19/09/2023
Edoofa Scholarship Program for Bangladeshi Students to Study in India (AY 2024-25)
ভারতে উচ্চশিক্ষা প্রত্যাশীদের সুবর্ণসুযোগ। এডুফা স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে আপনিও আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে আপনি ভারতের সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি লেভেলের কোর্স করার সুযোগ পেতে পারেন।
About Edoofa Scholarship Program:
এডুফা স্কলারশিপ প্রোগ্রাম আফ্রিকান, নেপালি, ভুটানি এবং আফগানিস্তানের শিক্ষার্থীদের কাছে ভারতে পড়ার জন্য বহুল প্রচলিত একটি স্কলারশিপ প্রোগ্রাম। এই স্কলারশিপ প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে সাশ্রয়ী খরচে কর্মযোগ্য উচ্চশিক্ষা প্রদান করা। যে মূলমন্ত্রকে সামনে রেখে এই স্কলারশিপের আওতায় বিগত ৬ বছরে চার হাজারেরও বেশি শিক্ষার্থীকে এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় ভারতে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয়েছে। বিগত বছরে পঞ্চাশ হাজারেরও বেশি আবেদন আফ্রিকা এবং সার্কের বিভিন্ন দেশ থেকে পাওয়ার পর এই স্কলারশিপের আওতায় বাংলাদেশী শিক্ষার্থীদেরও ভারতে উচ্চশিক্ষার সুবিধা প্রদান করা শুরু হয়েছে।
আবেদনের যোগ্যতা:
ব্যাচেলর আবেদনের ক্ষেত্রে HSC তে মিনিমাম ৫০% মার্ক্স্ থাকতে হবে। এছাড়া স্কলারশিপ প্রোগ্রামে যোগ্য হিসেবে বিবেচিত হওয়ার ক্ষেত্রে স্কলারশিপ একাডেমিক বোর্ড কর্তৃক যোগ্যতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ে মনোনীত হতে হবে।
স্কলারশিপের আওতায় বাংলাদেশী শিক্ষার্থীদের সুবিধাসমূহ:
-> ভারতে ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ।
-> মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, ল, ম্যানেজমেন্ট, কলা-সহ ২৫০ টিরও বেশি কোর্সে পড়ার সুযোগ।
-> এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে ৫০-১০০% পর্যন্ত গ্যারান্টেড স্কলারশিপের সুযোগ।
-> ভারতের টপ পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ।
-> চার হাজারেরও বেশি বিদেশী শিক্ষার্থীসমৃদ্ধ কমিউনিটি।
-> ফ্রি কমিউনেশন স্কিলস ট্রেইনিং (ELP) এবং সার্টিফিকেশন।
-> Earn While You Learn (EWYL) প্রোগ্রামের মাধ্যমে ডিগ্রি স্ব-স্পনসর করার সুযোগ।
-> ১০০% প্লেসমেন্ট সহযোগিতা।
-> প্রথম ৫০ জন বাংলাদেশী শিক্ষার্থীদের অতিরিক্ত স্কলারশিপ গ্রান্টসের সুবিধা।
(ডিপ্লোমা হোল্ডারদের জন্য বিশেষ সুবিধা: সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তির সুযোগ। এবং এখনো যদি ডিপ্লোমা শেষ না হয়/৮ম সেমিস্টার চলে তাহলেও আবেদন করতে পারবে। )
কিভাবে আবেদন করবেন:
এডুফা স্কলারশিপ প্রোগ্রামে আবেদনের জন্য শিক্ষার্থীদের এই অনলাইন এপ্লিকেশন ফরমটি পূরণ করতে হবে এবং কাউন্সেলিং সেশনে শিক্ষার্থীকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও অন্যান্য ডকুমেন্টস জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়াটি অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং আবেদনকারীদের তাদের শিক্ষাগত সাফল্য, নেতৃত্ব সম্ভাবনা, এবং তাদের সম্প্রদান সমুদায়ে একটি সাক্ষরিক প্রভাব তৈরি করতে নিজেদের সমর্থনের ভিত্তিতে মৌলিকভাবে মূল্যায়ন করা হয়।
তো আর অপেক্ষা কিসের? আজই আবেদন করুন এই কমিউনিটির একজন সদস্য হয়ে উঠতে আর নিজেকে পরিচয় দিন একজন গর্বিত এডুফিয়ান হিসেবে।
এপ্লিকেশন জমা দেওয়ার লিংক: https://forms.gle/onNAFN4KcaAU23wW6
বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে: https://www.edoofa.com