Sahodara Naturopathy & Yog Centre

Sahodara Naturopathy & Yog Centre Reconnect to Natural Life
( Sister Concern of Maramia Spiritual Society)

03/05/2026

সপ্তসুর কী কী এবং কীভাবে সৃষ্টি হয়েছে?


শ্রদ্ধেয় জয়দীপ মহারাজের সৎসঙ্গসকলকে স্বাগত 🙏🏻
26/04/2026

শ্রদ্ধেয় জয়দীপ মহারাজের সৎসঙ্গ
সকলকে স্বাগত 🙏🏻

Admissions Open! Experience the joy of learning  music from the comfort of your home. Our expert teachers are here to nu...
24/04/2026

Admissions Open! Experience the joy of learning music from the comfort of your home. Our expert teachers are here to nurture your talent step-by-step.

Contact us - +918617065296/
9735408443


17/04/2026

গুরু মহারাজ স্বামী পরমানন্দের ভাবাদর্শে ও শ্রদ্ধেয় গুরুজী জয়দীপ মহারাজের প্রেরণায় নির্মিত সহোদরায় অনলাইনে #কন্ঠসঙ্গীত প্রশিক্ষণের ক্লাসে ভর্তি হতে আগ্ৰহী হলে অবিলম্বে যোগাযোগ করুন নিচের যে কোন একটি নাম্বারে।
8617065296/ 9735408443



#সহোদরা #গানেরক্লাস

https://youtu.be/eTms3rdJ6yg?si=1lXzoqooDxmRWTN4
08/04/2026

https://youtu.be/eTms3rdJ6yg?si=1lXzoqooDxmRWTN4

সহোদরা প্রাকৃতিক চিকিৎসা ও যোগ কেন্দ্রে ‘গানের ক্লাসে’ স্বাগত।সহোদরায় যোগাসন ক্লাসে ভর্তি হতে যোগাযোগ করুন নি...

সহোদরা প্রাকৃতিক চিকিৎসা ও যোগ কেন্দ্রে শীঘ্রই শুরু হতে চলেছে  বৈদিক স্পা * হেয়ার স্পা ও ট্রিটমেন্ট * বডি ম্যাসাজ * ফেস...
29/01/2026

সহোদরা প্রাকৃতিক চিকিৎসা ও যোগ কেন্দ্রে শীঘ্রই শুরু হতে চলেছে বৈদিক স্পা

* হেয়ার স্পা ও ট্রিটমেন্ট
* বডি ম্যাসাজ
* ফেসিয়াল ট্রিটমেন্টস
* স্টিম বাথ ও হাইড্রোথেরাপি

যোগাযোগ - 9735408443

ঠিকানা - নশীপুর - টেকপাড়া
লালবাগ - মুর্শিদাবাদ
(জগৎ শেঠ মিউসিয়ামের কাছে)
পিন - ৭৪২১৬০
#বৈদিকস্পা #হেয়ারস্পা #বডিম্যাসাজ

যাপনে ছন্দ ফিরে পেতে সহোদরার উদ্যোগ.. আগ্রহীরা যোগাযোগ করতে পারেন নীচের দেওয়া নম্বরে।***সহোদরায় সঙ্গীত প্রশিক্ষণ***প্রত...
16/01/2026

যাপনে ছন্দ ফিরে পেতে সহোদরার উদ্যোগ..

আগ্রহীরা যোগাযোগ করতে পারেন নীচের দেওয়া নম্বরে।

***সহোদরায় সঙ্গীত প্রশিক্ষণ***

প্রতি রবিবার (সময়: বিকেল ৫টা)

গুরুমহারাজ স্বামী পরমানন্দের ভাবাদর্শে এবং শ্রদ্ধেয় জয়দীপ মহারাজের অনুপ্রেরণায় লালবাগ, নসিপুর, টেকপাড়া, মুর্শিদাবাদে, জগৎশেঠ মিউজিয়াম থেকে পাঁচ মিনিট দূরত্বে স্রোতস্বিনী ভাগীরথীর তীরে নির্মিত 'সহোদরা'য় রবিবার ছুটির দিন ঠিক বিকাল পাঁচটা থেকে শীঘ্রই শুরু হতে চলেছে কণ্ঠসঙ্গীত প্রশিক্ষণ। মূলত রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি নির্ভুল উচ্চারণে সংস্কৃত স্তোত্রগীতি, ছোট খেয়াল, ভক্তিগীতি, ভজন, কীর্তন, দেশাত্মবোধক গান অত্যন্ত যত্নসহকারে শেখানোর উদ্যোগ গৃহীত হয়েছে। এখানে সঙ্গীত কেবলমাত্র এক সাংস্কৃতিক চর্চা নয়, সঙ্গীত সাধনা, মহতী ইচ্ছার চরণে নিবেদিত অর্ঘ্য। ৮ থেকে ৮০ নারী, পুরুষ নির্বিশেষে কাঁচা আলোয় ভেজা সহোদরার আঙিনায় গানের ক্লাসে ভর্তি হতে যোগাযোগ করুন নিচের নাম্বারে।

Admission Fee: ৩০০ টাকা (এককালীন)

Monthly Fees: ১৫০ টাকা

***সহোদরা হোমিওপ্যাথি***

প্রতি রবিবার (সময়: বিকেল ৪ থেকে ৬টা)

এক আনন্দময় সুস্থ জীবন ফিরে পেতে লালবাগের উপকণ্ঠে নসিপুর, টেকপাড়ায় গুরুমহারাজ স্বামী পরমানন্দের আদর্শে ও শ্রদ্ধেয় জয়দীপ মহারাজের অনুপ্রেরণায় গঙ্গার তীরে নির্মিত সহোদরায় অত্যন্ত স্বল্পখরচে শুরু হতে চলেছে হোমিওপ্যাথি চিকিৎসা। প্রত্যেক রবিবার বিকাল চারটে থেকে এই চিকিৎসা পরিষেবা প্রদান করবেন অভিজ্ঞ নারী
চিকিৎসক ডাঃ বনানী চৌধুরী মণ্ডল (D.M.B.S)। 'সহোদরা হোমিওপ্যাথি' কেবলমাত্র একটি ইট, বালি, সিমেন্টে নির্মিত চিকিৎসাকেন্দ্র নয়, এখানে চিকিৎসকের আন্তরিকতা ও প্রযত্ন মুমূর্ষুর প্রাণে একফোঁটা সঞ্জীবনী। সুস্থ ও নীরোগ জীবনের অধিকারী হতে, শারীরিক ও মানসিক স্ফুর্তি ফিরে পেতে চলে আসুন সহোদরার চৌকাঠে। এই অভিনব প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তুলতে আপনাদের সক্রিয় অংশগ্রহণ একান্ত কাম্য।

-: যোগাযোগঃ-

Mobile: 9735408443

email ID: sahodaranaturopathy@gmail.com

Youtube:

Sahodara Naturopathy & Yog Centre

#সহোদরা #হোমিওপ্যাথিচিকিৎসা #সঙ্গীতপ্রশিক্ষণ

চাকরি না ব্যবসা? Love Marriage না Arrange Marriage?প্রেমে বাধা না সফলতা? স্বাস্থ্য কেমন থাকবে? নিজের উপার্জনে‌ বাড়ি করত...
16/07/2025

চাকরি না ব্যবসা?
Love Marriage না Arrange Marriage?
প্রেমে বাধা না সফলতা?
স্বাস্থ্য কেমন থাকবে?
নিজের উপার্জনে‌ বাড়ি করতে পারবেন?
. ইত্যাদি নানান বিষয়ে দিশা পেতে আমাদের সাথে যোগাযোগ করছেন অনেকে। প্রাচীন ভারতীয় বৈদিক রীতি অনুযায়ী জ্যোতিষ পরামর্শ পেতে যোগাযোগ করুন।

ঠিকানা -
'সহোদরা প্রাকৃতিক চিকিৎসা ও যোগ কেন্দ্র'
টেকপাড়া - নশীপুর
লালবাগ - মুর্শিদাবাদ
(জগৎ শেঠ মিউজিয়ামের কাছাকাছি)

9735408443 / 9434930635


#জ্যোতিষপরামর্শ #সহোদরা

যোগ দিবস পূর্ব প্রতিশ্রুতি মতো ২১ শে জুন বিশ্ব যোগ দিবসে 'সহোদরা ' যোগ কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল শ্রদ্ধেয় জয়দীপ মহারা...
28/06/2025

যোগ দিবস

পূর্ব প্রতিশ্রুতি মতো ২১ শে জুন বিশ্ব যোগ দিবসে 'সহোদরা ' যোগ কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল শ্রদ্ধেয় জয়দীপ মহারাজের সান্নিধ্যে দ্বিতীয় 'ধ্যান শিবির'।

গত মার্চে যখন প্রথম শিবিরের আয়োজন করা হয়, স্থানাভাবে যোগদানে আগ্রহীদের সবাইকে কর্মশালায় নথিভুক্ত করা যায়নি। মহারাজ তাদের আর্তিতে সাড়া দিয়ে যোগ দিবসে দ্বিতীয় ধ্যান শিবিরের জন্য সম্মতি দিয়েছিলেন।

প্রথম কর্মশালায় এক্সপ্যানশন টেকনিকে চেতনাকে বিস্তারমুখী করে কীভাবে মহাচৈতন্যে নিয়ে যাওয়া যায় তার প্রস্তুতি শিখিয়েছিলেন। এবারে তাঁর পদ্ধতি ছিল কনট্রাকশান বা প্রত্যাহার। কনসেন্ট্রেশন কীভাবে বিন্দুতে এনে সেই মহা শক্তিকে কোষে,কলায়,কণিকায় ছড়িয়ে দিতে হয় তার অভিনিবেশ। সেইদিক দিয়ে প্রথম পর্বের কনটিনিয়েশন দ্বিতীয় পর্ব।

আসন করার লক্ষ্যই হচ্ছে যাতে এক আসনে দীর্ঘক্ষণ বসে থাকতে পারি। কারণ জীবনের যে প্রকৃত উদ্দেশ্য সেই উদ্দেশ্যর প্রতি নিবেদনে দেহ -মন যেন যথার্থ প্রস্তুত থাকে। যোগাচার্য এবং চিকিৎসক শ্রীমতী বর্ণালী মণ্ডল ধ্যান শিবিরের শুরুতেই মিরর স্ট্রেচিং এর মাধ্যমে শরীরের সাধারণ জড়তা গুলো দূর করার কৌশল বললেন। ধ্যানাসনে বসার জন্য শরীরকে কীভাবে প্রস্তুত করতে হয় এ বিষয়ে তাঁর স্বকীয়তা,যোগদানকারীদের সেদিন খুব সাহায্য করেছিল।

মহারাজ বললেন ধ্যান শিবির একটা এক্সপেরিমেন্ট। ধ্যান করা যায় না, ধ্যান হয় । প্রাণায়াম করা যায় ;আসন করা যায়; মনস্থির করা যায়। ধ্যান সেরকম নয়। নদী যেমন চলতে চলতে বহু বাধা পেরিয়ে শেষ পর্যন্ত সমুদ্রে মেশে। সেখানে কোনো কোলাহল নেই, তরঙ্গ নেই,শব্দ নেই। অনায়াস নিঃশব্দে মহা জলরাশির সাথে মিশে যাওয়া। 'ধ্যান' বিষয়টির ব্যঞ্জনা অনেকটা তাই।

প্রণম্য জয়দীপ মহারাজের প্রতিটি কথা জিজ্ঞাসু শ্রোতার জীবনের উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত, সুদূর থেকে আসা আকাশবাহিত তরঙ্গ।

ধ্যান শিবিরের পর দুপুরের মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছিল 'সহোদরা যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা কেন্দ্র'। বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত শিবিরের সকলে শেষে ফিরলেন এক অনন্য অভিজ্ঞতা এবং সাহচর্য নিয়ে, আবার এই রকম আয়োজন হলে যোগদানের সদিচ্ছাকে সঙ্গী করে।

(যোগাযোগ:)

সহোদরা যোগ ও প্রাকৃতিক চিকিৎসা কেন্দ্র

যোগাযোগ নম্বর- 9735408443/9732785535

ঠিকানা -নশীপুর - টেকপাড়া
লালবাগ - মুর্শিদাবাদ
(জগৎ শেঠ মিউজিয়ামের কাছে)
পিন - ৭৪২১৬০
#ধ্যানশিবির #যোগশিবির #সহোদরা

07/06/2025

যোগ দিবসে ধ্যান শিবির

ছেলে মেয়ে সকলে নাম নথিভুক্ত করতে পারেন। আসন সংখ্যা সীমিত। দ্রুত যোগাযোগ করুন।
06/06/2025

ছেলে মেয়ে সকলে নাম নথিভুক্ত করতে পারেন। আসন সংখ্যা সীমিত। দ্রুত যোগাযোগ করুন।

Address

Horiganj Tekpara, Nashipur-Lalbag, Murshidabad, PIN-, Nearest Landmark/Jagat Seth Museum
Murshidabad
742160

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm

Telephone

+919735408443

Alerts

Be the first to know and let us send you an email when Sahodara Naturopathy & Yog Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sahodara Naturopathy & Yog Centre:

Share