Raqi Abu Rayhan راقي أبو ريحان

  • Home
  • Raqi Abu Rayhan راقي أبو ريحان

Raqi Abu Rayhan راقي أبو ريحان Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raqi Abu Rayhan راقي أبو ريحان, Medical and health, ঢাকা, .
(4)

রমাদানের রুকইয়াহ সেশনের টপিকসমূহ:🌙 রমাদান অনলাইন ম্যাস রুকইয়াহ প্রোগ্রাম ২০২৬(২০ দিন ধারাবাহিক লাইভ রুকইয়াহ সেশন)রমাদানে...
15/01/2026

রমাদানের রুকইয়াহ সেশনের টপিকসমূহ:

🌙 রমাদান অনলাইন ম্যাস রুকইয়াহ প্রোগ্রাম ২০২৬
(২০ দিন ধারাবাহিক লাইভ রুকইয়াহ সেশন)

রমাদানের বরকতময় সময়ে জ্বীন, যাদু, বদনজর ও ওয়াসওয়াসাজনিত সমস্যার শরীয়াহসম্মত সমাধানের লক্ষ্যে আয়োজন করা হয়েছে
“Ramadan Online Mass Ruqyah Program 2026”

এই প্রোগ্রামে সমস্যা অনুযায়ী আলাদা আলাদা টপিকভিত্তিক রুকইয়াহ সেশন পরিচালনা করা হবে ইনশাআল্লাহ।

📌 বিস্তারিত:
https://www.facebook.com/share/p/18AexP6ZWb/
📌 সেশন টপিক:
https://www.facebook.com/share/p/18CJLHrXyc/

🔹 রুকইয়াহ সেশনের টপিকসমূহ:
১. বদনজরের রুকইয়াহ
২. হাসাদ (হিংসা)-এর রুকইয়াহ
৩. ওয়াসওয়াসার রুকইয়াহ
৪. জাদুর কমন (সাধারণ) রুকইয়াহ
৫. হুসুন (আত্মিক সুরক্ষা/বেষ্টনী) ধ্বংসের রুকইয়াহ
৬. জ্বীনের কমন রুকইয়াহ
৭. সকল প্রকার যাদুর গিট, বাধন ও তালা ধ্বংসের রুকইয়াহ
৮. অসুস্থতা সৃষ্টি বা হত্যার উদ্দেশ্যে করা বান/যাদু ধ্বংসের রুকইয়াহ
৯. রিজিকে বাধা ও আর্থিক অচলাবস্থা দূর করার রুকইয়াহ
১০. বিয়েতে বাধা ও বিয়ে ভেঙে যাওয়ার যাদু ধ্বংসের রুকইয়াহ
১১. পড়াশোনা ও মেধায় বাধা দূর করার রুকইয়াহ
১২. সন্তান না হওয়া, বন্ধ্যাত্ব ও বারবার মিসক্যারেজের রুকইয়াহ
১৩. সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া ও ভুল বোঝাবুঝি দূর করার রুকইয়াহ
১৪. স্বামী-স্ত্রীর দূরত্ব, শারীরিক অক্ষমতা, শারীরিক সম্পর্কে অনীহা ও বিচ্ছেদের যাদুর রুকইয়াহ
১৫. পাগল বানানো ও মস্তিষ্ক বিকৃতির যাদুর রুকইয়াহ
১৬. অলসতা, দুর্বলতা, অবসাদ ও অতিরিক্ত ক্লান্তি দূর করার রুকইয়াহ
১৭. প্রেম, ভালোবাসা ও বশ/বাধ্য করার যাদু ধ্বংসের রুকইয়াহ
১৮. বারবার রিনিউ হতে থাকা যাদু বাতিলের উপর রুকইয়াহ
১৯. পেটের যাদু ধ্বংসের রুকইয়াহ
২০. পুঁতে রাখা, ছিটানো, স্বপ্নে খাওয়ানো ও গন্ধের যাদু ধ্বংসের রুকইয়াহ
২১. ভয়, আতঙ্ক ও নার্ভাসনেস দূর করার রুকইয়াহ
২২. পিরিয়ড রিলেটেড সমস্যা: ইস্তেহাজা, সাদাস্রাব ও অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধের রুকইয়াহ
২৩. অবৈধ আসক্তি, পরকীয়া, মাদকাসক্তি, পর্নোগ্রাফি ও যেনাব্যভিচার থেকে মুক্তির রুকইয়াহ
২৪. জীবনের সব ক্ষেত্রে বাধা ধ্বংসের রুকইয়াহ
২৫. আয়াতুল খুরুজ ও আয়াতুশ-শিফার বিশেষ রুকইয়াহ
📌 নোট:
এটি কোনো সাধারণ অডিও প্রোগ্রাম নয়। বরং
✔️ লাইভ
✔️ ধারাবাহিক
✔️ সমস্যা-ভিত্তিক
✔️ শরীয়াহসম্মত
একটি পূর্ণাঙ্গ ম্যাস রুকইয়াহ প্রোগ্রাম।
👉 “রমাদান অনলাইন ম্যাস রুকইয়াহ প্রোগ্রাম ২০২৬” সম্পর্কে বিস্তারিত জানতে আপডেট পেতে এখনই জয়েন করুন:https://t.me/+_pShNu7lQwg5YmNl
১ম কমেন্ট দেখুন।
✍️ Quranic Cure Ruqyah center
📞 01991-663988 (Call / IMO / WhatsApp)

14/01/2026

ছোট্ট শিশু বাচ্চা পারিবারিক যাদুতে আক্রান্ত আহ🥲🤲

13/01/2026

🔥 বংশগত যাদুর ভয়ংকর কেস — দাদির করা যাদু, নাতনির জীবনে ধ্বংস ডেকে আনলো!

💔 “বিচ্ছেদের যাদু” যা মা–বাবার উপর করা হয়েছিল, প্রভাব পড়েছে সন্তানের উপরও!

এই কেসটি ছিল এক গভীর পারিবারিক যাদুর (Sihrul Mawrooth) উদাহরণ।
রোগীর মা বহু বছর আগে নিজের শাশুড়ির (অর্থাৎ রোগীর দাদির) করা যাদুর শিকার হন।
দাদির উদ্দেশ্য ছিল ছেলের বউকে ধ্বংস করা ও ছেলের সাথে বিচ্ছেদের করা — কারণ তিনি তাকে কখনোই পছন্দ করতেন না। কিন্তু সেই যাদু এখানেই শেষ হয়নি...বংশগত প্রভাবে (Sihrul Mawrooth) সেই যাদুর ছায়া নেমে এসেছে রোগীর উপর অর্থাৎ নাতিদের উপর।

এই বোনের জীবনে একের পর এক বিপর্যয় নেমে আসে—
💔 বিয়ের পরের দিনেই বিচ্ছেদ হয়ে যায়,
💔 বছরের পর বছর নতুন করে বিয়ে হচ্ছে না, ভেঙ্গে যায়।
💔 শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড দুর্বলতা,অসুস্থ
💔 বহু মেডিকেল চিকিৎসা নিয়েও কোনো উন্নতি হয়নি।

👉অবশেষে Quranic Cure Ruqyah center-এর প্রধান চিকিৎসক Raqi Abu Rayhan راقي أبو ريحان সাহেবের কাছে রুকইয়াহ্ ডায়াগনোসিস করার পর বিষয়টি প্রকাশ পায়—তিনি বংশগত যাদু ও বিচ্ছেদের যাদু (Sihrut Tafreeq + Sihrul Mawrooth)— উভয়েরই শিকার।

রুকইয়াহ্ সেশন শুরু করার পর, আলহামদুলিল্লাহ, রোগীর অবস্থা উন্নতির দিকে সে অনেকটা সুস্থ, চিকিৎসা এখনো চলমান।
এটাই রুকইয়াহর বরকত — যেখানে মেডিকেল ব্যর্থ, সেখানে কুরআনই একমাত্র শিফা।

কখনও কখনও, আপনি নিজের জীবনে যেসব বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন,তা সরাসরি আপনার উপর করা যাদু নাও হতে পারে —বরং আপনার পূর্বপুরুষদের উপর করা কোনো শয়তানি যাদুরই ধারাবাহিক প্রভাব হতে পারে। একে বলে Sihrul Mawrooth— বংশপরম্পরায় উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত যাদু প্রভাব।

🩺 যদি আপনার জীবনে হঠাৎ ঘটে যায় —

বিয়ে ভেঙে যায় অকারণে,

সম্পর্কের মধ্যে ঘৃণা ও অস্থিরতা,

শারীরিক মানসিক ভাবে সুস্থ চিকিৎসায় আরাম না পাওয়া,

পড়াশোনায় অমনোযোগী বাঁধা চাকরি ব্যবসা প্রতিটি কাজে বাঁধা —বা প্রজন্ম ধরে বারবার একই ব্যর্থতা—তাহলে অবহেলা নয়, রুকইয়াহ করুন। রুকইয়াহর মাধ্যমে আল্লাহর অনুগ্রহে যাদুর মূল শিকড় পর্যন্ত পৌঁছানো যায় —যেখান থেকে শুরু হয়েছিল ধ্বংসের কাহিনী।

📿 “وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ”
“আমি কুরআনে যা নাযিল করেছি তা মুমিনদের জন্য শিফা ও রহমত।” (সূরা ইসরা: ৮২)

📞 রুকইয়াহ ডায়াগনোসিস বা চিকিৎসার জন্য যোগাযোগ করুনঃ Quranic Cure Ruqyah center
✆ 01991-663988 (Call / Imo / WhatsApp)
Raqi Abu Rayhan راقي أبو ريحان
📺 YouTube:





#রুকইয়াহচিকিৎসা
#বংশগতযাদু
#বিচ্ছেদেরযাদু
#কুরআনিককিউর
#শরীয়তসম্মতচিকিৎসা

🌙 রমাদানে অনলাইন ম্যাস রুকইয়াহ সেশন – ২০২৬আসন্ন রমাদান উপলক্ষে Quranic Cure Ruqyah center  আয়োজন করতে যাচ্ছে📿 রমাদানে অন...
13/01/2026

🌙 রমাদানে অনলাইন ম্যাস রুকইয়াহ সেশন – ২০২৬

আসন্ন রমাদান উপলক্ষে Quranic Cure Ruqyah center আয়োজন করতে যাচ্ছে
📿 রমাদানে অনলাইন ম্যাস রুকইয়াহ সেশন – ২০২৬
🗓️ সময়কাল:
📅 ১ রমাদান থেকে ২০ রমাদান পর্যন্ত
📡 মোট ২০টি লাইভ রুকইয়াহ সেশন

📍 বিস্তারিত: https://www.facebook.com/share/p/18AexP6ZWb/
📍 সেশন টপিক: https://www.facebook.com/share/p/18CJLHrXyc/

🔴 এই প্রোগ্রামে কী থাকছে?
✅ বদনজর, ওয়াসওয়াসা, জ্বীন ও যাদু সংক্রান্ত সমস্যার উপর
👉 ২০টি লাইভ ম্যাস রুকইয়াহ সেশন
✅ আমাদের প্রতিষ্ঠানের একাধিক অভিজ্ঞ রাকি এই প্রোগ্রাম পরিচালনা করবেন
✅ একাধিক টপিক অনুযায়ী আলাদা আলাদা রুকইয়াহ সেশন
(যাদু, বদনজর, জ্বীন, ওয়াসওয়াসা ইত্যাদি)
✅ কুরআন তেলাওয়াত সহীহ করার ফ্রি ক্লাস
(তাজবিদ ও শুদ্ধ উচ্চারণ সংশোধন)

🚨 এই প্রোগ্রামটি কাদের জন্য সবচেয়ে উপযোগী?

১️⃣
যারা আর্থিক অসচ্ছলতা বা দূরত্বের কারণে
লং সেশন ও নিয়মিত ফলোআপে থাকতে পারছেন না
➡️ ঢাকার বাইরে বা প্রবাসী পেশেন্টদের জন্য বিশেষ উপযোগী

২️⃣
যারা নিজেরা দীর্ঘদিন সেল্ফ রুকইয়াহ করেও উপকৃত হচ্ছেন না
তাদের জন্য পারফেক্ট একটি অপশন

৩️⃣
যারা সারা বছর সময় বের করতে পারেন না,
কিন্তু রমাদানে টানা ৪৫ মিনিট – ১ ঘণ্টা+ করে
👉 ২০ দিন নিয়মিত রুকইয়াহ করতে চান

৪️⃣
প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা
যারা দীর্ঘদিন ধরে
জ্বীন, যাদু, বদনজর ও ওয়াসওয়াসার সমস্যায় ভুগছেন
💻 অনলাইন ম্যাস রুকইয়াহ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য যা লাগবে:
✅ একটি এন্ড্রয়েড মোবাইল অথবা কম্পিউটার / ল্যাপটপ
👉 তাতে Zoom App ইনস্টল করা থাকতে হবে
✅ একটি ইয়ারফোন / ব্লুটুথ স্পিকার
অথবা ফোনের সাউন্ড যথেষ্ট লাউড হলেই হবে

☑️ এই প্রোগ্রামের বিশেষ সুবিধা:
🔹 ১.
ঘরে বসেই সহজে জয়েন করতে পারবেন
👉 অল্প খরচে ধারাবাহিকভাবে বেশি উপকার পাবেন ইনশাআল্লাহ
🔹 ২.
আলাদাভাবে ২০টি শর্ট রুকইয়াহ করার চেয়ে
👉 টানা ২০ দিন ধারাবাহিক রুকইয়াহ
আপনাকে আরও গভীর ও স্থায়ী সুস্থতার দিকে এগিয়ে নেবে ইনশাআল্লাহ

📌 বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশন প্রসেস
⏰ রমাদান প্রজেক্ট ডিউরেশন: (১-২০) রমাদান পর্যন্ত
√রুকইয়াহ লাইভ সেশনের সময় বিকাল (৩-৪) টা
√রুকইয়াহ দুআ ও কুরআন সেশন সকাল (৫:৩০-৬:১৫) টা

🚨এনরোলমেন্ট ফি:
💰 রেগুলার এককালীন ফি: ২,০৪০ টাকা (অফেরতযোগ্য)
💰 রমাদান স্পেশাল ডিসকাউন্ট: ১,৫৪০ টাকা (প্রথম ৫০ জনের জন্য)

তবে ৩১ শে জানুয়ারীর মধ্যে বুক করলে ২৫% ডিসকাউন্টে মাত্র 1540 /-
উক্ত সেশনে জয়েন হতে যারা আগ্রহী আছেন তারা দ্রুত রেজিষ্ট্রেশন করুন নিচের নিয়মে:
📄 রেজিষ্ট্রেশন এর শেষ তারিখ: 31 ই জানুয়ারী জানুয়ারী (আসন সংখ্যা খুবই সীমিত,)
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে) নির্ধারিত আসন ফিল-আপ হলে আমরা আর নিতে পারবো না। তাই দ্রুত এনরোল করুন।

📢 সীমিত আসন! এখনই রেজিস্ট্রেশন করুন!
আপনার আসনটি নিশ্চিত করতে বিকাশ /নগদ নাম্বারে ১,৫৪০ টাকা সেন মানি করে Quranic Cure Ruqyah center এর পেইজে মেসেঞ্জারে নক দিন। এরপর নির্ধারিত গ্রুপের লিংক দেওয়া হবে।

💳 পেমেন্ট মেথড:
💰🔸বিকাশ / নদগ (পারসোনাল)
📱 01743230645

📍আরো বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন: ✆ 01991663988 WhatsApp

📝 আত্মশুদ্ধি ও সুস্থতার এই মহাসুযোগ হাতছাড়া করবেন না!

📌 বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশন প্রসেস
👉 ১ম কমেন্টে দেওয়া হবে
📍 আয়োজনে:
Quranic Cure Ruqyah Center

📢 অনুরোধ বিশেষভাবে
এই পোস্টটি শেয়ার করুন,
হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই
কারো রমাদান হয়ে উঠবে শিফা ও মুক্তির রমাদান 🤲
#রুকইয়াহ #রুকিয়াহ #বদনজর #জ্বীন #যাদু #কালোযাদু
#ঢাকা

13/01/2026

পৈত্রিক সম্পত্তি কাল হয়ে দারালো তাদের জীবনে জাদুতে ধ্বংস হয়েছিলো পুরো পরিবার — শেষমেশ রুকইয়াহ্-তেই মিলল মুক্তি!”

ঘটনাটি সম্প্রতি Quranic Cure Ruqyah center-এ ঘটে যাওয়া এক বাস্তব কাহিনি। একটি মধ্যবিত্ত মুসলিম পরিবার—স্বামী-স্ত্রী ও তাদের দুই কন্যা সন্তান। দেখতে সাধারণ সংসার, কিন্তু তাদের জীবনের পেছনের গল্প শুনলে যে কারও শরীর শিউরে উঠবে।

একদিন সকালে তারা আমাদের এসে জানালেন — "হুজুর, ঘরের মধ্যে অদ্ভুত কিছু ঘটছে। মাঝে মাঝে ঘরের দেয়াল বা পর্দায় রক্তের মতো দাগ দেখা যায়। ছাদের উপর থেকে অজানা শব্দ আসে, যেন কেউ ভারি কিছু টানছে বা হাঁটছে। রাতে ঘুমের সময় হঠাৎ কুকুরের বিকট চিৎকার — মনে হয় কানের পাশে এসে ঘেউ ঘেউ করছে। তারপর একদিন শুরু হলো কাকের উৎপাত, সারাক্ষণ ছাদের উপর কাক বসে থাকে, অস্বাভাবিক আচরণ করে। কিছুদিন পর দেখা গেল বিড়ালের উৎপাত — তারা ঘরের দরজার সামনে এসে তাকিয়ে থাকে, যেন কিছু একটার পাহারায় রয়েছে।"

প্রথমে তারা ভাবলো হয়তো এটা কাকতালীয় ঘটনা। কিন্তু ঘটনা ধীরে ধীরে ভয়ংকর রূপ নিতে থাকে। স্ত্রী ঘুমাতে পারছেন না, মাঝরাতে আতঙ্কে চিৎকার করে উঠছেন।
স্বামী প্রতিদিন মাথা ব্যথা, বুকে ভার, শরীরে অদ্ভুত যন্ত্রণা অনুভব করছেন। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ তাদের উপর কিছু ভারি বসিয়ে রেখেছে, কাজকর্মে মন বসছে না, রিজিকে বার বার অদ্ভুতভাবে বাধা আসছে।

যখন চিকিৎসার জন্য তারা ডাক্তারদের কাছে যান, ডাক্তাররা বলেন—"মানসিক চাপ থেকে এগুলো হচ্ছে। রিপোর্টে কিছুই পাওয়া যাচ্ছে না।" কিন্তু রোগগুলো দিন দিন বাড়তেই থাকে। কখনো স্ত্রী অসুস্থ, কখনো স্বামী, কখনো দুই কন্যার একজন।

একদিন হঠাৎ বড় মেয়েটি (মাত্র ১৩ বছর বয়স) অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে হঠাৎ করে হাসে, চিৎকার করে, দেয়ালের দিকে তাকিয়ে কথা বলে।
রাতের ঘুম হারাম হয়ে যায় পরিবারের সকলের।
বাচ্চাটি যেন নিজের মধ্যে নেই — সম্পূর্ণ পাগলের মতো আচরণ করছে। চিকিৎসা করিয়েও কোন ফল পাওয়া যায়নি। ডাক্তাররা একে মানসিক রোগ বললেও, পরিবারের মনে হচ্ছিল এর পেছনে অন্য কিছু আছে।

অবশেষে তারা Quranic Cure Ruqyah center -এর প্রধান চিকিৎসক Raqi Abu Rayhan راقي أبو ريحان সাহেবের কাছে রুকইয়াহ ডায়াগনোসিসের জন্য আসেন। ডায়াগনোসিস সেশনে শুরুতেই তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। যখন Sihrul Tafreeq (দাম্পত্য ভাঙার জাদু) এবং Sihrul Junoon (পাগল বানানোর জাদু) সম্পর্কিত আয়াত পড়া হচ্ছিল, স্ত্রী প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করেন, গলা ভারি হয়ে আসে, মাথা ব্যথা বেড়ে যায়। চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন,এর কিছুক্ষণের মধ্যে তিনি বমি করতে থাকেন, আর বমির মধ্যে কালো রঙের পদার্থ দেখা যায় —যা শরীরে দীর্ঘদিন জমে থাকা খারাপ জাদুর প্রতিক্রিয়া ছিল।

রুকইয়াহ সেশনের পর ধীরে ধীরে অনেক কিছু পরিষ্কার হয়ে আসে। জানাযায়, তাদের উপর একাধিক জাদু একসাথে করা হয়েছে —একটি “সম্পত্তি দখলের জন্য হত্যার উদ্দেশ্যে”,আরেকটি “রিজিকে বাধা দেওয়া ও সংসার ধ্বংসের উদ্দেশ্যে”,এবং তৃতীয়টি “মেয়েকে পাগল বানানোর জাদু”।

এই জাদু তাদের নিজের রক্তের সম্পর্কের মানুষ — স্বামীর আপন চাচা ও চাচি করেছে, কারণ ছিল পৈত্রিক সম্পত্তির অংশীদারি নিয়ে বিরোধ। জাদু করা হয়েছে মৃতের হাড়, রক্ত এবং ছবির মাধ্যমে। জাদুর প্রভাব এতটাই গভীর ছিল যে, তাদের ঘরের ভেতরও অশরীরী উপস্থিতি টের পাওয়া যেত।
কখনো দরজা-জানালা নিজেরাই খুলে যেত, কখনো হঠাৎ করে বাতি নিভে যেত।

প্রথম দিকে তারা ভয় ও হতাশায় ভেঙে পড়েছিলেন।
কিন্তু রুকইয়াহ চিকিৎসা শুরু হওয়ার পর থেকে পরিবর্তন আসতে শুরু করে। স্ত্রীর মাথা ব্যথা ও শরীর ব্যথা ধীরে ধীরে কমে যায়। রাতে তিনি শান্তিতে ঘুমাতে পারেন — যা বহু বছর ধরেই হারিয়ে গিয়েছিল। স্বামীর বুকে ভার ও দুশ্চিন্তা দূর হতে থাকে, ব্যবসায়ে কিছুটা স্থিতিশীলতা আসে।
আর সবচেয়ে অবাক করা পরিবর্তন — তাদের বড় মেয়ে, যাকে একসময় মানসিকভাবে বিকারগ্রস্ত মনে হচ্ছিল,
সে এখন সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ।

বর্তমানে তাদের চিকিৎসা চলমান।
আল্লাহর ইচ্ছায় তারা এখন আগের তুলনায় অনেক ভালো,
রুকইয়াহ সেশনগুলোতে আর অত তীব্র প্রতিক্রিয়া দেখা যায় না। ধীরে ধীরে ঘরের পরিবেশও শান্ত হয়ে এসেছে।

এই কেসটি আমাদের জন্য বড় শিক্ষা রেখে গেছে।
সব কিছু মেডিকেলের মাধ্যমে বোঝা যায় না।
অনেক রোগের পেছনে থাকে অদৃশ্য এক কারণ — সিহর (জাদু), আঈন (নজর), জেলছি,(হিংসা) অথবা জিনের আক্রমণ। আর এর চিকিৎসা একমাত্র আল্লাহর কালামে, অর্থাৎ রুকইয়াহ শর’ইয়াহ তে।

শেষ কথা
যদি আপনার ঘরে অজানা শব্দ, ভয়, আতঙ্ক, অস্বস্তি,
অথবা একের পর এক রোগের পরেও আরোগ্য না আসে —
তাহলে অবহেলা না করে দেরি না করে রুকইয়াহ ডায়াগনোসিস করুন।
কারণ, যত দ্রুত শয়তানি প্রভাব ধরা পড়বে, তত দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব।

আল্লাহ তাআ’লা বলেন — “আর আমরা কুরআনে এমন কিছু নাযিল করেছি, যা মু’মিনদের জন্য শিফা ও রহমত।”
— [সূরা আল-ইসরা: ৮২]

📍 Quranic Cure Ruqyah Centre
📞 01991663988 (Call / WhatsApp / Imo)

📍ঠিকানা: রায়েরবাগ, যাত্রাবাড়ি, কমলাপুর এবং উত্তরা আব্দুল্লাহপুর।
📺 YouTube:
📧 quraniccure7@gmail.com




12/01/2026

বাংলাদেশে সহিহ্ রুকইয়াহ চিকিৎসা প্রতিষ্ঠার কাজ—সত্যি বলতে গেলে, পাহাড় ঠেলে রাস্তা বানানোর চেয়েও কঠিন হয়ে গেছে।

এটি কোনো একক প্রতিবন্ধকতার কারণে নয়; বরং একই সময়ে বিভিন্ন দিক থেকে আসা বিভ্রান্তি, বিকৃতি ও অস্বীকারের ফলে রুকইয়াহ আজ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

এই সংকট বুঝতে হলে আমাদের আবেগ দিয়ে নয়, বরং বাস্তবতা ও বিশ্লেষণের চোখ দিয়ে বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হবে।

বর্তমান সময়ে রুকইয়াহর উপর মূলত তিন ধরনের আক্রমণ লক্ষ্য করা যায়, যেগুলো আলাদা হলেও ফলাফল একই—সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করা।

এক. তান্ত্রিকদের হাতে রুকইয়াহর বিকৃতি
রুকইয়াহ মূলত এসেছে যাদু, শিরক ও শয়তানি প্রভাবের বিপরীতে একটি শরিয়াহভিত্তিক চিকিৎসা হিসেবে।
কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—যেই মুহূর্তে রুকইয়াহ চিকিৎসা সমাজে গ্রহণযোগ্যতা পেতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তেই এক শ্রেণির তান্ত্রিক ও কবিরাজ হুজুর মোদাব্বের তারা এই ~রুকইয়াহ্~ শব্দটিকে নিজেদের ব্যবসার ঢাল হিসেবে ব্যবহার করা শুরু করেছে।

আজ এমন দৃশ্য দেখা যায়— রুকইয়াহর নাম ব্যবহার করে বশ করার কথা বলা হয়, রুকইয়াহ্ নামে পেপার, তাবিজ কবজ আংটি, পাথর, আরো কতকি দেওয়া হচ্ছে, এবং
সম্পর্ক জোড়া লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয়,
ভাগ্য পরিবর্তন বা মানুষের উপর প্রভাব বিস্তারের দাবি করা হয়।

রুকইয়াহ্ চিকিৎসার নামে জীন কে জেলখানা বন্দি করা,হত্য করা, রুগির ছবি মা বাবার নাম রুগির নাম, জন্ম তারিখ, রোগের ব্যাপারে তো আসবা এসব দিয়ে চিকিৎসা করাকে রুকইয়াহ্ নামে চালিয়ে দিচ্ছে, অথচ এসবের সাথে রুকইয়াহ্ শারইয়াহ্ চিকিৎসার কোন সম্পর্ক নেই।

এগুলো রুকইয়াহ নয়।
এগুলো রুকইয়াহ শব্দ ব্যবহার করে চালানো পুরনো তান্ত্রিক জাদুকরের ব্যবসার নতুন সংস্করণ।

এখানে সবচেয়ে ভয়ংকর বিষয় হলো—মানুষ বুঝতেই পারছে না কোনটা কুরআন–সুন্নাহভিত্তিক চিকিৎসা, আর কোনটা শয়তানি পদ্ধতির ইসলামিক নামকরণ।

দুই. অতিবিজ্ঞানবাদীদের সম্পূর্ণ অস্বীকার
আরেকটি বড় সমস্যা তৈরি করেছে এক শ্রেণির তথাকথিত “অতিবৈজ্ঞানিক” চিন্তাধারা।

তাদের বক্তব্য হলো— জ্বীন সংক্রান্ত সমস্যা, আশিক জ্বীন, যাদু—এসব কিছুই বাস্তব নয়; সবই হরমোনাল ইমব্যালেন্স বা সাইকোলজিক্যাল সমস্যা।🤡

কারণ বাস্তবতা হলো— যেকোনো জ্বীনকেন্দ্রিক সমস্যার প্রভাব প্রথমেই পড়ে মানুষের মানসিক অবস্থা, আচরণ ও হরমোনাল সিস্টেমে।
এটি অস্বীকার করা মানে বাস্তবতাকে অর্ধেক দেখা।

কুরআন যাদুর অস্তিত্ব স্বীকার করেছে,
হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যাদুর ঘটনা বর্ণিত হয়েছে,
এবং সালাফদের আমলে রুকইয়াহ একটি স্বীকৃত চিকিৎসা পদ্ধতি ছিল।

এসব অস্বীকার করা কোনো আধুনিকতা নয়; বরং সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি।

তিন. আধা জ্ঞানের মঞ্চভাষণ
সবচেয়ে দুঃখজনক সমস্যা তৈরি হয় তখন, যখন কিছু বক্তা ও আলিম যথাযথ অধ্যয়ন ছাড়াই রুকইয়াহ নিয়ে সিদ্ধান্তমূলক বক্তব্য দেন।

রুকইয়াহ একটি স্পর্শকাতর ও বিশেষায়িত বিষয়।
এখানে আবেগ বা সাধারণ ফিকহি জ্ঞান যথেষ্ট নয়; প্রয়োজন কুরআন, হাদিস, আকিদা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বিত বুঝ।

কিন্তু বাস্তবে দেখা যায়— কিছু বক্তব্য দেওয়া হয় যেগুলোর ভিত্তি নেই কুরআনে,নেই সহিহ হাদিসে,নেই কোনো গ্রহণযোগ্য আলিমের ব্যাখ্যায়।

এর ফল ভোগ করে সাধারণ মানুষ—যারা বাস্তবেই জ্বীন, যাদু, বদনজর বা অজানা সমস্যায় ভুগছে।

দাওয়াহর প্রকৃত দায়িত্ব
এই বিশৃঙ্খলার সমাধান চেঁচিয়ে কথা বলায় নয়,
কারও ঈমান নিয়ে ফতোয়া দেওয়াতেও নয়।

বরং দায়িত্ব হলো— সহিহ রুকইয়াহ কী, তা পরিষ্কারভাবে ব্যাখ্যা করা।
রুকইয়াহ আর তান্ত্রিকতার সীমারেখা টেনে দেওয়া।
মানুষকে কুরআন ও সুন্নাহভিত্তিক নিরাপদ চিকিৎসার দিকে ফিরিয়ে আনা।

রুকইয়াহ কোনো বশ করার পদ্ধতি নয়।
রুকইয়াহ কোনো গোপন নাম বা সাংকেতিক শক্তির খেলা নয়।
রুকইয়াহ হলো—আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহর কাছেই আশ্রয় নেওয়া এবং এটি রাসূল (স.) দেখানো এজটি চিকিৎসা পদ্ধতি

আসলে এই পথ টি সহজ নয়।
এটি জনপ্রিয় হওয়ার পথও নয়।
এটি হক ও বাতিলকে আলাদা করে দেখানোর পথ।
শিরক ও কুসংস্কার থেকে মানুষকে রক্ষা করার পথ।
এবং রুকইয়াহকে বিকৃতি ও অস্বীকারের মাঝখান থেকে উদ্ধার করার পথ।

এই কাজ চলবে— ইলম দিয়ে,হিকমাহ দিয়ে,সবর দিয়ে।
কারণ সহিহ দাওয়াহ কখনো আগুন নেভায়,
আবার কখনো সেই আগুনের ভেতর দিয়েই নিরাপদ পথ দেখায়।
✍️ Raqi Abu Rayhan راقي أبو ريحان

11/01/2026

☑️ রুকইয়াহ ও হিজামা হোম সার্ভিস 🏠
👩‍👩‍👦‍👦 পরিবারসহ রুকইয়াহ করুন – একসাথে সবাই সমাধান পান ইনশা’আল্লাহ!

⚠️ মা জিনে আক্রান্ত সংসারে ঝামেলা, মেয়ে ঘুমহীন বিয়ে হচ্ছে না, বিয়ে হয়েছে সংসারে অশান্তি লেগেই আছে?, বারাবার ডাক্তার দেখিয়েও মূল সমস্যা ধরা পরছেনা, দিন দিন অসুস্থ তা বেড়েই যাচ্ছে? আর উন্নতি ব্যবসা ও চাকরিতে একের পরএক বাঁধা ? বাবা ক্ষেপে যায়, ছেলে উল্টাপাল্টা কথা বলে —সবাই আলাদা, কিন্তু আসলে একসাথে আক্রান্ত!

একজন নয়, পুরো পরিবার আক্রান্ত—কিন্তু কেউ টেরই পায় না!"

প্রতি সপ্তাহে আমাদের এমন রোগী আসেন, যেখানে— মা, বাবা, বোন, ছেলে সন্তান — সবাই একের পর এক অসুস্থ।
কেউ মাথা ব্যথায়, কেউ ঘুমে অস্থিরতায়, কেউ দাম্পত্য সমস্যায়, কেউ সন্তানহীনতায় ভুগছে।

প্রথমে সবাই আলাদা আলাদা চিকিৎসা করে…ডাক্তার, তাবিজ /কবজ, জ্বীন হুজুর, কবিরাজ – হাজার টাকা শেষ।
কিন্তু কখনো বুঝতেই পারেনি, মূল সমস্যাটা কি? ‘একটা পরিবার একসাথে আক্রান্ত’ — জিন, জাদু বা বদনজ হিংসায় আক্রান্ত.।

অসংখ্য মা-বোন এবং অনেক পরিবার রুকইয়াহ চিকিৎসায় সুস্থ হয়েছেন, ফিরে পেয়েছেন মানসিক শান্তি ও নতুন জীবন।
আপনিও কি বারবার চিকিৎসা করে ব্যর্থ? ফকির, কবিরাজ, দোয়া-তাবিজে শুধু অর্থ নষ্ট?

🎯 অনেকের পরিবারে জি'ন জা'দুর সমস্যা৷ একা না, সবাই কমবেশি একসাথে আ'ক্রান্ত। অনেক ফ'কির কবি'রাজ ঘুরে, লাখ লাখ টাকা খরচ করে কোন ফল নাই। তাদের সমাধান দূরে থাক, আসল সমস্যাই কখনো পর্যন্ত বের হয় নাই। অথবা অনেকবার একক রুক'ইয়াহ করলেও লাভ হচ্ছে না; পরিবার নিয়ে রুক'ইয়াহ ডায়গনোসিস করা জরুরি। তাদের জন্য রুক'ইয়াহ হোম সার্ভিস কার্যকরী একটি মাধ্যম৷

অনেক পরিবারে জিন-জাদুর আক্রমণ হয় একসাথে, কিন্তু কেউ বুঝতে পারে না। আলাদাভাবে রুকইয়াহ করলে লক্ষণ ধরা পড়ে না।
✅ সমাধান: পুরো পরিবারকে একসাথে হোম সার্ভিসে রুকইয়াহ করা। অথবা সরাসরি সেন্টারে এসে রুকইয়াহ্ করা।

🔍 এতে দেখা যাবে কে কে আক্রান্ত, কার সমস্যা গভীর। প্রয়োজনে জিনের জবানবন্দিও নেওয়া হয়—যেখানে প্রকৃত শত্রু, আসল জাদুকর, বা পারিবারিক বশীকরণ পর্যন্ত বের হয়ে আসে।

হোম সার্ভিস রুক'ইয়াতে বাসার সবার একসাথে লক্ষণ দেখবে৷ কোর'আনের আয়াত পড়ে ক্লিয়ার হবে কার কার সমস্যা হচ্ছে একই পরিবারে, তারপর যার সমস্যা বেশি থাকলে তাকে আলাদাভাবে গুরুত্বের সাথে চিকিৎসা করা হবে, কখনো বা এক পর্যায়ে জি'ন আসলে তার থেকে জবানবন্দি নিবে। এসব মাধ্যম ব্যবহার করলে অনেকদিন ভুগতে থাকা রো'গীদের সহজে উদ্ধার করা যাবে ইনশা'আল্লাহ।

💥 যারা বছরের পর বছর কষ্ট পাচ্ছেন, একের পর এক সমস্যা—তাদের জন্য এই হোম সার্ভিস অনেক বেশি কার্যকরী আলহামদুলিল্লাহ।

Quranic Cure Ruqyah center হোম সার্ভিস দিচ্ছে ঢাকা চট্টগ্রাম সহো অন্যান্য বিভাগীয় এলাকায়। তাই আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন আমাদের অনলাইন কন্সাল্টেন্সি ও রুক'ইয়াহ হোম সার্ভিস ব্যবস্থা আছে সবসময়ের জন্য। ইনশা'আল্লাহ।

📍> > রুক'ইয়া হোম সার্ভিস অথবা সেন্টারের শিডিউল এর জন্য সরাসরি কল করুন: ✆ 01603-249280 Call imo WhatsApp

👉 কুরআনিক কিউর সেল্ফ রুকইয়াহ সাপোর্ট গ্রুপ

📣 সবাইকে শেয়ার করার অনুরোধ (আপনার পোস্টে যুক্ত করার জন্য):

🔔ভিডিওটি শেয়ার করুন – হয়তো এই একটি ভিডিও কারো পরিবারকে জিন-জাদুর হাত থেকে রক্ষা করতে পারে ইনশাআল্লাহ!❗অনেক মানুষ তার অজান্তেই আক্রান্ত – কিন্তু বুঝতে পারছে না। আপনার একটি শেয়ার হতে পারে কারো মুক্তির পথ।

🔊বিঃদ্রঃ শাইখ আহমাদুল্লাহ্ হুজুরের ভিডিও টি শুধুমাত্র প্রচারের উদ্দেশ্যে দেওয়া।,, হুজুর নিজে রুকইয়াহ্ করেনা।





#রুকইয়াহ
#জিন_জাদু
#হোম_রুকইয়াহ

#জাদুর_সমাধান
#রুকইয়াহ_বাংলাদেশ
#শাইখ_আহমাদুল্লাহ





#রাকীআবুরায়হান



05/01/2026

মেয়ে বাবু হয়েছে আমাদের একজন রুগির আলহামদুলিল্লাহ! আল্লাহ তাআ'লা মা ও সন্তানের সুস্থতার সাথে নেক হায়াত দান করুন আমিন।

নিশ্চয়ই আল্লাহ তা'য়ালা তাকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না। Quranic Cure Ruqyah center (M.1)
01/01/2026

নিশ্চয়ই আল্লাহ তা'য়ালা তাকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না।

Quranic Cure Ruqyah center (M.1)

31/12/2025

আজ রাত জাদুকর জ্বীন পুজারী দের রাত! এই রাতে তারা যাদু রিনিউ করে নতুন ভাবে।

31/12/2025

আগামীকাল থেকে ঢাকায় রুগি দেখবেন ওস্তাদ Raqi Abu Rayhan راقي أبو ريحان সিনিয়র রাকি Quranic Cure Ruqyah center (M.1)

Address

ঢাকা

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Abu Rayhan راقي أبو ريحان posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram