17/03/2026
গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ...
মানবিকতার বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ ১৭ই মার্চ ২০২৬ ইং গাক চক্ষু হাসপাতাল, বগুড়ার উদ্যোগে গরীব, অসহায় এবং সুবিধাবঞ্চিত ৪৫০ জন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও শার্ট বিতরণ করা হয়।
এই মহতী কার্যক্রমে উপস্থিত ছিলেন গাক'র সম্মানিত উপ-পরিচালক জনাব মোঃ আরমান হোসেন, জনাব মোঃ মহিদুল ইসলাম পলাশ, শরিফ, মোজাহিদ সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার এই ক্ষুদ্র প্রয়াসে উপহারপ্রাপ্ত মানুষেরা তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন। তাদের মুখের হাসিই আমাদের প্রেরণা, আমাদের এগিয়ে চলার শক্তি।
গাক চক্ষু হাসপাতাল সবসময় মানবসেবায় নিয়োজিত এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে—ইনশাআল্লাহ।
🌙 সবার জন্য রইলো ঈদের আগাম শুভেচ্ছা!