয়ে উঠছে না?
ভুল সিদ্ধান্ত নেবার ভয়ে সিদ্ধান্ত নিতেই পারছেন না?

তাহলে অবশ্যই দেখুন আজকের ভিডিও।

ভালো লাগলে লাইক, শেয়ার, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!

Contact- 093309 01127

https://youtu.be/iBVWBndIIyY?si=AA-5qDXJ8gBOUaLn

26/08/2025

You're underestimating your potential for your "Personality".

" আমার দ্বারা ওসব হয় না", বা "আমি তো ওরকম নই"....
আপনি কি আপনার এখনকার পারসোনালিটির জন্য আপনার পছন্দের কাজ থেকে বঞ্চিত হচ্ছেন, বা খুব দরকার বুঝেও কোনোকিছু করে উঠতে পারছেন না?

আমাদের ব্যক্তিত্ব বা পারসোনালিটির অনেকটাই কিন্তু adjust করা যায়। আমরা নিজেদের কীভাবে দেখি, আমাদের লাইফস্টাইল, ভবিষ্যতের লক্ষ্য, আমাদের রুটিন- এরকম অনেক কিছুই আমাদের ব্যক্তিত্বকে নির্ধারণ করে।

তাই, সঠিক ইচ্ছা ও চেষ্টা থাকলে আপনার অনেক লিমিটেশনই আপনি কাটিয়ে উঠতে পারবেন।

হ্যাঁ, রামানুজম হয়ত ক্রিকেট খেলা শিখলে সচিন তেন্ডুলকর হয়ে যেতেন না। আমাদের প্রত্যেকের ট্যালেন্ট, ইন্টারেস্ট, স্কিল এসব আলাদা। কিন্তু আমরা প্রত্যেকেই, আমাদের কাজের প্রয়োজনে বা নিজেদের ইচ্ছায় আমাদের অনেকটাই পরিবর্তন করতে পারি।

আপনার জীবনে নিজেকে এরকম সামান্য বা আমূল পরিবর্তন আপনি কখনো করেছেন আগে?

Contact- 093309 01127

19/08/2025

This is your sign to do what you know you need to.

Contact- 093309 01127

Address

Howrah

Alerts

Be the first to know and let us send you an email when Shrijita Som posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category