08/01/2025
দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে অসহায় মানুষদের জীবনে একটু স্বস্তি এবং ভালোবাসা পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের এই প্রচেষ্টার মূল লক্ষ্য হলো উত্তরবঙ্গের চা বাগান এলাকা, ফরেস্ট এরিয়া, পুরুলিয়ার দুর্গম অঞ্চল এবং সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপাঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো।
গত ১০ বছর ধরে আমরা এই মানুষগুলোর পাশে থেকে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে বিভিন্নভাবে সাহায্যের চেষ্টা করছি। কিন্তু এই পথচলায় আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের স্বপ্ন বাস্তবায়িত হওয়া সম্ভব নয়।
আপনাদের কাছে আমাদের বিনীত আহ্বান—আপনারা যদি এই দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে চান, তবে নিচের যে কোনো উপায়ে আমাদের সাহায্য করতে পারেন:
আমাদের চাহিদা:
1. জামাকাপড় ও অন্যান্য গৃহস্থালী সামগ্রী:
নতুন বা পুরানো জামা-কাপড়, চাদর, বিছানা, কম্বল এবং মশারি।
2. শিশুদের জন্য শিক্ষাসামগ্রী ও খেলার উপকরণ:
বই, খাতা, পেন, পেন্সিল, রং-তুলি, স্কুল ব্যাগ, জুতো-মোজা এবং খেলার সামগ্রী।
3. খাদ্যসামগ্রী:
বিস্কুট, চকলেট, চিঁড়া, মুড়ি, Milk ইত্যাদি।
4. বাড়িতে পড়ে থাকা অপ্রয়োজনীয় ঔষধপত্র।
5. স্বেচ্ছাশ্রম:
সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই মহৎ উদ্যোগে আপনার শ্রম ও সময় দান করুন।
আমাদের উদ্দেশ্য একটাই—এই সামগ্রীগুলো সঠিকভাবে দুস্থ পরিবার ও মানুষগুলোর হাতে পৌঁছে দেওয়া, যারা প্রকৃত অর্থে এগুলোর অভাবে জীবনযুদ্ধে লড়াই করছেন।
আপনারা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, অথবা আপনারা নিজেদের উদ্যোগেও এই সামগ্রীগুলো পৌঁছে দিতে পারেন। একসঙ্গে কাজ করলে আমরা সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারি।
আপনাদের সহানুভূতি ও অবদান আমাদের এই উদ্যোগকে আরও শক্তিশালী করবে। আসুন, এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের জীবনে একটু উষ্ণতা এবং ভালোবাসার পরশ বুলিয়ে দিই।
আপনার সহযোগিতা আমাদের জন্য মূল্যবান।
We are committed to bringing a little comfort and love to the lives of helpless people by providing essential items of daily life. The main goal of our effort is to stand by the people of the tea garden areas of , areas, remote areas of and remote islands of the .
For the last 10 years, we have been trying to help these in various ways to improve their quality of life. But without your cooperation in this journey, our dream cannot be realized.
Our humble appeal to you - if you want to stand by these distressed people, you can help us in any of the following ways:
Our needs:
1. and other items:
New or old clothes, , , and nets.
2. and materials for :
, , , , , , and and play materials.
3. items:
, , , , , etc.
4. Unnecessary lying at home.
5. work:
Join us directly and donate your labor and time to this great initiative.
Our aim is one and only - to properly deliver these items to the needy families and people who are truly struggling in the struggle for life due to their lack of these.
If you want, you can join us directly, or you can also deliver these items on your own initiative. Working together, we can bring a positive change in society.
Your sympathy and contribution will strengthen our initiative. Let's stand by these people and spread a little warmth and love in their lives.
Your cooperation is valuable to us.
If you would like to lend a helping hand in any way, please or us on the number below. 🤙🏻 7980314146