Tooth Care & Implant Center

Tooth Care & Implant Center Save your teeth

📢📢স্কেলিং কি?দাঁত ও মাড়ির মাঝে অনেক খাবার আটকে থাকে। নিয়মিত ব্রাশ করলে সেটা চলেও যায়। কিন্তু যদি এই সামান্য খাবারের অংশ ...
04/01/2026

📢📢স্কেলিং কি?
দাঁত ও মাড়ির মাঝে অনেক খাবার আটকে থাকে। নিয়মিত ব্রাশ করলে সেটা চলেও যায়। কিন্তু যদি এই সামান্য খাবারের অংশ লেগে থাকা অবস্থায় ব্রাশ না করা হয়, তাহলে সেটা কিছুটা শক্ত হয়ে যায়। একে বলে প্লাক। এই কিছুটা শক্ত হয়ে যাওয়া প্লাকের কিছু অংশ পরে ব্রাশের সঙ্গে উঠতে চায় না। আর প্রত্যেকবার এ রকম একটু একটু প্লাক জমে শক্ত হয়ে তৈরি হয় ক্যালকুলাস বা পাথর। ক্যালকুলাসকে পরিষ্কার করার প্রসেসের নামই হলো স্কেলিং। এটি সাধারণত আল্ট্রাসনিক মেশিনে করা হয়।

🦷 দাঁতের স্কেলিং: আগে ও পরে পার্থক্য দেখুন, সচেতন হোন

প্রথম ছবিটিতে দেখা যাচ্ছে দাঁতের উপর জমে থাকা পাথর (Calculus), ময়লা ও জীবাণু। এগুলো দীর্ঘদিন জমে থাকলে
❌ মাড়ি থেকে রক্ত পড়া
❌ মুখে দুর্গন্ধ
❌ দাঁত নড়বড়ে হওয়া
❌ ধীরে ধীরে দাঁত পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি করে

দ্বিতীয় ছবিটি স্কেলিং করার পরের অবস্থা।
✅ দাঁত পরিষ্কার
✅মাড়ি সুস্থ
✅মুখে দুর্গন্ধ কমে
✅দাঁত দীর্ঘদিন ভালো থাকে

🔆 অনেকেই মনে করেন স্কেলিং করলে দাঁত দুর্বল হয়ে যায়—এটি ভুল ধারণা।
🔆 আসলে স্কেলিং দাঁতকে নয়, দাঁতের ক্ষতিকর পাথরকে সরিয়ে দেয়।
📌 ৬ মাস বা অন্তত বছরে একবার স্কেলিং করা দাঁতের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি।
👉 দাঁত ব্যথা হওয়ার আগেই ডেন্টাল সার্জনের কাছে যান।
👉 সুন্দর হাসি ও সুস্থ দাঁতের জন্য আজই সচেতন হোন।
দাঁত থাকলে জীবন সুন্দর—
দাঁতের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন। 😊

ডা. আশীষ রায়
বিডিএস(রাজশাহী মেডিকেল কলেজ)
ডিডিএস (ডেন্টাল সার্জারি),
(বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ডিপার্টমেন্ট অফ ডেন্টাল এনাটমি
ডেন্টাল ইউনিট, টিএমএসএস মেডিকেল কলেজ,বগুড়া।
বিএমডিসি রেজি. নং.-৭৬৩৫

15/12/2025

স্কেলিং কি?
দাঁত ও মাড়ির মাঝে অনেক খাবার আটকে থাকে। নিয়মিত ব্রাশ করলে সেটা চলেও যায়। কিন্তু যদি এই সামান্য খাবারের অংশ লেগে থাকা অবস্থায় ব্রাশ না করা হয়, তাহলে সেটা কিছুটা শক্ত হয়ে যায়। একে বলে প্লাক। এই কিছুটা শক্ত হয়ে যাওয়া প্লাকের কিছু অংশ পরে ব্রাশের সঙ্গে উঠতে চায় না। আর প্রত্যেকবার এ রকম একটু একটু প্লাক জমে শক্ত হয়ে তৈরি হয় ক্যালকুলাস বা পাথর। ক্যালকুলাসকে পরিষ্কার করার প্রসেসের নামই হলো স্কেলিং। এটি সাধারণত আল্ট্রাসনিক মেশিনে করা হয়।

দাঁতের স্কেলিং নিয়ে প্রচলিত ৫ টি ভুল ধারণা:

১/ স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যায়: এটিও ভুল ধারণা। আসলে যখন ক্যালকুলাস সরে যায়, তখন ক্যালকুলাসের দরুন দাঁত থেকে আলাদা হয়ে যাওয়া মাড়ি আবার স্বাভাবিক জাগায় আসতে কয়েক দিন সময় লাগে। এ সময় ওই জায়গাগুলো জিহ্বায় ফাঁকা ফাঁকা মনে হয় এবং ঠান্ডা পানিতে দাঁত শিরশির করে। কয়েক দিন পরই যখন মাড়ি স্বাভাবিক জায়গায় চলে আসে, তখন এই দাঁত ফাঁকা হয়ে যাওয়ার অনুভূতি ঠিক হয়ে যায়।

২/ স্কেলিং করলে দাঁতের ক্ষতি হয়: স্কেলার মেশিনের মূল মেকানিজম হলো আল্ট্রাসনিক ভাইব্রেশন এবং স্কেলিং করার কিছু স্পেসিফিক নিয়ম আছে। এসব নিয়ম না মেনে স্কেলিং করলে দাঁতের ক্ষতি হতে পারে।

৩/ স্কেলিংয়ে ব্যথা পাওয়া যায়: এটা আরেকটি ভুল ধারণা। স্কেলারের ভাইব্রেশনের জন্য স্কেলিংয়ের সময় শিরশির অনুভূতি হয়। তবে হ্যাঁ, ক্যালকুলাসের পরিমাণ যদি খুব বেশি হয় তবে স্কেলিংয়ের সময় বেশি শিরশির করতে পারে। তাই সময়মতো স্কেলিং করানো উচিত। সমস্যা দেখা দিলেই বা অন্তত বছরে একবার ডেন্টিস্টের কাছে চেকআপ করানো উচিত।

৪/ স্কেলিং করার কারণে দাঁত পাতলা হয়ে যায়: আসলে স্কেলিং করার পর পাথর যখন অপসারিত হয় তখন সব রোগীই মুখে সজীবতা অনুভব করেন আবার পাথর থাকার কারণে মুখে যে ভারি ভারি ভাব থাকত তা চলে গিয়ে রোগী হালকা অনুভব করতে থাকেন। এই অনুভূতিকেই অনেক রোগী বলে থাকেন তাঁর দাঁত পাতলা হয়ে গেছে।

৫/ স্কেলিং করার ফলে দাঁতের এনামেলের ক্ষতি হয়: স্কেলিং এর সময় দাঁতের উপরের থাকা দাগ, দাঁতের মাঝে জমে থাকা পাথর গুলো বিশেষ আলট্রাসাউন্ড যন্ত্রের মাধ্যমে পরিষ্কার করা হয়।সুতরাং এনামেলের ক্ষতির কোন প্রশ্নই আসে না।

দাঁতের সুস্বাস্থ্য নিশ্চিত করতে চাইলে স্কেলিং এর কোন বিকল্প নেই। এবং দাঁতের স্কেলিং করাতে হলে অবশ্যই একজন দক্ষ ডেন্টিস্টের শরণাপন্ন হতে হবে। দাঁতে কোন অসুবিধা বোধ করলে অবহেলা না করে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন

ডা. আশীষ রায়
বিডিএস(রাজশাহী মেডিকেল কলেজ)
ডিডিএস (ডেন্টাল সার্জারি),
(বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ডিপার্টমেন্ট অফ ডেন্টাল এনাটমি
ডেন্টাল ইউনিট, টিএমএসএস মেডিকেল কলেজ,বগুড়া।
বিএমডিসি রেজি. নং.-৭৬৩৫

“সময়মতো চিকিৎসাই পারে আপনাকে বড় সমস্যার হাত থেকে বাঁচাতে।”📍কেস: দাঁতের ব্যাপক ক্ষয় ও নান্দনিক সমস্যা🎯চিকিৎসা: Fixed Pros...
28/10/2025

“সময়মতো চিকিৎসাই পারে আপনাকে বড় সমস্যার হাত থেকে বাঁচাতে।”

📍কেস: দাঁতের ব্যাপক ক্ষয় ও নান্দনিক সমস্যা

🎯চিকিৎসা: Fixed Prosthetic Rehabilitation (Crown & Bridge Work)

✅ ফলাফল:
– দাঁতের আকৃতি ও ফাংশন পুনর্গঠন
– নান্দনিক উন্নতি
– রোগীর আত্মবিশ্বাস বৃদ্ধি
🦷 সুস্থ দাঁত মানেই সুন্দর হাসি।

📍চেম্বার: টুথ কেয়ার এন্ড ইমপ্লান্ট সেন্টার
🕐 রোগী দেখার সময়: প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য: ০১৩১৮-১৯৬৮৬৯
আপনার সুন্দর হাসি ফিরিয়ে আনুন—বিশ্বস্ত হাতে নিরাপদ ডেন্টাল চিকিৎসায়! 😄🦷

🦷✨ দাঁতের ক্ষয় – নীরব শত্রু, সময় থাকতেই সতর্ক হোন!অনেক সময় আমরা দাঁতে হালকা ব্যথা বা খাবার আটকে যাওয়াকে গুরুত্ব দিই না।ক...
16/10/2025

🦷✨ দাঁতের ক্ষয় – নীরব শত্রু, সময় থাকতেই সতর্ক হোন!
অনেক সময় আমরা দাঁতে হালকা ব্যথা বা খাবার আটকে যাওয়াকে গুরুত্ব দিই না।
কিন্তু এই সামান্য সমস্যাটিই ধীরে ধীরে দাঁতের গভীরে পৌঁছে দাঁত নষ্ট করে দেয় সম্পূর্ণভাবে।

এই রোগীর ক্ষেত্রে দেখা গেছে—
উপরের বাম প্রিমোলার দাঁতে গভীর ক্ষয় (Caries) হয়েছে। যার কারণে দাঁতের রং পরিবর্তন, ব্যথা ও ভঙ্গুরতা দেখা দেয়।

চিকিৎসার ধাপ 👇
🔹 ক্যারিজ অপসারণ
🔹 প্রয়োজনে রুট ক্যানাল চিকিৎসা (RCT)
🔹 দাঁতের রেস্টোরেশন / ফিলিং
🔹 ক্রাউন সিমেন্টেশন(ক্যাপ)

দাঁত একবার নষ্ট হলে আর ফিরে আসে না,
তাই সময়মতো চিকিৎসা নিন —
👉 ব্যথাহীন, আধুনিক ও সুরক্ষিত দাঁতের চিকিৎসা এখন আমাদের কাছেই সম্ভব।

📍চেম্বার: টুথ কেয়ার এন্ড ইমপ্লান্ট সেন্টার
🕐 রোগী দেখার সময়: প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য: ০১৩১৮-১৯৬৮৬৯

আপনার সুন্দর হাসি ফিরিয়ে আনুন—বিশ্বস্ত হাতে নিরাপদ ডেন্টাল চিকিৎসায়! 😄🦷

🦷 দাঁত বা মাড়ির ব্যথায় ভুগছেন? এখনই আসুন টুথ কেয়ার এন্ড ইমপ্লান্ট সেন্টারে! ডা. আশীষ রায় বিডিএস (রাজশাহী মেডিকেল কলেজ) ড...
05/10/2025

🦷 দাঁত বা মাড়ির ব্যথায় ভুগছেন? এখনই আসুন টুথ কেয়ার এন্ড ইমপ্লান্ট সেন্টারে!

ডা. আশীষ রায়
বিডিএস (রাজশাহী মেডিকেল কলেজ)
ডিডিএস (ডেন্টাল সার্জারি),
(বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ডিপার্টমেন্ট অফ ডেন্টাল এনাটমি
ডেন্টাল ইউনিট, টিএমএসএস মেডিকেল কলেজ,বগুড়া।
বিএমডিসি রেজি. নং.-৭৬৩৫

✅ আধুনিক যন্ত্রপাতি ও সম্পূর্ণ জীবাণুমুক্ত (Autoclave) পরিবেশে চিকিৎসা
✅ Root Canal Treatment, Scaling, Filling, Extraction সহ সবধরনের ডেন্টাল সেবা
✅ ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জন্য ফ্রি ডেন্টাল চেকআপ

📍চেম্বার: টুথ কেয়ার এন্ড ইমপ্লান্ট সেন্টার
🕐 রোগী দেখার সময়: প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত
📞 সিরিয়ালের জন্য: ০১৩১৮-১৯৬৮৬৯

আপনার সুন্দর হাসি ফিরিয়ে আনুন—বিশ্বস্ত হাতে নিরাপদ ডেন্টাল চিকিৎসায়! 😄🦷

#দাঁতেরচিকিৎসা #বগুড়াডেন্টালক্লিনিক #দাঁতেরব্যথা #ডাআশীষরায় #টুথকেরএন্ডইমপ্লান্টসেন্টার

আক্কেল দাঁতের ব্যথা কি বারবার আপনাকে কষ্ট দিচ্ছে ⁉️ 😣😔🦷📌 অনেক রোগীই বুঝতে পারেন না, মুখের একেবারে পেছনের দাঁত (Wisdom To...
10/09/2025

আক্কেল দাঁতের ব্যথা কি বারবার আপনাকে কষ্ট দিচ্ছে ⁉️ 😣
😔🦷

📌 অনেক রোগীই বুঝতে পারেন না, মুখের একেবারে পেছনের দাঁত (Wisdom Tooth/আক্কেল দাঁত) সঠিকভাবে না উঠলে কত বড় সমস্যার কারণ হতে পারে। 😔

আজ একজন রোগী এসেছিলেন, দীর্ঘদিনের ব্যথা, মাড়ি ফোলা এবং খাবার খেতে অসুবিধা নিয়ে। এক্স-রে করার পর দেখা গেল দাঁতটি হাড়ের কারণে বাধা প্রাপ্ত হয়ে আটকে আছে (Impacted Tooth)।

👉 এর ফলে হচ্ছিল —
✔️ বারবার মাড়ি ফুলে যাওয়া
✔️ তীব্র ব্যথা
✔️ খাবার আটকে ইনফেকশন
✔️ পাশের দাঁত ক্ষয়ের ঝুঁকি

🔹 সমাধান:
সার্জারির মাধ্যমে "সম্পূর্ণ ব্যথা মুক্ত" ভাবে দাঁতটি সফলভাবে অপসারণ করা হলো। রোগী এখন অনেক স্বস্তি পাচ্ছেন।
---

✅ মনে রাখবেন:
আক্কেল দাঁতের সমস্যা অবহেলা করলে জটিলতা বাড়ে
সময়মতো চিকিৎসা নিলে ব্যথা ও ইনফেকশন থেকে মুক্তি পাওয়া যায়
নিয়মিত ডেন্টাল চেকআপ আপনার হাসি ও দাঁতের স্বাস্থ্য রক্ষা করে....

🌟 যদি আপনারও আক্কেল দাঁতের ব্যথা, মাড়ি ফোলা বা বারবার ইনফেকশন হয় 👉 আজই Tooth Care & Implant Center এ এসে চেকআপ করুন।
কারণ, সুস্থ দাঁত মানে সুন্দর হাসি। 😇
---

👨‍⚕️🦷
ডা. আশীষ রায়
বিডিএস (রাজশাহী মেডিকেল কলেজ)
ডিডিএস (ডেন্টাল সার্জারি),
(বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ডিপার্টমেন্ট অফ ডেন্টাল এনাটমি
ডেন্টাল ইউনিট, টিএমএসএস মেডিকেল কলেজ,বগুড়া।
বিএমডিসি রেজি. নং.-৭৬৩৫

📞 অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন: 01338-196869
📍পিটিআই মোড়, IIRK ইসলামিক স্কুলের পেছনে, কানুজগাড়ি, বগুড়া।

ফাঁকা দাঁতের সমস্যায় আজকাল আর চিন্তা নেই। দাঁতের আসল রঙের মতো কম্পোজিট ফিলিং এখনকার আধুনিক সমাধান। সুন্দর হাসি ফিরে আসুক...
08/09/2025

ফাঁকা দাঁতের সমস্যায় আজকাল আর চিন্তা নেই। দাঁতের আসল রঙের মতো কম্পোজিট ফিলিং এখনকার আধুনিক সমাধান। সুন্দর হাসি ফিরে আসুক স্বাভাবিকভাবে। 😃🦷

ফাঁকা দাঁতের চিকিৎসায় কম্পোজিট ফিলিং (Composite Filling) একটি আধুনিক ও বহুল ব্যবহৃত পদ্ধতি। এটি দাঁতের রঙের সাথে মিলিয়ে ব্যবহার করা যায় বলে রোগীরা বেশিরভাগ সময় এটি পছন্দ করেন।

কম্পোজিট ফিলিং কী?

কম্পোজিট ফিলিং হলো দাঁতের রঙের রেজিন জাতীয় উপাদান যা দাঁতের ফাঁকা জায়গা, ক্যাভিটি বা ভাঙা অংশ পূরণের জন্য ব্যবহার করা হয়। এটি নান্দনিক (esthetic) এবং কার্যকর উভয় দিক থেকেই উপযোগী।

🦷 ফাঁকা দাঁতের সমাধান মাত্র ১ ঘন্টায় !❓ হাসলে ফাঁকা দাঁত দেখা যায় ? এমন সমস্যায় আপনি একা নন। দাঁতের ফাঁকা জায়গা শুধু সৌন...
01/09/2025

🦷 ফাঁকা দাঁতের সমাধান মাত্র ১ ঘন্টায় !
❓ হাসলে ফাঁকা দাঁত দেখা যায় ?
এমন সমস্যায় আপনি একা নন।
দাঁতের ফাঁকা জায়গা শুধু সৌন্দর্যহানিই করে না, বরং এটি আপনার আত্নবিশ্বাস কেও কমিয়ে দিতে পারে। সামনের ফাঁকা দাঁতের জন্য অনেকেই প্রাণ খুলে হাসতেও পারে না। তবে ভালো খবর হলো—এখন আধুনিক ডেন্টাল প্রযুক্তির মাধ্যমে মাত্র ১ ঘন্টায় ফাঁকা দাঁতের সমাধান সম্ভব।
❓ কিভাবে সম্ভব:
আজকাল ফাঁকা দাঁতের সমস্যা সমাধানে ব্যবহৃত হয় কম্পোজিট ফিলিং বা ডেন্টাল বন্ডিং পদ্ধতি। এটি এক ধরনের নিরাপদ ও টেকসই ফিলিং ম্যাটেরিয়াল যা দাঁতের রঙের সঙ্গে মিলে যায়। ফাঁকা অংশে এই ফিলিং বসিয়ে দেওয়া হয়—ব্যথা ছাড়াই, একেবারে সহজভাবে।
এই চিকিৎসার সুবিধা:
✅ মাত্র ১ ঘন্টার মধ্যেই সমাধান
✅ কোনো কাটাছেঁড়া বা ব্যথা নেই
✅ প্রাকৃতিক দাঁতের মতো দেখায়
✅ খরচে সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী

🔹 হাসির সৌন্দর্য ফেরাতে আর দেরি নয়। আধুনিক ডেন্টাল ফিলিং প্রযুক্তির মাধ্যমে এখন ফাঁকা দাঁতের সমাধান এক ঘন্টার মধ্যেই সম্ভব। একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে নিশ্চিত করুন আপনার সেরা হাসির নিশ্চয়তা।

ডা. আশীষ রায়
বিডিএস (রাজশাহী মেডিকেল কলেজ)
ডিডিএস (ডেন্টাল সার্জারি),
(বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ডিপার্টমেন্ট অফ ডেন্টাল এনাটমি
ডেন্টাল ইউনিট, টিএমএসএস মেডিকেল কলেজ,বগুড়া।
বিএমডিসি রেজি. নং.-৭৬৩৫

🦷👶 শিশুর দাঁত ওঠা (Teething) এক গুরুত্বপূর্ণ ধাপশিশুদের প্রথম দাঁত সাধারণত ৬ মাস বয়সে উঠতে শুরু করে এবং ধীরে ধীরে প্রায় ...
18/08/2025

🦷👶 শিশুর দাঁত ওঠা (Teething) এক গুরুত্বপূর্ণ ধাপ
শিশুদের প্রথম দাঁত সাধারণত ৬ মাস বয়সে উঠতে শুরু করে এবং ধীরে ধীরে প্রায় ২.৫-৩ বছর বয়সের মধ্যে সবগুলো ২০টি প্রাথমিক (দুধের) দাঁত সম্পূর্ণ হয়। এ সময়কে আমরা “teething period” বলি।
👉 দাঁত ওঠার সময় শিশুরা কিছু সাধারণ উপসর্গে ভোগে –
• লালা বেশি ঝরা
• মুখে হাত বা বস্তু ঢোকানোর প্রবণতা
• মেজাজ খিটখিটে হওয়া
• মাড়ি ফোলা বা ব্যথা অনুভব করা
👉 অনেক বাবা-মা ভাবেন দাঁত ওঠার কারণে উচ্চ জ্বর, ডায়রিয়া বা খাওয়ার সমস্যা হয়। আসলে এগুলো দাঁত ওঠার স্বাভাবিক লক্ষণ নয়। এমন কিছু হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
👉 দাঁত ওঠার সময় শিশুকে আরাম দেওয়ার জন্য পরিষ্কার teething ring ব্যবহার করা, ঠান্ডা ভেজা কাপড় চিবোতে দেওয়া বা মাড়ি হালকা মালিশ করা যেতে পারে।
✨ মনে রাখবেন— দাঁতের যত্ন শুরু হয় প্রথম দাঁত ওঠার সাথেই। তাই দাঁত ওঠার সাথে সাথে নরম ব্রাশ বা ভেজা কাপড় দিয়ে দাঁত-মাড়ি পরিষ্কার করার অভ্যাস গড়ে তুলতে হবে।

ডা. আশীষ রায়
বিডিএস(রাজশাহী মেডিকেল কলেজ)
ডিডিএস (ডেন্টাল সার্জারি),
(বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ডিপার্টমেন্ট অফ ডেন্টাল এনাটমি
ডেন্টাল ইউনিট, টিএমএসএস মেডিকেল কলেজ,বগুড়া।
বিএমডিসি রেজি. নং.-৭৬৩৫

শিশুর  ছত্রাক সংক্রমণ বা Oral Thrush বা Oral Candidiasis...শিশুর মুখের ভেতরে ছত্রাক সংক্রমণ বা Oral Thrush বা Oral Candi...
18/07/2025

শিশুর ছত্রাক সংক্রমণ বা Oral Thrush বা Oral Candidiasis...

শিশুর মুখের ভেতরে ছত্রাক সংক্রমণ বা Oral Thrush বা Oral Candidiasis,এটি মূলত শিশুর মুখের ভেতরে জিভ, গাল, তালু ও ঠোঁটে দেখা যায়।

💎 শিশুর মুখে ছত্রাক সংক্রমণ বা Oral Thrush বা Candidiasis এর কারণসমূহ:

১. শিশুকে দুধ খাওয়ানোর পরে শিশুর মুখ পরিষ্কার না করা।
২. শিশুকে অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ওষুধ সেবনের পর শিশুর মুখে ছত্রাক বৃদ্ধি পাওয়া।
৩. শিশুর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা – যেমন নবজাতক বা প্রিম্যাচিউর শিশু।
৪. Pacifier বা Bottle nipple's এর মাধ্যমে শিশুর মুখে ছত্রাক সংক্রমণ।

💎 শিশুর মুখে ছত্রাক সংক্রমণ বা Oral Thrush এর লক্ষণসমূহ

১. শিশুর জিভে, গালের ভিতরে বা ঠোঁটে সাদা বা দুধের মতো আস্তরণ গড়ে ওঠে
২. সাদা আস্তরণ কাপড় দিয়ে বা কিছু দিয়ে মোছার চেষ্টা করলে লাল ও রক্তঝরার মত অবস্থা তৈরি হয়
৩. খাবার খাওয়ার সময় শিশুর বিরক্তি প্রকাশ বা কান্না কাটি করে
৪. মায়ের বুকের দুধের নিপলে ছত্রাক সংক্রমণ বা Ni**le thrush দেখা যায়। মা শিশুকে স্তন্যপান করালে তাঁর Ni**les-এ ব্যথা পান, Ni**les-এ লালচে ভাব দেখা যায়।

ডা. আশীষ রায়
বিডিএস(রাজশাহী মেডিকেল কলেজ)
ডিডিএস (ডেন্টাল সার্জারি),
(বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ডিপার্টমেন্ট অফ ডেন্টাল এনাটমি
ডেন্টাল ইউনিট, টিএমএসএস মেডিকেল কলেজ,বগুড়া।
বিএমডিসি রেজি. নং.-৭৬৩৫

দাঁতের যত্ন:* রাতে খাবার পর ঘুমানোর আগে এবং সকালের নাস্তা  খাবার পর দাঁত ব্রাশ করুন। * অন্যান্য আহারের পর যথাসম্ভব কুলকু...
06/07/2025

দাঁতের যত্ন:
* রাতে খাবার পর ঘুমানোর আগে এবং সকালের নাস্তা খাবার পর দাঁত ব্রাশ করুন।
* অন্যান্য আহারের পর যথাসম্ভব কুলকুচি করে দাঁত ও মুখগহ্বর পরিস্কার করুন।
* দুই দাঁতের মাঝে ফ্লস ( দাঁত পরিস্কার করার সুতা বিশেষ) ব্যবহার করুন।
* প্রতি তিন থেকে চার মাস পর পর আপনার ব্রাশ পরিবর্তন করুন।
* প্রতি ছয় মাস পর পর একজন ডেন্টাল সার্জন কর্তৃক ডেন্টাল চেকআপ এবং স্কেলিং ( বিশেষ পদ্ধতিতে মুখের জমে থাকা ময়লা পরিস্কার ) করিয়ে নিন।

ডা. আশীষ রায়
বিডিএস(রাজশাহী মেডিকেল কলেজ)
ডিডিএস (ডেন্টাল সার্জারি),
(বিএসএমএমইউ, সাবেক পিজি হাসপাতাল)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ডিপার্টমেন্ট অফ ডেন্টাল এনাটমি
ডেন্টাল ইউনিট, টিএমএসএস মেডিকেল কলেজ,বগুড়া।
বিএমডিসি রেজি. নং.-৭৬৩৫

Address

পিটিআই মোড়, IIRK ইসলামিক স্কুলের পেছনে, কানুছগাড়ি, বগুড়া সদর
Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tooth Care & Implant Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category