Vet point

Vet point This page is a media to contact with us. we are veterinarian, we are here to help your animals and yo

Punch The monkey finally get a hug.
22/02/2026

Punch The monkey finally get a hug.

জাপানের এক চিড়িয়াখানা তে দেখা যাচ্ছে এক ছোট বানর তার খেলনা ওরাংওটাংয়ের পুতুল হাতছাড়া করছে না একদম ই, বাচ্চা টা এতিম হবার...
17/02/2026

জাপানের এক চিড়িয়াখানা তে দেখা যাচ্ছে এক ছোট বানর তার খেলনা ওরাংওটাংয়ের পুতুল হাতছাড়া করছে না একদম ই, বাচ্চা টা এতিম হবার পর কারো সাথে খাপ খাওয়াতে পারছিল না তাই চিড়িয়াখানা অথোরিটি এই পুতুল টি তাকে দেয় আর বাচ্চাটা সেটিকে বন্ধু বানিয়ে সারাদিন খেলা করে।

পাশের ছবিতে দেখুন এটি বাংলাদেশের জাতীয়চিড়িয়াখানার একটা ছবি যেখানে গন্ডারের পাশে এক ভেড়া কে দেখা যাচ্ছে। সাথী হারিয়ে মন খারাপ করে থাকত গন্ডার টি পরে চিড়িয়াখানা অথোরিটি এই ভেড়া কে সাথী হিসেবে দিলে গন্ডারটি তার কোন ক্ষতি না করে বন্ধু হিসেবে গ্রহণ করে। ডিপ্রেশন মন খারাপ দূর হয়ে যায়।

আসলে প্রাণিরা বলতে না পারলেও সামাজিক বন্ধন পারিবারিক সম্পর্ক মায়া ভালোবাসা মন খারাপ ডিপ্রেশন এসব অনুভূতি তাদের ও আছে। আর সেটা আমাদের মতই শুধু প্রকাশ করার মাধ্যম আলাদা। দরকার সেতা বুঝতে চাওয়ার দক্ষতা অর্জনের।

লেখাস্বত্ব

Vet point

The best place for animal's care

Zebu
13/02/2026

Zebu

বিড়ালের মাইকোপ্লাজমা রোগ​বিড়ালের মাইকোপ্লাজমা হলো একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা মূলত বিড়ালের রক্তকণ...
11/02/2026

বিড়ালের মাইকোপ্লাজমা রোগ
​বিড়ালের মাইকোপ্লাজমা হলো একটি ক্ষুদ্রাতিক্ষুদ্র ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা মূলত বিড়ালের রক্তকণিকা এবং শ্বাসতন্ত্রকে আক্রমণ করে। এই রোগে আক্রান্ত বিড়ালের রক্তশূন্যতা, প্রবল জ্বর এবং শ্বাসকষ্টের মতো মারাত্মক উপসর্গ দেখা দিতে পারে। সাধারণত সংক্রামিত মাছি বা উকুন কামড়ালে অথবা আক্রান্ত বিড়ালের সংস্পর্শে এলে এই জীবাণু খুব সহজেই ছড়িয়ে পড়ে। সময়মতো সঠিক চিকিৎসা এবং পুষ্টিকর খাবারের মাধ্যমে আক্রান্ত বিড়ালকে সুস্থ করে তোলা সম্ভব। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিড়ালকে পরজীবী মুক্ত রাখা এই রোগ প্রতিরোধের অন্যতম প্রধান উপায়।

লেখাস্বত্ব

Vet point

The best place for animal's care

30/01/2026
12/01/2026

অনেক সময় দেখা যায় আদরের বিড়াল হঠাৎ করেই মাথা তুলতে পারছে না। ঘাড় একদম নিচু করে রাখে।

এরকম কে আমরা আমাদের ভাষায় সারভাইকাল ফ্লেক্সন বলে থাকি।

অনেক কারণ থাকতে পারে এর পেছনে যেমন কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট এর স্বল্পতা আবার কিছু আঘাত জনিত কারণে অথবা অন্ত কর্ণ ইঞ্জুরি বা মেটাবলিক কিছু ডিজিজ থেকে।

এরকম হলে আগেই মালিশ করা যাবে না। বা স্যাক দিতে বা ঠান্ডা ভাব দিতে যাবেন না।

ক্যাট কে বিশ্রাম এ রেখে দ্রুত চিকিৎসক এর পরামর্শ নিন( আমাদের সাথে যোগাযোগ করতে পারেন)

লেখাস্বত্ব

point

The best place for animal's care

কন কনে শীতের রাতে প্রিয় বিড়াল কে কাছে রাখুন। সাথে কোন স্ট্রে ক্যাট বা ডগ আসলে দয়া দেখান। ন্যুনতম একটু ছাদের নীচে বা বাতা...
01/01/2026

কন কনে শীতের রাতে প্রিয় বিড়াল কে কাছে রাখুন। সাথে কোন স্ট্রে ক্যাট বা ডগ আসলে দয়া দেখান। ন্যুনতম একটু ছাদের নীচে বা বাতাস লাগবে না এমন স্থানে থাকতে দিন। আর ছোট অরফ্যান কিটেন দের জন্য কাস্টমাইজড ইনিকিউবেটর বানিয়ে নিতে পারেন।

Vet point

The best place for animal's care

শুভ নববর্ষ ২০২৬ সকল কে নতুন বছরের শুভেচ্ছা।  এত দিন আমাদের সাথে থাকার জন্য আমরা কৃতজ্ঞ। আসা করি সামনের বছর গুলিতেও আমরা ...
31/12/2025

শুভ নববর্ষ ২০২৬
সকল কে নতুন বছরের শুভেচ্ছা।
এত দিন আমাদের সাথে থাকার জন্য আমরা কৃতজ্ঞ। আসা করি সামনের বছর গুলিতেও আমরা আপনাদের সেবা দিতে পারব।
সকল প্রানি নিরাপদে বেড়ে উঠুক এই সমাজে। নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ বিনির্মানে আমরা একত্রে কাজ করব এই হোক নতুন বছরের আমাদের শপথ।

Vet point

The best place for animal's care

Pica : নাম টা ছোট কিন্তু প্রভাব অনেক বেশি। অনেক সময় দেখা যায় আদরের পোষা প্রাণি দেয়াল চাটে আবার মাটি খাচ্ছে বা নিজের বাচ্...
22/12/2025

Pica : নাম টা ছোট কিন্তু প্রভাব অনেক বেশি।

অনেক সময় দেখা যায় আদরের পোষা প্রাণি দেয়াল চাটে আবার মাটি খাচ্ছে বা নিজের বাচ্চা কে খেয়ে ফেলছে অথবা ফেলে দেয়া হাড় হাড্ডী চাবাচ্ছে বা কোন পাথর চাটছে।

দেখে অনেকেই ভাবেন যে হয়ত খুদার জ্বালায় এরকম করে৷ জ্বি না এর পেছনে অনেক কারণ থাকতে পারে

স্পেসিফিক কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এর অভাব, ফাইবার কম থাকা, লো এনার্জি খাবার দেয়া, কম ক্যালরির খাবার দেয়া।

কিছু অংগ হয়ত ঠিক মতন ফাংশন করছে না যেমন জি আই ট্র‍্যাক্ট, কনজেন্টিভ হার্ট ফেইলিউর, গ্লোমেরুলোনেফ্রাইটিস, লিভার ড্যামেজ ইত্যাদি।

আচ্ছা এসব চাটাচাটি করলে সমস্যা কোথায়?! মানে ওরা ত অনেক কিছুই চেটে পরিস্কার করে তাহলে সমস্যা কোথায় মনে আসতে পারে ত.

সমস্যা আছে যেমন এসব চাটতে গিয়ে কেমিক্যাল টক্সিসিটি হতে পারে আবার জি আই ট্র‍্যাক্ট ব্লক হতে পারে। ধারালো কিছু পেটে গিয়ে পাকস্থলী ছিদ্র করে দিতে পারে, এবং সে মারাও যেতে পারে।

সমস্যা দেখা দিলে কি করবেন?!

না ভেবে আমাদের ভেট ডাক্তার এর যোগাযোগ করুন অথবা আপনার পছন্দের ভেট এর সাথে কথা বলুন।

বিপদ কম হবে।

নিরাপদে থাকুক সকল প্রাণি

লেখাস্বত্ব

point

The best place for animals care

ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে আজকে একটি সফল প্রাণি টিকা ও স্বাস্থ্যসেবা প্রদান ক্যাম্পেইন সংগঠিত হয়েছে। আগত প্রাণি দের প্...
06/12/2025

ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে আজকে একটি সফল প্রাণি টিকা ও স্বাস্থ্যসেবা প্রদান ক্যাম্পেইন সংগঠিত হয়েছে।

আগত প্রাণি দের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে এবং টিকা প্রদান করা হয়েছে।

প্রাণি এবং মানুষের মাঝে নিবিড় সম্পর্ক ও সহবস্থান নিশ্চিত করণে জরুরি সচেতনতামূলক দিকনির্দেশনা দেয়া হয়েছে আগত সকল অতিথিদের মাঝে।

ভয় কে জয় করে অবলা প্রাণি কে আরো নিরাপদ পৃথিবী দেয়ার জন্য উক্ত প্রোগ্রামে নবাগত ভেট দের অংশগ্রহণ ছিলো চোখে পরার মতন এছাড়া পরবর্তী প্রজন্ম যেনো প্রাণিদের অধিকার বিষয়ে সচেতন থাকে এই ব্যাপারে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

ধন্যবাদ আগত সকল অতিথিদের।

For Mymensingh Programme : mass vaccination and Medical camp for Animals Place: Shilpacharya Zainul Abedin park, Mymensi...
04/12/2025

For Mymensingh

Programme : mass vaccination and Medical camp for Animals

Place: Shilpacharya Zainul Abedin park, Mymensingh.
Time: 10 am to 4 pm ( 6 dec 2025)

Organized by: Humane paws Initiative
Technical support : Vet point

বেশ উদ্বেগের সাথে লক্ষ্য করছি কিছু যায়গায় প্রাণির প্রতি বর্বর আচরণ করা হচ্ছে। আমরা এখন আগের চেয়ে অনেক সচেতন এবং সংঘবদ্ধ ...
05/11/2025

বেশ উদ্বেগের সাথে লক্ষ্য করছি কিছু যায়গায় প্রাণির প্রতি বর্বর আচরণ করা হচ্ছে। আমরা এখন আগের চেয়ে অনেক সচেতন এবং সংঘবদ্ধ এই ব্যাপারে৷ যদি কেউ হাতেনাতে ধরা পরেন তবে উপযুক্ত শাস্তির জন্য প্রস্তুত থাকবেন। প্রাণির প্রতি জুলুম করবেন এবং ধরা পরলে মানসিক রোগী সাজবেন সেটা হবে না৷

সম্প্রতি বগুরা এবং ধানমন্ডি র ঘটনা আমাদের অবাক করে দিয়েছে ২০২৫ এ আছি নাকি ১০২৫ এ আছি বুঝতে পারছি না। মানুষের সাথে যে প্রাণির সবচেয়ে ভালো বন্ধুত্ব তার প্রতি বার বার কেনো এরকম নিষ্ঠুরতম আচরণ!!

এবার আমরা আইনের প্রয়োগ চাই। পুলিশ তদন্তে নেমেছে যারা এর সাথে জড়িত দ্রুত তাদের বিচার দাবী করছি

Address

Rajpara, Rajshahi
Rajshahi

Telephone

+8801878047001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vet point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Vet point:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram