12/03/2026
আলহামদুলিল্লাহ!
চাঁদপুর ব্লাড ডোনেশন সোসাইটি - Chandpur Blood Donation Society এর পক্ষ থেকে চাঁদপুরের ২ টি এতিমখানা ও ১ টি মহিলা মাদ্রাসায় এবং পথচারীদের মাঝে ইফতারের আয়োজন সফল ভাবে সম্পন্ন হয়েছে।
গতকাল এক ঝাঁক কোরআনের পাখিদের নিয়ে উক্ত ইফতারের আয়োজনটি করা হয় -
১. হালিমাতুছ ছাদিয়া মহিলা মাদ্রাসা জামতলা চাঁদপুর ।
২. মিফতাহুল উলুম মাদ্রাসা উত্তর রঘুনাথপুর।
৩. জামিয়া আরাবিয়া দারুল উলূম রঘুনাথপুর মাদ্রাসা, সদর।
আমারা প্রতিবারের ন্যায় এবারো মাদ্রাসার পাশাপাশি চাঁদপুর শহরের কালীবাড়ি সংলগ্ন আশেপাশের এলাকার পথচারী অসহায় মানুষের মাঝে ইফতার বিতরনের মাধ্যমে এবারের ইফতারের আয়োজন সমাপ্তি করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
উক্ত আয়োজনে যারা কন্ট্রিবিউট করেছেন - তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সেই সাথে ইভেন্টটিকে সফল করার পিছনে,আমার স্বেচ্ছাসেবী ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন - আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা ❤️
ধন্যবাদ সবাইকে।
জয় হোক মানবতার ✌️
চাঁদপুর ব্লাড ডোনেশন সোসাইটি