Kazi Office - কাজী অফিস

Kazi Office - কাজী অফিস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kazi Office - কাজী অফিস, Marriage Therapist, Barisal.
(12)

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কাজী অফিস।
মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন করা হয়, সার্টিফিকেট নিকাহনামা, ইংরেজি ও আরবি করা হয়,কোর্ট ম্যারেজ, অফিস,১নং সাতলা কাজী অফিস।
উজিরপুর-বরিশাল help line 01610-796219- (Baba)-01715-951786

🟥স্ত্রী’র মনে অকারণে আঘাত দেওয়ার পরিণাম—ইসলামিক দৃষ্টিতে ভয়াবহ বাস্তবতা :অনেক স্বামী মনে করেন, “স্ত্রী তো নিজের মানুষ, এ...
12/05/2026

🟥স্ত্রী’র মনে অকারণে আঘাত দেওয়ার পরিণাম—
ইসলামিক দৃষ্টিতে ভয়াবহ বাস্তবতা :

অনেক স্বামী মনে করেন, “স্ত্রী তো নিজের মানুষ, একটু কঠিন কথা বললে সমস্যা কী❓” কিন্তু ইসলাম এই বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে দেখেছে❗

কারণ, দাম্পত্য সম্পর্ক শুধু সামাজিক বন্ধন নয়, এটি একটি আমানত, যার জবাবদিহি আল্লাহর কাছেই করতে হবে❗

✅১. স্ত্রী আল্লাহর দেওয়া আমানত :

ইসলামে স্ত্রীকে স্বামীর অধীন কোনো বস্তু বলা হয়নি; বরং তাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব ও আমানত বলা হয়েছে❗
যে ব্যক্তি এই আমানতের হৃদয় ভাঙে, সে আসলে আল্লাহর দেওয়া দায়িত্বে অবহেলা করে❗

✅২. স্ত্রীর প্রতি কঠোর আচরণ গুনাহের কারণ :

রাসূল ﷺ বলেছেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম❗”
অর্থাৎ স্ত্রীর সাথে খারাপ আচরণ একজন মানুষের ঈমান ও চরিত্রের দুর্বলতার পরিচয়❗

✅ ৩. স্ত্রীর অভিযোগ আল্লাহর কাছে পৌঁছে যায় :

একজন কষ্ট পাওয়া স্ত্রীর দীর্ঘশ্বাস বা চোখের পানি অবহেলা করার বিষয় নয়❗
ইসলামে মজলুমের দোয়া (যার উপর জুলুম করা হয়েছে) সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় — সেখানে স্বামী-স্ত্রীর সম্পর্কও ব্যতিক্রম নয়❗

✅৪. অন্যায় আচরণের হিসাব কিয়ামতে দিতে হবে :

কিয়ামতের দিন শুধু নামাজ-রোজার হিসাব হবে না; মানুষের অধিকার নষ্ট করার হিসাবও দিতে হবে।❗
স্ত্রীর মনে অকারণে কষ্ট দিলে সেটি হক্কুল ইবাদ, যা ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করেন না❗

✅৫. ভালোবাসার বদলে–
ভয় তৈরি হলে সংসারে বরকত হারায় :

ইসলাম দাম্পত্য জীবনের ভিত্তি করেছে মহব্বত ও রহমত (ভালোবাসা ও দয়া)❗
যেখানে অপমান ও কষ্ট থাকে, সেখানে বরকত ধীরে ধীরে উঠে যায়❗

✅৬. স্ত্রীর নীরবতা সন্তুষ্টির লক্ষণ নয় :

অনেক স্ত্রী সংসার বাঁচানোর জন্য চুপ থাকে। ইসলাম এই নীরবতাকে অনুমোদন নয়, বরং ধৈর্য হিসেবে দেখে।❗
কিন্তু ধৈর্যের সুযোগ নিয়ে কষ্ট দেওয়া জুলুমের অন্তর্ভুক্ত❗

✅ ৭. স্ত্রীর অধিকার নষ্ট করা বড় অন্যায় :

খাবার, পোশাক বা বাসস্থান দেওয়াই দায়িত্বের শেষ নয়❗ সম্মান, কোমল ভাষা ও মানসিক নিরাপত্তা দেওয়াও ইসলামে স্বামীর ফরজ দায়িত্বের অংশ❗

৮. একজন সুখী স্ত্রী ইবাদতের সওয়াবের কারণ :

যে স্বামী স্ত্রীর মুখে হাসি ফোটায়, তার প্রতি দয়া করে, তাকে সম্মান দেয়❗ সে শুধু ভালো মানুষ নয়, আল্লাহর কাছেও প্রিয় বান্দা হয়ে ওঠে❗

🔴 মনে রাখবেন—🔴
স্ত্রীর অভিযোগ কোনো ঝগড়ার কথা নয়; এটি অনেক সময় তার ভাঙা হৃদয়ের শেষ ভাষা❗ যেদিন স্ত্রী অভিযোগ করা বন্ধ করে দেয়, সেদিন বুঝতে হবে সম্পর্কের উষ্ণতা নিঃশেষ হতে শুরু করেছে।❗

⚠️⚠️ আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন—
আমি কি আমার স্ত্রীর জন্য রহমত, নাকি তার কষ্টের কারণ❓
কারণ, পৃথিবীতে দেওয়া কষ্ট হয়তো ভুলে যাওয়া যায়,
কিন্তু আল্লাহর আদালতে কোনো অনুভূতির বিচার হারিয়ে যায় না❗

💌 স্ত্রীকে সম্মান করুন। এতে সংসারও বাঁচে, আখিরাতও সুন্দর হয়।
Kazi Office - কাজী অফিস
#বিবাহ_রেজিস্ট্রেশন #কাবিননামা

🟥একজন বিবাহিত পুরুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এবং সবচেয়ে কঠিন ফিকহ হলো - জন্মদাত্রী মা এবং সদ্য বিবাহিতা স্ত্রীর অধিকার...
12/05/2026

🟥একজন বিবাহিত পুরুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এবং সবচেয়ে কঠিন ফিকহ হলো - জন্মদাত্রী মা এবং সদ্য বিবাহিতা স্ত্রীর অধিকারের মধ্যে ভারসাম্য রক্ষা করা❗ আমাদের সমাজে শাশুড়ি-বউমার ঝগড়ার মূল কারণ হলো এই শরয়ী সীমারেখা না জানা❗

✅১. একজন মা তার সন্তানের জন্য নিজের যৌবন, ঘুম, শখ - সবকিছু বিসর্জন দেন❗ গরম চুলার পাশে দাঁড়িয়ে ঘেমে-নেয়ে সন্তানের জন্য পছন্দের খাবার রান্না করেন❗ ফিকহের দৃষ্টিকোণ থেকে, একজন সন্তানের ওপর তার মায়ের অধিকার পৃথিবীর যেকোনো মানুষের চেয়ে বেশি (এমনকি বাবার চেয়েও তিন গুণ বেশি)❗ সন্তানের জান্নাত তার মায়ের পায়ের নিচে❗

বিয়ের পর অনেক ছেলে স্ত্রীর কথায় অন্ধ হয়ে যায় এবং মাকে ভুলে যায় বা অবহেলা করে❗ স্ত্রীর কথায় মাকে কটূক্তি করা বা আলাদা করে দেওয়া ইসলামে কবিরা গুনাহ❗ মা যদি কোনো ভুলও করেন, তবুও সন্তানের অধিকার নেই মায়ের সাথে উঁচুগলায় কথা বলার❗

✅২. মায়ের যেমন সম্মান ও সেবার অধিকার রয়েছে❗ তেমনি একজন স্ত্রীরও ইসলামে কিছু সুনির্দিষ্ট আইনি অধিকার (Legal Rights) রয়েছে, যা থেকে তাকে বঞ্চিত করা জুলুম❗

বিয়ের পর স্ত্রীকে এমন একটি আলাদা রুম বা থাকার জায়গা দেওয়া স্বামীর ওপর ফরজ❗যেখানে স্ত্রীর ব্যক্তিগত প্রাইভেসি সম্পূর্ণ রক্ষিত হবে এবং ওই রুমে শ্বশুরবাড়ির অন্য কেউ (এমনকি শাশুড়ি বা ননদও) তার অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না❗

আমাদের উপমহাদেশে একটি অলিখিত নিয়ম হলো, বিয়ের পর বউ এসে পুরো যৌথ পরিবারের (শ্বশুর, দেবর, ননদ) রান্না করবে, কাপড় ধোবে এবং সবার সেবা করবে❗ এটি ইসলামি ফিকহের সম্পূর্ণ বিরোধী। স্ত্রীর দায়িত্ব কেবল তার স্বামীর দেখভাল করা। শ্বশুর-শাশুড়ির সেবা করা স্ত্রীর ওপর শরীয়ত অনুযায়ী 'ফরজ' বা 'ওয়াজিব' নয়❗

স্ত্রী যদি স্বেচ্ছায়, সওয়াবের আশায় এবং স্বামীর প্রতি ভালোবাসার কারণে বয়স্ক শ্বশুর-শাশুড়ির সেবা করে❗ তবে এটি তার জন্য বিশাল সদকায়ে জারিয়া এবং উত্তম চরিত্রের প্রমাণ❗ কিন্তু স্বামী বা শ্বশুরবাড়ি থেকে তাকে এর জন্য বাধ্য করা, মানসিক চাপ দেওয়া বা "কাজের মেয়ে" বানিয়ে রাখা ইসলামে হারাম❗

✅৩. একজন পুরুষকে এখানে অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিতে হবে।❗ আপনি স্ত্রীর সামনে কখনো মায়ের দোষ ধরবেন না, আবার মায়ের সামনে স্ত্রীর বদনাম করবেন না❗ মাকে সময় দেবেন, তার শারীরিক কষ্টের মূল্যায়ন করবেন, তার মাথায় হাত বুলিয়ে দেবেন। আবার স্ত্রীকে তার প্রাপ্য সম্মান, প্রাইভেসি এবং ভালোবাসা দেবেন❗ যদি দেখে
Kazi Office - কাজী অফিস
#বিবাহ_রেজিস্ট্রেশন
#কাবিননামা

পবিত্র হজ্জের সফর সহজ ও সফল হোক সবার। 🤲হজ্জের গুরুত্বপূর্ণ ফরজ ও ওয়াজিবসমূহ দেখুন এখানে👇
06/05/2026

পবিত্র হজ্জের সফর সহজ ও সফল হোক সবার। 🤲
হজ্জের গুরুত্বপূর্ণ ফরজ ও ওয়াজিবসমূহ দেখুন এখানে👇

04/05/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কাজী অফিস।
১। এখানে বিবাহ ও তালাক রেজিষ্ট্রেশন ও পরামর্শ দেওয়া হয়।
২।কোর্ট ম্যারেজ সম্পর্কিত আলোচনা করতে পারেন।
৩। এছাড়া প্রবাসী ভাই-বোনেরা প্রবাসে বসেই বিবাহ ও তালাক রেজিষ্ট্রেশন করতে পারবেন।

কোনো যুবককে বিয়ে করতে সাহায্য করলে কি'য়ামত পর্যন্ত তার সওয়াব পেতে থাকবে...
04/05/2026

কোনো যুবককে বিয়ে করতে সাহায্য করলে
কি'য়ামত পর্যন্ত তার সওয়াব পেতে থাকবে...

21/04/2026

🌼বিসমিল্লাহির রাহমানির রাহিম🌼
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত
🌟 ------------কাজী অফিস------------🌟⬇️

✅এখানে, মুসলিম বিবাহ ও তালাক রেজিষ্ট্রি করা হয়।

✳️ বিয়ে/কাবিন-নামা রেজিষ্ট্রেশন করতে যা যা প্রয়োজন:-↘️

🟥জাতীয় পরিচয়-পএ অথবা অনলাইন জন্মসনদ অনুযায়ী বরের বয়স ২১+ আর কনের বয়স ১৮+ হইতে হবে।
🟥কমপক্ষে ৩ জন পুরুষ স্বাক্ষী আবশ্যক

🟥 প্রতিলক্ষ সরকারি রেজিষ্ট্রেশন ফ্রী

🟠বাংলা, ইংরেজি, আরবী সার্টিফিকেট (কাবিননামা)
প্রদান করা হয়।

✴️প্রতিদিন নামাজের সময় ব্যতিত সকাল ১০ টা হইতে রাত ৭টা পর্যন্ত নিয়মিত অফিস খোলা থাকে এবং
সপ্তাহে ৫দিন খোলা আসার আগে কল করে আসবেন।
01610796219
❌ 🚫বাল্য মুক্ত বিবাহ কেন্দ্র🚫❌
➡️বিয়ে ও তালাক সংক্রান্ত পরামর্শ জানতে ইনবক্স করুন।
Kazi Office - কাজী অফিস

বন্ধু তোমরা ২৫% বিয়ে করছো এখনো ৭৫% বাকি 😁Kazi Alim মোঃ ইলিয়াস হোসাইন কুয়াকাটা MD Alim Mahmud Md Rayhan Mahmud Md Hafejur...
21/04/2026

বন্ধু তোমরা ২৫% বিয়ে করছো এখনো ৭৫% বাকি 😁
Kazi Alim মোঃ ইলিয়াস হোসাইন কুয়াকাটা MD Alim Mahmud Md Rayhan Mahmud Md Hafejur Rahman Iqball MD Riazul Islam M S Mahmud @মোঃ হাসানাত

14/04/2026

- বিবাহ রেজিস্ট্রেশন ও আইনি নথিপত্র নিয়ে দুশ্চিন্তা? সমাধান এখন হাতের নাগালে!
একটি সুন্দর দাম্পত্য জীবনের শুরু হোক আইনি নিশ্চয়তা আর স্বচ্ছতার সাথে। আপনি কি ম্যারেজ সার্টিফিকেট বা বিয়ের পূর্ণাঙ্গ এবং বৈধ ডকুমেন্ট নিয়ে চিন্তিত? আর নয় দৌড়ঝাঁপ! সাতলা কাজী অফিস আপনাদের দিচ্ছে স্বল্প খরচে, দ্রুততম সময়ে এবং ঝামেলাহীন বিবাহ রেজিস্ট্রেশনের শতভাগ নিশ্চয়তা।

অনেকেই বিয়ের কাগজপত্র বা কাবিননামা তুলতে গিয়ে বিভিন্ন দালালের খপ্পরে পড়ে প্রতারিত হন অথবা মাসের পর মাস অপেক্ষা করেন। আমরা আপনাকে দিচ্ছি আধুনিক ও ডিজিটালাইজড সেবা, যেখানে আপনাকে কাগজপত্রের পেছনে ছুটতে হবে না, বরং আমরাই আপনার সব কাজ গুছিয়ে দেব।

✅ আমাদের বিশেষত্ব ও সেবাসমূহ:

* তাত্ক্ষণিক কাবিননামা: বিবাহ রেজিস্ট্রেশনের সাথে সাথেই আপনি মূল কাবিননামা সংগ্রহ করতে পারবেন।

* বিদেশে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র: প্রবাসে ভ্রমণ বা স্পাউস ভিসার (Spouse Visa) জন্য ইংরেজি বা যেকোনো ভাষায় Translated Marriage Certificate এবং Nikahnama প্রদান করা হয়।

* আইনি সত্যায়ন: আমাদের মাধ্যমেই আপনি নোটারি পাবলিকের কাজ সম্পন্ন করতে পারবেন।

* সরকারি দপ্তরের সেবাসমূহ: পররাষ্ট্র মন্ত্রণালয় (Foreign Ministry) এবং আইন মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সকল ভেরিফিকেশন ও সেবার জন্য আমরা পূর্ণ সহযোগিতা করি।

* পারিবারিক পরামর্শ: বিবাহ বা বিবাহ-বিচ্ছেদ (তালাক) সংক্রান্ত যেকোনো জটিলতায় আমাদের অভিজ্ঞ কাজী এবং অ্যাডমিন প্যানেল থেকে আইনি পরামর্শ নিতে পারেন।

❤️কেন সাতলা কাজী অফিস বেছে নেবেন?

✅ কোনো প্রকার লুকানো খরচ নেই।

✅ সম্পূর্ণ স্বচ্ছ এবং আইনি প্রক্রিয়া অনুসরণ।

✅ অভিজ্ঞ ও দক্ষ টিম দ্বারা পরিচালিত।

✅ গ্রাহক হয়রানি মুক্ত সেবা।

কাগজপত্র নিয়ে অহেতুক দুশ্চিন্তা না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার পারিবারিক জীবনের যেকোনো আইনি সমস্যার সমাধান দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

- সরাসরি সাক্ষাৎ করুন আমাদের চেম্বারে (অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে)

যেকোনো পরামর্শ বা সেবার জন্য আমাদের ইনবক্স করুন অথবা সরাসরি কল/হোয়াটসঅ্যাপ করুন নিচের নাম্বারে:

📞 হোয়াটসঅ্যাপ/হেল্পলাইন: 01610796219

সাতলা কাজী অফিস – আপনার আস্থার ঠিকানায় আমরা আছি সবসময়।

# #বিবাহ_রেজিস্ট্রেশন #কাবিননামা

11/04/2026
বাংলাদেশ অনুবাদ Kazi Office - কাজী অফিস            01610-796219  #অনুবাদ = ইংরেজী, আরবী, বাংলা, ইটালী, ফ্রান্স, জার্মান,...
31/03/2026

বাংলাদেশ অনুবাদ
Kazi Office - কাজী অফিস

01610-796219
#অনুবাদ = ইংরেজী, আরবী, বাংলা, ইটালী, ফ্রান্স, জার্মান, স্পেনিশ, সুইডিশ, রাশিয়ান, জাপানিজ, চাইনিজ সহ যেকোন বিদেশী ভাষার অনুবাদ করা হয়।
#নোটারী= যেকোন প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও দলিল, হলফনামা, ফিন্যান্সিয়াল সাপোর্ট, প্রোপার্টি ভ্যালুয়েশন ইত্যাদি সত্যায়িত করা হয় এবং অনুবাদ সংক্রান্ত অন্যান্য সকল কাজে সহায়তা প্রদান করা হয়।
#মন্ত্রনালয় বিষয়ক = পররাষ্ট্র মন্ত্রনালয়, আইন মন্ত্রনালয়, স্বরাষ্ট্র মন্ত্রনালয়, শিক্ষা মন্ত্রনালয় সহ সকল মন্ত্রনালয় ও দুতাবাস থেকে সত্যায়িত করা সহ যাবতীয় সহায়তা প্রদান করা হয়।
#দেশী-বিদেশী (মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের) নাগরিকদের বিবাহ সংক্রান্ত কার্যক্রম সম্পাদন ও যাবতীয় সহযোগীতা করা হয়।
#দেশে-এবং দেশের বাহিরের যে কোন স্থান থেকে, যে কোন কুরিয়ার এবং ই-মেইলের মাধ্যমে কাজ গ্রহণ করা হয় এবং ডেলিভারী করা হয়।

22/02/2026

বিয়ের ক্ষেত্রে নারী নিজেই পুরুষকে প্রস্তাব দেওয়া সুন্নত!

Address

Barisal

Website

https://x.com/MuminQuazi78412

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Office - কাজী অফিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kazi Office - কাজী অফিস:

Share