Dr. Shahida Begum Minu; Womens health

Dr. Shahida Begum Minu; Womens health This is a Question and Answer place on Obstetrics and Gynecology. Here you can ask any medical health question you like from the privacy of your home.
(68)

Dr. Shahida Begum (MBBS, DGO, MCPS, FCPS), is an expert in Gynecology, Obs & Laparoscopy, as well as gynecological cancer & infertility with 23+ Years of experience. Our online gynecologist Dr.Shahida Begum(MBBS,DGO,MCPS,FCPS),expert in gynecology, Obs & Laparoscopy as well as specially trained in gynecological cancer & infertility and high risk pregnancy will try to reply Shortly. The advantage o

f online consultation is that you can ask your question from the privacy of your home at any time you want - morning, day or midnight. You can plan out what you want to ask or even prepare a questionnaire about your concerns. Our expert would be glad to answer every detail. This site is also meant as a helping hand for the people who have spent hours and days logged onto the internet searching for medical health information online. If you would like to ask a question on pregnancy, gynecology or any other gynecological and obstetrical health condition, or would like to get a second opinion on a diagnosis you have received, Ask Dr.Shahida.

27/04/2026

প্রতি বছর বাংলাদেশে হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে এমন সমস্যা নিয়ে…যাদের কেউ হাঁটতে পারে না, কেউ দাঁড়াতে পারে না, কেউ জন্ম থেকেই আজীবন প্রতিবন্ধকতার পথে…

#ডাবল_খুশি


বাস্তবতা হচ্ছে—জন্মগত ত্রুটি (Birth defect) নিয়ে প্রতি ১০০০ শিশুর মধ্যে গড়ে প্রায় ৪–৬ জন শিশুর নিউরাল টিউব ডিফেক্ট (মেরুদণ্ড/মস্তিষ্কের ত্রুটি) নিয়ে জন্ম হয় বাংলাদেশে।আর মোট জন্মগত ত্রুটি ধরা হয় প্রায় ২–৩% শিশুর মধ্যে — অর্থাৎ প্রতি ১০০ শিশুর মধ্যে ২-৩ জন।

বাংলাদেশে বছরে প্রায় ৩০ লাখের বেশি শিশুর জন্ম হয় — এর মানে দাঁড়ায়:
👉 প্রতি বছর হাজার হাজার শিশু জন্ম নিচ্ছে জন্মগত ত্রুটি নিয়ে
👉 এদের অনেকেই হাঁটতে পারে না, বসতে পারে না, আজীবন সহায়তার প্রয়োজন হয়

সবচেয়ে কষ্টের বিষয় — এদের বড় একটা অংশ প্রতিরোধ করা সম্ভব…

সবচেয়ে সাধারণ কারণগুলো:• গর্ভধারণের আগে ফোলিক এসিড না নেওয়া• মায়ের নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস• থাইরয়েড বা হরমোন সমস্যা• সংক্রমণ (TORCH)• ওষুধের ভুল ব্যবহার• পুষ্টির অভাব• আত্মীয় বিয়ে• অনিয়ন্ত্রিত জ্বর বা ডায়াবেটিস প্রথম ৩ মাসে

বিশেষ করে — মায়ের ডায়াবেটিস একটি বড় কারণ।বিভিন্ন গবেষণায় দেখা গেছে, জন্মগত ত্রুটিযুক্ত অনেক শিশুর ক্ষেত্রে মায়ের ডায়াবেটিস একটি গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর হিসেবে পাওয়া গেছে।

একটা নিয়ন্ত্রণহীন সুগার…একটা মিসড ফোলিক এসিড…একটা দেরিতে করা পরীক্ষা…একটা শিশুর সারাজীবনের অক্ষমতা হয়ে যেতে পারে…

কিন্তু ভালো খবর হলো —এই ট্র্যাজেডির বড় অংশই প্রতিরোধ করা যায়।

প্রতিরোধের উপায়:
✔ গর্ভধারণের আগে ফোলিক এসিড শুরু
✔ ডায়াবেটিস কন্ট্রোল করে তারপর বেবি প্ল্যান
✔ প্রথম ৩ মাসে ওষুধ ব্যবহারে সতর্কতা
✔ থাইরয়েড পরীক্ষা
✔ নিয়মিত ANC
✔ early anomaly scan
✔ infection screening

একটা শিশুর ভবিষ্যৎ শুরু হয় মায়ের গর্ভে…মায়ের একটুখানি সচেতনতা —একটা শিশুকে হুইলচেয়ার থেকে বাঁচাতে পারে…

আসুন, সুস্থ শিশুর জন্ম হোক পরিকল্পিতভাবে।কারণ প্রতিটি শিশুই পূর্ণাঙ্গ জীবন পাওয়ার অধিকার রাখে।

প্রেগন্যান্সি তে thyroid disease control এ রাখা অত্যন্ত জরুরী।ঘটতে পারে নানা দুর্ঘটনা।গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা যদি...
26/04/2026

প্রেগন্যান্সি তে thyroid disease control এ রাখা অত্যন্ত জরুরী।
ঘটতে পারে নানা দুর্ঘটনা।

গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা যদি নিয়ন্ত্রণে না থাকে—তার প্রভাব শুধু একটি রিপোর্টে সীমাবদ্ধ থাকে না, ছুঁয়ে যায় একটি অনাগত জীবনের ভবিষ্যৎ…

একজন মা যখন বুকের ভেতর ছোট্ট প্রাণটাকে নিয়ে স্বপ্ন দেখেন, তখন তিনি ভাবেন—সুস্থ একটা বাচ্চা, নিরাপদ একটা ডেলিভারি, আর স্বাভাবিক একটা মাতৃত্বের গল্প।

কিন্তু অজান্তেই যদি থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, সেই স্বপ্নের পথে নীরব ঝুঁকি তৈরি হতে পারে।
নিয়ন্ত্রণহীন থাইরয়েডে যা যা ঘটতে পারে—

• বারবার গর্ভপাত
• প্রি-টার্ম ডেলিভারি
• বেবির কম ওজন
• বেবির মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে বাধা
• প্রি-এক্লাম্পসিয়া
• প্লাসেন্টার সমস্যা
• IUFD বা গর্ভের বাচ্চা মারা যাওয়ার ঝুঁকি
• মায়ের তীব্র দুর্বলতা, হার্টের জটিলতা
• প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ

সবচেয়ে কষ্টের বিষয়—এই ঝুঁকিগুলোর অনেকটাই প্রতিরোধ করা সম্ভব…

শুধু সময়মতো পরীক্ষা, সঠিক ডোজে ওষুধ, আর নিয়মিত ফলো-আপ হলেই।

একটা ছোট্ট TSH রিপোর্ট কখনো কখনো একটা শিশুর ভবিষ্যৎ নির্ধারণ করে।

একটা নিয়মিত ওষুধ—একটা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে পারে।

তাই গর্ভাবস্থায় থাইরয়েডকে হালকাভাবে নেবেন না।
কারণ আপনার শরীরের ছোট্ট হরমোনের পরিবর্তন—
আপনার শিশুর পুরো পৃথিবী বদলে দিতে পারে।
মা সুস্থ থাকলে তবেই তো সন্তানের স্বপ্ন নিরাপদ হয়…
থাইরয়েড নিয়ন্ত্রণে রাখুন, মাতৃত্বকে নিরাপদ রাখুন।

Dr. Shahida Begum Minu; Womens health

আগামীকাল, ২৭.৪.২৬, সোমবার চেম্বারের সময় সকাল ১১.৩০ টা।

চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল

চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড বরিশাল।এটা ১১ বছর আগের ছবি।রোগীর ছিলো, subfertility.এরপর Twinসাথে Diabetes, hypot...
25/04/2026

চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড বরিশাল।
এটা ১১ বছর আগের ছবি।

রোগীর ছিলো, subfertility.

এরপর Twin

সাথে Diabetes, hypothyroidism, Preeclampsia.

হার্ট এর দুইটি ভালভ এর সমস্যা, সাথে হার্ট ফেইলুর।

তিন দিন পোস্ট অপারেটিভ এ রেখে ICU এর মতো চিকিৎসা করতে হয়েছে।

আলহামদুলিল্লাহ বাচ্চাদের বয়স এখন ১১ বছর।
টাইম লাইন মনে করিয়ে দিলো।

দেশের বাইরে দেখেছি বিদেশি চিকিৎসকগণ অপ্রতুল যন্ত্রপাতি, ব্লাড ব্যাংক নেই, সেখানে কাজ করতে চান না সেখানে এভাবেই মাথা আর হাত দিয়ে রোগী manage করছি আজ ১৪ বছর যাবৎ।

Dr. Shahida Begum Minu; Womens health

One interview yesterday for going abroad..What is your strength?“My main strength is my extensive surgical experience an...
25/04/2026

One interview yesterday for going abroad..

What is your strength?

“My main strength is my extensive surgical experience and my ability to manage complex cases calmly. I also have strong decision-making skills, especially in emergency situations.”
Dr. Shahida Begum Minu; Womens health

একজন চিকিৎসক মানুষ, তার ঈদ আছে, হিন্দু ধর্মাবলম্বীদের পূজা আছে, তাদের ছুটি লাগবেই।একজনকে না পেলে অন্য যাকে ভালো মনে হয় স...
24/04/2026

একজন চিকিৎসক মানুষ, তার ঈদ আছে, হিন্দু ধর্মাবলম্বীদের পূজা আছে, তাদের ছুটি লাগবেই।

একজনকে না পেলে অন্য যাকে ভালো মনে হয় সেখানে যাবে। অন্যদের রোগীও তো আমার কাছে আসে।

আবার কিছু রোগী হঠাৎ করে অন্য জায়গায় যায়। কাউকে দেখানো মানে তার সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে তা ঠিক না।

কারণ রোগী একজন না।
ঈদের সময় এবং পারিবারিক প্রয়োজন হলে চিকিৎসক ছুটিতে যাবে এটা স্বাভাবিক। কিছু রোগীরা ভাবে তারা আমার একমাত্র রোগী।

পানি কম দেখলেই ব্যাবস্থা নিতে হবে এটা কোন অদক্ষ চিকিৎসক শিখিয়েছে।

আমি জানতে চাই। অনেক রিপোর্ট ভুল আসে।
কিন্তু ক্লিনিকাল পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হয় কতদিন রাখা যাবে।

Sonologist বলে দিবে আর আমি ব্যবস্থা নিবো এই চিকিৎসক আমি না।

আজ অপারেশন করলাম, তিনজন দক্ষ sonologist বলেছিল যা, আমি বলেছিলাম তা না।

ডকুমেন্ট আছে আমি প্রমাণ ছাড়া কথা বলিনা।
অপারেশন থিয়েটারে প্রমাণিত হয়েছে।

Sonologist আমাকে গাইড লাইন দিবে, কিন্ত তাদের সীমাবদ্ধতা আছে।

Amniotic fluid ৩ নিয়েও রোগী ৩৭ সপ্তাহ পর্যন্ত রাখা হয়েছে।

বরিশাল থেকে সেই রোগী ঢাকা রেফার হয়েছিল। কিন্তু তার ঢাকা যাওয়া লাগেনি।

বি: দ্র:আমার কাছে অনেক অনেক ভুল রিপোর্ট আছে, আমি দেখে বুঝেছি, এটা ভুল, রিপিট করেছি, প্রমানিত হয়েছে।

Dr. Shahida Begum Minu; Womens health

ভালো ছবি হলে ছবি দেখেই বলে দেয়া যায় কি হয়েছে?এটা কি?Congenital anomaly আছে।Dr. Shahida Begum Minu; Womens health
24/04/2026

ভালো ছবি হলে ছবি দেখেই বলে দেয়া যায় কি হয়েছে?
এটা কি?
Congenital anomaly আছে।
Dr. Shahida Begum Minu; Womens health

চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।একটি ডায়াগনোসিস – এক রোগীর আত্মকাহিনীআজ রোগীর অপারেশন হয়েছে।সব রিপোর্ট স...
24/04/2026

চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।

একটি ডায়াগনোসিস – এক রোগীর আত্মকাহিনী
আজ রোগীর অপারেশন হয়েছে।

সব রিপোর্ট সব সময় সত্য বলে না — রোগীই শেষ কথা।

একজন রোগী এলেন তলপেটের ব্যথা নিয়ে। তিনি এর আগে একটি ক্লিনিকে ভর্তি ছিলেন ২–৩ দিন।

সেখানে আল্ট্রাসাউন্ডে রাপচার্ড এক্টোপিক প্রেগন্যান্সি সন্দেহ করা হয়েছিল।

কিন্তু আশ্চর্যের বিষয় — রক্তে প্রেগন্যান্সি টেস্ট ছিল নেগেটিভ।

রোগী দ্বিতীয় মতামতের জন্য আমার কাছে এলেন।

হিস্ট্রি শুনে ও কাগজপত্র দেখে বিষয়টি পুরোপুরি পরিষ্কার লাগছিল না।
এর মধ্যে তিনি দুইবার TVS করিয়েছিলেন — দুই রিপোর্টেই রাপচার্ড এক্টোপিকের কথা উল্লেখ ছিল।

তবুও ক্লিনিক্যালি আমার সন্দেহ রয়ে গেল।
আমি আবার রক্ত পরীক্ষা রিপিট করতে বললাম। রোগী নিজেই আবার TVS করতে চাইলেন। তৃতীয়বার আল্ট্রাসাউন্ডে আমি ডিফারেনশিয়াল ডায়াগনোসিসও উল্লেখ করে কি দেখতে হবে লিখে দিয়েছিলাম— কারণ ছবিটা পুরোপুরি এক্টোপিকের মতো লাগছিল না।

শেষ পর্যন্ত রোগীর অবস্থা বিবেচনা করে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হলো।

অপারেশনে গিয়ে দেখা গেল — রাপচার্ড এক্টোপিক নয়।

বরং ছিল রাপচার্ড corpus luteal cyst এবং পেটের ভেতরে উল্লেখযোগ্য রক্তপাত।

রক্ত পরিষ্কার করা হয়েছে, সমস্যার সমাধান করা হয়েছে। রোগী এখন স্থিতিশীল। ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এই কেস থেকে শেখার বিষয় —

👍সব নেগেটিভ প্রেগন্যান্সি টেস্ট এক্টোপিক বাদ দেয় না
👍আবার সব আল্ট্রাসাউন্ড রিপোর্টও চূড়ান্ত নয়
ক্লিনিক্যাল জাজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

👍ডায়াগনোসিস সন্দেহজনক হলে রোগীকে পর্যবেক্ষণ জরুরি।

কখনো কখনো ল্যাপারোটমি-ই চূড়ান্ত সত্য প্রকাশ করে।

গাইনীতে প্রতিটি রোগী একটি নতুন গল্প।

আর সেই গল্পের শেষ লাইন লেখা হয় অপারেশন থিয়েটারে।

চিকিৎসাবিজ্ঞানে শুধুমাত্র একটি রিপোর্টের উপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সব সময় নিরাপদ নয়। রোগীর ইতিহাস, ক্লিনিক্যাল অবস্থা, পুনঃমূল্যায়ন এবং চিকিৎসকের অভিজ্ঞতা—সবকিছুর সমন্বয়েই সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়। এই কেসটি আবারও মনে করিয়ে দেয়, সন্দেহ থাকলে রোগীকে পর্যবেক্ষণ করতে হবে, প্রয়োজনে সিদ্ধান্ত নিতে হবে সাহসের সঙ্গে। কারণ একটি সময়োপযোগী সিদ্ধান্তই জীবন বাঁচাতে পারে। চিকিৎসকের কাছে প্রতিটি রোগী শুধু একটি রিপোর্ট নয়—একটি জীবন্ত বাস্তবতা, যার সঠিক ব্যাখ্যা খুঁজে পাওয়াই আমাদের দায়িত্ব।

Dr. Shahida Begum Minu; Womens health

23/04/2026

ভ্রমণে বের হওয়ার আগে একটু সতর্কতা — ভ্রমণকে করে আরও সুন্দর ও নিরাপদ 🌿

পাহাড়, নদী, সমুদ্র—ভ্রমণ আমাদের মনকে শান্ত করে, স্ট্রেস কমায়, জীবনে নতুন শক্তি দেয়। কিন্তু আনন্দের ভ্রমণ যেন কোনো অসতর্কতায় ঝুঁকিতে না পড়ে, তাই বের হওয়ার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা জরুরি।

ভ্রমণে যাওয়ার আগে যা মনে রাখবেনঃ

✔️ গন্তব্যস্থানের আবহাওয়া আগে দেখে নিন — পাহাড়ে হঠাৎ ঠান্ডা, সমুদ্রে রোদ বা বৃষ্টি হতে পারে
✔️ প্রয়োজনীয় ওষুধ সাথে রাখুন — বিশেষ করে প্রেসারের, ডায়াবেটিসের, এলার্জির ওষুধ
✔️ পরিষ্কার পানি ও হালকা খাবার রাখুন — অনেক জায়গায় নিরাপদ খাবার নাও পাওয়া যেতে পারে
✔️ আরামদায়ক জুতা পরুন — ভ্রমণে হাঁটা বেশি হয়
✔️ অতিরিক্ত কাপড় ও একটি হালকা চাদর/স্কার্ফ রাখুন
✔️ মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক নিতে ভুলবেন না
✔️অচেনা জায়গায় একা না যাওয়াই ভালো
✔️ নৌকা/পাহাড়/ঝুঁকিপূর্ণ স্থানে ছবি তুলতে গিয়ে অতিরিক্ত ঝুঁকি নেবেন না
✔️ বাচ্চা বা বয়স্ক কেউ থাকলে তাদের দিকে বিশেষ খেয়াল রাখুন
✔️ পরিচয়পত্র ও জরুরি নম্বর সাথে রাখুন

সবচেয়ে গুরুত্বপূর্ণ —ভ্রমণে তাড়াহুড়ো নয়, উপভোগ করুন ধীরে ধীরে।প্রকৃতিকে সম্মান করুন, নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দিন।

কারণ নিরাপদ ভ্রমণই সুন্দর ভ্রমণ।মনের শান্তি, শরীরের আরাম — দুটোই জরুরি।

ভ্রমণ করুন, নিজেকে সময় দিন, ভালো থাকুন। 🌿✈️

Dr. Shahida Begum Minu; Womens health

23/04/2026

আগামীকাল, ২৪.৪.২৬, শুক্রবার, চেম্বার বন্ধ।
চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।

👶👶 টুইন প্রেগনেন্সি মানে ডাবল বাচ্চা… কিন্তু ডাবল খাবার নয়, স্মার্ট পুষ্টি দরকার।

অনেকেই ভাবেন টুইন প্রেগনেন্সি মানে “দুজনের জন্য দ্বিগুণ খাওয়া”।

আসলে বিষয়টি তা নয়। এখানে দরকার ডাবল কেয়ার, ব্যালান্সড পুষ্টি এবং পরিকল্পিত খাবার। কারণ একসাথে দুইটি শিশুর বৃদ্ধি, আর তার সাথে মায়ের শরীর—তিনজনের পুষ্টির দায়িত্ব একসাথে বহন করতে হয়।

এই সময় মায়ের শরীরে রক্তের চাহিদা বাড়ে, প্রোটিনের প্রয়োজন বাড়ে, ক্যালসিয়াম ও আয়রনের চাহিদা দ্বিগুণের কাছাকাছি হয়।

সঠিক খাবার না হলে হতে পারে—
▪️ অ্যানিমিয়া
▪️ কম ওজনের বাচ্চা
▪️ প্রি-এক্লাম্পসিয়া
▪️ জেস্টেশনাল ডায়াবেটিস
▪️ প্রি-টার্ম ডেলিভারি

তাই টুইন প্রেগনেন্সিতে “বেশি” নয়, সঠিক খাবারই সবচেয়ে জরুরি।

🌿 যা যা খাবেন প্রতিদিন
🥚 উচ্চ প্রোটিন
ডিম, মাছ, মুরগি, ডাল, ছোলা, দুধ, দই
→ বাচ্চার শরীর ও ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে।

🥬 আয়রন সমৃদ্ধ খাবার
পালং শাক, কলিজা, বিট, ডাল, খেজুর
→ মায়ের রক্ত বাড়ায়, বাচ্চার অক্সিজেন সরবরাহ ঠিক রাখে।

🥛 ক্যালসিয়াম
দুধ, দই, পনির, তিল, ছোট মাছ
→ দুই বাচ্চার হাড় ও দাঁতের গঠনে জরুরি

🥑 হেলদি ফ্যাট (Brain development)
বাদাম, আখরোট, চিয়া সিড, অলিভ অয়েল, সামুদ্রিক মাছ।
→ বাচ্চার মস্তিষ্ক ও নার্ভ ডেভেলপমেন্ট ভালো করে

🍊 ফল ও ভিটামিন
কমলা, মাল্টা, পেয়ারা, আপেল, কলা
→ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

🍚 কমপ্লেক্স কার্বোহাইড্রেট
লাল চাল, আটার রুটি, ওটস
→ সুগার নিয়ন্ত্রণে রাখে, ডায়াবেটিসের ঝুঁকি কমায়।

💧 পর্যাপ্ত পানি
→ অ্যামনিওটিক ফ্লুইড ও রক্তের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে।

⚠️ যেগুলো এড়াবেন

❌ অতিরিক্ত মিষ্টি
❌ ভাজাপোড়া
❌ জাঙ্ক ফুড
❌ অতিরিক্ত লবণ

→ এগুলো প্রেশার, ডায়াবেটিস ও ওজন বাড়ায়

❤️ মনে রাখবেন
টুইন প্রেগনেন্সি একটি বিশেষ গর্ভাবস্থা।
এখানে শুধু দুইটি বাচ্চা নয়, একজন মায়ের শরীরও সমান গুরুত্বপূর্ণ।

আপনি যা খাচ্ছেন —
সেই খাবার থেকেই তৈরি হচ্ছে
দুইটি হৃদস্পন্দন
দুইটি মস্তিষ্ক
দুইটি ভবিষ্যৎ…

তাই খাওয়া হোক সচেতন, ভালোবাসা হোক দ্বিগুণ, যত্ন হোক তিনজনের জন্য।

👩‍⚕️ নিয়মিত ফলোআপ, সুষম খাবার, আর মানসিক শান্তিই পারে একটি সুস্থ টুইন প্রেগনেন্সির সুন্দর পরিণতি দিতে।






#ডাবল_খুশি
#মায়ের_যত্ন_বাচ্চার_ভবিষ্যৎ


আগামীকাল, বৃহস্পতিবার, ২৩.৫.২৬ চেম্বারের সময়দুপুর ১২ টা।চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল। প্রথম কোলে নিয়েছ...
22/04/2026

আগামীকাল, বৃহস্পতিবার, ২৩.৫.২৬ চেম্বারের সময়
দুপুর ১২ টা।

চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।

প্রথম কোলে নিয়েছিলাম, গতকাল আবার দেখলাম।
মা মনে করিয়ে দিলো।

অনেক মানুষের মনে জায়গা করতে পেরেছি।

কোন বিপদে পরলে মানুষ মনে করেন এটা অনেক বড় পাওয়া।

কেউ যদি আমার বদনাম করতে চান, দয়া করে পুরো ঘটনাটা আগে বলুন।

শুধু শেষের প্রতিক্রিয়াটা বললে সত্যটা বিকৃত হয়ে যায়।

অনেক সময় দেখা যায়—
একই প্রশ্ন বারবার করা হচ্ছে,
বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে,
অপ্রাসঙ্গিক কথা বলা হচ্ছে,
সম্মানহানিকর আচরণ করা হচ্ছে—

আমি নীরব থেকেছি, সহ্য করেছি, বারবার বোঝানোর চেষ্টা করেছি।

কিন্তু আমিও তো মানুষ।
আমারও অনুভূতি আছে, রাগ আছে, সীমাবদ্ধতা আছে।

আমি কোনো ফেরেশতা নই যে সবকিছু সহ্য করেই যাব।

আমার সঙ্গে কারও ব্যক্তিগত বিরোধ নেই,
না কোনো পারিবারিক সম্পর্ক,
না জমিজমা নিয়ে দ্বন্দ্ব,
না কোনো ব্যক্তিগত স্বার্থ।

আমি শুধু আমার পেশাগত দায়িত্ব পালন করি।
তাই কেউ যদি বলেন আমি খারাপ ব্যবহার করেছি—

অনুগ্রহ করে আগে যাচাই করুন:

আমি কি অকারণে বলেছি?
নাকি আমাকে উত্তক্ত করা হয়েছে?
ভুলটা কোথা থেকে শুরু হয়েছে?

বাস্তবতা হলো—
অনেক সময় কেউ নিজের আচরণের অংশটুকু বলেন না,

শুধু শেষের প্রতিক্রিয়াটুকুই তুলে ধরেন।
কিন্তু সত্য সবসময় একপাক্ষিক নয়।
মানুষ বিচার করতে জানে।

সম্পূর্ণ ঘটনা জানলে জনসাধারণ নিজেরাই বুঝে নেবেন—
কার পাল্লা ভারী।
ধন্যবাদ।

Dr. Shahida Begum Minu; Womens health

22/04/2026

রোগীর কথা শুনুন।।
অতিরিক্ত workload চিন্তা শক্তি লোপ করে।
যতটুকু লোড নেয়া যায় ততটুকু কাজ করা উচিৎ।
আমি নিজে তাই করি।
অন্যরা কি করে তা আমার দেখার বিষয় না।

Dr. Shahida Begum Minu; Womens health

চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।অনেক প্রতিকূলতার মধ্যেও নতুন জীবনের আগমন — এক মায়ের সাহস, এক সন্তানের সম...
21/04/2026

চেম্বার: ল্যাবএইড ডায়াগনস্টিক, সদর রোড, বরিশাল।

অনেক প্রতিকূলতার মধ্যেও নতুন জীবনের আগমন — এক মায়ের সাহস, এক সন্তানের সম্ভাবনা।

এই মায়ের আগের প্রেগনেন্সির সময় ছিল আনকন্ট্রোলড ডায়াবেটিস। ইনসুলিন দিয়ে এবং হাসপাতালে ৭ দিন ভর্তি থাকার পরেও ব্লাড সুগার ঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়নি। সেই কঠিন অভিজ্ঞতার ফলস্বরূপ দ্বিতীয় সন্তানের কিছু জটিলতা হয়েছিল, যা নিয়ে এখনও পরিবারটি সংগ্রাম করছে।

এবার তিনি ১১ সপ্তাহে আমার কাছে আসেন। শুরু থেকেই তাকে নিয়মিত কাউন্সেলিং করা হয় —কীভাবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে, কীভাবে খাদ্যাভ্যাস ঠিক করতে হবে, কীভাবে ফলো-আপ করতে হবে — সবকিছু ধাপে ধাপে বোঝানো হয়।

কিন্তু পথটি সহজ ছিল না।গর্ভাবস্থার আরো দেখা দিল —• থাইরয়েড সমস্যা• রক্তচাপ বেড়ে যাওয়া• প্লাটেলেট কমে যাওয়া• অ্যাজমা ও দীর্ঘস্থায়ী কাশি।

এই প্রতিকূল অবস্থায় অপারেশনও প্রায় ১০ দিন পিছিয়ে দিতে হয়। কাশি নিয়ন্ত্রণে এনে, রোগীর অবস্থা স্থিতিশীল করে অবশেষে অপারেশন করা হয়। এর আগে আর অপেক্ষা করা নিরাপদ ছিল না।

রোগীর আরেকটি বড় ভয় ছিল —গতবার অপারেশনের পর তার শ্বাসকষ্ট হয়েছিল। সেই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে খুব আতঙ্কিত করে রেখেছিল।

আমি তাকে আশ্বস্ত করেছিলাম — ইনশাআল্লাহ এবার আমরা আরও সতর্ক থাকবো, এবং আল্লাহর রহমতে সবকিছু ভালোভাবে সম্পন্ন হবে।

আলহামদুলিল্লাহ, এবার তার পোস্ট-অপারেটিভ কেয়ার ছিল সম্পূর্ণ স্মুথ।
কোনো শ্বাসকষ্ট হয়নি, কোনো জটিলতা হয়নি।মা ও শিশু দুজনই ভালো ছিল, এবং রোগীকে নিরাপদভাবে বাড়ি পাঠানো গেছে।

শেষ ফলো-আপে যখন মা তার শিশুকে নিয়ে এলেন, আমি শিশুটিকে কোলে নিয়ে শুধু একটাই দোয়া করেছি —

এই ছোট্ট মানুষটি বড় হয়ে একজন ভালো মানুষ হোক,নিজের পরিবার, সমাজ ও দেশের জন্য কল্যাণ বয়ে আনুক।

এই গল্প শুধু একটি ডেলিভারির গল্প নয় —এটি সচেতনতা, নিয়মিত ফলো-আপ, ধৈর্য্য এবং চিকিৎসক-রোগীর পারস্পরিক বিশ্বাসের গল্প।

সব মায়েদের জন্য বার্তা: গর্ভাবস্থায় ডায়াবেটিস, প্রেশার, থাইরয়েড — এগুলো অবহেলা করলে ঝুঁকি বাড়ে।কিন্তু সঠিক সময়ে চিকিৎসা নিলে সুস্থ মা ও শিশুর সম্ভাবনা অনেক বেশি।

মা ও শিশুর জন্য রইল অনেক শুভকামনা। 🌸
Dr. Shahida Begum Minu; Womens health

Address

LabAid Diagnostic, Sadar Road Barishal
Barisal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shahida Begum Minu; Womens health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Shahida Begum Minu; Womens health:

Share