09/12/2025
বিড়ালের নিরাপত্তায় বাসাা ক্যাট প্রুফিং করা খুবই জরুরী
নাহলে বিড়ালের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
যেমন ছবি দেখা যাচ্ছে বিড়ালটি ৫ তালা ছাদ থেকে পড়ে গিয়ে মুখে উপোরের তালু ফেটে গিয়েছে ,, তার পরে আমাদের clinic care Barishal নিয়ে আসে Vet Muhammad Al-AminAmin Sir এর তত্ত্বাবধানে ছোট একটি surgery মাধ্যমে সেলাই করে দেওয়া হয়। আল্লাহর রহমতে বাচ্চা টা এখন সুস্থ আছে
বাসা ক্যাটপ্রুফ না করলে ⬇️
* পড়ে যাওয়া বা আঘাত: জানালা বা বারান্দা ক্যাটপ্রুফ না করলে বিড়াল লাফ দিয়ে নিচে পড়ে মারাত্মক আহত হতে পারে বা মারাও যেতে পারে। জাল বা স্ক্রিন দিয়ে সুরক্ষিত করলে এই ঝুঁকি কমে।
* ফাঁদে পড়া: এমন স্থান বা জিনিস (যেমন ওয়াশিং মেশিন, ড্রেয়ার, সরু ফাটল) যেখানে বিড়াল আটকে যেতে পারে বা আঘাত পেতে পারে, সেগুলো নিরাপদ করা প্রয়োজন।
⚠️ ঘর থেকে পালিয়ে যাওয়া রোধ
* নিরাপদ থাকা: বিড়াল খুব দ্রুত দরজার ফাঁক গলে বা খোলা জানালা দিয়ে বাইরে চলে যেতে পারে। ক্যাটপ্রুফিং নিশ্চিত করে যে সমস্ত বহির্গমন পথ সুরক্ষিত আছে, যাতে বিড়াল দুর্ঘটনাবশত হারিয়ে না যায় বা বাইরের বিপদ (যেমন গাড়ি, অন্যান্য প্রাণী) থেকে সুরক্ষিত থাকে।
সংক্ষেপে, ক্যাটপ্রুফিং-এর মূল উদ্দেশ্য হলো:
* আপনার বিড়ালকে ঘরের ভেতরে সুরক্ষিত রাখা।
* বিড়ালকে ঘর থেকে পালিয়ে যাওয়া থেকে আটকানো।