Dr.Md.Saiful Islam

Dr.Md.Saiful Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Md.Saiful Islam, Doctor, Barishal.

ডা.মোঃসাইফুল ইসলাম
এমবিবিএস
বিসিএস(স্বাস্থ্য)
এফসিপিএস(মেডিসিন) পার্ট-২
এমআরসিপি পার্ট-১(ইংল্যান্ড)
বিএমডিসি রেজি নং:A-110371
বক্ষব্যাধি,গ্যাস্ট্রোলিভার,বাত ও শিরা রোগ,চর্ম,যৌন ও মাথা রোগে অভিজ্ঞ।এপয়েন্টমেন্টের এর জন্য: ইনবক্স/হোয়াটসঅ্যাপ:01753010774

04/04/2026
02/04/2026

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মৃত্যুর ব্যাপারে Ntv তে স্টেটমেন্ট দিলাম

বিশ্ব যক্ষ্মা দিবস ২৪/০৩/২০২৬
24/03/2026

বিশ্ব যক্ষ্মা দিবস
২৪/০৩/২০২৬

ঈদ রোস্টার ডিউটি উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
23/03/2026

ঈদ রোস্টার ডিউটি
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

🌙✨ ঈদ মোবারক ✨🌙تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنْكُمْ 🤲তাকাব্বালাল্লাহু মিনّا ওয়া মিনকুমআল্লাহ আমাদের এবং আপনাদের সকল ইবাদত...
20/03/2026

🌙✨ ঈদ মোবারক ✨🌙
تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنْكُمْ 🤲
তাকাব্বালাল্লাহু মিনّا ওয়া মিনকুম
আল্লাহ আমাদের এবং আপনাদের সকল ইবাদত কবুল করুন।

স্বাস্থ্যসেবা কোনো জনপ্রিয়তার মঞ্চ নয়। এটি একটি সমন্বিত ব্যবস্থা। 𝗛𝗲𝗮𝗹𝘁𝗵𝗰𝗮𝗿𝗲 𝗶𝘀 𝗻𝗼𝘁 𝗮 𝘀𝘁𝗮𝗴𝗲 𝗳𝗼𝗿 𝗽𝗼𝗽𝘂𝗹𝗶𝘀𝗺. 𝗜𝘁 𝗶𝘀 𝗮 𝘀𝘆𝘀𝘁𝗲𝗺...
27/02/2026

স্বাস্থ্যসেবা কোনো জনপ্রিয়তার মঞ্চ নয়। এটি একটি সমন্বিত ব্যবস্থা।

𝗛𝗲𝗮𝗹𝘁𝗵𝗰𝗮𝗿𝗲 𝗶𝘀 𝗻𝗼𝘁 𝗮 𝘀𝘁𝗮𝗴𝗲 𝗳𝗼𝗿 𝗽𝗼𝗽𝘂𝗹𝗶𝘀𝗺. 𝗜𝘁 𝗶𝘀 𝗮 𝘀𝘆𝘀𝘁𝗲𝗺!

সম্প্রতি একটি উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, কিছু মাননীয় এমপি বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে গিয়ে প্রকাশ্যে চিকিৎসকদের জবাবদিহির মুখোমুখি করছেন, অনেক সময় ক্যামেরার সামনে। যেন পুরো স্বাস্থ্য ব্যবস্থার সংকট একমাত্র চিকিৎসকদের কারণেই। চিকিৎসকরা সহজ লক্ষ্যবস্তু—“সফট টার্গেট”। কিন্তু এভাবে সমস্যার সমাধান হয় না, বরং সেবার পরিবেশ আরও ক্ষতিগ্রস্ত হয়।

আসুন একটু গভীরে ভাবি।

বাংলাদেশে গড়ে প্রায় ১ জন চিকিৎসক ১৬০০–১৮০০ মানুষের জন্য সেবা দিচ্ছেন (বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত অনুপাত প্রায় ১:১০০০)। অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুমোদিত পদের ৩০–৫০% পর্যন্ত শূন্য থাকে। কোনো কোনো স্থানে একজন ডিউটি ডাক্তারকে সামলাতে হয়—
প্রতিদিন ৮০–১২০ জন বহির্বিভাগের রোগী,জরুরি বিভাগ, ভর্তি রোগী, প্রশাসনিক কাগজপত্র

এবার পুরো ব্যবস্থার দিকে তাকাই—
আদর্শভাবে ডাক্তার-নার্স অনুপাত হওয়া উচিত ১:৩; বাস্তবে অনেক জায়গায় তা ১:১ বা তারও কম।
চতুর্থ শ্রেণির কর্মচারীর ঘাটতিতে/উপস্থিতির ঘাটতিতে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হয়।
আধুনিক যন্ত্রপাতি থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে/ বাজেটের অভাবে অনেক সময় অচল থাকে। কিছু উদ্দেশ্যমূলক ভাবে নষ্ট করে রাখা হয়!
প্রয়োজনীয় ওষুধ ও ডিসপোজেবল সামগ্রীতে ঘাটতি থাকে।
পরিচ্ছন্নতা কর্মী, ওয়ার্ড বয়, টেকনিশিয়ান—সবখানেই সংকট। দালাল প্রথা চালু আছে!
লজিস্টিক, খাদ্য সরবরাহ, সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় দুর্বলতা রয়েছে।
স্বাস্থ্যসেবা এককভাবে চিকিৎসক দ্বারা পরিচালিত হয় না। এটি একটি টিমওয়ার্ক—চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, প্রশাসক, ফার্মাসিস্ট, পরিচ্ছন্নতা কর্মী ও অন্যান্য সহায়ক কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে।

কোনো এমপি যদি সত্যিই উন্নয়ন চান, তাহলে প্রশ্ন হওয়া উচিত—
অনুমোদিত বনাম কর্মরত জনবলের অবস্থা কী? কতজন অথরাইজড কতজন পোস্টেড?
প্রতি শিফটে ডাক্তার-রোগীর চাপ কত?
যন্ত্রপাতির কত শতাংশ সচল?
সরবরাহ ও ক্রয় প্রক্রিয়া কতটা কার্যকর?
বাজেট ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা আছে কি?

সাময়িক হাততালি পেতে প্রকাশ্য ভর্ৎসনা সহজ। কিন্তু স্থায়ী পরিবর্তন আনতে লাগে নীতিগত সংস্কার।
আমাদের প্রয়োজন—
√কাঠামোগত অডিট
√দীর্ঘমেয়াদি জনবল পরিকল্পনা
√অবকাঠামোগত বিনিয়োগ
√হাসপাতাল প্রশাসনের সঙ্গে গঠনমূলক বৈঠক
√স্বাস্থ্যখাতে টেকসই কর্মপরিকল্পনা

চিকিৎসকরা জবাবদিহির ঊর্ধ্বে নন—কিন্তু জবাবদিহি হতে হবে তথ্যভিত্তিক, ন্যায্য ও পদ্ধতিগত।

স্বাস্থ্যব্যবস্থার সংস্কার চাই নেতৃত্বের মাধ্যমে, প্রদর্শনীর মাধ্যমে নয়।
চাই তথ্যভিত্তিক সিদ্ধান্ত, নাটক নয়।
চাই সহযোগিতা, মুখোমুখি সংঘর্ষ নয়।

ভালো হাসপাতাল চাইলে পুরো ব্যবস্থাকে ঠিক করতে হবে—শুধু স্টেথোস্কোপকে দায়ী করে নয়।

𝗛𝗼𝗻𝗼𝘂𝗿𝗮𝗯𝗹𝗲 𝗠𝗲𝗺𝗯𝗲𝗿𝘀 𝗼𝗳 𝗣𝗮𝗿𝗹𝗶𝗮𝗺𝗲𝗻𝘁 𝗺𝗮𝘆 𝗰𝗼𝗻𝗱𝘂𝗰𝘁 𝘁𝗵𝗲𝗶𝗿 𝘃𝗶𝘀𝗶𝘁𝘀 𝗯𝘆 𝗳𝗼𝗹𝗹𝗼𝘄𝗶𝗻𝗴 𝘁𝗵𝗲 𝗰𝗵𝗲𝗰𝗸𝗹𝗶𝘀𝘁 𝗯𝗲𝗹𝗼𝘄.

মাননীয় এমপি মহোদয়রা নিচের চেকলিস্ট অনুসরণ করে ভিজিট করতে পারেন।
সমস্যার গভীরতা অনুধাবন করুন। চেষ্টা করুন সমস্যাগুলো সমাধান করতে। তিনমাস/ ছয়মাস পর আবার ভিজিট করুন/ মিটিং করুন! ফলোআপ নিন, পারসু করুন যাতে সমস্যাগুলোর সমাধান হয়!

মানবসম্পদ (Human Resource Status)
√অনুমোদিত বনাম কর্মরত ডাক্তার সংখ্যা
√ডাক্তার-রোগী অনুপাত (OPD দৈনিক গড় রোগী সংখ্যা)
√ডাক্তার-নার্স অনুপাত
√পরিচ্ছন্নতা কর্মীরা যথেষ্ট কি?

শূন্য পদের হার (%)
√টেকনিশিয়ান, ল্যাব স্টাফ, ফার্মাসিস্ট, ক্লাস-৪ কর্মচারীর অবস্থা
√রাত্রিকালীন ডিউটি কাভারেজ কেমন?
√গত ১ বছরে কতজন বদলি/পদত্যাগ করেছেন?
জনবল সংকট থাকলে তার লিখিত রিপোর্ট কি উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে? অগ্রগতির খোজ খবর নিন!

রোগী সেবা পরিস্থিতি (Service Load & Delivery)
√দৈনিক OPD রোগী সংখ্যা
√বেড সংখ্যা বনাম ভর্তি রোগী (Bed Occupancy Rate)
√জরুরি বিভাগে গড় অপেক্ষার সময়
√প্রসূতি সেবা ২৪/৭ কার্যকর কি না
√রেফারেল রেট (কত % রোগী জেলা/মেডিকেলে পাঠানো হচ্ছে)
প্রশ্ন করুন রেফারেলের প্রধান কারণ কী—ডাক্তার ঘাটতি, যন্ত্রপাতি, না ICU সুবিধার অভাব? অন্যকিছু?

যন্ত্রপাতি ও অবকাঠামো (Equipment & Infrastructure)
√তালিকাভুক্ত যন্ত্রপাতির কত % সচল?
√Maintenance contract আছে কি?
√ল্যাব টেস্টের সক্ষমতা (কত প্রকার পরীক্ষা onsite করা যায়), যদি না হয়, কেন করা যাচ্ছে না? মেশিনের অভাব? টেকনিশিয়ানের অভাব? রি এজেন্ট সাপ্লাই নেই?
√বিদ্যুৎ/জেনারেটর ব্যাকআপ
√অক্সিজেন সরবরাহ ব্যবস্থা
√OT ও লেবার রুমের কার্যকারিতা
√এম্বুলেন্স চালু কিনা? না থাকলে, কেন নেই?
√ইনডোরে প্রবেশাধিকার নিয়ন্ত্রণে আছে কিনা?

ওষুধ ও সরবরাহ (Supply Chain & Logistics)
√Essential drug stock-out rate
√ডিসপোজেবল সামগ্রীর ঘাটতি আছে কি?
√স্যালাইন, সেলাই, গ্লাভস, সিরিঞ্জের নিয়মিত সরবরাহ
√কেন্দ্রীয় সরবরাহের বিলম্ব কতদিন?

প্রশাসন ও ব্যবস্থাপনা (Governance & Management)
√হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বৈঠক নিয়মিত হয় কি?
√মাসিক অডিট রিপোর্ট আছে কি?
√বাজেট বরাদ্দ বনাম ব্যবহার (%)
√অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা আছে কি?
√ Infection control committee সক্রিয় কি?
√ ডাক্তারদের নিরাপত্তা ব্যবস্থা কি? বাসস্থান সংকট আছে কিনা?

রোগী ও জনমত (Patient Experience)
√রোগীদের সাথে সরাসরি ১০–১৫ মিনিট কথা বলা
√পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ
√টয়লেট ও পানির অবস্থা
√রোগীর খাবারের মান
দেখার এবং বোঝার চেষ্টা করুন কেন পারছে না!

তথ্যভিত্তিক সিদ্ধান্ত (Data-Based Review)
√আউটডোর রোগীর সংখ্যা। ( একজন ডাক্তার সুস্থিরভাবে কতজন রোগী দেখতে পারে বোঝার চেষ্টা করুন!
√গত ১ বছরের ডেলিভারি সংখ্যা
√মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু পরিসংখ্যান
√ডেঙ্গু/সংক্রামক রোগ ব্যবস্থাপনার প্রস্তুতি
√Non-communicable disease (ডায়াবেটিস, হাইপারটেনশন) ক্লিনিক চালু আছে কি?

পরিদর্শনের আচরণবিধি (Conduct During Visit)
√প্রকাশ্য ভর্ৎসনা নয়, ইন-ক্যামেরা টেকনিক্যাল আলোচনা
√প্রশাসকের সাথে বৈঠক
√লিখিত পর্যবেক্ষণ নথিভুক্ত করা
√ফলো-আপের সময় নির্ধারণ
√মিডিয়া ব্রিফিংয়ে সমস্যার মূল কারণ উল্লেখ

পরিদর্শনের উদ্দেশ্য হওয়া উচিত:
√সমস্যার মূল নির্ণয়
√নীতিগত সুপারিশ
√বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা তৈরি
√জনবল পুনর্বিন্যাস
√ব্যবস্থাপনা জবাবদিহিতা নিশ্চিত করা

স্বাস্থ্যব্যবস্থা একটি “সিস্টেম ইঞ্জিনিয়ারিং” ইস্যু।
ডাক্তার একা স্বাস্থ্যসেবা দিতে পারেন না। যদি সত্যিকারের পরিবর্তন চাই, তাহলে তথ্য, কাঠামো ও নেতৃত্ব—এই তিনটি একসাথে কাজ করতে হবে। অনুধাবন করুন, এটি আপনার হাসপাতাল, সমস্যার গভীরে যেয়ে সমাধানের চেষ্টা করুন! শুধুমাত্র দোষারোপ সমাধানের রাস্তা দেখাবে না!!
----
লিখেছেন:
ব্রিগেডিয়ার জেনারেল তৌফিক এইস সিদ্দিক
চিকিৎসক

আলহামদুলিল্লাহ, ৪৮ তম বিসিএস এ প্রজাতন্ত্রের প্রথম শ্রেণির কর্মকর্তা হিসাবে গেজেট ভুক্ত হলাম।Dr. Md. Saiful Islam MBBS (...
22/01/2026

আলহামদুলিল্লাহ, ৪৮ তম বিসিএস এ প্রজাতন্ত্রের প্রথম শ্রেণির কর্মকর্তা হিসাবে গেজেট ভুক্ত হলাম।

Dr. Md. Saiful Islam
MBBS (JMC), BCS (Health)
FCPS P-2 (Medicine)
MRCP P1(UK)

শীতকালে খেজুরের রস পছন্দ হলেও এব্যাপারে সবারই সতর্ক থাকতে হবে
08/01/2026

শীতকালে খেজুরের রস পছন্দ হলেও এব্যাপারে সবারই সতর্ক থাকতে হবে

হাদি যদি পংগু হয়ে বেচে থাকত তাহলে সেটা হইত কষ্টকর। শহীদ হাদি এখন হাজারো তরুনকে অনুপ্রানিত করবে। বিদায় শহীদ হাদি💔
18/12/2025

হাদি যদি পংগু হয়ে বেচে থাকত তাহলে সেটা হইত কষ্টকর।
শহীদ হাদি এখন হাজারো তরুনকে অনুপ্রানিত করবে।
বিদায় শহীদ হাদি💔

13/12/2025

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ মোঃ ওসমান হাদী–এর চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাঁর সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে নিম্নরূপ জানানো যাচ্ছে।

প্রাইমারি কনসালটেন্ট:
ডা. আলিউজ্জামান

আইসিইউ কনসালটেন্ট:
ডা. মোঃ জাফর ইকবাল

মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যবৃন্দ

১. ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর – সিনিয়র কনসালটেন্ট, নিউরো অ্যানেস্থেশিয়া ও আইসিইউ
২. ডা. জিল্লুর রহমান – সিনিয়র কনসালটেন্ট, নিউরোসার্জারি
৩. ডা. এ কে এম রেজা – সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি
৪. ডা. মাসুম কামাল খান – সিনিয়র কনসালটেন্ট, নেফ্রোলজি
৫. ডা. জিয়াউল হক – সিনিয়র কনসালটেন্ট, রেসপিরেটরি মেডিসিন
৬. ডা. খন্দকার মাহবুবুর রহমান – সিনিয়র কনসালটেন্ট, নিউরোমেডিসিন
৭. ডা. এস. এম. হাসান শাহরিয়ার – সিনিয়র কনসালটেন্ট, নিউরোমেডিসিন
৮. ডা. জুলফিকার হায়দার – সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওথোরাসিক সার্জারি
৯. ডা. শাহিনুর রহমান – সিনিয়র কনসালটেন্ট, বক্ষব্যাধি সার্জারি
১০. ডা. আতিয়ার রহমান – সিনিয়র কনসালটেন্ট, অর্থোপেডিক্স
১১. ডা. একরাম উদ্দৌলা – সিনিয়র কনসালটেন্ট, নাক-কান-গলা
১২. ডা. কাজী স্মিতা হক – কনসালটেন্ট, হেমাটোলজি

সার্বিক তত্ত্বাবধান:
ডা. আরিফ মাহমুদ
ডিএমএস, এভারকেয়ার হাসপাতাল ঢাকা

রোগীর বর্তমান অবস্থা-

গতকাল (১২/১২/২০২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন সম্পন্ন হওয়ার পর অপারেশন-পরবর্তী উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য জনাব শরীফ মোঃ ওসমান হাদীকে এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত

১. রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হয়েছে, তাই বর্তমানে তাঁকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সকল সাপোর্ট চালু থাকবে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।

২. ফুসফুসে ইনজুরি বিদ্যমান রয়েছে। চেস্ট ড্রেইন টিউব দিয়ে অল্প পরিমাণ রক্ত নির্গত হওয়ায় তা আপাতত চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস (ARDS) প্রতিরোধের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হবে।

৩. কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে। এটি বজায় রাখার জন্য পূর্বনির্ধারিত ফ্লুইড ব্যালেন্স যথাযথভাবে চালিয়ে যাওয়া হবে।

৪. পূর্বে শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের মধ্যকার অসামঞ্জস্যতা (DIC) দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এ অবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন অব্যাহত থাকবে।

৫. ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। রক্তচাপ নিয়ন্ত্রণে বর্তমানে যে সাপোর্ট দেওয়া হচ্ছে তা চলমান থাকবে। হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট টিম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

৬. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, রেডিওলজি, আইসিইউ, অ্যানেস্থেশিয়া, নিউরোসার্জারি ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক ও সাপোর্টিভ স্টাফদের অসাধারণ ও মানবিক অবদানের জন্য এই মেডিকেল বোর্ড তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

৭. বর্তমানে রোগীর সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

৮. এই মেডিকেল সামারি রোগীর ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। তাঁরা চাইলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে এ বিষয়ে অবহিত করতে পারেন। মেডিকেল টিমের পক্ষ থেকে সকলের প্রিয় শরীফ মোঃ ওসমান হাদীর জন্য বিনীতভাবে দোয়ার অনুরোধ জানানো হচ্ছে।

৯. অপ্রয়োজনে কেউ হাসপাতালে এসে ভিড় করবেন না। কোনো ধরনের ভিজিটর অনুমোদিত নয়।

১০. কোনো ধরনের অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হলো।

১১. আমাদের মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছে। রোগীর দ্রুত আরোগ্যের জন্য মেডিকেল বোর্ড ও তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়ার জন্য বিনীত অনুরোধ রইলো।

ধন্যবাদান্তে,

ডা. মোঃ জাফর ইকবাল
সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর
আইসিইউ ও এইচডিইউ
এভারকেয়ার হাসপাতাল, ঢাকা

12/12/2025

ওসমান হাদীর সর্বশেষ আপডেটঃ

ওসমান হাদীর অপারেশন সম্পন্ন হয়েছে।গুলিটি ওসমান হাদীর মাথার বাম পাশে লেগে মস্তিষ্কের ভেতরে ঢুকে গিয়েছিল। এর ফলে তার ব্রেনে মারাত্মক চাপ সৃষ্টি হয় এবং মস্তিষ্ক ফুলে যায়। এই অতিরিক্ত চাপ কমানোর জন্য চিকিৎসকরা জরুরি ভিত্তিতে ডিকম্প্রেসিভ ক্র্যানিওটমি নামের একটি বড় অপারেশন করেন। এই অপারেশনে মাথার বাঁ দিকের খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে দেওয়া হয়, যাতে ব্রেনের উপর চাপ কমে এবং প্রাণ বাঁচানোর চেষ্টা করা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার হার্ট বন্ধ হয়ে যায় (কার্ডিয়াক অ্যারেস্ট)। সাধারণত এই অবস্থায় রোগীর ফিরে আসা অত্যন্ত কঠিন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে, চিকিৎসকদের তাৎক্ষণিক প্রচেষ্টায় তাকে আবার জীবিত করা সম্ভব হয়।

হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থা ছিল চরম সংকটজনক—

তার GCS স্কোর ছিল ৩, যা মানুষের জ্ঞানস্তরের সর্বনিম্ন ধাপ

বর্তমানে ওসমান হাদী লাইফ সাপোর্টে আছেন। তার শ্বাস-প্রশ্বাস ও শরীরের গুরুত্বপূর্ণ কার্যক্রম যন্ত্রের মাধ্যমে চালু রাখা হচ্ছে। উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

এগুলোই তার চিকিৎসা সংক্রান্ত সব নির্ভরযোগ্য তথ্য।

মেডিকেল সায়েন্সের জ্ঞানের ভিত্তিতে বলা যায়,এই মুহূর্তে তার বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

মন থেকে চাই মিরাকেল কিছু একটা হোক।হে আল্লাহ,তুমি ওসমান হাদীকে পূর্ণ সুস্থতা দান করো।
তাকে আবার তার পরিবার, তার প্রিয়জন ও আমাদের মাঝে ফিরিয়ে দাও।
আমিন

Address

Barishal
8205

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md.Saiful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category