28/03/2026
প্রায়ই রোগীরা চেম্বারে এসে বলেন, ডাক্তার সাহেব, ব্যথা হলেই তো একটা পেইনকিলার খাই। এতে কোনো সমস্যা হবে?
কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও, বিষয়টা মোটেও হালকা নয়। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে হাঁটু, কোমর বা কাঁধের ব্যথার জন্য নিয়মিত ব্যথানাশক খাচ্ছেন তাদের জন্য বিষয়টি জানা খুব জরুরি।
আমরা সাধারণত যে ব্যথানাশকগুলো খাই, তার বেশিরভাগই হলো NSAIDs (Non-Steroidal Anti-Inflammatory Drugs)। এগুলো শরীরের ইনফ্লামেশন কমায় এবং ব্যথা কম অনুভব করতে সাহায্য করে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো সরাসরি ব্যথার কারণ সারায় না, শুধু উপসর্গ কমায়। ব্যথানাশক সরাসরি জয়েন্টের কার্টিলেজ গলিয়ে দেয় এমন প্রমাণ নেই। কিন্তু পরোক্ষভাবে ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। যেমনঃ-
🔸 কিছু ল্যাবভিত্তিক গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদি NSAIDs ব্যবহারে কার্টিলেজ কোষের স্বাভাবিক কার্যকারিতায় প্রভাব পড়তে পারে।
তবে মানুষের ক্ষেত্রে এটি কতটা গুরুত্বপূর্ণ তা এখনো পুরোপুরি প্রমাণিত নয়।
🔸 ধরুন আপনার হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস আছে। ব্যথানাশক খেলে ব্যথা কমে যায়।
ফলে আপনি আগের মতোই হাঁটাচলা বা চাপ দেন। সমস্যা হলো ব্যথা কমেছে, কিন্তু জয়েন্টের ক্ষয় (cartilage degeneration) থামেনি।
🔸 দীর্ঘদিন NSAIDs খেলে বেশি যে ক্ষতিগুলো দেখা যায় তা হলাও গ্যাস্ট্রিক আলসার, কিডনির কার্যকারিতা কমে যাওয়া, উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়া, হার্টের ঝুঁকি বৃদ্ধি। অর্থাৎ, জয়েন্টের চেয়ে শরীরের অন্যান্য অঙ্গ বেশি ঝুঁকিতে পড়ে।
দীর্ঘদিন ব্যথানাশক খেলে সরাসরি জয়েন্ট নষ্ট হয় এমন শক্ত প্রমাণ নেই। কিন্তু ব্যথা ঢেকে রেখে রোগ বাড়তে দেওয়া এবং শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতি করার ঝুঁকি আছে।
সুস্থ থাকুক ভালো থাকুক সকল রোগী
ডা. মোঃ রিয়াজ মৃধা
হাড়-ভাঙ্গা, জোড়া, বাত-ব্যথা, পঙ্গু রোগ বিশেষজ্ঞ
অর্থোপেডিক্স, ট্রমা, জয়েন্ট রিপ্লেসমেন্ট ও আর্থোস্কপিক সার্জন।
শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল
চেম্বার -
১। পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বরিশাল -01779528752
২। রাহাত আনোয়ার হাসপাতাল,বরিশাল - 01741790987
২। সময় মেডিকেয়ার এন্ড হসপিস, আমতলী, বরগুনা 01762842200,