18/04/2026
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ ইংরেজি সালে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এক বছর মেয়াদী পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কোর্স ২৭০ টি থানা স্বাস্থ্য কেন্দ্রে চালু করেন।
চারটি ব্যাচে মোট ৩০ হাজার পল্লী চিকিৎসক প্রশিক্ষণ গ্রহণ করার পর
রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ তাদেরকে সনদ প্রদান করেন।
যা সনদ প্রদানের কপি সংযুক্ত।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্দেশ্য ছিল ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার
পল্লী চিকিৎসককে প্রশিক্ষণ দিয়ে প্রতিটি গ্রামে একজন করে ডিপ্লোমা পল্লী চিকিৎসক নিয়োজিত করবেন।
প্রশিক্ষণের জন্য সরকার ৩১ কোটি টাকা বরাদ্দ দেন। মাত্র ১০ কোটি টাকা ব্যায়ে ৩০ হাজার পল্লী চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়ার পর ১৯৮২ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকল্পটি বন্ধ করে দেয়।
স্বৈরাচার সরকার যেমনি একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে, তেমনি প্রতি হিংসা পরায়ন হইয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সকল জন মমঙ্গলময় কার্যক্রম বাতিল করে দিয়েছে, পল্লী চিকিৎসা প্রকল্প তার মধ্যে অন্যতম।
তার পর থেকে দেশে ছয় মাস ব্যাপী বেসরকারি ভাবে এল এম এফ কোর্স চালু করা হয়।
বর্তমানে সরকারি ও বেসকারি ভাবে প্রশিক্ষণ প্রাপ্ত পল্লী চিকিৎসকের সংখ্যা
তিন লক্ষ ৪০ হাজার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে উল্লেখ করা হয়, দেশে ৮০% দরিদ্র মানুষের চিকিৎসা একমাত্র পল্লী চিকিৎসকগন দিচ্ছেন।
দেশে অত্যাধুনিক হাসপাতাল, উচ্চশিক্ষিত ডাক্তার ও ওষুধ তৈয়ারীর কারখানা থাকলেও সাধারণ মানুষ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, আর এই বঞ্চিত থেকেই চলেছে।
কোটি কোটি মানুষ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হয়ে চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে। শত- শত কোটি টাকা প্রতি বছর বিদেশে চিকিৎসা ব্যয়ে হচ্ছে। এই হলো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা।
বর্তমানে দেশে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা ক্ষেত্রে পরাধীন আমলের ব্যবসা ভিত্তিক নানা প্রকার অমানবিক জটিলতা বিরাজ করছে, জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে আর এই বঞ্চিত থেকেই যাচ্ছে। জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে পল্লীচিকিৎসক প্রকল্প প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান কে শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির পক্ষ থেকে পুনরায় পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কোর্ট চালু করার জন্য নির্বাচিত সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।
ডাঃ মোঃ সবুজ আলী
সভাপতি
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি
প্রফেশনাল ইন্সটিটিউট কানছগাড়ি বগুড়া প্রফেশনাল পল্লী চিকিৎসক ট্রেনিং সেন্টার, বগুড়া Professional Institute Of Medical Technology
Top Fans TOP Fans Shamim Hossain Mizanur Rahman Salam Sheikh Md. Helal Uddin