Ahmad Hijama Care

Ahmad Hijama Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ahmad Hijama Care, Alternative & holistic health service, Kandipara, Brahmanbaria.

The act of performing Hijama (cupping) is a Sunnah of the Prophet Muhammad (S)(Allah's peace be upon him) and it is extensively reported in a wide collection of authentic ahadith.

23/01/2026

মেছতা, ডার্ক সার্কেল ও মুখের দাগ দূর করুন ঘরোয়া উপায়ে!

মেছতার দাগ, চোখের নিচের কালো দাগ (Dark Circle), মুখের কালো ছোপ ও অন্যান্য দাগে ভুগছেন?

এই ভিডিওতে জানুন সহজ, নিরাপদ ও কার্যকর ঘরোয়া উপায়ে কীভাবে মুখের যাবতীয় দাগ ধীরে ধীরে কমানো যায়।

এই ভিডিওতে যা থাকছে:
✔️ মেছতার দাগ কমানোর ঘরোয়া সমাধান
✔️ চোখের নিচের কালো দাগ দূর করার প্রাকৃতিক উপায়
✔️ মুখের দাগ-ছোপ পরিষ্কার করার টিপস

কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ঘরে বসে প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন নিতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।

যা যা লাগবে—

মঞ্জিষ্ঠা ২৫ গ্রাম
মধু ৫০ গ্রাম

আর হ্যাঁ, অবশ্যই এটি চিকিৎসা এবং চিকিৎসকের বিকল্প না। যে কোন সমস্যায় নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই উত্তম সিদ্ধান্ত।

01763 582438 (WhatsApp) শুধু টেক্সট মেসেজ প্লিজ।

Dr. Sujan Ahmed

মেছতার দাগ, চোখের নিচের কালো দাগ, dark circle bangla, melasma bangla, face spot removal, home remedy bangla, skin care bangla, natural skin care, মুখের দাগ দূর করার উপায়, ঘরোয়া চিকিৎসা, কালো দাগ দূর করার উপায়, beauty tips bangla, face care at home, melasma treatment bangla

#মেছতার_দাগ
#ব্রণ #মেছতা #চেহারার_দাগ #মঞ্জিষ্ঠা

হালের ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকগণ এলাজ বিত্ তাদবীর (Regimental Therapy)–এর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করছেন। এই চিকিৎসা ...
12/01/2026

হালের ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকগণ এলাজ বিত্ তাদবীর (Regimental Therapy)–এর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করছেন। এই চিকিৎসা পদ্ধতির অন্যতম কার্যকর ও গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো তা'লিক (Leech Therapy)।

ইউনানি চিকিৎসা বিজ্ঞানে লিচ থেরাপি একটি প্রাচীন, বিজ্ঞানসম্মত ও ফলপ্রসূ চিকিৎসা পদ্ধতি, যা আজকের আধুনিক গবেষণার আলোতেও সমানভাবে প্রাসঙ্গিক। এলাজ বিত্ তাদবীর–এর এই কার্যকর মাধ্যমটি চর্চা ও প্রসারে উদ্যোগ গ্রহণ সত্যিই একটি দূরদর্শী পদক্ষেপ। এর মাধ্যমে সাধারণ জনগণ প্রকৃত ও সঠিক চিকিৎসা সেবা লাভ করতে পারবে, ইনশাআল্লাহ।

Hamdard University Bangladesh–এর Faculty of Unani & Ayurvedic Medicine (FUAM)–এর শিক্ষার্থীদের উদ্যোগে International Unani Society কর্তৃক আয়োজিত “Workshop on Leech Therapy” প্রোগ্রামটি ছিল খুবই অর্থবহ ও সময়োপযোগী।

11/01/2026

ভয়েস কেয়ার বা থ্রট কেয়ার! || স্বরভঙ্গ-গলাভাঙার প্রাকৃতিক সমাধান, নিজেই বানিয়ে ফেলুন।

একদম সহজ ও চমৎকার ফর্মুলা।

যা যা লাগবে—
পিপুল — ১০ গ্রাম
কাবাবচিনি — ১০ গ্রাম
যষ্টিমধু — ১০ গ্রাম
বহেড়া — ১০ গ্রাম
হরিতকী — ১০ গ্রাম

সবগুলোকে (ধুয়ে শুঁকিয়ে) গ্রাইন্ডারে গুঁড়ো করে নিন। প্রতিদিন ৩-৫ গ্রাম করে দিনে ২/৩ বেলা, চা অথবা গরম পানির সাথে মিশিয়ে সেবন করুন।

Dr. Sujan Ahmed

#স্বরভঙ্গ #গলাভাঙা #ভয়েস_কেয়ার #থ্রটকেয়ার

01/01/2026

হিজামা সম্পর্কে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের অভিমত!

নববী(ﷺ) চিকিৎসা হিজামা এখন প্রায় সবাই গ্রহণ করছেন। উচ্চ শিক্ষিত থেকে কম শিক্ষিত সবাই। কেউ ধর্মীয় আবেগ থেকে আবার কেউ এর উপকারিতা জেনে বুঝে।

আজ এমনই একজন ব্যাক্তির ভিডিও ধারণ করছি—যিনি পেশায় একজন শিক্ষক, শিক্ষকতা করছেন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে। উনি আমাদের নিকট তিনটি সেশান হিজামা নিয়েছেন। উনার জবান থেকেই আমরা বিস্তারিত শুনব ইনশাআল্লাহ।

আশাকরি উনার কথাগুলো সবার ভালো লাগবে। ইনশাআল্লাহ।

Dr. Sujan Ahmed

AroggoKanon - আরোগ্যকানন

📱+880 1763 582438 (WhatsApp)

#হিজামা #আরোগ্যকানন #আহমাদহিজামাকেয়ার

01/12/2025

কাশি থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া সমাধান। সহজ কিন্তু চমৎকার ফর্মুলা।

কাশি থেকে মুক্তি পেতে যে ফর্মুলাটি প্রয়োগ করা যেতে পারে:

সেপেস্তান — ২৫টি
গোলমরিচ — ১০ টি
আদা — ১৫ গ্রাম
অর্জুন ছাল — ১৫ গ্রাম
বাসক পাতা — ১৫ গ্রাম

৬০০ এমএল পানিতে জ্বাল দিতে হবে, তিন ভাগ পানি শুকিয়ে গেলে জ্বাল বন্ধ করে নামিয়ে ফেলতে হবে। ঠান্ডা করে প্রতিদিন ২-৩ বেলা, ২-৩ চামচ করে সেবন করতে হবে।

আরেকটা বিষয় খেয়াল করুন-

তুলসী গরম প্রকৃতির
তুলসী রোগপ্রতিরোধ বাড়ায় ও সংক্রমণ ঠেকায় (Antimicrobial + Immunity booster)।
শুকনো কাশিতে তুলসী।

বাসক শীতল প্রকৃতির
বাসক ঘন কফ গলিয়ে ফেলে ও শ্বাসনালী খুলে দেয় (Mucolytic + Bronchodilator)।
ঘন কফ গলিয়ে বের করতে বাসক পাতা।

আর হ্যাঁ, অবশ্যই এটি চিকিৎসা এবং চিকিৎসকের বিকল্প না। যে কোন সমস্যায় নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই উত্তম সিদ্ধান্ত।

01763 582438 (WhatsApp) শুধু টেক্সট মেসেজ প্লিজ।

Dr. Sujan Ahmed

AroggoKanon - আরোগ্যকানন

#কাশি

21/11/2025

সর্দিকাশি থেকে মুক্তির ঘরোয়া সমাধান!

ঋতু পরিবর্তনের কারণে আমরা সর্দি কাশিতে ভুগছি। তবে আমরা অনেকেই চাচ্ছি, যেন ঔষধ সেবন না করে ঘরোয়া পদ্ধতিতে ভেষজের মাধ্যমে সর্দি কাশি থেকে পরিত্রাণ পেতে পারি।

এই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি।

খুব সহজ এবং সহজলভ্য একটি ফর্মুলা দেওয়া হয়েছে। আশা করি সকলেই উপকৃত হবেন ইনশাল্লাহ।

দারুচিনি — ১০ গ্রাম
লবঙ্গ — ১০ গ্রাম
মৌরি — ১০ গ্রাম
যষ্টিমধু — ১০ গ্রাম
তুলসী পাতা — ১০ গ্রাম

৫০০ ml পানিতে এগুলোকে জাল দিতে হবে। পানি যখন শুকিয়ে চার ভাগের এক ভাগ হয়ে যাবে তখন তুলে ফেলতে হবে। ছেকে নিতে হবে।

দৈনিক তিনবেলা দুই থেকে তিন চামচ করে খেতে হবে।

#সর্দিকাশি #ঘরোয়া_টিপস
01763 582438

17/11/2025

টেস্টোস্টেরন বাড়ানোর কার্যকর পরামর্শ! Methods to boost TESTOSTERONE!

Dr. Sujan Ahmed

আপনারা হয়তো জানেন, আমাদের চেম্বার AroggoKanon - আরোগ্যকানন-এ বহুদিন ধরেই হোমিও চিকিৎসার পাশাপাশি নববী চিকিৎসা 'হিজামা' ক...
20/10/2025

আপনারা হয়তো জানেন, আমাদের চেম্বার AroggoKanon - আরোগ্যকানন-এ বহুদিন ধরেই হোমিও চিকিৎসার পাশাপাশি নববী চিকিৎসা 'হিজামা' কার্যক্রম চালু আছে।
আজ একটু ভিন্ন কারণে কথাগুলো বলছি।

যখন শুনি কেউ রোগাক্রান্ত, আবার আমাদের পদ্ধতির চিকিৎসা নিতে আগ্রহী, অথচ অর্থাভাবে সে চিকিৎসা নিতে পারছে না — তখন নিজেকে খুব ছোট মনে হয়।

আমি আমার জায়গা থেকে টাকা-পয়সার ব্যাপারে সবসময়ই খুব ফ্লেক্সিবল। নিরিবিলি কেউ যদি অর্থসঙ্কটের কথা জানায়, আমি সর্বোচ্চ সম্মান রেখে তাঁকে যথাসম্ভব ছাড় দেওয়ার চেষ্টা করি—এমনকি ক্ষেত্রবিশেষে...! (কিছু কথা না বলাই থাক)।

আজ একজন প্রফেসর সাহেব চিকিৎসা নিতে এসে জানালেন, তাঁর পরিচিত একজন অর্থাভাবে চিকিৎসা নিচ্ছেন না। আমি যেন কিছুটা ছাড় দিই। এ কারণেই বহুদিন পর হিজামা নিয়ে একটু বলা।

প্রিয় ভাইয়েরা, আপনারা নিশ্চিন্তে আসুন।
আপনাদের পরিচিত কেউ যদি আর্থিকভাবে অস্বচ্ছল হয় এবং আমাদের চিকিৎসা (হোমিওপ্যাথি ও হিজামা) সেবা নিতে চান — তাহলে নির্দ্বিধায়, নিঃসংকোচে তাঁকে আসতে বলুন।

আপনাদের ভাই,
- Dr. Sujan Ahmed

চেম্বার:
আরোগ্যকানন হোমিও ক্লিনিক
কান্দিপাড়া, সদর ব্রাহ্মণবাড়িয়া।
01763 58 24 38 (WhatsApp)

19/10/2025

রুকইয়াহ কিভাবে হয়? সুস্থতার নিয়তে মনোযোগ দিয়ে শুনুন।

রুকইয়াহ শারঈয়্যাহ কি? কিভাবে হয়? এতো এতো তাবিজ-কবজ, শিরক-কুফরির মাঝে সঠিক শরঈ চিকিৎসা কি আদৌ হতে পারে!!!

এমন অনেক প্রশ্ন জনসাধারণের মনে ঘুরপাক খায়। কিন্তু হ্যাঁ, শারঈ রুকইয়্যাহ আমাদের দেশেও প্রাক্টিস হচ্ছে, আলহামদুলিল্লাহ। এর একটা নমুনা এখানে-এই ভিডিওতে প্রকাশ করা হলো।

রুকইয়াহ সম্পর্কে জানুন, মানসিক শারীরিক বিভিন্ন সমস্যার জন্য রুকইয়াহ করুন। গতানুগতিক চিকিৎসা গ্রহণের পাশাপাশিও কিন্তু রুকইয়াহ করা যায়।

মুসলিম হিসেবে আমাদের অন্তত বেসিক রুকইয়াহর ইলম থাকা চাই। এর আগেও রুকইয়াহর বই নিয়ে কথা বলেছিলাম। আপনারা চাইলে যে কোন একটি অথেনটিক রুকইয়াহর বই সংগ্রহে রাখতে পারেন।

নিজের রুকইয়াহ নিজে করতে পারলে ভালো। নিজে অপারগ হলে শারঈ পর্দা মেনে; অভিজ্ঞ, দ্বীনদার, ভালো আলমের দ্বারাও করানো যেতে পারে।

রুকইয়াহ শারইয়্যাহ শুধু চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ না। একজন রাক্বী ভালো একজন দাঈ ও বটে। রাক্বী চাইলে রুকইয়াহর পাশাপাশি খুব সুন্দর ভাবে সুকৌশলে দ্বীনের দাওয়াত পৌঁছাতে পারেন।

মাসনুন আমলের পাশাপাশি নামাজ, পর্দা, হালাল-হারাম মেনে চলা, হেলদি লাইফস্টাইল মেনটেইন সহ বিভিন্ন বিষয়ে সতর্ক করতে পারেন। এটা একজন রাক্বীর জন্য সুবর্ণ সুযোগ। কারণ সে সময়ে মানুষের মন থাকে নরম।

আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে যদি একজনও উপকৃত হোন, আর আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যদি কবুল করে নেন—এটাই আমাদের প্রাপ্তি।

রুকইয়াহ করছেন মাওলানা জুবায়ের আহমাদ।

সকলের মানসিক শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি।

ডা. সুজন আহমেদ

#রুকইয়াহ

12/10/2025

রুকইয়াহ শারইয়্যাহ শুধু চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ না। একজন রাক্বী ভালো একজন দাঈ ও বটে। রাক্বী চাইলে রুকইয়াহর পাশাপাশি খুব সুন্দর ভাবে সুকৌশলে দ্বীনের দাওয়াত পৌঁছাতে পারেন।

মাসনুন আমলের পাশাপাশি নামাজ, পর্দা, হালাল-হারাম মেনে চলা, হেলদি লাইফস্টাইল মেনটেইন সহ বিভিন্ন বিষয়ে সতর্ক করতে পারেন। এটা একজন রাক্বীর জন্য সুবর্ণ সুযোগ। কারণ সে সময়ে মানুষের মন থাকে নরম।

এই যেমন আমাদের মাওলানা জুবায়ের আহমাদ ভাই রুকইয়াহ শেষে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন।

#রুকইয়াহ

10/10/2025

রুকইয়াহ সম্পর্কে জানুন, মানসিক শারীরিক বিভিন্ন সমস্যার জন্য রুকইয়াহ করুন। গতানুগতিক চিকিৎসা গ্রহণের পাশাপাশিও কিন্তু রুকইয়াহ করা যায়।

নিজের রুকইয়াহ নিজে করতে পারলে ভালো। নিজে অপারগ হলে শারঈ পর্দা মেনে; অভিজ্ঞ, দ্বীনদার, ভালো আলমের দ্বারাও করানো যেতে পারে।

#রুকইয়াহ

Back to Nature...
03/09/2025

Back to Nature...

Address

Kandipara
Brahmanbaria
3400

Telephone

+8801763582438

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmad Hijama Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ahmad Hijama Care:

Share