Dr. Md. Mijanul Haque

Dr. Md. Mijanul Haque General & Laparoscopic Surgeon

16/12/2025

সারকামসিশন/মুসলমানি করতে বাচ্চা মারা যায় কেন..? আপনার করণীয় কি..?

সারকামসিশন বা মুসলমানি তুলনামূলক সহজ একটি অপারেশন..তারপরেও আমরা লক্ষ্য করি মাঝেই মাঝেই এই সাধারণ অপারেশনেও বাচ্চা মারা যায়..কেন আসলে বাচ্চা মারা যায়..?

সারকামসিশন বা মুসলমানি অপারেশনের সময় বা অপারেশন পরবর্তী যে সমস্যাগুলো হতে পারে তা হল,

১. অতিরিক্ত রক্তপাত
২. গ্লান্স ইনজুরি
৩. প্রয়োজনের অতিরিক্ত চামড়া কেটে ফেলা
৪. প্রয়োজনের তুলনায় কম চামড়া কাটা
৫. এনেস্থেশিয়া জনিত জটিলতা

প্রথম চারটি জটিলতা থেকে বাঁচতে অবশ্যই একজন দক্ষ সার্জনকে দিয়ে অপারেশন করাবেন..

সারকামসিশন বা মুসলমানি অধিকাংশ সময় লোকাল এনেস্থেশিয়া দিয়েই করা সম্ভব..সেক্ষেত্রে এনেস্থেশিয়া জনিত জটিলতা সাধারণত হয় না..

কিন্তু বাচ্চা কোঅপারেটিভ না হলে অনেক সময় সিডেশন দেয়ার প্রয়োজন হতে পারে..একজন এনেস্থেশিওলজিস্টের উপস্থিতি ছাড়া সিডেটিভ ব্যবহার অত্যন্ত ঝুকিপূর্ণ..এবং এটাই হতে পারে আপনার বাচ্চার মৃত্যুর কারণ..

অপারেশনের সময় একজন দক্ষ এনেস্থেশিওলজিস্টের উপস্থিতি এই সমস্যা থেকে আপনার শিশুকে নিরাপদ রাখতে পারে..হয়ত সামান্য খরচ বেশী হবে..কিন্তু একজন এনেস্থেশিওলজিস্টের উপস্থিতিই আপনার শিশুর নিরাপদ অপারেশন নিশ্চিত করতে পারেন..

ডা: মো: মিজানুল হক
জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন
বসুন্ধরা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
লক্ষীপুর, রাজশাহী

04/12/2025

Address

City Diagnostic Center
Laxmipur
6000

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Mijanul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category