01/03/2025
রোযা রাখার ফলে মুখে Bad_smell (মুখের দুর্গন্ধ), গলা_শুকিয়ে আসে,বা গলা ব্যাথা করে এটা কি কোন রোগ? সমাধানের উপায় কি?
★Physiological এটা নরমাল,
ফ্লুয়িড ও ফুড Intake বিরত থাকার জন্য Salivary Secretion কম হয় ফলে এই সমস্যা হয়ে থাকে।
★আল-হাদিস শরীফে আছে
(রোযাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের ঘ্রাণের চেয়ে বেশি প্রিয়)
তাছাড়াও আমাদের ভুলের জন্য
★থুথু কে ঘৃণা করে ফেলে দেওয়ার জন্য গলা শুকিয়ে যায়।
থু থু হচ্ছে স্যালিভারি সেক্রেশন যা আপনার আমার মুখ ও গহবরের Ulceration বা ক্যান্সার হওয়া থেকে রক্ষা করে!
Saliva_Secretion
আপনার আমার মুখে এন্টিসেপ্টিক হিসাবে কাজ করে!
★একজন মানুষের গড়ে প্রতিদিন (৫০০মি.লি-১.৫লিটার) Saliva Secretion হয়ে থাকে!
এরা আবার serous,mucous,seromucous এর সমন্বয়ক! যা আমাদের দাঁত,মাড়ি,মুখ গহব্বরে কে জীবাণুর হাত থেকে রক্ষা করে!
এই থু থু আছে বলেই,আপনি আমি সহজেই খাবার গিলতে পারে!
কারণ Saliva খাবারকে পেস্টে এর মত নরম তরল করে stomach পৌছাইয়তে সহায়তা করে!
থু:থু আপনার আমার মুখের bad smell কমাতে সহায়তা করে!
যার যত বেশি থুথু মানে Salivary_seceration বেশি হবে তার তত খাবার পরিপাকশক্তি ভাল হবে!
গ্যাস্টিক জুস ও থু:থু মিলে Digestion শেষে মল আকারে সহজে পাস করে দেয়!
থু:থু আপনার আমার দাঁত ও মাড়ি ক্ষতের হাত থেকে রক্ষা করে!থু:থু আছে বলে আমরা খাবারে স্বাদ বা মজা পাই
★★যদি আমাদের মুখগহ্বররে salivary Secration না হতো, তাহলে আমাদের মুখের Ulceration জন্য নানা রকম রোগে আক্রান্ত হয়ে খুব দ্রুতই মারা যেতাম!যেমন ওরাল ক্যান্সার!
থু:থু কে hate না করে গিলে ফেলুন,
এতে আপনার GIT ও মুখ গহবরের সকল রোগ প্রতিরোধ করতে সহায়তা করবে!
★★যদি কারো থু:থু বা salivary seceration কম হয়ে থাকে,তবে তার যেকোন রোগ হওয়ার চান্স আছ,
যেমন ডায়াবেটিস,ওরাল ক্যান্সার,ইমিনো সিস্টেম কলাপ্স,প্যারোটিড গ্লাডস জনিত সমস্যা, ওরাল_থ্রাস বা ওরাল ক্যানডিয়াসিস ইত্যাদি!
১.আপনার থুকুকে সব সময় গিলে ফেলবেন(তাই বলে অন্যার ছ্যাপ খাওয়ার কথা চিন্তা করবেন না)
২.বেশি করে তরল ও ভিটামিন সি সমৃদ্ধি খাবার খাবেন!
৩.যাদের মুখে বেশি দুর্গন্ধ তারা অবশ্যই সেহরি ও ইফতারের পরে টুথব্রাশ করবেন!
৪.গলা ব্যাথা,মুখের গহবরের শুস্কতায়, মুখের দুর্গন্ধ সমস্যায় মাউথ ওয়াশ ব্যবহার করতে পারেন!
৫.কুসুম কুসুম গরম পানি পান করতে পারেন!
৬.বেশি করে ফলমূল খেতে পারেন!
৭.গলা ব্যাথার জন্য আদা চা খেতে পারেন!
৮.বেশি করে তরল খাবার পান করুন, খাবার দ্রুত না খেয়ে আস্তে আস্তে চিবিয়ে খেতে থাকুন,এতে স্যালিভারি সেক্রেশন বেশি হয়।