02/01/2025
আচ্ছা আপনিও কি আপনার সন্তানদের শিক্ষা নিয়ে চিন্তিত ? আপনি কি চান আপনার সন্তান সঠিক উপায়ে সঠিক নিয়ম মেনে পড়াশোনা করুক? যদি আপনি আপনার সন্তানের শিক্ষার ব্যাপারে এমনই ওয়াকিবহাল হন তাহলে পোষ্টটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইলো ।
সাম্প্রতিক কিছু ঘটনাবলী আপনাদের সাথে শেয়ার করি , আমরা The Way Of Education (TWE) , অষ্টম, নবম এবং দশম শ্রেণীর (মাধ্যমিক ব্যাচ) ছাত্রছাত্রীদের যথোপযুক্ত মাসিক বেতন এর বিনিময়ে উচ্চমানের শিক্ষা প্রদান করে আসছি । এবং এই যাত্রায় আমরা বেশ কিছু এমন ঘটনা পর্যবেক্ষণ করেছি যা আমরা আপনাদের সামনে তুলে ধরছি ।
WBBSE এর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিশেষ করে ভৌতবিজ্ঞান এবং অঙ্ক সাবজেক্ট দুটোর প্রতি এক বিশেষ ঘৃণা ভাব এসে গেছে , যেন মনে হয় তাদের কোনো বিষয় এর মূল ধারণাই স্পষ্ট নয়। এছাড়া বাকি সাবজেক্ট গুলো বড্ড মুখস্ত ভিত্তিক পড়াশোনা হয়ে গেছে । যেখানে আমি আপনি হয়তো ছেলেবেলায় শিখে এসেছি ইতিহাস মানে গল্প এবং ভূগোল মনে GK বই, এখন সেখানে এই বইগুলো 4 marks, 5 marks, 3 marks এর দোকান হয়ে গেছে । অথচ দেখা গেছে বেশির ভাগ সরকারি চাকরি এবং যেকোনো বড় বড় প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষায় এই অষ্টম , নবম ও দশম শ্রেণীর জ্ঞানই বেশি প্রয়োজনীয় ।
তাই এই জায়গায় দাঁড়িয়ে বড্ড খারাপ লাগছে বাচ্চাদের পড়াশোনা নিয়ে এমন বিরূপ মনোভাব দেখে । তাই আগামী শিক্ষাবর্ষের (2025-2026) জন্য আমরা একটা নতুন পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করছি । এর নাম দিয়েছি ' The Dream Achiever ' যেখানে ছাত্রছাত্রীদের অষ্টম শ্রেণী থেকেই মাধ্যমিককে প্রধান উদ্দেশ্য করে গড়ে তোলা হবে । অঙ্ক, ভৌতবিজ্ঞন জাতীয় বিষয় গুলির ভিত হবে গাঢ় । সমস্ত বিষয়ের পড়াশোনা হবে আরো বেশি গঠনমূলক । এবং আমরা এটা জানাতে পেরে খুশি হচ্ছি যে আমাদেরই কিছু ছোট্ট ছোট্ট ছাত্রীরা কমলা গার্লস হাই স্কুল এবং মুরলিধর গার্লস হাই স্কুল এর প্রথম থেকে পঞ্চম স্থানের মধ্যে নিজের স্থান করে নিয়েছে । তাই আপনাদের সন্তানদের কথা মাথায় রেখে আমরা একটি Free WhatsApp community - এর ব্যাবস্থা করেছি । এখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন ক্লাস এর কিছু গুরুত্বপূর্ণ notes, suggestions পাবেন এছাড়াও পাবেন কিছু demo classes এবং তা আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের paid Batch - এ ভর্তি হতে পারেন। আমাদের এখানে প্রতিমাসের শেষে একটি করে mock test এর ব্যবস্থাও রয়েছে । আপনারা যারা free whatsapp community তে থাকবেন তাদেরও সুযোগ থাকবে সেই পরীক্ষা গুলো দেওয়ার । এছাড়াও প্রত্যেক বিষয় এর chapter এর শেষে আপনারা পেয়ে যাবেন handwritten নোটস।
Free whatsapp Community link : https://chat.whatsapp.com/D6A2oHEsAGT95jIjZbM9MV
location : https://maps.app.goo.gl/VZnbq1jeARoB7SL49
Contact number : 8910826037
Whatsapp Contact: https://wa.link/tio88g