10/09/2021
ওরা হাঁটছে...
#এস এস কে এম,1PM...................................
সামনের ক্রসিং থেকে যতদূর চোখ যায় সাদা এপ্রোনের সারিবদ্ধ সমাহার।
বি আই এনের গেটের মুখে মিছিলের শেষপ্রান্তের স্লোগান " ওই মেয়েটা "... "ওই ছেলেটা... " আরে " ওই দিদিটা... " " ওই দাদাটা...." আমরা কারা... "
" এই মিছিলে হাঁটছে কারা..." সমস্বরে প্রতিধ্বনি
" প্যারামেডিক্যাল .. প্যারামেডিক্যাল... প্যারামেডিক্যাল আবার কারা... .. "
রাজপথ ধরে মিছিল চলছে, ওই বুড়ো বট গাছটা ছাড়িয়ে সংঘবদ্ধ সারি গলার শির ফুলিয়ে আওয়াজ তুলছে..
"সঠিক সম্মান দিতে শিখুন... মেডিক্যাল টেকনোলজিস্ট বলতে শিখুন... "
বার্তা ছড়িয়ে পড়ছে প্রশাসনের অন্দরে কন্দরে,... মেডিক্যাল টেকনোলজিস্ট... মেডিক্যাল টেকনোলজিস্ট... #আমরা মেডিক্যাল টেকনোলজিস্ট।
ওই তো.. ওই তো.. মিছিলের সামনে উত্তরবঙ্গের পাহাড়ি গ্রামের ছোট্ট বোনটি, তার পাশে অবসপ্রাপ্ত সিনিয়র টেকনোলজিস্ট দাদা, স্নেহের ভাইগুলো কাধে কাধ মিলিয়ে।কোলের শিশু নিয়ে মিছিলে টেকনোলজিস্ট দিদি।
স্নেহের পরশে আগলে আছে মেডিক্যাল টেকনোলজিস্ট দাদা দিদিরা।
আবেগে বিহ্বল... সিনিয়র দাদার চোখের কোনটা চিক চিক করছে ..!!
আবেগ.... উচ্ছাস... প্রত্যয়...
মিছিল চলছে.... মিছিল চলছে....
গলা ধরে আসছে, কানে প্রতিধ্বনি হচ্ছে..
হাঁটছে কারা..?
মেডিক্যাল টেকনোলজিস্ট.. .. মেডিক্যাল টেকনোলজিস্ট... আবার কারা....
অবস্থান সমাবেশে আগের দিন রাতে ছোট ভাইটির কন্ঠে লাইন গুলো মনে পড়ছে....
"আমি শুনেছি সেদিন তুমি, সাগরের ঢেউয়ে চেপে, নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো.... আমি শুনেছি সেদিন তুমি, নোনা বালি তীর ধরে.. বহুদূর বহুদূর হেঁটে এসেছ ... "
হাঁটছে মেডিক্যাল টেকনোলজিস্টরা হাটছে...
সম্মানের দাবী নিয়েই হাঁটছে ছাত্র ছাত্রী ও পেশাদাররা।
" আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি মিলে, তোমরা সদলবলে সভা করেছিলে,
আর সেদিন তোমরা নাকি অনেক জটিলধাঁধা... না বলা অনেক কথা, কথা তুলেছিলে..... "
ধাঁধার উত্তর খুজতে খুজতে, দ্বিধা- দ্বন্দ ভুলে ভেদাভেদহীন মিছিল এগিয়ে আসছে...ভাইবোনেদের দৃপ্ত পদচারন, সিনিয়র দাদার আবেগ বিহ্বল কন্ঠস্বর..অঝোর ধারায় বৃষ্টীস্নাত মিছিল এগিয়ে আসছে.. ঐতিহাসিক মিছিল..!!
জোগ দিচ্ছেন আরও মেডিক্যাল টেকনোলজিস্ট বন্ধুরা, ছাত্র যুবরা.. পথচলতি মানুষ আলোচনা করছেন.. বলছেন এ মিছিল প্যারামেডিক্সদের..
এ মিছিল মেডিক্যাল টেকনোলজিস্টদের..!!
রাজপথ জুড়ে ..
অপমানে নুব্জ হয়ে যাওয়া শরীর আজ আড়মোড়া ভেঙে উঠতে চাইছে ...
পিঠ ঠেকে যাওয়া দেওয়ালটাকে সে সরিয়ে দিতে চাইছে প্রানপন.... .!!
#" গুড বয় ইমেজ" আমি বাড়িতে চোখ রেখেছি টিভির পর্দায়.....
আরে ওই তো আমার বন্ধু আমার সহকর্মী মেডিক্যাল টেকনোলজিস্ট আমাদের ওই স্টুডেন্ট ভাইবোনেরা.. ... টিভির ভল্যুম আপনা থেকেই বেড়ে, আমার ঘরের দেওয়ালে দেওয়ালে আছড়ে পড়ছে " আমরা কারা..."...
বুকে চাপ লাগছে, রেসপিরেটরি ডিসট্রেস..!!
" মেডিক্যাল টেকনোলজিস্ট.. মেডিক্যাল টেকনোলজিস্ট...
ছেলেটি বলে উঠল " বাবা দেখো তোমার অফিসের কাকুটা হাটছে... চিতকার করে কি যেন বলছে..."
লজ্জায় কুকড়ে যাচ্ছি, ছেলের নিষ্পাপ মুখটার দিকে তাকাতে পারছি না.... টিভির ভলিউম ক্রমশ বাড়ছে..!!
আমি গুড বয়....!!
অস্ফুটে লাইনগুলো...
" কখোন রাখিনি চোখ ডানামেলা গাংচিলে... আবার যেদিন তুমি সমুদ্রস্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়...?বলো নেবে তো আমায়..?. "
একের পর এক স্লোগান। কোলকাতার রাজপথে সাদা এপ্রোনের সারি...
শক্ত চোয়াল...
হাঁটছে ওরা হাঁটছে..
" কোলকাতা তুমিও হেঁটে দেখো... কোলকাতা... তুমিও ভেবে দেখো কোলকাতা..তুমিও ভেবে দেখো কলকাতা..
যাবে কিনা যাবে আমার সাথে..... "
টিভি চ্যানেলের বুম, ফেসবুক লাইভ...
সম্মানের মিছিল এগিয়ে চলেছে...।
ঘরের দেওয়ালে আছড়ে পড়ছে...মেডিক্যাল টেকনোলজিস্ট.. মেডিক্যাল টেকনোলজিস্ট... মেডিক্যালটেকনোলজিস্ট........
ওরা হাঁঠছেই... ওরা হাঁটবেই..
ঘরের মধ্যে একা, ভরদুপুরে ঠান্ডা লাগছে...
"কেনো শুধু ছুটে চলা, একই একই কথা বলা.. নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে, যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে.. কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে... বলো কোথায় গিয়ে....?
ওরা হাঁটছে... রাজপথ চিরে ওরা হাঁটছে সম্মানের দাবীতেই.... …
# আমরা_মেডিক্যাল_টেকনোলজিস্ট