FMEC & Natural Health bd

FMEC & Natural Health bd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FMEC & Natural Health bd, Medical and health, বরিশাল সদর, বরিশাল, Barisal.

🎯 FMEC Health bd একটি স্বাস্থ্য বিষষক অনলাইন প্লাটফর্ম।
💠 বরিশালে যেকোনো বিশেষজ্ঞ ডাক্তার 👨‍⚕️ দেখানো,ডায়াগনস্টিক টেষ্ট,অপারেশন সহ হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তথ্য পেতে
📍আমাদের সাথে যোগাযোগ করুনঃ
📲 01775109681, 01619881927

🧑🏻‍⚕️..সবার জন্য সতর্কতামূলক পোস্ট...📋গরমে ওষুধ নষ্ট হচ্ছে—আপনি কি বুঝতে পারছেন?অনেক ওষুধের প্যাকেটে স্পষ্ট লেখা থাকে:📋 ...
24/04/2026

🧑🏻‍⚕️..সবার জন্য সতর্কতামূলক পোস্ট...📋
গরমে ওষুধ নষ্ট হচ্ছে—আপনি কি বুঝতে পারছেন?

অনেক ওষুধের প্যাকেটে স্পষ্ট লেখা থাকে:
📋 “২৫°C এর নিচে সংরক্ষণ করুন”

বাংলাদেশে বর্তমানে তাপমাত্রা এখন প্রায়ই ৩০–৩৪°C বা তারও বেশি! এর ফলে-
👉 ওষুধের কার্যকারিতা কমে যাচ্ছে
👉 অনেক সময় ওষুধ ঠিকমতো কাজই করছে না
👉 রোগ ভালো হতে দেরি হচ্ছে বা ঠিকমতো সাড়া দিচ্ছে না

🧑🏻‍⚕️... সবচেয়ে বড় সমস্যা কোথায়?
👉 বেশিরভাগ ফার্মেসিতে AC নেই
👉 অতিরিক্ত গরমে ওষুধ সংরক্ষণ করা হচ্ছে

🧑🏻‍⚕️... তাই গুরুত্বপূর্ণ পরামর্শ:
👉 AC ছাড়া ফার্মেসি থেকে ওষুধ না কেনাই নিরাপদ।

🧑🏻‍⚕️... নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হোন।
(কালেক্টেড পোস্ট)

🧒 ৫–১২ বছর বয়সী শিশুদের সঠিক যত্ন নিচ্ছেন তো?একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজন সঠিক পুষ্টি ও স্বাস্থ্য সচ...
18/04/2026

🧒 ৫–১২ বছর বয়সী শিশুদের সঠিক যত্ন নিচ্ছেন তো?
একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজন সঠিক পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা। এখনই সময় সচেতন হওয়ার!
✅ প্রতিদিন সুষম খাদ্য দিন
✅ ৬–৮ গ্লাস পানি পান নিশ্চিত করুন
✅ প্রতিদিন অন্তত ১ ঘণ্টা খেলাধুলা
✅ ৯–১১ ঘণ্টা ঘুম অত্যন্ত জরুরি
✅ মোবাইল ও টিভি ব্যবহার সীমিত করুন
🍽️ শিশুর খাদ্য তালিকায় রাখুন: 🥛 দুধ, 🥚 ডিম, 🍚 ভাত, 🐟 মাছ, 🥦 সবজি ও 🍎 ফল
❌ এড়িয়ে চলুন: চিপস, চকলেট, ফাস্ট ফুড ও কোমল পানীয়
👨‍⚕️ আপনার শিশুর সুস্থতা আমাদের অঙ্গীকার
📍 FMEC & Natural Health bd
📞 যোগাযোগ: ( 01619881927 )
👉 আজই সচেতন হোন, শিশুকে রাখুন সুস্থ ও সবল

25/03/2026
👁️ কোনো ব্যাক্তির ডায়াবেটিস থাকলে  চোখের যেসব সমস্যা হতে পারে🔹 ডায়াবেটিক রেটিনোপ্যাথিচোখের ভেতরের পর্দা (রেটিনা) নষ্ট ...
22/03/2026

👁️ কোনো ব্যাক্তির ডায়াবেটিস থাকলে চোখের যেসব সমস্যা হতে পারে
🔹 ডায়াবেটিক রেটিনোপ্যাথি
চোখের ভেতরের পর্দা (রেটিনা) নষ্ট হয়।
➡️ ঝাপসা দেখা, চোখের সামনে কালো দাগ ভাসা
🔹 ম্যাকুলার এডিমা
:দৃষ্টির কেন্দ্র ফুলে যায়
➡️ পড়তে কষ্ট, সোজা জিনিস বাঁকা দেখা
✅ কী করবেন? (প্রতিকার)
✔️ রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখুন
✔️ বছরে অন্তত ১ বার চোখের ফান্ডাস পরীক্ষা করান
✔️ চোখে সমস্যা ধরা পড়লে দেরি না করে চিকিৎসা নিন
✔️ প্রয়োজনে লেজার / ইনজেকশন / অপারেশন করা যায়
✔️ নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার খান

🚨 জরুরি সতর্কতা
❗ হঠাৎ চোখে কম দেখা
❗ চোখের সামনে কালো দাগ/আলো ঝলক
❗ চোখে ব্যথা বা লালভাব

👉 চোখের যেকোনো সমস্যা নিয়ে যেকোনো ভিশন সেন্টারে আসুন, সঠিক পরামর্শ ও চিকিৎসা নেওয়ার জন্য।
👁️ চোখ বাঁচাতে চাইলে—ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন
আজই চোখ পরীক্ষা করুন, দৃষ্টি থাকুক সারা জীবন ❤️

*নিচের ছবিগুলো ডায়াবেটিস জনিত চোখের সমস্যা,,।

পাইলস, অর্শ, গেজ (মলদ্বারের ফুলে যাওয়া শিরা), ফিসার ও ফিস্টুলা—এই রোগগুলো অনেকেই লজ্জার কারণে গোপন রাখেন। কিন্তু সময়মতো ...
16/03/2026

পাইলস, অর্শ, গেজ (মলদ্বারের ফুলে যাওয়া শিরা), ফিসার ও ফিস্টুলা—এই রোগগুলো অনেকেই লজ্জার কারণে গোপন রাখেন।
কিন্তু সময়মতো সঠিক চিকিৎসা না নিলে সমস্যা ধীরে ধীরে জটিল আকার ধারণ করতে পারে।

🔴 পাইলস / অর্শ:
মলদ্বারের ভেতর বা বাইরে শিরা ফুলে গেলে পাইলস হয়। লক্ষণ হিসেবে রক্তপাত, ব্যথা, চুলকানি ও বসতে কষ্ট হতে পারে। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য ও চাপ দিয়ে পায়খানা করার ফলে এই সমস্যা বাড়ে।

🔴 গেজ (ফোলা মাংসপিণ্ড/শিরা):
মলদ্বারের পাশে ফোলা বা বের হওয়া অংশকে অনেকেই গেজ বলে থাকেন। এটি পাইলসের একটি অবস্থা হতে পারে, যা অবহেলা করলে ব্যথা ও ইনফেকশন বাড়াতে পারে।

🔴 ফিসার:
মলদ্বারের চামড়ায় ছোট ফাটল বা ক্ষত হওয়াকে ফিসার বলে। এতে তীব্র জ্বালাপোড়া ও পায়খানার সময় ছুরির মতো ব্যথা হয়।

🔴 ফিস্টুলা:
মলদ্বারের ভেতরে ইনফেকশন থেকে ছোট ছিদ্র বা নালি তৈরি হলে তাকে ফিস্টুলা বলে। এতে পুঁজ পড়া, ফোলা ও বারবার ইনফেকশন হতে পারে।

👉 লজ্জা নয়, সচেতনতা জরুরি।
প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে অপারেশন ছাড়াই অনেক সময় নিয়ন্ত্রণ সম্ভব। তাই রক্তপাত, ব্যথা বা অস্বস্তি হলে দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের চিকিৎসকের পরামর্শ নিন।

10/03/2026

🛑আইবিএস:
আপনার পেটের “লুকানো স্ট্রেস”🛑

✅আইবিএস এমন একটি সমস্যা, যেখানে আপনার পাকস্থলি ও অন্ত্র স্বাভাবিকভাবে কাজ করতে বাধাপ্রাপ্ত হয়। এটি মারাত্মক রোগ নয়—কিন্তু জীবনকে খুব অস্বস্তিকর করে তুলতে পারে।
অনেকেই বছর বছর ধরে পেটের ব্যথা, গ্যাস, পায়খানা নরম বা শক্ত, বুকজ্বালা—এসবকে “সাধারণ সমস্যা” ভেবে সহ্য করেন। কিন্তু এগুলোই হতে পারে আইবিএসের মূল লক্ষণ।
✅আইবিএসের প্রধান লক্ষণ
বারবার পেট ব্যথা
গ্যাস, বেলুনের মতো পেট ফুলে থাকা
পায়খানা কখনো খুব নরম, কখনো খুব শক্ত
পায়খানায় মিউকাস বা সাদা জেলির মতো পদার্থ
খাবার খেলেই অস্বস্তি, একটুখানি খেলেও ফোলা ফোলা লাগে
বমি ভাব বা বুকজ্বালা

✅কেন হয় আইবিএস?
মানসিক চাপ বা টেনশন
অনিয়মিত খাবার
অতিরিক্ত মশলাদার, জাঙ্ক বা ফাস্টফুড
অ্যালার্জি জাতীয় খাবার
ঘুমের সমস্যা
অন্ত্রের স্নায়ুর অতিরিক্ত সংবেদনশীলতা।

শুভেচ্ছা ও অভিনন্দন স্যার।অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।স্যার আপনার জন্...
10/03/2026

শুভেচ্ছা ও অভিনন্দন স্যার।
অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস
মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
স্যার আপনার জন্য শুভ কামনা রইলো।

10/03/2026

পাইলস (Piles), এ্যানাল ফিশার (A**l Fissure) এবং ফিস্টুলা (Fistula) — এই তিনটি রোগই মলদ্বার বা তার আশপাশের অংশে হয়, কিন্তু এদের প্রকৃতি, কারণ, উপসর্গ ও চিকিৎসা একে অপরের থেকে আলাদা। নিচে সহজভাবে পার্থক্যগুলো দেওয়া হলো 👇

🩸 ১. পাইলস (Piles / হেমোরয়েডস)
সংজ্ঞা:
মলদ্বারের ভিতরের বা বাইরের রক্তনালী ফুলে গিয়ে ছোট ছোট গাঁটের মতো হয়ে যায় — একে পাইলস বলে।

কারণ:
কোষ্ঠকাঠিন্য
বেশি সময় ধরে টয়লেটে বসে থাকা
গর্ভাবস্থা
ওজন বেশি থাকা
লিভার রোগ ইত্যাদি।

উপসর্গ:
মলত্যাগের সময় বা পরে রক্তপাত
মলদ্বারে চুলকানি বা অস্বস্তি
কখনও ব্যথা বা ফোলা গাঁট
দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য।

⚡ ২. এ্যানাল ফিশার (A**l Fissure)
সংজ্ঞা:
মলদ্বারের মুখে ছোট ফাটল বা ছিঁড়ে যাওয়া ক্ষত, যেটা মলত্যাগের সময় তীব্র ব্যথা ও রক্তপাত ঘটায়।

কারণ:
শক্ত মল বা দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য
ডায়রিয়া
মলদ্বারে অতিরিক্ত চাপ
প্রসব পরবর্তী সমস্যা

উপসর্গ:
মলত্যাগের সময় তীব্র ব্যথা (ছুরিকাঘাতের মতো অনুভূতি)
সামান্য রক্তপাত
মলত্যাগ শেষে জ্বালা বা দহন
মাঝে মাঝে ক্ষতস্থানে পুঁজ বা ইনফেকশন

💧 ৩. ফিস্টুলা (A**l Fistula)

সংজ্ঞা:
মলদ্বারের ভিতর ও বাইরের চামড়ার মধ্যে একটি অস্বাভাবিক পথ বা নালি তৈরি হয়, যেখান দিয়ে পুঁজ বা তরল বের হয়।

কারণ:
পুরনো অ্যাবসেস (পুঁজ জমা হওয়া)
ইনফেকশন
ক্রোনস ডিজিজ বা টিবি
অপারেশন পরবর্তী জটিলতা

উপসর্গ:
মলদ্বারের পাশে ছোট ছিদ্র থেকে পুঁজ বা তরল নির্গমন
ব্যথা, জ্বালা ও ফোলা
মাঝে মাঝে জ্বর
দীর্ঘস্থায়ী হলে ঘা সারতে চায় না।

05/03/2026

সেবা সমুহ :

- 🕶️চোখের পরীক্ষা ও চিকিৎসা
-👓 চশমা বা কন্টাক্ট লেন্সের জন্য প্রেসক্রিপশন
-🥼🩺প্রাথমিক চিকিৎসা সেবা
- পাইলস ও পলিপাসের চিকিৎসা
- হিজামা থেরাপি (কাপিং থেরাপি)
- 🎓জনস্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও শিক্ষা
- 🎓স্বাস্থ্য গবেষণা ও সমীক্ষা
- 🎓স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য কর্মসূচি।

Chest Physiotherapy Treatment (CPT)- :Chest Physiotherapy (CPT) হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যা ফুসফুসে জমে থাকা কফ/সেক্র...
22/02/2026

Chest Physiotherapy Treatment (CPT)- :
Chest Physiotherapy (CPT) হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যা ফুসফুসে জমে থাকা কফ/সেক্রেশন বের করতে সাহায্য করে, শ্বাসপ্রশ্বাস সহজ করে এবং অক্সিজেনেশন উন্নত করে।

Main Techniques of Chest Physiotherapy:

1️⃣ Postural Drainage
রোগীকে নির্দিষ্ট ভঙ্গিতে শুইয়ে/বসিয়ে রাখা হয় যাতে গ্র্যাভিটির সাহায্যে কফ বের হতে পারে।

2️⃣ Percussion (Clapping)
হাতের কাপের মতো ভঙ্গিতে বুকে/পিঠে ছন্দময় চাপ দেওয়া হয় যাতে কফ আলগা হয়।

3️⃣ Vibration / Shaking
শ্বাস ছাড়ার সময় বুকে হালকা কম্পন দেওয়া হয়, যাতে সেক্রেশন উপরে উঠে আসে।

4️⃣ Deep Breathing Exercise
ধীরে ও গভীর শ্বাস নেওয়ার ব্যায়াম।

5️⃣ Cough Training
সঠিকভাবে কাশি দেওয়ার কৌশল শেখানো হয় (Huff coughing)।

6️⃣ Incentive Spirometry
যন্ত্রের সাহায্যে গভীর শ্বাস নেওয়ার অনুশীলন করা হয়।

7️⃣ Active Cycle of Breathing Technique (ACBT)
Breathing control
Thoracic expansion exercise
Forced expiration technique
stphysiothera

(কালেক্টেড)

Address

বরিশাল সদর, বরিশাল
Barisal
8200

Alerts

Be the first to know and let us send you an email when FMEC & Natural Health bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share