হোমিওপ্যাথিক পাঠশালা

হোমিওপ্যাথিক পাঠশালা Homeopathy Education homeopathic treatment
(1)

08/05/2026

পারিবারিক ইতিহাসে, পাগল রোগীর ইতিহাস পাইলে সিফিলিনাম ও কার্সিনোসিন ঔষধ দুটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

🩺 আলপিন, পিন, সূচ, পেরেক কিংবা ধারালো জিনিস দেখে অস্বাভাবিক ভয় পাওয়া হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ (Men...
08/05/2026

🩺 আলপিন, পিন, সূচ, পেরেক কিংবা ধারালো জিনিস দেখে অস্বাভাবিক ভয় পাওয়া হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ (Mental Rubric)।

Repertory- Mind – Fear of Pins, Needles & Sharp Objects

অনেক রোগী সূচ, ইনজেকশন বা ধারালো যন্ত্র দেখলেই আতঙ্কিত হয়ে পড়েন, অস্থিরতা অনুভব করেন কিংবা ভয়ে এড়িয়ে চলার চেষ্টা করেন।

Repertory অনুযায়ী এই rubric-এ ১২টি গুরুত্বপূর্ণ ঔষধ উল্লেখ রয়েছে, যেগুলো রোগীর সামগ্রিক মানসিক ও শারীরিক লক্ষণের ভিত্তিতে নির্বাচন করা হয়।

🔍 Mind – Fear of Sharp / Pointed Things

👉 First Grade Medicines

Silicea
সূচ, ইনজেকশন ও ধারালো জিনিসে তীব্র ভয়, লাজুক, আত্মবিশ্বাসহীন ও স্নায়বিকভাবে দুর্বল প্রকৃতি, অতিরিক্ত সংবেদনশীল শিশুদের মধ্যে বেশি দেখা যায়
চিকিৎসা বা অপারেশনের নাম শুনলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে

Spigelia
ধারালো জিনিস দেখলে স্নায়বিক উত্তেজনা বেড়ে যায়, ভয়ের সাথে হৃদকম্পন ও neuralgic pain থাকতে পারে, অত্যন্ত sensitive ও nervous temperament
তীক্ষ্ণ বস্তু দেখলে মানসিক অস্থিরতা প্রকাশ পায়

👉 Second Grade Medicines

Alumina
অকারণ ও অযৌক্তিক ভয়, ধারালো জিনিস দেখলে উদ্বেগ বৃদ্ধি পায়,মানসিক ধীরতা, দ্বিধা ও confusion থাকে, সিদ্ধান্তহীনতা ও স্মৃতিশক্তির দুর্বলতা লক্ষণীয়

Apis Mellifica
সূচ বা sting জাতীয় বিষয়ের প্রতি অতিরিক্ত ভয়, অস্থিরতা, irritability ও hypersensitivity প্রবল, ব্যথা ও touch সহ্য করতে পারে না, শিশুরা ভয়ে কান্নাকাটি ও অস্থির আচরণ করে।

👉 Third Grade Medicines

Arsenicum Album
মৃত্যুভয়, নিরাপত্তাহীনতা ও উদ্বেগ প্রবল
আঘাত বা ক্ষতির আশঙ্কায় ধারালো জিনিসকে ভয় পায়, অত্যন্ত অস্থির ও perfectionist মানসিকতা।

Bovista
ভীতু ও আত্মবিশ্বাসহীন স্বভাব, ছোটখাটো বিষয়েও অতিরিক্ত ভয়, মানসিক, সংবেদনশীলতা বেশি।

Lac Felinum
Emotional hypersensitivity ও insecurity, অদ্ভুত ধরনের fear ও nervous irritability, সহজেই মানসিকভাবে বিচলিত হয়ে পড়ে।

Mercurius Solubilis
সন্দেহপ্রবণ ও impulsive মানসিকতা
ধারালো জিনিসে ভয় ও উদ্বেগ, স্নায়বিক দুর্বলতা ও কম্পন থাকতে পারে।

Natrum Muriaticum
নিজের ভয় ও কষ্ট ভিতরে চেপে রাখে
Sensitive, reserved ও emotionally hurt personality, নিঃশব্দ মানসিক কষ্ট ও suppressed emotion প্রবল।

Platina
অতিরঞ্জিত ও hysterical fear
অহংবোধের সাথে nervous irritability
ধারালো জিনিসে peculiar ধরনের ভয়।

Symphytum
আঘাত, fracture বা trauma সম্পর্কিত ভয়
ধারালো বস্তু থেকে নিজেকে অতিরিক্ত রক্ষা করতে চায়

Oxygenium
স্নায়বিক উদ্বেগ ও panic tendency
ভয়ের সাথে শ্বাসকষ্ট বা অস্থিরতা থাকতে পারে
অত্যন্ত hypersensitive মানসিক অবস্থা।

🩺 ক্লিনিক্যালি গুরুত্বপূর্ণ ঔষধ

Silicea → সূচ ও ইনজেকশন ভয়ের অন্যতম প্রধান ঔষধ
Spigelia → nervous fear ও sharp object sensitivity
Arsenicum Album → ভয়ের সাথে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাহীনতা
Natrum Mur → নীরব ও ভিতরে চেপে রাখা মানসিক ভয়
Platina → hysterical ও exaggerated fear state

🎗️ শুধুমাত্র একটি মানসিক লক্ষণের উপর ভিত্তি করে ঔষধ নির্বাচন করা উচিত নয়।
রোগীর সামগ্রিক মানসিক গঠন, শারীরিক লক্ষণ, temperament ও constitution বিবেচনা করেই সঠিক হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করা প্রয়োজন।

✍️ ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার
সভাপতি — বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম।
#ভয়

🩺 নিউমোনিয়ার (Pneumonia) — হোমিওপ্যাথিক চিকিৎসা🔍 নিউমোনিয়া কী?নিউমোনিয়া হলো ফুসফুসের একটি প্রদাহজনিত সংক্রমণ, যা ভাইর...
08/05/2026

🩺 নিউমোনিয়ার (Pneumonia) — হোমিওপ্যাথিক চিকিৎসা

🔍 নিউমোনিয়া কী?

নিউমোনিয়া হলো ফুসফুসের একটি প্রদাহজনিত সংক্রমণ, যা ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা টিবি জীবাণুর কারণে হতে পারে।
বিশেষ করে শীতকালে শিশুদের মধ্যে এর প্রাদুর্ভাব বেশি দেখা যায়।

🔍 প্রধান লক্ষণসমূহ
✔ উচ্চ জ্বর (১০২°–১০৪°F)
✔ শুষ্ক বা কষ্টদায়ক কাশি
✔ শ্বাসকষ্ট, নাকের পাতা ফুলে ওঠা
✔ বুক ব্যথা (কাশির সময় বৃদ্ধি)
✔ গলায় গড়গড়/সাঁই সাঁই শব্দ
✔ দুর্বলতা, অস্থিরতা

🩺 নিউমোনিয়ায় গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ সমূহের তালিকা ও নির্বাচন লক্ষণ।

📌 লক্ষণভিত্তিক সঠিক ঔষধ নির্বাচনই সফল চিকিৎসার মূল চাবিকাঠি।

🔹 Aconitum Napellus

✔ রোগের আকস্মিক শুরু
✔ উচ্চ জ্বর, প্রচণ্ড অস্থিরতা
✔ তীব্র তৃষ্ণা, মৃত্যুভয়

🔹 Bryonia Alba

✔ শুষ্ক কাশি, বুকের সূচ ফোটার মত ব্যথা
✔ নড়াচড়ায় ব্যথা বৃদ্ধি, স্থির থাকতে চায়
✔ কাশি সময় বুক চেপে ধরে

🔹 Rhus Toxicodendron

✔ ঠান্ডা বা ভিজে যাওয়ার পর রোগ শুরু
✔ শরীর ব্যথা, অস্থিরতা
✔ এপাশ-ওপাশ না করলে আরাম পায় না

🔹 Antimonium Tartaricum

✔ গলায় গড়গড় শব্দ, কফ জমে আছে
✔ কাশি করেও কফ বের করতে পারে না
✔ শ্বাসকষ্ট, শিশুদের ক্ষেত্রে বেশি কার্যকর

🔹 Lycopodium Clavatum

✔ বিকাল ৪টা–৮টার মধ্যে জ্বর বৃদ্ধি
✔ নাকের পাতা ফুলে ওঠা, শ্বাসকষ্ট
✔ হলুদ কফ, কাশির পরও আরাম নেই

🔹 Phosphorus

✔ গভীর শ্বাসকষ্ট, বুকের জ্বালা
✔ কাশি রাতে বৃদ্ধি
✔ রক্তমিশ্রিত কফ, বাম কাতে শুতে পারে না

🔹 Belladonna

✔ হঠাৎ জ্বর, মুখ লাল, শরীর গরম
✔ শ্বাসে কষ্ট, গোঙানি
✔ সামান্য নড়াচড়াও সহ্য করতে পারে না

🔹 Calcarea Carbonica

✔ স্থূলকায় শিশুদের ক্ষেত্রে উপযোগী
✔ মাথায় অতিরিক্ত ঘাম
✔ বুকে কফ জমে থাকে

অন্যান্য প্রয়োজনীয় ঔষধ-
Chamomilla, Chelidonium, Cina, Hepar Sulph, Kali B**h, Kali Iod, Kali Sulph, Kali Carb, Pulsatilla, Silicea, Sulphur, Terebinthina ইত্যাদি।

🩺 বায়োকেমিক চিকিৎসা নির্দেশিকা

🔸 Ferrum Phos — প্রথম পর্যায়, জ্বর ও প্রদাহ
🔸 Kali Mur — সাদা কফ, দ্বিতীয় পর্যায়
🔸 Kali Sulph— হলুদ কফ, তৃতীয় পর্যায়
🔸 Natrum Mur — নোনতা খাবারের প্রতি আকর্ষণ, পানি পড়া
🔸 Calcarea Sulph — পুঁজযুক্ত কফ
🔸 Kali Phos — দুর্বলতা, স্নায়বিক অবসাদ

🎗️ প্রতিরোধমূলক ব্যবস্থা

✔ নিয়মিত হাত ধোয়া
✔ হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা
✔ ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার রাখা
✔ অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়ানো
✔ ধূমপান বর্জন
✔ ঠান্ডা থেকে সুরক্ষা নেওয়া

📌 পরামর্শ
নিউমোনিয়া একটি গুরুতর রোগ। শ্বাসকষ্ট, উচ্চ জ্বর বা শিশুদের ক্ষেত্রে দ্রুত অবনতি হলে অবহেলা না করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

🍁 এই লেখাটি আমার “Homeopathic Practice of Medicine” বইয়ের অংশবিশেষ

লেখাটি পড়ে নিজের চিকিৎসা নিজে করবেন না একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন।

✍️ ডা. ইয়াকুব আলী সরকার
(D.H.M.S, B.H.B – Dhaka), M.S.S (N.U)
📍 ইভা হোমিও হল, বাইপাইল, আশুলিয়া, সাভার, ঢাকা
📞 01716-651488 / 01686981445

স্বাস্থ্য সচেতনতায় পোস্টটি শেয়ার করুন
✅ সঠিক চিকিৎসা, সুস্থ জীবন।

#নিউমোনিয়া

🩺 Kidney Stones (কিডনি পাথর)হোমিওপ্যাথিক চিকিৎসা।🔍 কিডনিতে খনিজ লবণ জমে ছোট বা বড় পাথর তৈরি হলে তাকে Kidney Stone বা Re...
07/05/2026

🩺 Kidney Stones (কিডনি পাথর)
হোমিওপ্যাথিক চিকিৎসা।

🔍 কিডনিতে খনিজ লবণ জমে ছোট বা বড় পাথর তৈরি হলে তাকে Kidney Stone বা Renal Calculus বলা হয়। অনেক সময় তীব্র ব্যথা, প্রস্রাবে জ্বালা, রক্ত, বমি বমি ভাব, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দেয়।

🩺 হোমিওপ্যাথিতে রোগীর লক্ষণ, ব্যথার ধরন, প্রস্রাবের বৈশিষ্ট্য, পাথরের প্রকৃতি ও মানসিক-শারীরিক গঠন অনুযায়ী ঔষধ নির্বাচন করা হয়।

নীচে Repertory-এর First Grade ও Second Grade মিলিয়ে গুরুত্বপূর্ণ ২৯টি ঔষধের সংক্ষিপ্ত নির্বাচন লক্ষণ তুলে ধরা হলো—

👉 First Grade Remedies (Grade-3)

১) Benzoicum Acidum

🔹 ইউরিক এসিড বেশি
🔹 প্রস্রাবে তীব্র দুর্গন্ধ
🔹 গাউটি রোগীদের কিডনি স্টোন
🔹 গাঢ় ও ঘন প্রস্রাব

২) Berberis Vulgaris

🔹 কিডনি থেকে ব্যথা চারদিকে ছড়ায়
🔹 সামান্য নড়াচড়ায় ব্যথা বৃদ্ধি
🔹 প্রস্রাবে জ্বালা ও কাঁকর সদৃশ অবস্থা
🔹 Left kidney বেশি আক্রান্ত

৩) Calcarea Carbonica

🔹 মোটা, ঘামপ্রবণ, ঠান্ডা প্রকৃতি
🔹 ক্যালসিয়াম স্টোন প্রবণতা
🔹 সামান্য পরিশ্রমে দুর্বলতা
🔹 দীর্ঘদিনের পাথর সমস্যা

৪) Lithium Carbonicum

🔹 ইউরিক এসিড ও গাউট সম্পর্কিত স্টোন
🔹 প্রস্রাবে লাল সেডিমেন্ট
🔹 কিডনি অঞ্চলে চাপ অনুভূতি

৫) Lycopodium Clavatum

🔹 Right sided kidney stone
🔹 বিকেল ৪-৮ টায় উপসর্গ বৃদ্ধি
🔹 প্রস্রাবে লাল বালুর মতো সেডিমেন্ট
🔹 গ্যাস ও হজমের সমস্যা সহ

৬) Pareira Brava

🔹 প্রস্রাবের জন্য অতিরিক্ত চাপ দিতে হয়
🔹 হাঁটু গেড়ে বা ঝুঁকে প্রস্রাব করলে আরাম
🔹 মূত্রনালীতে তীব্র ব্যথা
🔹 Bladder পর্যন্ত টান অনুভূতি

৭) Sarsaparilla

🔹 প্রস্রাবের শেষ দিকে অসহ্য ব্যথা
🔹 শিশুদের বালুকাময় প্রস্রাব
🔹 পাতলা কিন্তু জ্বালাযুক্ত প্রস্রাব
🔹 Right sided tendency

৮) Urtica Urens

🔹 ইউরিক এসিড ডায়াথেসিস
🔹 ছোট পাথর ও বালুকণা নির্গমনে সহায়ক
🔹 গাউটি ও রিউম্যাটিক প্রবণতা

👉 Second Grade Remedies (Grade-2)

৯) Antimonium Crudum

🔹 অতিরিক্ত খাওয়া-দাওয়ার পর সমস্যা
🔹 সাদা আবরণযুক্ত জিহ্বা
🔹 বদহজমের সাথে প্রস্রাব সমস্যা

১০) Argentum Nitricum

🔹 উদ্বেগপ্রবণ রোগী
🔹 প্রস্রাবে জ্বালা
🔹 মিষ্টির প্রতি আকর্ষণ
🔹 নার্ভাস প্রকৃতি

১১) Calculus Renalis

🔹 Renal colic-এর তীব্র ব্যথা
🔹 পাথরজনিত প্রস্রাব বাধা
🔹 কিডনি অঞ্চলে ছুরিকাঘাতের মতো ব্যথা

১২) Cannabis Species

🔹 মূত্রনালীতে জ্বালা
🔹 প্রস্রাব ফোঁটা ফোঁটা
🔹 ইউরেথ্রায় তীব্র irritation

১৩) Cantharis

🔹 তীব্র জ্বালা-পোড়া
🔹 বারবার প্রস্রাবের বেগ
🔹 অল্প অল্প প্রস্রাব
🔹 প্রস্রাবে রক্ত থাকতে পারে

১৪) Chloroformum

🔹 তীব্র কিডনি কোলিক
🔹 ব্যথায় অস্থিরতা
🔹 স্পাজম ধরনের ব্যথা

১৫) Colocynthis

🔹 দ্বিগুণ হয়ে বসলে ব্যথা কমে
🔹 তীব্র cramping pain
🔹 রাগ বা মানসিক আঘাতের পর সমস্যা

১৬) Dioscorea Villosa

🔹 সোজা হয়ে দাঁড়ালে আরাম
🔹 শরীর বাঁকালে ব্যথা বাড়ে
🔹 কিডনি থেকে ureter-এ ছড়ানো ব্যথা

১৭) Lithium Fluoratum

🔹 Chronic uric acid tendency
🔹 দীর্ঘদিনের recurrent stone

১৮) Lithium Metallicum

🔹 গাউটি constitution
🔹 প্রস্রাবে sediment
🔹 কিডনি অঞ্চলে aching pain

১৯) Lithium Phosphoricum

🔹 ইউরিক এসিড বৃদ্ধি
🔹 দুর্বলতা ও স্নায়বিক অবসাদ সহ

২০) Nitric Acid

🔹 প্রস্রাবে কাঁটার মতো ব্যথা
🔹 তীব্র জ্বালা
🔹 রক্তমিশ্রিত প্রস্রাব হতে পারে

২১) Nux Vomica

🔹 sedentary জীবনযাপন
🔹 মসলা, চা, কফি, মদ্যপানে অভ্যস্ত
🔹 অল্প অল্প প্রস্রাব
🔹 খিটখিটে স্বভাব

২২) Petroleum

🔹 দীর্ঘস্থায়ী মূত্রতন্ত্র সমস্যা
🔹 ঠান্ডায় উপসর্গ বৃদ্ধি
🔹 ত্বক শুষ্ক ও রুক্ষ

২৩) Phosphorus

🔹 রক্তপাত প্রবণতা
🔹 প্রস্রাবে জ্বালা
🔹 দুর্বল ও সংবেদনশীল রোগী

২৪) Ruta Graveolens

🔹 আঘাত বা strain-এর পর সমস্যা
🔹 গভীর aching pain
🔹 connective tissue দুর্বলতা

২৫) Sepia

🔹 Hormonal imbalance সহ সমস্যা
🔹 নিচের দিকে টান অনুভূতি
🔹 দুর্বল ও উদাসীন প্রকৃতি

২৬) Silicea

🔹 দীর্ঘদিনের chronic stone tendency
🔹 শরীরে foreign body বের করে দিতে সহায়ক
🔹 ঠান্ডা সহ্য করতে পারে না

২৭) Stigmata Maydis

🔹 প্রস্রাবে জ্বালা ও irritation
🔹 বারবার প্রস্রাবের বেগ
🔹 মূত্রতন্ত্রে প্রদাহ

২৮) Tabacum

🔹 বমি বমি ভাব সহ renal colic
🔹 ঠান্ডা ঘাম
🔹 তীব্র দুর্বলতা

২৯) Zincum Metallicum

🔹 স্নায়বিক দুর্বলতা
🔹 অস্থিরতা
🔹 দীর্ঘদিনের urinary irritation

⚠️ Kidney Stone-এর সাধারণ লক্ষণ

✔ কোমর বা পাশের তীব্র ব্যথা
✔ প্রস্রাবে জ্বালা
✔ প্রস্রাবে রক্ত
✔ বমি বমি ভাব
✔ ঘন ঘন প্রস্রাবের বেগ
✔ প্রস্রাব আটকে যাওয়া
✔ বালুকাময় প্রস্রাব

🎗️ জীবনযাপনে করণীয়

✅ পর্যাপ্ত পানি পান
✅ অতিরিক্ত লবণ কমানো
✅ Oxalate-rich খাবার নিয়ন্ত্রণ
✅ নিয়মিত হাঁটা ও ব্যায়াম
✅ বারবার প্রস্রাব চেপে না রাখা

⚕️ হোমিওপ্যাথিতে শুধুমাত্র “কিডনিতে পাথর” দেখে ঔষধ নির্বাচন করা হয় না; বরং রোগীর সম্পূর্ণ লক্ষণসমষ্টি, constitution ও urine characteristics বিচার করে individualized remedy নির্বাচন করা হয়।

লেখাটি পড়ে নিজের চিকিৎসা নিজে করবেন না একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। লেখাটি পড়ে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মতামত দিন।

ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার
সভাপতি- বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম
ইভা হোমিও হল,
বাইপাইল, সাভার, ঢাকা।
মোবাইল নাম্বার 01716-651488

#কিডনি #কিডনিপাথর

🩺 মুখমণ্ডলে মেছতা (Melasma/Chloasma) — হোমিওপ্যাথিক চিকিৎসা 🔍 মেছতা কী?মুখের ত্বকে বাদামী/কালচে দাগ, বিশেষ করে গাল, নাক,...
07/05/2026

🩺 মুখমণ্ডলে মেছতা (Melasma/Chloasma) — হোমিওপ্যাথিক চিকিৎসা

🔍 মেছতা কী?

মুখের ত্বকে বাদামী/কালচে দাগ, বিশেষ করে গাল, নাক, কপাল বা উপরের ঠোঁটে দেখা যায়—এটিই মেছতা।
👉 প্রধান কারণ:
✔ হরমোনাল পরিবর্তন (গর্ভাবস্থা, OCP)
✔ সূর্যের আলো
✔ লিভার ডিসঅর্ডার
✔ মানসিক চাপ

🩺 মুখমণ্ডলে মেছতা (Melasma/Chloasma) এর হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধ নির্বাচন-

# Repertory ভিত্তিক ৩৮টি ঔষধ (সংক্ষিপ্ত নির্বাচন লক্ষণ)

🔹 প্রধান ও বহুল ব্যবহৃত ঔষধ

1. Sepia
✔ গর্ভাবস্থা/হরমোনাল
✔ নাক-গালে Butterfly pattern

2. Lycopodium
✔ ডান পাশে বেশি
✔ লিভার ও গ্যাস সমস্যা

3. Sulphur
✔ রুক্ষ, অপরিষ্কার ত্বক
✔ জ্বালা, গরম অসহ্য

4. Natrum Mur
✔ রোদে দাগ বাড়ে
✔ মানসিক কষ্ট চেপে রাখে

5. Pulsatilla
✔ মৃদু স্বভাব, হরমোনাল
✔ মাসিক অনিয়ম

🔹 হরমোনাল ও কনস্টিটিউশনাল গ্রুপ

6. Kali Carb
✔ চোখের নিচে ফোলা, দুর্বলতা

7. Thuja
✔ তৈলাক্ত ত্বক + আঁচিল প্রবণতা

8. Calcarea Carb
✔ স্থূল, ঘাম বেশি, ঠান্ডা সংবেদনশীল

9. Graphites
✔ রুক্ষ ত্বক, আঠালো স্রাব

10. Lachesis
✔ বাম পাশে বেশি
✔ মেনোপজ সংশ্লিষ্ট

🔹 ত্বক ও পিগমেন্টেশন বিশেষ ঔষধ**

11. Berberis Aquifolium
✔ দাগ কমায়, ত্বক উজ্জ্বল করে

12. Hydrocotyle
✔ ত্বক মোটা ও কালচে

13. Petroleum
✔ শুষ্ক, ফাটা ত্বক

14. Bovista
✔ কসমেটিক ব্যবহার পরবর্তী দাগ

15. Kali Bromatum
✔ ব্রণ + পিগমেন্টেশন

🔹 লিভার ও গ্যাস্ট্রিক সম্পর্কিত

16. Nux Vomica
✔ সেডেন্টারি লাইফ, বদহজম

17. China
✔ দুর্বলতা, রক্ত/তরল ক্ষয় পর

18. Carbo Veg
✔ প্রাণশক্তি কম, নিস্তেজ ত্বক

19. Sarsaparilla
✔ শুষ্ক ত্বক + ইউরিন সমস্যা

20. Antimonium Crudum
✔ মোটা ত্বক, গ্যাস্ট্রিক সমস্যা

🔹 মানসিক কারণ ও ইমোশনাল গ্রুপ

21. Ignatia
✔ দুঃখ, মানসিক আঘাত

22. Staphysagria
✔ দমন করা রাগ

23. Aurum Met
✔ গভীর হতাশা

24. Natrum Mur
✔ একাকীত্ব, আবেগ চেপে রাখা

25. Phosphorus
✔ সংবেদনশীল, ভীতু

🔹 গভীর ও ক্রনিক কেস (Miasmatic)

26. Psorinum
✔ নোংরা ত্বক, ঠান্ডা অসহ্য

27. Medorrhinum
✔ দ্রুত বৃদ্ধি, হরমোনাল

28. Syphilinum
✔ গভীর, ধ্বংসাত্মক দাগ

29. Tuberculinum
✔ বারবার ত্বকের সমস্যা

🔹 অন্যান্য গুরুত্বপূর্ণ ঔষধ

30. Silicea
✔ দুর্বল, সংবেদনশীল ত্বক

31. Hepar Sulph
✔ স্পর্শে সংবেদনশীল

32. Causticum
✔ ধীরে ধীরে পিগমেন্টেশন

33. Nitric Acid
✔ কালচে দাগ + ফাটা ত্বক

34. Arsenicum Album
✔ শুষ্ক, জ্বালাযুক্ত ত্বক

35. Ferrum Met
✔ ফ্যাকাশে মুখ

36. Conium
✔ ধীরে ধীরে বৃদ্ধি

37. Rhus Tox
✔ চুলকানি + আবহাওয়া প্রভাব

38. Dulcamara
✔ স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বৃদ্ধি

📌 ক্লিনিক্যাল টিপস

✔ Hormonal → Sepia / Pulsatilla / Lachesis
✔ Liver → Lycopodium / Nux Vomica
✔ Sun exposure → Natrum Mur / Sulphur
✔ Cosmetic cause → Bovista / Thuja

⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা

🔸 শুধুমাত্র দাগ দেখে ঔষধ নির্বাচন করবেন না
🔸 Totality of symptoms সবচেয়ে গুরুত্বপূর্ণ
🔸 দীর্ঘমেয়াদী কেসে constitutional remedy অপরিহার্য

🍁 Repertory আপনাকে সম্ভাব্য ঔষধের দিকনির্দেশনা দেয়, কিন্তু সঠিক আরোগ্যের জন্য রোগীর সামগ্রিক লক্ষণ বিশ্লেষণই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করে।

🎗️ মেছতা একটি কসমেটিক সমস্যা হলেও এর পিছনে গভীর হরমোনাল ও লিভার সংশ্লিষ্ট কারণ থাকতে পারে। সঠিক লক্ষণ অনুযায়ী ঔষধ নির্বাচন করলে স্থায়ী সমাধান সম্ভব।

লেখাটি পড়ে নিজের চিকিৎসা নিজে করবেন না একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। লেখাটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন।
✍️ ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার সভাপতি- বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম
ইভা হোমিও হল
আশুলিয়া থানা বাসস্ট্যান্ড
বাইপাইল, সাভার, ঢাকা।
মোবাইল নাম্বার 01716-651488

゚ #মেছতা

🩺 দাদের হোমিওপ্যাথিক চিকিৎসা(Ringworm / Tinea Infection)👉 দাদ কী?দাদ একটি ছত্রাকজনিত সংক্রামক চর্মরোগ। এটি শরীরের বিভিন্...
06/05/2026

🩺 দাদের হোমিওপ্যাথিক চিকিৎসা
(Ringworm / Tinea Infection)

👉 দাদ কী?

দাদ একটি ছত্রাকজনিত সংক্রামক চর্মরোগ। এটি শরীরের বিভিন্ন অংশে—ত্বক, মাথার তালু, কুঁচকি, নখ বা পায়ে—হতে পারে। দাদ দেখতে সাধারণত গোলাকার, মাঝখান তুলনামূলক পরিষ্কার ও চারপাশে লালচে উঁচু কিনারা যুক্ত হয়।

👉 দাদের প্রধান লক্ষণ

১. গোলাকার বা ডিম্বাকার লাল দাগ
২. তীব্র বা সহনীয় চুলকানি
৩. খোসা ওঠা বা শুষ্কতা
৪. ঘামলে বা রাতে চুলকানি বৃদ্ধি
৫. দীর্ঘদিন স্থায়ী ও বারবার ফিরে আসার প্রবণতা

📚 দাদের কারণ

* ছত্রাক সংক্রমণ
* অতিরিক্ত ঘাম
* অপরিচ্ছন্নতা
* অন্য আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ
* দীর্ঘদিন স্টেরয়েড মলম ব্যবহার
* রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া

💎 হোমিওপ্যাথিক চিকিৎসার দৃষ্টিভঙ্গি-

হোমিওপ্যাথিতে দাদকে শুধু চর্মরোগ হিসেবে নয়, বরং অভ্যন্তরীণ দুর্বলতা ও মায়াজমেটিক প্রভাবের বহিঃপ্রকাশ হিসেবে বিবেচনা করা হয়। তাই চিকিৎসা হয।

* রোগীর ব্যক্তিগত লক্ষণভিত্তিক
* সংক্রমণের ধরন ও প্রবণতা অনুযায়ী
* পুনরাবৃত্তি রোধের লক্ষ্যে

✍️ দাদের গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ (নির্বাচন লক্ষণসহ)

⚕️ ১. Tellurium/ টেলুরিয়াম

* বৃত্তাকার দাদ, তীব্র চুলকানি
* মাঝখান পরিষ্কার, কিনারা লাল
* ঘামলে চুলকানি বাড়ে

⚕️ ২. Sulphur/ সালফার

* দীর্ঘস্থায়ী ও বারবার হওয়া দাদ
* রাতে চুলকানি বেশি
* ত্বক শুষ্ক, জ্বালাপোড়া
* অস্বাস্থ্যকর বা অবহেলাপূর্ণ রোগী

⚕️ ৩. Sepia/ সিপিয়া

* দাদ বিশেষ করে কুঁচকি ও ত্বকের ভাঁজে
* ঘামে বাড়ে
* হরমোনাল সমস্যা যুক্ত রোগী

⚕️৪. Graphites/ গ্রাফাইটিস

* স্যাঁতসেঁতে, আঠালো রস নিঃসরণ
* মোটা ও রুক্ষ ত্বক
* স্থূল বা কোষ্ঠকাঠিন্য প্রবণ রোগী

⚕️৫. Psorinum/ সোরিনাম

* অত্যন্ত দুর্গন্ধযুক্ত দাদ
* তীব্র চুলকানি
* রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল

⚕️ ৬. Mezereum/ মেজেরিয়াম

* মাথার তালু বা মুখমণ্ডলে দাদ
* পুরু খোসা ও তীব্র চুলকানি

👉 সহায়ক পরামর্শ

* আক্রান্ত স্থান শুকনো ও পরিষ্কার রাখা
* টাইট কাপড় পরিহার
* আলাদা তোয়ালে ও পোশাক ব্যবহার
* অপ্রয়োজনে স্টেরয়েড মলম ব্যবহার বন্ধ
* চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ

উপসংহার-

দাদের স্থায়ী ও কার্যকর চিকিৎসার জন্য সঠিক ঔষধ নির্বাচন ও পর্যাপ্ত সময় ধরে চিকিৎসা অত্যন্ত জরুরি। লক্ষণভিত্তিক ও মায়াজমেটিক বিশ্লেষণ ছাড়া দাদ সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়।

✍️ লেখক -
ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার সভাপতি- বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম, ইভা হোমিও হল, আশুলিয়া থানা বাসস্ট্যান্ড, বাইপাইল, সাভার, ঢাকা।
মোবাইল নাম্বার 01716-651488
゚ #ডাক্তার হোমিওপ্যাথিক পাঠশালা

04/05/2026

বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম এর ৩০৩ তম ফেসবুক লাইভে সবাইকে আমন্ত্রণ।

বিষয় - লিভার রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা। তৃতীয় পর্ব।

সময়সূচি -
৪ মে, ২০২৬, সোমবার রাত সাড়ে নয়টায়।
আলোচনায় -
ডাঃ মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া
সহকারী অধ্যাপক (অবঃ)
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মিরপুর, ঢাকা।
মোবাইল নাম্বার +880 1712-293006

সঞ্চালনা-
ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার।
সভাপতি - বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম- BOHF।

03/05/2026

Argent Met- রোগীর অতিরিক্ত শুক্র ক্ষয় জনিত দূর্বলতা, স্মরণ শক্তি কম, শীত কাতর, খিটখিটে মেজাজ, লিখতে হাত কাঁপে।

🩺 দাঁতের যন্ত্রণায় হোমিওপ্যাথিক চিকিৎসা- 👉 দাঁতের ব্যথা একটি গুরুত্বপূর্ণ উপসর্গ। সঠিকভাবে লক্ষণ বিশ্লেষণ করলে উপযুক্ত ...
03/05/2026

🩺 দাঁতের যন্ত্রণায় হোমিওপ্যাথিক চিকিৎসা-

👉 দাঁতের ব্যথা একটি গুরুত্বপূর্ণ উপসর্গ। সঠিকভাবে লক্ষণ বিশ্লেষণ করলে উপযুক্ত ঔষধ নির্বাচন সহজ হয়। নিচে রেপার্টরি ভিত্তিক গুরুত্বপূর্ণ ঔষধগুলো সহজ ভাষায় তুলে ধরা হলো।

Chamomilla
অসহ্য ব্যথা, রোগী সহ্য করতে পারে না। শিশু কাঁদে এবং কোলে থাকতে চায়। রাগী ও খিটখিটে স্বভাব। গরমে আরাম, ঠান্ডায় ব্যথা বাড়ে।

Belladonna
হঠাৎ তীব্র ধকধকে ব্যথা শুরু হয়। আক্রান্ত স্থান লাল, গরম ও ফোলা থাকে। স্পর্শে ব্যথা বাড়ে। গরমে কষ্ট বাড়ে, ঠান্ডায় কিছুটা আরাম।

Coffea Cruda
অত্যন্ত তীব্র স্নায়বিক ব্যথা। সামান্য স্পর্শ বা ঠান্ডায় ব্যথা বেড়ে যায়। রাতে ঘুমাতে পারে না। মানসিক উত্তেজনায় ব্যথা বৃদ্ধি পায়।

Mercurius Solubilis
মাড়ি ফোলা ও নরম, সহজে রক্ত পড়ে। মুখে দুর্গন্ধ থাকে এবং লালা বেশি। গরম ও ঠান্ডা উভয়েই ব্যথা বাড়ে। রাতে সমস্যা বেশি হয়।

Hepar Sulphuris
পুঁজযুক্ত সংক্রমণ ও পচা দাঁতের ব্যথা। ঠান্ডা সহ্য করতে পারে না। গরমে আরাম পায়। স্পর্শে খুব সংবেদনশীল।

Plantago Major
দাঁত থেকে কান পর্যন্ত ব্যথা ছড়ায়। স্থানীয়ভাবে ব্যবহার করলে দ্রুত আরাম দেয়। স্নায়বিক ব্যথায় উপকারী।

Staphysagria
দাঁত ভাঙা, ক্যাভিটি বা ডেন্টাল কাজের পর ব্যথা। রোগী চুপচাপ কষ্ট সহ্য করে। ঠান্ডায় ব্যথা বাড়ে। দাঁত তোলার পর ক্ষত না শুকালে কার্যকর।

Magnesia Phosphorica
খিঁচুনির মতো ব্যথা আসে ও যায়। গরমে আরাম, ঠান্ডায় ব্যথা বাড়ে।

Kreosotum
শিশুদের দাঁত দ্রুত ক্ষয় হয়। মাড়ি থেকে রক্ত পড়ে এবং দুর্গন্ধ থাকে। স্থানীয়ভাবে ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

অতিরিক্ত গুরুত্বপূর্ণ ঔষধ

Pulsatilla
ব্যথা পরিবর্তনশীল। ঠান্ডায় আরাম, গরমে কষ্ট। সন্ধ্যায় ব্যথা বাড়ে। নরম স্বভাবের রোগীতে বেশি প্রযোজ্য।

Bryonia Alba
নড়াচড়ায় ব্যথা বাড়ে। স্থির থাকলে আরাম। মুখ শুকনো থাকে এবং পানির চাহিদা বেশি।

Arsenicum Album
জ্বালাপোড়া ধরনের ব্যথা। গভীর রাতে বাড়ে। গরমে আরাম পায় এবং রোগী অস্থির থাকে।

Calcarea Carbonica
দাঁত উঠতে দেরি হয়। দাঁত দুর্বল হয়। শিশুরা ঘামপ্রবণ ও শারীরিকভাবে ধীর প্রকৃতির।

Silicea
দীর্ঘদিনের পুঁজ ও সংক্রমণ। দাঁতের রুটে সমস্যা থাকে। ঠান্ডা সহ্য করতে পারে না।

Spigelia
তীক্ষ্ণ সুঁচ ফোটানোর মতো ব্যথা। দাঁত থেকে চোখ বা মাথায় ছড়ায়। স্পর্শে ব্যথা বাড়ে।

🍁 দাঁতের ব্যথায় ঔষধ নির্বাচন সবসময় রোগীর সম্পূর্ণ লক্ষণের উপর নির্ভর করে। একই ধরনের ব্যথায় ভিন্ন রোগীর জন্য ভিন্ন ঔষধ প্রয়োজন হতে পারে। তাই সঠিক লক্ষণ বিচারই সফল চিকিৎসার মূল চাবিকাঠি।

🎗️ লেখাটি পড়ে নিজের চিকিৎসা নিজে করবেন না একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। লেখাটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন।

✍️ ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার
সভাপতি- বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম
ইভা হোমিও হল
আশুলিয়া থানা বাসস্ট্যান্ড
বাইপাইল, সাভার, ঢাকা।

রোগীর শোয়ার ভঙ্গি (Position of Patient) – হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল কী-নোটহোমিওপ্যাথিক চিকিৎসায় অনেক...
02/05/2026

রোগীর শোয়ার ভঙ্গি (Position of Patient) – হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল কী-নোট

হোমিওপ্যাথিক চিকিৎসায় অনেক সময় রোগীর কিভাবে শুয়ে থাকে—এই ছোট বিষয়টিই সঠিক ঔষধ নির্বাচনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।

চলুন কিছু গুরুত্বপূর্ণ ঔষধের ক্লাসিক শোয়ার ভঙ্গি সহজভাবে দেখি—

👉 Bryonia Alba

শোয়ার ভঙ্গি:
✔ একদম স্থির হয়ে শুয়ে থাকতে চায়
✔ নড়াচড়া করলে ব্যথা বাড়ে
✔ সাধারণত ব্যথার পাশে কাত হয়ে শোয়

Keynote: “Don’t move me”

👉 Arsenicum Album

শোয়ার ভঙ্গি:
✔ এক জায়গায় থাকতে পারে না
✔ বারবার পাশ পরিবর্তন করে
✔ দুর্বল হলেও অস্থিরতা বেশি

💡 Keynote:Restlessness + Anxiety

👉 Baptisia Tinctoria

শোয়ার ভঙ্গি:
✔ শরীর ছড়িয়ে-ছিটিয়ে শুয়ে থাকে
✔ মনে হয় শরীরের অংশ আলাদা হয়ে গেছে
✔ বিছানায় ঠিকভাবে অবস্থান করতে পারে না

Keynote: Typhoid state + confusion

👉 Colocynthis

শোয়ার ভঙ্গি:
✔ কুঁকড়ে বা কুণ্ডলী হয়ে শোয়
✔ হাঁটু বুকের দিকে টেনে রাখে
✔ পেট চেপে ধরে

💡 Keynote:
➡ চাপ দিলে আরাম
➡ ভাঁজ হয়ে থাকলে ব্যথা কমে

বিশেষ ক্লিনিক্যাল কী-নোট

👉 “কুকুর কুণ্ডলী হয়ে শোয়া” = Colocynthis

📌 যখন রোগী—
✔ কুঁকড়ে যায়
✔ পেট চেপে ধরে
✔ চাপ দিলে ব্যথা কমে

👉 তখন Colocynthis খুব গুরুত্বপূর্ণ ঔষধ হিসেবে বিবেচনা করতে হবে।

🎯 দ্রুত মনে রাখার ট্রিক

🔹 Bryonia → নড়বে না
🔹 Arsenicum → স্থির থাকবে না
🔹 Baptisia → ছড়িয়ে শোবে
🔹 Colocynthis → কুঁকড়ে (Dog position)

🩺 Clinical Tip:
রোগীর শোয়ার ভঙ্গি অনেক সময় এমন একটি লক্ষণ, যা পুরো কেসকে clear করে দিতে পারে।
👉 তাই history নেওয়ার সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখুন।

সঠিক পর্যবেক্ষণই সঠিক ঔষধ নির্বাচনের মূল চাবিকাঠি।

, ,

🩺 স্নায়বিক সমস্যা (Neurological Complaints) হোমিওপ্যাথিক চিকিৎসা-বর্তমান সময়ে স্নায়বিক সমস্যা খুবই সাধারণ হয়ে গেছে, ...
02/05/2026

🩺 স্নায়বিক সমস্যা (Neurological Complaints) হোমিওপ্যাথিক চিকিৎসা-

বর্তমান সময়ে স্নায়বিক সমস্যা খুবই সাধারণ হয়ে গেছে, যেমন—
⚡ মাথা ঘোরা ও দুর্বলতা
⚡ স্নায়বিক ব্যথা (নিউরালজিয়া)
⚡ খিঁচুনি বা স্প্যাজম
⚡ মানসিক চাপ, দুশ্চিন্তা ও স্মৃতিশক্তি কমে যাওয়া

📚 স্নায়বিক সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসায় গুরুত্বপূর্ণ ঔষধ এর নির্বাচন-

👉 Magnesium Phosphoricum (Mag phos)

📌 কখন ভাববেন?
✔ হঠাৎ তীব্র স্নায়বিক ব্যথা
✔ খিঁচুনি বা মোচড়ানো ব্যথা
✔ গরমে আরাম, ঠান্ডায় বাড়ে
✔ চাপ দিলে ব্যথা কমে
✔ ডান পাশে বেশি সমস্যা

👉 কোন কোন স্নায়বিক সমস্যায় কার্যকর-
➡ সায়াটিকা
➡ মুখের স্নায়বিক ব্যথা
➡ পেটের মোচড়ানো ব্যথা
➡ মাসিকের সময় ক্র্যাম্প

🔵 Kali Phosphoricum (Kali phos) – নির্বাচন লক্ষণ

📌 কখন ব্যবহার করবেন?
✔ মানসিক অবসাদ ও ক্লান্তি
✔ অতিরিক্ত পড়াশোনা বা মানসিক পরিশ্রমের পর দুর্বলতা
✔ স্মৃতিশক্তি কমে যাওয়া
✔ দুশ্চিন্তা, ভয় ও হতাশা
✔ স্নায়বিক দুর্বলতা (Nerve weakness)

👉 বিশেষভাবে উপকারী
➡ ছাত্র-ছাত্রী
➡ মানসিক চাপগ্রস্ত ব্যক্তি
➡ দীর্ঘদিন অসুস্থতার পর দুর্বলতা

👉 Alumina silicata
✔ ধীরে ধীরে স্নায়বিক দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য

👉 Argentum nitricum
✔ অস্থিরতা, তাড়াহুড়ো, পরীক্ষার আগে পেট খারাপ

👉 Bryonia alba
✔ নড়াচড়ায় বাড়ে, বিশ্রামে কমে

👉 Cannabis indica
✔ অদ্ভুত চিন্তা, মনোযোগ কম

👉 Causticum
✔ স্নায়বিক দুর্বলতা, পক্ষাঘাত প্রবণতা

👉 China officinalis
✔ শরীরের রস/রক্ত কমে দুর্বলতা

👉 Cocculus indicus
✔ মাথা ঘোরা, ঘুমের অভাব, ক্লান্তি

👉 Conium maculatum
✔ ধীরে ধীরে দুর্বলতা, মাথা ঘোরানো

👉 Gelsemium
✔ দুর্বলতা, ভারীভাব, ভয়ে সমস্যা বাড়ে

👉 Hyoscyamus
✔ অস্বাভাবিক আচরণ, খিঁচুনি

👉 Nux vomica
✔ মানসিক চাপ, রাগ, অনিয়মিত জীবনযাপন

👉 Pulsatilla
✔ পরিবর্তনশীল উপসর্গ, মানসিক নির্ভরতা

👉 Plumbum metallicum
✔ পেশী ক্ষয়, স্নায়বিক অবক্ষয়

👉 Veratrum album
✔ চরম দুর্বলতা, ঠান্ডা ঘাম

🎯 ক্লিনিক্যাল গাইড

🔹 Mag phos → তীব্র ব্যথা + খিঁচুনি + গরমে আরাম
🔹 Kali phos → মানসিক ক্লান্তি + স্নায়বিক দুর্বলতা
🔹 Gelsemium → দুর্বলতা + ভয় + কাঁপুনি
🔹 Nux vomica → স্ট্রেস + রাগ + অনিয়ম

⚠️ পরামর্শ
শুধু একটি লক্ষণ দেখে কখনোই ঔষধ নির্বাচন করবেন না।
✔ রোগীর সম্পূর্ণ লক্ষণ
✔ মানসিক অবস্থা
✔ কোন কারণে বাড়ে/কমে (Modalities)
✔ শারীরিক গঠন (Constitution)
—সবকিছু মিলিয়ে সঠিক ঔষধ নির্বাচন করতে হবে।

🩺 সঠিক ঔষধ নির্বাচনই স্নায়বিক রোগের সফল চিকিৎসার মূল চাবিকাঠি।

🍁 লেখাটি পড়ে নিজের চিকিৎসা নিজে করবেন না একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। লেখাটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন।

✍️ ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার
সভাপতি- বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম
ইভা হোমিও হল আশুলিয়া থানা বাসস্ট্যান্ড
বাইপাইল, সাভার, ঢাকা।

Address

Ashulia Thana, Ashulia, Savar, Dhaka
Baipail

Alerts

Be the first to know and let us send you an email when হোমিওপ্যাথিক পাঠশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to হোমিওপ্যাথিক পাঠশালা:

Share