05/07/2021
"Health Leving with Autophagy by Saif Ahmed"
*** সেলুলার স্তরে আমাদের পুনর্জন্ম ***
সবাইকে স্বাগতম। আজকে Dr. Jason Fung কানাডার একজন বিখ্যাত নেফ্রোলজিস্ট (Nephrologist) এবং বর্তমানে অটোফ্যাজি(Autophagy) ব্যাপারে তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও Best Selling Author! তার বইয়ের বেশ কিছু উল্লেখযোগ্য অংশবিশেষ ক্রমান্বয়ে যতটুকু সম্ভব সহজ ভাবে আলোচনার চেষ্টার করেছি। আজকের আলোচনার সমস্ত বিষয়টি জুড়ে থাকবে মূলত অটোফ্যাজি(Autophagy) প্রক্রিয়াটি সম্পর্কে, যা কিনা আমাদের অনেকেরই পূর্বপরিচিত নয় অথবা জানা নেই।
অটোফাজির (Autophagy) একটি দুর্দান্ত অর্থ রয়েছে, অটো মানে নিজে (স্ব) এবং ফ্যাজি মানে খাওয়া, সুতরাং অটোফ্যাজির অর্থ হলো নিজে নিজেকে খাওয়া। সত্যি বলতে কি আমরা আগে কখন জানতাম না যে, আমাদের শরীর নিজেই নিজেকে খেতে পারে!! হ্যাঁ এই বিশেষ প্রক্রিয়াটিকে অটোফ্যাজি(Autophagy) বলা হয়। যখন আমাদের শরীর নিজেকে সমস্ত জঞ্জাল মুক্ত করতে অর্থাৎ পরিষ্কার করার জন্য জ্বালানী হিসাবে দেহের সমস্ত মৃত সেল্ ও ফ্যাট সেল্ গুলুকে ব্যবহার করে। অটোফ্যাজি (Autophagy) আমাদের কোষগুলির জন্য একটি অবিশ্বাস্য রকম জটিল প্রক্রিয়া যাহা আমাদের শরীরকে পরিশুদ্ধ করে থাকে এবং এতে আমাদের শরীরের সমস্ত Cellular garbage, Food particles , Viruses , Bacteria,
Inflammation, Molecules , and Even Cancer cells গুলোকে ক্রমশ মুক্ত অথবা নিরাময় করার একটি জটিল প্রক্রিয়াকে বলা হয় অটোফ্যাজি (Autophagy)। অটোফ্যাজি(Autophagy) আমাদের দেহের প্রতিটি কোষের নিরাময় শক্তির পুনরাবৃত্তি ঘটনায় এবং ক্ষতিগ্রস্ত (Damage) সেল্ গুলো কে মেরামত হতে তাদের সক্রিয় করে তোলে। আমরা যদি একটি শক্তিশালী ইলেক্ট্রন মাইক্রোস্কোপের( Electron Microscope ) মাধ্যমে একটি সেলের মধ্যে দেখি, তাহলে আমরা দেখতে পেতাম যে, কোষের ভিতরে লাইজোসোম (Lysosome)অংশে অতি জটিল এবং জরুরি এই অটোফ্যাজি(Autophagy) প্রক্রিয়াটি অনিয়মিত ভাবে প্রতিনিয়ত ঘটে চলেছে । আমাদের শরীরের লাইজোসোমের(Lysosome) কমবেশি প্রায় ৫০ টি ভিন্ন ভিন্ন এনজাইম(Enzyme) আছে যা কিনা প্রোটিন(Protein), ডিএনএ(DNA), আরএনএ(RNA), পলিস্যাকারাইডস(POLYSACCHARIDES ) এর পাশাপাশি লিপিডসকে ( LIPIDS ) ভাঙ্গতে সহায়তা করে। অতএব অটোফ্যাজি(Autophagy) হলো সেই প্রক্রিয়া যাহা আমাদের সেল্(Cell) গুলির আবর্জনা(Garbage) পরিষ্কার করে এবং এই আবর্জনা(Garbage) হিসাবে বিবেচিত যে কোনও কিছু লিজোসোমে(Lysosome) একটি অটোফ্যাগোসাম(Autophagosome ) তৈরির মধ্যদিয়ে একীভূত হয়ে, সেই স্থানে ব্রেকডাউন( Breakdown ) বা পুনর্ব্যবহারযোগ্য একটি সুস্থ নতুন সেল্ (Cell) তৈরি করে। সেই জন্য আজকাল অনেকের ধারণা মতে, এই অটোফ্যাজি(Autophagy) হলো সেলুলার স্তরে আমাদের "পুনর্জন্ম"।
পুনর্ব্যবহারযোগ্য অপসারণের এই জটিল প্রক্রিয়াটি আবিষ্কার করেছেন ডঃ ইউশিনোরি ওসুমি( Dr.Yoshinori Ohsumi)। তিনি একজন জাপানি সেল্ জীববিজ্ঞানী এবং টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক, যিনি অটোফ্যাজির(Autophagy) এই বিশেষ প্রক্রিয়া সম্পর্কে তাঁর ঐতিহাসিক আবিষ্কারের জন্য ২০১৬ ইং সালে "ফিজিওলজি এন্ড মেডিসিনে" নোবেল পুরষ্কার পেয়েছেন।
চলবে:
পরবর্তীতে থাকবে, Fasting,
Intermittent fasting And One Meal a Day(OMAD) সম্পর্কে ব্যাপক আলোচনা।
ধন্যবাদ।