Hanjala Hossain Microbiologist And DMF - Practitioner

Hanjala Hossain Microbiologist And DMF - Practitioner Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hanjala Hossain Microbiologist And DMF - Practitioner, Medical and health, Champapur, Puran Bogra.

‎এই রোগী ১ বছর ধরে শরীরে ছোট ছোট লাল দানা নিয়ে ভুগছেন।‎তিনি বললেন:‎“ডাক্তার সাহেব, অনেক চিকিৎসা করেছি, কোনো কিছুতেই ভালো...
25/02/2026

‎এই রোগী ১ বছর ধরে শরীরে ছোট ছোট লাল দানা নিয়ে ভুগছেন।
‎তিনি বললেন:
‎“ডাক্তার সাহেব, অনেক চিকিৎসা করেছি, কোনো কিছুতেই ভালো হচ্ছে না। এটা কি কখনো ভালো হবে?”

‎👉এটা Keratosis Pilaris (Chicken Skin) – ১ বছর চিকিৎসা করেও ফলাফল ভালো না পায় নি রোগী। আসল সত্য জানুন-
‎এটাই Keratosis Pilaris যা খুব সাধারণ কিন্তু ভুল বোঝা চর্মরোগ।
‎👉 দেখতে অনেকটা “মুরগির চামড়া” (chicken skin) এর মতো।

‎🟢 Keratosis Pilaris কী?
‎Keratosis Pilaris হলো একটি genetic skin condition, যেখানে লোমকূপে কেরাটিন জমে গিয়ে-
‎➡️ ছোট ছোট খসখসে দানা।
‎➡️ লালচে বা কালচে দাগ
‎তৈরি করে।

‎⚠️ কেন হয় Keratosis Pilaris?
‎✅ জেনেটিক বা বংশগত কারণে।
‎✅ শুষ্ক ত্বকের কারণে।
‎✅ Atopic dermatitis বা এলার্জি প্রবণতা থাকলে।
‎✅ শীতকালে বেশি খারাপ হয়।
‎✅ ত্বকের কেরাটিন উৎপাদন বেশি হওয়া কারণ।
‎👉 এটি কোনো সংক্রমণ নয়।
‎👉 ছোঁয়াচে নয়।
‎👉 ফাঙ্গাল বা স্ক্যাবিস নয়।


‎🔴 লক্ষণ:
‎🔹 বাহু, উরু, বুকে, নিতম্ভে, গালে ছোট ছোট দানা।
‎🔹 ত্বক খসখসে ও রুক্ষ।
‎🔹 লাল বা কালচে দাগ।
‎🔹 সাধারণত ব্যথা বা তীব্র চুলকানি থাকে না।
‎🔹 অনেক সময় কসমেটিক সমস্যা বেশি কারণে হয়।


‎🤔 আসলে কি ভালো হবে?
‎👉 সত্য কথা:
‎🔸 Keratosis Pilaris পুরোপুরি cure হয় না।
‎🔸 তবে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়।
‎🔸 বয়স বাড়ার সাথে অনেক সময় নিজে নিজে কমে যায়।
‎👉 রোগীরা সবচেয়ে বেশি হতাশ হয় কারণ তারা permanent cure আশা করে।


‎✅ কীভাবে নিয়ন্ত্রণ করবেন?
‎✔ নিয়মিত ময়েশ্চারাইজার (urea, lactic acid, salicylic acid lotion) ব্যবহার করুন।
‎✔ মাইল্ড exfoliation করুন।
‎✔ কড়া সাবান এড়িয়ে চলতে হবে।
‎✔ গরম পানি কম ব্যবহার করতে হবে।
‎✔ প্রয়োজন হলে topical retinoid দিতে হবে।
‎✔ দীর্ঘমেয়াদে ধৈর্য থাকতে হবে।
‎👉 ২–৩ মাস নিয়মিত যত্ন ছাড়া কোনো ফল পাওয়া যায় না।


‎🖐️ভুল চিকিৎসা যা রোগ বাড়ায়:
‎🚫 বারবার steroid cream.
‎🚫 ফাঙ্গাল ওষুধ।
‎🚫 শক্ত স্ক্রাব।
‎🚫 ব্লিচ বা ঘরোয়া কেমিক্যাল ব্যবহার।
‎👉 এতে ত্বক আরও ক্ষতিগ্রস্ত হয়।


‎🧠 গুরুত্বপূর্ণ কথা (রোগীর জন্য)
‎👉 এটি কোনো বিপজ্জনক রোগ নয়।
‎👉 এটি ক্যান্সার নয়।
‎👉 এটি ছোঁয়াচে নয়।
‎👉 এটি দীর্ঘমেয়াদি skin condition, ধৈর্য দরকার।


‎📢 সতর্কবার্তা:
‎আপনার শরীরে যদি-
‎⚠️ ছোট ছোট খসখসে দানা থাকে।
‎⚠️ বছরের পর বছর ভালো না হয়।
‎⚠️ চুলকানি বা ইনফেকশন না থাকে।
‎👉 সম্ভবত এটি Keratosis Pilaris.
‎👉 অযথা ফাঙ্গাল বা স্ক্যাবিস চিকিৎসা বন্ধ করুন।


‎👉 এই পোস্টটি শেয়ার করুন, অনেক মানুষ ভুল চিকিৎসা করছে।
‎👉 আপনার শরীরে এমন দানা আছে? কমেন্টে লিখুন।
‎👉 এমন মেডিকেল কেস জানতে ফলো করুন।


‎🩺 স্বাস্থ্য পরামর্শদাতা,
‎মোঃ হানজালা হোসেন

‎এখন চলছে Pox সিজন – কিন্তু অনেকে ভুল করে Scabies ধরে চিকিৎসা করছে (ফল পাচ্ছে না)‎👉 ছবিতে যে শিশুর হাতের দানা ও খোসা ওঠা...
25/02/2026

‎এখন চলছে Pox সিজন – কিন্তু অনেকে ভুল করে Scabies ধরে চিকিৎসা করছে (ফল পাচ্ছে না)

👉 ছবিতে যে শিশুর হাতের দানা ও খোসা ওঠা ক্ষত দেখছেন, এই ধরনের কেস এখন খুব বেশি আসছে।
‎বেশিরভাগ মানুষ ভাবছে,
‎➡️ এটা খোসপাঁচড়া (Scabies).
‎➡️ তাই পারমেথ্রিন, বেনজাইল বেনজোয়েট লাগাচ্ছে।
‎কিন্তু অনেক ক্ষেত্রে আসল রোগ হচ্ছে Viral Pox (Chickenpox / Viral Exanthem)


‎🔴 কেন মানুষ Pox কে Scabies মনে করে?
‎কারণ দুটো রোগেই,
‎✔ চুলকানি থাকে।
‎✔ দানা ওঠে।
‎✔ বাচ্চাদের বেশি হয়।
‎✔ শরীরে ছড়িয়ে পড়ে।
‎👉 কিন্তু চিকিৎসা সম্পূর্ণ আলাদা। ভুল চিকিৎসায় রোগ বাড়ে।

‎🦠 Pox (Chickenpox / Viral Rash) এর লক্ষণ:
‎🔹 ছোট ছোট পানিভরা ফুসকুড়ি।
‎🔹 কিছু দানা ফেটে খোসা পড়ে।
‎🔹 জ্বর, দুর্বলতা, শরীর ব্যথা।
‎🔹 মুখ, হাত, পা, শরীর জুড়ে ছড়িয়ে পড়ে।
‎🔹 ৭–১৪ দিনের মধ্যে নিজে নিজে শুকায়।


‎🐜 Scabies (খোসপাঁচড়া) এর লক্ষণ:
‎🔹 রাতের বেলা বেশি চুলকানি।
‎🔹 আঙুলের ফাঁক, কবজি, কোমর, যৌনাঙ্গে দানা।
‎🔹 পরিবারের সবাই একসাথে চুলকায়।
‎🔹 দীর্ঘদিন থাকে, নিজে নিজে ভালো হয় না।



‎⚠️ ভুল চিকিৎসার ক্ষতি:
‎👉 Pox হলে Scabies medicine দিলে কাজ হয় না।
‎👉 ত্বক জ্বালা ও এলার্জি বাড়ে।
‎👉 ইনফেকশন সেকেন্ডারি হয়ে যায়।
‎👉 রোগ দীর্ঘস্থায়ী হয়।


‎✅ কী করবেন?
‎✔ জ্বর বা ভাইরাল লক্ষণ থাকলে Pox ভাবুন।
‎✔ রাতে তীব্র চুলকানি ও পরিবারের সবাই চুলকালে Scabies ভাবুন।
‎✔ নিশ্চিত না হলে চিকিৎসকের পরামর্শ নিন।
‎✔ বাচ্চাদের দানা খোঁচানো বন্ধ করুন।


‎🧠 গুরুত্বপূর্ণ পরামর্শ:
‎👉 সব চুলকানিযুক্ত দানা Scabies নয়।
‎👉 এখন ভাইরাল পক্স সিজন চলছে।
‎👉 ভুল রোগ ধরলে চিকিৎসাও ভুল হবে।


‎📢 সতর্কবার্তা:
‎আপনার বাচ্চার শরীরে দানা উঠেছে?
‎⚠️ নিজে নিজে Scabies medicine লাগাবেন না।
‎⚠️ আগে নিশ্চিত করুন এটা Pox না Scabies.
‎⚠️ ভুল চিকিৎসা শিশুর ত্বক নষ্ট করতে পারে।


‎👉 এই পোস্টটি শেয়ার করুন, অনেক বাবা-মা ভুল চিকিৎসা করছে।
‎👉 এমন মেডিকেল কেস জানতে ফলো করুন।
‎👉 প্রশ্ন থাকলে কমেন্ট করুন, উত্তর দেবো।
‎👉 চিকিৎসার প্রয়োজনে ইনবক্সে যোগাযোগ করুন।


‎🩺 স্বাস্থ্য পরামর্শদাতা,
‎মোঃ হানজালা হোসেন

24/02/2026

হাই ব্লাড প্রেসার?
যেগুলো খেলে নিয়ন্ত্রণে থাকবে | বিস্তারিত জেনে নিন।

‎এই রোগী ২ মাস ধরে নাকের ভিতরে ঘা নিয়ে ভুগছিলেন।‎রোগী বললেন:‎“ডাক্তার সাহেব, নাকের ভিতরে চামড়া উঠে যায়, উঠালেই রক্ত বের ...
24/02/2026

‎এই রোগী ২ মাস ধরে নাকের ভিতরে ঘা নিয়ে ভুগছিলেন।
‎রোগী বললেন:
‎“ডাক্তার সাহেব, নাকের ভিতরে চামড়া উঠে যায়, উঠালেই রক্ত বের হয়, হালকা ব্যথা থাকে।”

‎আমি জিজ্ঞেস করলাম, আগে চিকিৎসা নিয়েছেন?
‎👉 রোগী বললেন: “না।”
‎কিন্তু সত্যি কথা হলো—২ মাস কেউ চিকিৎসা ছাড়া থাকে না। অনেক সময় রোগীরা আগের ভুল চিকিৎসা লুকান।

‎👉 আসলে এই রোগটি হচ্ছে Secondary Bacterial Infection (Impetigo).


‎🔴 Impetigo কী?
‎Impetigo হলো একটি ব্যাকটেরিয়াল ত্বক ও মিউকোসাল ইনফেকশন, সাধারণত-
‎👉 Staphylococcus aureus.
‎👉 Streptococcus bacteria দ্বারা হয়।
‎নাকের ভিতরে হলে খুব কষ্টকর ও দীর্ঘস্থায়ী হয়।

‎⚠️ নাকের ভিতরে Impetigo কেন হয়?
‎✅ নাক খোঁচানো অভ্যাস।
‎✅ বারবার চুলকানো বা খোসা ওঠানো।
‎✅ সর্দি-কাশির পর নাক ঘষা।
‎✅ নোংরা আঙুল দিয়ে নাক পরিষ্কার করা।
‎✅ দুর্বল ইমিউন সিস্টেম।
‎✅ ডায়াবেটিস বা অপুষ্টি।
‎✅ আগের স্টেরয়েড বা ভুল মলম ব্যবহার।
‎👉 ছোট ক্ষত থেকেই বড় ইনফেকশন হয়।


‎🟢 লক্ষণ (Symptoms):
‎🔹 নাকের ভিতরে ঘা।
‎🔹 খোসা ওঠা।
‎🔹 খোসা উঠালে রক্তপাত।
‎🔹 হালকা ব্যথা বা জ্বালা।
‎🔹 দুর্গন্ধ বা পুঁজ।
‎🔹 নাক বন্ধ লাগা।
‎👉 অনেক সময় মানুষ এটাকে সাধারণ ঘা মনে করে অবহেলা করে।


‎🔴 চিকিৎসা না করলে কী হতে পারে?
‎🚨 ইনফেকশন মুখ ও মুখমণ্ডলে ছড়িয়ে যেতে পারে।
‎🚨 সেপটিসেমিয়া পর্যন্ত হতে পারে (বিরল কিন্তু সম্ভব)।
‎🚨 নাকের কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হতে পারে।
‎🚨 দীর্ঘস্থায়ী ক্রাস্টিং ও স্কার তৈরি হয়।


‎✅ করনীয়:
‎✔ নাক পরিষ্কার রাখা।
‎✔ underlying cause ঠিক করা।
‎✔ ডায়াবেটিস বা ইমিউন সমস্যা চেক।

‎👉 সময়মতো চিকিৎসা নিলে ৭–১৪ দিনের মধ্যে ভালো হয়।


‎✅ এমন রোগীদের জন্য গুরুত্বপূর্ণ উপদেশ:
‎👉 নাক খোঁচাবেন না।
‎👉 খোসা উঠাবেন না।
‎👉 হাত পরিষ্কার রাখুন।
‎👉 নিজের ইচ্ছামতো মলম লাগাবেন না।
‎👉 দীর্ঘদিন ঘা থাকলে অবশ্যই ডাক্তার দেখান।


‎📢 সতর্কবার্তা:
‎নাকের ভিতরে যদি-
‎⚠️ ২ সপ্তাহের বেশি ঘা থাকে।
‎⚠️ রক্তপাত হয়।
‎⚠️ ব্যথা বা পুঁজ থাকে।
‎👉 এটি সাধারণ ঘা নয়, ইনফ।
‎👉 দ্রুত চিকিৎসা নিন।


‎👉 এই পোস্টটি শেয়ার করুন, অনেক মানুষ নাকের ভিতরের ঘা অবহেলা করে।
‎👉 এমন বাস্তব মেডিকেল কেস জানতে ফলো করুন।
‎👉 আপনার প্রশ্ন কমেন্টে লিখুন।


‎🩺 স্বাস্থ্য পরামর্শদাতা,
‎মোঃ হানজালা হোসেন

‎ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত – ১ বছর নিয়মিত ড্রেসিং, আজ সম্পূর্ণ সুস্থ।‎‎👉 ছবিতে যে পায়ের ক্ষতটি দেখছেন, এটি ছিল একজন ডায়...
24/02/2026

‎ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত – ১ বছর নিয়মিত ড্রেসিং, আজ সম্পূর্ণ সুস্থ।

‎👉 ছবিতে যে পায়ের ক্ষতটি দেখছেন, এটি ছিল একজন ডায়াবেটিস রোগীর দীর্ঘদিনের ক্রনিক আলসার।
‎রোগী বলেছিলেন:
‎“ডাক্তার সাহেব, পায়ে ঘা হয়েছে, কিছুতেই ভালো হচ্ছে না। সবাই বলছে পা কেটে ফেলতে হবে।”
‎কিন্তু সঠিক চিকিৎসা ও নিয়মিত ড্রেসিংয়ের মাধ্যমে আজ রোগী পুরোপুরি সুস্থ।


‎🔴 ডায়াবেটিস রোগীর পায়ে ঘা কেন হয়?
‎ডায়াবেটিস হলে শরীরে ৩টি বড় সমস্যা হয়-
‎✅ রক্ত চলাচল কমে যায়।
‎✅ স্নায়ু দুর্বল হয়ে যায় (নিউরোপ্যাথি)।
‎✅ ক্ষত শুকাতে দেরি হয়।
‎👉 ফলে ছোট কাটাছেঁড়া বা ফোস্কাও বড় ক্ষতে পরিণত হয়, যাকে বলে Diabetic Foot Ulcer.


‎⚠️ ডায়াবেটিক পায়ের ক্ষতের লক্ষণ:
‎🔹 পায়ে দীর্ঘদিন ঘা।
‎🔹 ব্যথা কম বা অনুভূতি কমে যাওয়া।
‎🔹 পুঁজ বা দুর্গন্ধ।
‎🔹 ত্বক কালো হয়ে যাওয়া।
‎🔹 জ্বর বা শরীর খারাপ লাগা।
‎👉 অনেক সময় রোগী ব্যথা না থাকায় গুরুত্ব দেয় না। এটাই সবচেয়ে বড় ভুল।


‎🎯 চিকিৎসা না করলে কী হয়?
‎🚨 ইনফেকশন হাড় পর্যন্ত ছড়িয়ে যেতে পারে।
‎🚨 পা পচে যেতে পারে (Gangrene).
‎🚨 পা কেটে ফেলতে হতে পারে (Amputation).
‎🚨 জীবন ঝুঁকির মধ্যে পড়ে।


‎✅ কীভাবে এই রোগী সুস্থ হলো?
‎✔ নিয়মিত ডায়াবেটিস নিয়ন্ত্রণ।
‎✔ প্রতিদিন সঠিকভাবে ড্রেসিং।
‎✔ ইনফেকশন নিয়ন্ত্রণ।
‎✔ পা পরিষ্কার ও শুকনো রাখা।
‎✔ চাপ কমানোর ব্যবস্থা (offloading).
‎✔ রোগীর ধৈর্য এবং নিয়মিত ফলোআপ।
‎👉 ১ বছর সময় লেগেছে, কিন্তু পা বাঁচানো গেছে।



‎ডায়াবেটিস রোগীর পায়ের ক্ষত সাধারণ ঘা নয়। নিজে নিজে চিকিৎসা বিপজ্জনক।
‎সময়মতো চিকিৎসা নিলে পা কাটা থেকে বাঁচানো সম্ভব।


‎📢 সতর্কবার্তা:
‎আপনার বা পরিবারের কেউ যদি ডায়াবেটিস রোগী হন—
‎⚠️ প্রতিদিন পা পরীক্ষা করুন।
‎⚠️ সামান্য ক্ষত হলে অবহেলা করবেন না।
‎⚠️ দ্রুত চিকিৎসকের কাছে যান।

‎👉 এই পোস্টটি ডায়াবেটিস রোগীদের জন্য শেয়ার করুন।
‎👉 পায়ের ঘা সম্পর্কে প্রশ্ন থাকলে কমেন্ট করুন।
‎👉 এমন বাস্তব মেডিকেল কেস জানতে ফলো করুন।


‎🩺 স্বাস্থ্য পরামর্শদাতা,
‎মোঃ হানজালা হোসেন

23/02/2026

লো ব্লাড প্রেসার?
যেগুলো খেলে প্রেসার স্বাভাবিক হবে।

‎অনলাইন চেম্বারে আসা এক রোগীর হাতে এই ক্ষতগুলো দেখুন।‎তিনি বললেন:‎“ডাক্তার সাহেব, অনেক দিন ধরে হাত চুলকায়, দাগ হয়, খোসা ...
23/02/2026

‎অনলাইন চেম্বারে আসা এক রোগীর হাতে এই ক্ষতগুলো দেখুন।
‎তিনি বললেন:
‎“ডাক্তার সাহেব, অনেক দিন ধরে হাত চুলকায়, দাগ হয়, খোসা ওঠে। অনেকে বলেছে দাদ, কেউ বলেছে এলার্জি। কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না।”
‎কিন্তু আসল রোগটি ছিল – Lichen Planus.


‎🔴 Lichen Planus কী?
‎Lichen Planus হলো একটি chronic inflammatory skin disease, যেখানে শরীরের ইমিউন সিস্টেম নিজের ত্বক ও মিউকাস মেমব্রেনকে আক্রমণ করে।
‎👉 এটি ছোঁয়াচে নয়।
‎👉 এটি ফাঙ্গাল নয়।
‎👉 এটি ক্যান্সার নয়।
‎👉 কিন্তু দীর্ঘদিন থাকলে মারাত্মক জটিলতা হতে পারে।


‎⚠️ কেন হয় Lichen Planus? (আসল কারণ)
‎বেশিরভাগ ক্ষেত্রে নির্দিষ্ট একটি কারণ পাওয়া যায় না। তবে,
‎✅ শরীরের Autoimmune reaction.
‎✅ Hepatitis C infection.
‎✅ কিছু ওষুধ (painkiller, BP medicine, antimalarial drugs).
‎✅ মানসিক স্ট্রেস ও দুশ্চিন্তা।
‎✅ লিভারের সমস্যা।
‎✅ দাঁতের ধাতব ফিলিং বা কেমিক্যাল রিএকশন।
‎✅ জেনেটিক প্রবণতা।
‎👉 অনেক সময় রোগী নিজেই জানে না যে তার ইমিউন সিস্টেম তাকে আক্রমণ করছে।


‎🟢 লক্ষণ (Symptoms):
‎এই রোগে সাধারণত দেখা যায়,
‎🔹 বেগুনি বা লালচে দাগ।
‎🔹 দাগের উপর সাদা খোসা বা স্কেল।
‎🔹 তীব্র চুলকানি।
‎🔹 ক্ষত দীর্ঘদিন ভালো না হওয়া।
‎🔹 মুখের ভিতরে সাদা জালের মতো দাগ।
‎🔹 নখ ভেঙে যাওয়া বা বিকৃতি।
‎🔹 মাথার চুল পড়া (Scarring alopecia).
‎👉 অনেক রোগী এটাকে দাদ বা একজিমা মনে করে ভুল চিকিৎসা করে রোগ বাড়িয়ে ফেলে।


‎⚠️ চিকিৎসা না করলে কী হয়?
‎ 🔸 ক্ষত ছড়িয়ে পড়ে।
‎ 🔸 ত্বক কালো হয়ে যায়।
‎ 🔸 দাগ স্থায়ী হয়ে যায়।
‎🔸 চুল স্থায়ীভাবে পড়ে যেতে পারে।


‎✅ কী করবেন? (Treatment & Care)
‎👉 চিকিৎসক এর পরামর্শ ছাড়া চিকিৎসা শুরু করবেন না।
‎সাধারণ চিকিৎসা:
‎✔ Topical steroid cream.
‎✔ Oral antihistamine.
‎✔ Severe হলে systemic steroid বা immunosuppressive drug.
‎✔ Hepatitis পরীক্ষা।
‎✔ Stress control.


‎🥗 ঘরোয়া যত্ন:
‎✅ চুলকাবেন না।
‎✅ হার্ড সাবান ও কেমিক্যাল ব্যবহার করবেন না।
‎✅ ধূমপান ও জর্দা বন্ধ।
‎✅ অতিরিক্ত ঝাল ও অ্যালকোহল এড়িয়ে চলুন।
‎✅ মানসিক চাপ কমান।


‎📢 আপনার জন্য সতর্কবার্তা:
‎যদি শরীরে দীর্ঘদিন চুলকানিযুক্ত বেগুনি দাগ, খোসা ওঠা ক্ষত বা মুখের ভিতরে সাদা দাগ থাকে।
‎👉 অবহেলা করবেন না।
‎👉 দ্রুত ডাক্তার দেখান।
‎👉 এমন তথ্য প্রতিদিন পেতে পেজ ফলো করুন।
‎👉 ছবি দেখে রোগ চিনতে শিখতে পোস্টটি শেয়ার করুন।
‎👉 আপনার প্রশ্ন কমেন্টে লিখুন, উত্তর দেবো।
‎👉 চিকিৎসার প্রয়োজনে ইনবক্সে যোগাযোগ করুন।


‎🩺 স্বাস্থ্য পরামর্শদাতা,
‎মোঃ হানজালা হোসেন

‎আজকের অনলাইন চেম্বারের একটি বাস্তব কেস – Chronic Hand & Nail Eczema‎আজ অনলাইন চেম্বারে এক মধ্যবয়সী রোগীর সাথে কথা হয়। ...
23/02/2026

‎আজকের অনলাইন চেম্বারের একটি বাস্তব কেস – Chronic Hand & Nail Eczema
‎আজ অনলাইন চেম্বারে এক মধ্যবয়সী রোগীর সাথে কথা হয়। তিনি বলেন,
‎“ডাক্তার সাহেব, আমার এই আঙুল আর নখের সমস্যাটা অনেক দিন ধরে। চামড়া খোসা পড়ে, ফেটে যায়, মাঝে মাঝে রক্তও বের হয়। কাজ করতে খুব কষ্ট হয়।”
‎নখের চারপাশের চামড়া মোটা, শুষ্ক, খোসা খোসা। কোথাও লালচে, কোথাও ফেটে গেছে। বোঝা যাচ্ছিল এটা নতুন সমস্যা না। দীর্ঘদিন ধরে চলছে।


‎ আমি জিজ্ঞেস করলাম
‎- কবে থেকে শুরু?
‎তিনি বললেন,
‎“প্রায় ২–৩ বছর হবে। প্রথমে একটু শুষ্ক ছিল। তারপর খোসা উঠতে লাগলো, চুলকাতো। ডিটারজেন্ট, সাবান, স্যানিটাইজার ব্যবহার করলে আরও বাড়ে।”


‎ এই রোগটি আসলে কী?
‎👉 এটি Chronic Hand & Nail Eczema (Chronic Eczematous Dermatitis)
‎এটা এমন একটি রোগ যেখানে,
‎🔹 চামড়া অতিরিক্ত শুষ্ক হয়ে যায়।
‎🔹 লালচে ও খোসা ওঠে।
‎🔹 ফেটে যায়, ব্যথা হয়।
‎🔹 নখের চারপাশের চামড়া শক্ত ও মোটা হয়ে যায়।
‎🔹 দীর্ঘদিন থাকলে নখ বিকৃতও হতে পারে।


‎⚠️ কেন Chronic Eczema হয়?
‎অনেক কারণ থাকতে পারে,
‎✅ অতিরিক্ত সাবান, ডিটারজেন্ট, কেমিক্যাল
‎বাসন ধোয়া, কাপড় ধোয়া, স্যানিটাইজার বা হ্যান্ডওয়াশ বেশি ব্যবহার।
‎✅ এলার্জি সমস্যা।
‎✅ শুষ্ক ত্বক।
‎✅ বারবার হাত ধোয়ার অভ্যাস।
‎গৃহিণীদের মধ্যে বেশি দেখা যায়।



‎রোগীরা সাধারণত বলেন,
‎“হাত খুব শুষ্ক লাগে”
‎“খোসা ওঠে”
‎“ফেটে যায়”
‎“নখের পাশে চুলকায়”
‎“ব্যথা করে”
‎“লজ্জা লাগে হাত দেখাতে”

‎এই রোগীও বললেন,
‎“ডাক্তার, মানুষ হাত দেখলে ভাবে ছোঁয়াচে রোগ।”


‎💊 Chronic Eczema এর চিকিৎসা
‎👉 এই রোগ একদিনে সারে না, ধৈর্য দরকার।
‎🔹 Moisturizer সবচেয়ে গুরুত্বপূর্ণ
‎দিনে ৩–৫ বার হাত ধোয়ার পরপরই ব্যবহার করা।
‎🔹 Topical steroid (ডাক্তারের পরামর্শে)।
‎🔹 Antihistamine চুলকানি নিয়ন্ত্রণ।
‎🔹 Protective measures ডিটারজেন্টে কাজ করলে গ্লাভস ব্যবহার, অতিরিক্ত সাবান এড়িয়ে চলা, কেমিক্যাল কম ব্যবহার করা।



‎👉 Chronic eczema সংক্রামক নয়,
‎👉 কিন্তু অবহেলা করলে,
‎🔹 স্কিন মোটা হয়ে যায়।
‎🔹 রঙ কালো হয়ে যায়।
‎🔹 নখ বিকৃত হতে পারে।
‎🔹 সেকেন্ডারি ইনফেকশন হতে পারে।




‎👉 আপনার হাত বা নখে যদি দীর্ঘদিন ধরে খোসা ওঠা, ফাটা, চুলকানি থাকে!
‎এটাকে সাধারণ শুষ্কতা ভেবে অবহেলা করবেন না।
‎এটি Chronic Eczema হতে পারে।
‎সঠিক চিকিৎসায় নিয়ন্ত্রণ সম্ভব। প্রয়োজনে ইনবক্সে যোগাযোগ করতে পারেন।


‎🩺 স্বাস্থ্য পরামর্শদাতা
‎মোঃ হানজালা হোসেন

22/02/2026

"আজ সারাদিন অনেক বিজি ছিলাম কারো ফোন/মেসেজ - রিসিভ বা রিপ্লাই করা সম্ভব হয় নি তার জন্য দুঃখিত।"

‎🔥 আগুনে পুড়ে যাওয়া সেই বাচ্চা – ১৫ দিনের ফলোআপে সম্পূর্ণ সুস্থ।‎‎এর আগে আমি এই বাচ্চার আগুনে পুড়ে যাওয়ার কেসটি আপনাদের ...
21/02/2026

‎🔥 আগুনে পুড়ে যাওয়া সেই বাচ্চা – ১৫ দিনের ফলোআপে সম্পূর্ণ সুস্থ।

‎এর আগে আমি এই বাচ্চার আগুনে পুড়ে যাওয়ার কেসটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম।
‎সেদিন শিশুটিকে দেখে সত্যিই মন খারাপ হয়ে গিয়েছিল।
‎আজ ১৫ দিন পর সে আবার ফলোআপে এসেছে।
‎পায়ের অবস্থা দেখে আলহামদুলিল্লাহ বলতে হয়। বাচ্চাটি এখন সম্পূর্ণ সুস্থ।


‎👶 শুরুতে কী হয়েছিল?
‎এই শিশুটি দুর্ঘটনাবশত আগুনে পুড়ে যায়।
‎পায়ের ত্বক পুড়ে, লাল হয়ে ফুলে যায়, কোথাও ফোসকা, কোথাও তীব্র ব্যথা।
‎বাবা-মা খুব ভয়ে ছিল,
‎“ডাক্তার সাহেব, পা কি দাগ হয়ে যাবে? বাচ্চাটা কি আগের মতো হবে?”


‎আমি তাদের বুঝিয়ে বলেছিলাম,
‎👉 দ্রুত এবং সঠিক চিকিৎসা নিলে অধিকাংশ বার্ন ক্ষত ভালোভাবে সেরে যায়।

‎👉 ঘরোয়া ভুল চিকিৎসা (তেল, টুথপেস্ট, হলুদ) ব্যবহার না করার পরামর্শ দিয়েছিলাম।

‎✅ ১৫ দিনের ফলাফল
‎আজ ফলোআপে এসে দেখা গেল,
‎👉 ক্ষত পুরোপুরি শুকিয়ে গেছে।
‎👉 নতুন ত্বক তৈরি হয়েছে।
‎👉 দাগ খুবই কম।

‎বাবা-মা হাসিমুখে বললেন,
‎“ডাক্তার সাহেব, আমরা ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি ভালো হবে।”


‎📌 এই কেস থেকে শিক্ষা:
‎🔥 আগুনে পুড়ে গেলে,
‎✔ প্রথম ২৪ ঘণ্টার চিকিৎসা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
‎✔ পরিষ্কার ড্রেসিং ও সঠিক মলম জীবন বদলে দিতে পারে।
‎✔ ভুল ঘরোয়া চিকিৎসা ক্ষতকে আরও খারাপ করে।


‎বার্ন মানেই আজীবন দাগ নয়।
‎সময়মতো চিকিৎসা নিলে শিশুর ত্বক আবার আগের মতো সুন্দরভাবে সেরে ওঠে।
‎এই বাচ্চাটির হাসিমুখই আমাদের চিকিৎসকদের সবচেয়ে বড় পুরস্কার।


‎🩺 স্বাস্থ্য পরামর্শদাতা
‎মোঃ হানজালা হোসেন

‎মুখের ভিতরে Lichen Planus – এক রোগীর বাস্তব কেস স্টোরি।‎আজ আপনাদের সঙ্গে একটি বাস্তব রোগীর কেস শেয়ার করছি।‎এই রোগটি অনে...
21/02/2026

‎মুখের ভিতরে Lichen Planus – এক রোগীর বাস্তব কেস স্টোরি।
‎আজ আপনাদের সঙ্গে একটি বাস্তব রোগীর কেস শেয়ার করছি।
‎এই রোগটি অনেকেই চিনতে পারেন না, কিন্তু বছরের পর বছর ভুগে যান।


‎একজন মধ্যবয়সী রোগী আমার চেম্বারে এসে বললেন,
‎“ডাক্তার সাহেব, আমার মুখের ভিতরে অনেকদিন ধরে জ্বালা করে।
‎ঝাল খাবার খেলে আগুনের মতো লাগে।
‎মাঝে মাঝে মুখের ভিতরে সাদা দাগ পড়ে, আবার লাল হয়ে যায়।
‎অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ বলে ফাঙ্গাল, কেউ বলে এলার্জি, কিন্তু ভালো হয় না।”
‎এই সমস্যা প্রায় ৬ মাসের বেশি সময় ধরে চলছিল।


‎মুখের ভিতরের গালের ভেতরের অংশে, সাদা জালের মতো দাগ, কোথাও লাল ও ক্ষত, স্পর্শ করলে জ্বালা হয়।
‎👉 এগুলো Oral Lichen Planus এর লক্ষণ।


‎🎯 চলুন এই রোগ সম্পর্কে বিস্তারিত জানাবো।


‎Lichen Planus আসলে কী?
‎Lichen Planus হলো একটি অটোইমিউন ডিজিজ।
‎মানে,
‎👉 শরীরের নিজের ইমিউন সিস্টেম নিজের মুখের মিউকোসাকে আক্রমণ করে।


‎⚠️ মুখের ভিতরে Lichen Planus এর লক্ষণ:
‎✔ মুখের ভিতরে সাদা দাগ বা জালের মতো রেখা হয়।
‎✔ ঝাল বা গরম খাবারে জ্বালা হয়।
‎✔ মুখের ভিতরে ক্ষত বা ঘা হয়।
‎✔ মুখ শুকিয়ে যায়।
‎✔ কখনো রক্তপাত হয়।


‎কেন হয় এই রোগ?
‎👉 ইমিউন সিস্টেমের সমস্যা
‎👉 স্ট্রেস
‎👉 কিছু ওষুধ
‎👉 হেপাটাইটিস C
‎👉 ডেন্টাল ফিলিং বা মেটালের এলার্জি


‎👉 এটি ফাঙ্গাল নয়।
‎👉 কিন্তু দীর্ঘদিন থাকলে নজরে রাখতে হয়।

‎⚠️ কেন গুরুত্ব দিয়ে চিকিৎসা দরকার?
‎মুখের ভিতরের Lichen Planus অনেক সময়, দীর্ঘস্থায়ী হয়, বারবার ফিরে আসে।
‎খুব অল্প সংখ্যক ক্ষেত্রে ক্যান্সারে রূপ নিতে পারে।
‎👉 তাই অবহেলা করা যাবে না।


‎📢 রোগীদের জন্য পরামর্শ
‎✔ ঝাল, গরম, ধূমপান এড়িয়ে চলুন।
‎✔ মুখ পরিষ্কার রাখুন।
‎✔ স্ট্রেস কমান।
‎✔ নিয়মিত ডাক্তার দেখান।
‎✔ নিজে নিজে স্টেরয়েড খাবেন না।



‎মুখের ভিতরের সাদা দাগ সব সময় ফাঙ্গাল নয়।
‎কখনো কখনো এটি আপনার ইমিউন সিস্টেমের সমস্যা Lichen Planus.
‎সময়মতো চিকিৎসা নিলে এটি নিয়ন্ত্রণে রাখা যায়।


‎🩺 স্বাস্থ্য পরামর্শদাতা,
‎মোঃ হানজালা হোসেন

‎👶 আজ পৃথিবীতে এসেছে এক ছোট্ট জীবন – কিন্তু এর পেছনে আছে একটি ভুল চিকিৎসা ও সঠিক সিদ্ধান্তের গল্প...‎আজ আপনাদের সঙ্গে এক...
20/02/2026

‎👶 আজ পৃথিবীতে এসেছে এক ছোট্ট জীবন – কিন্তু এর পেছনে আছে একটি ভুল চিকিৎসা ও সঠিক সিদ্ধান্তের গল্প...
‎আজ আপনাদের সঙ্গে একটি গল্প শেয়ার করতে চাই।
‎ছবিতে যে নবজাতক শিশুটিকে দেখছেন, আজ সে পৃথিবীতে এসেছে।
‎কিন্তু এই বাচ্চার পৃথিবীতে আসার আগের গল্পটা খুব সহজ ছিল না।

‎🧕 মায়ের গল্প:
‎এই বাচ্চার মা দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন।
‎👉 “ডাক্তার সাহেব, অনেক দিন ধরে চেষ্টা করছি, কিন্তু বাচ্চা হচ্ছে না।”
‎তিনি বিভিন্ন জায়গায় চিকিৎসা করাচ্ছিলেন।
‎একজন চিকিৎসক তাকে থাইরয়েড হরমোন টেস্ট করাতে বলেন।
‎তারপর রিপোর্ট দেখে বলা হয়,
‎👉 “আপনার থাইরয়েড হরমোনাল সমস্যা আছে।”
‎এবং তাকে হরমোনাল ওষুধ দেওয়া হয়।

‎⚠️ সমস্যা শুরু হয় এখান থেকে
‎তিনি প্রায় ২১ দিন নিয়মিত সেই হরমোনাল ওষুধগুলো খেয়েছিলেন।
‎এরপর হঠাৎ তিনি খুব অসুস্থ হয়ে পড়েন।
‎ভীত-সন্ত্রস্ত হয়ে আমার চেম্বারে আসেন,
‎সব রিপোর্ট ও ওষুধ নিয়ে।
‎আমি রিপোর্টগুলো ভালো করে দেখে বললাম,
‎👉 “আপনার তো আসলে কোনো থাইরয়েড হরমোনাল সমস্যা নেই।”


‎❌ ভুল চিকিৎসার ঝুঁকি:
‎অনেক সময়,
‎ভুল রিপোর্ট ব্যাখ্যা,
‎অপ্রয়োজনীয় হরমোনাল ওষুধ,
‎আন্দাজে চিকিৎসা,
‎মহিলাদের শরীরে বড় সমস্যা তৈরি করতে পারে।
‎এতে কনসিভ হওয়াও কঠিন হয়ে যায়।


‎✅ সঠিক সিদ্ধান্ত:
‎আমি তার সব অপ্রয়োজনীয় হরমোনাল ওষুধ বন্ধ করে দেই।
‎তারপর তাকে কনসিভ করার জন্য প্রয়োজনীয় মেডিসিন ও পরামর্শ দেই।
‎👉 আশ্চর্যজনকভাবে, পরের মাসেই তিনি কনসিভ করেন।
‎এরপর পুরো প্রেগন্যান্সি সময় তিনি আমার নিয়মিত ফলোআপে ছিলেন।
‎পরবর্তীতে ঢাকায় চলে গেলে, একজন গাইনি স্পেশালিস্টের কাছে রেফার করি।


‎🤱 আজ সেই মায়ের কোলে নতুন জীবন
‎আজ সেই মা তার সন্তানের ছবি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন।
‎সাথে লিখেছেন,
‎👉 “আলহামদুলিল্লাহ।”

‎এই মুহূর্তটাই একজন চিকিৎসকের জীবনের সবচেয়ে বড় পাওয়া।


‎📢 এই গল্প থেকে শিক্ষা:
‎👉 শুধু রিপোর্ট দেখেই ভয় পাবেন না।
‎👉 অপ্রয়োজনীয় হরমোনাল ওষুধ বিপজ্জনক।
‎👉 সব সময় সঠিক ব্যাখ্যা ও সঠিক চিকিৎসা জরুরি।
‎👉 বাচ্চা না হলে কারণ অনেক হতে পারে, শুধু থাইরয়েড নয়।


‎সঠিক সময়ে সঠিক চিকিৎসা একটি পরিবারকে পূর্ণতা দিতে পারে।
‎একটি ভুল চিকিৎসা একটি স্বপ্নকে দেরি করাতে পারে।


‎🩺 কেস শেয়ার,
‎মোঃ হানজালা হোসেন
‎স্বাস্থ্য পরামর্শদাতা

Address

Champapur
Puran Bogra
5881

Website

https://www.youtube.com/@mdhanjalahossain1, https://www.youtube.com/@mdhanja

Services

Specialties

Alerts

Be the first to know and let us send you an email when Hanjala Hossain Microbiologist And DMF - Practitioner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share