Al-Khidmah Medical Services - Pvt., Chandpur

Al-Khidmah Medical Services - Pvt., Chandpur We provide low price rate for all investigation with quality service. We also provide a specialist consultation center. We have latest technology & 4D USG.

" We meet again, Venus ✨ " , Luna said. 🌛LUNAR OCCULTATION 🌘( Waxing crescent moon and Venus conjunction )
24/03/2023

" We meet again, Venus ✨ " , Luna said. 🌛

LUNAR OCCULTATION 🌘
( Waxing crescent moon and Venus conjunction )

17/01/2023

বৈবাহিক সম্পর্কের জন্য ক্ষতিকর কাজ কোনগুলো?

-মিথ্যা বলা।
-বিশ্বাস ভঙ্গ করা।
-প্রতারনা করা।
-কর্তৃত্বের জন্য লড়াই করা।
-সঙ্গীকে বিদ্রুপ করা।
-হাস্যরসের নামে তাকে অসম্মান করা।
-অতিরিক্ত স্বার্থপর হওয়া।
-সঙ্গীকে পাত্তা না দেয়া।
-সঙ্গীর প্রতি সৎ না থাকা।

সত্য বলা,যত্ন নেয়া এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি সম্পর্ককে সুন্দর করে তোলে…

13/01/2023

নারীদের উচিত পরপুরুষ থেকে দূরে সরে থাকা। যদি কোনো পরপুরুষের ওপর ভরসা করে,তাহলে নিশ্চিতভাবে ধোঁকা খাবে।বেশিরভাগ পুরুষ এজন্যে গোনাহ করে না যে,তিনি গুনাহের সুযোগই পান না।

আগেকার মনীষীরা বলেছেন,এমনকি যুবতী বোনকে তার যুবক ভাইয়ের ওপর আস্থা রেখে নির্জনে বসাও উচিত নয়।কারন শয়তান আপদে ফেলে দিতে পারে,আর পুরুষ নারীদের প্রতি সবচেয়ে বেশি দূর্বল।

এজন্য নারীদেরকে তার স্বামীর বন্ধু,স্বামীর ভাই,ননদের স্বামী,চাচাতো মামাতো ফুপাতো সকল প্রকার ভাই থেকে দূরে থাকতে বলা হয়েছে।
কিন্তু আফসোস! আমাদের সমাজে এদের সাথেই বেশি খাতির রাখতে দেখা যায়,এদের সাথে মিষ্টসুরে কথা না বললে বিয়াদব আখ্যা দেয়া হয় এবং কাপুরুষ স্বামীও তার স্ত্রীকে লালসার পাত্রী হতে আরেক ধাপ এগিয়ে দেয়। আমাদের শুধরে যাওয়া প্রয়োজন।

12/01/2023

কিভাবে সংসারকে সুন্দর করবেন??

স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যত বেশি গভীর হবে ততো বেশি সাওয়াব হবে, অন্তরে প্রশান্তি আসবে।শয়তানের প্রথম এবং প্রধান চ্যালেন্জ থাকে কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া,বিবাদ-বিচ্ছেদ ঘটানো যায়।

শয়তান অনেক চেষ্টা সাধনা করে যায়,সুখী দম্পতির পিছে লেগে থাকে। হয়তো একসময় সফলও হয়ে যায়। এর থেকে বাঁচার জন্য দোআ করার কোন বিকল্প নেই।

আল্লাহ তাআ'লা সূরা ফুরকানের এর শেষ আয়াতের ওসিলায় আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে চক্ষু শীতলকারী নারীর জন্য আল্লাহর কাছে দোআ করতে পারি।চক্ষু শীতল হয় নারীর চেহারার সৌন্দর্যে এবং উত্তম আখলাকে।

স্ত্রীর অনুপ্রেরণা ছাড়া স্বামীর উন্নতি করা অনেক কষ্ট সাধ্য বিষয়, স্ত্রীর সাথে কলহ বিবাদ করে কোন পুরুষ সুখি হতে পারেনা।
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াতের আগে ও পরে কত সুন্দর করে উৎসাহ উদ্দীপনা যুগিয়ে এসেছিলেন মা খাদিজা রাদিআল্লাহু তাআ'লা আনহা। এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
স্ত্রীরা শিক্ষা নিবেন কিভাবে স্বামীর ভরসার জায়গা হওয়া যায়। ভাইয়েরা দেখবেন কিভাবে স্ত্রীর সাথে মাশোয়ারা করলে জীবনটা সহজ হয়ে যায়।

লাভ ল্যাংগুয়েজ ( love language) পাঁচ টি।

১)Physical expression বাহ্যিক ভঙ্গিমা।
২) পরস্পরের কাজে সহযোগিতা
৩) উপহার
৪)স্বামী স্ত্রী পরস্পর কে সময় দেওয়া
৫) ফিজিক্যাল কন্ট্যাক্ট
ও সাংকেতিক ভাষা।

Physical Expression:-
কেউ কাউকে ভালোবাসলে তার স্পষ্ট ছাপ চোখে মুখে ভেসে ওঠে।
নারীর শরীরের বিভিন্ন ভঙ্গিমার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার লাজুকতা।এটা সৌন্দর্য কে বহুগুণে বাড়িয়ে দেয়। যে নারীর লাজুকতা নেই তার উদাহরণ হলো লবণহীন তরকারির মতো।

স্ত্রী তার ফিজিকাল এক্সপ্রেশনের মাধ্যমে স্বামী কে কাছে টেনে নিবে,স্বামী না এসে আর পারবেই না।অনুরূপ স্বামী ও ইশারা ইঙ্গিতে স্ত্রী কে সময় অসময়ে এমনভাবে কাছে টেনে নিবে যেন স্ত্রী তার ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারবেনা।জোর করে না টেনে আকর্ষন দিয়ে ভালোবাসা দিয়ে মন জয় করে কাছে পাওয়াতেই চরম সার্থকতা।আর স্বামী স্ত্রীর অটুট সম্পর্ক টিকিয়ে রাখা বড় ধরনের চ্যালেন্জ।

সহযোগিতাঃ-

স্ত্রী স্বামীর কাজে সহযোগিতা করবে আর স্বামী শতব্যস্ততার মাঝেও সাংসারিক কাজে স্ত্রীর হাতের কাজ এগিয়ে দিবে। না পারলে তার কাজে বেশি বেশি প্রশংসা করে অনুপ্রেরণা দিবে।
এতে দুজনের মহব্বত বাড়বে, সংসারে রহমত আসবে এবং যৌনজীবনেও ইনশাআল্লাহ্ পূর্নতা আসবে। যদি ও এটা কম লোক ই উপলব্ধি করতে পারে।

প্রিয় রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় থাকতেন স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন। আর স্ত্রীর কাজে সহযোগিতা করা সুন্নত,এতে সাংসারিক বরকত আসবে যা ভবিষ্যতে সন্তানদের মধ্যে প্রভাব বিস্তার করবে।
অনেকভাবেই দুইজন দুজনকে সহযোগিতা করা যায়, স্বামী স্ত্রী মানে শুধু যৌন মিলন উপভোগ নয়।এটার সৌন্দর্য নির্ভর করছে দুইজনের আন্তরিকতায়।

যতটা সম্ভব পরস্পরকে ছাড় দিতে হবে। কেউ ভূল করলে উত্তমভাবে শুধরে দিন,ইবাদত বন্দেগীতে মনোযোগ দিন,।আল্লাহকে অনেক অনেক ভালো বাসুন।ফরজ, সুন্নত উত্তমরুপে আদায় করে বেশি বেশি নফল আদায় করতে পারলে বোনাস হিসাবে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পাবেন।এর থেকে দামি কিছুই নাই,।যদিও এখন বুঝে আসেনা।কিছুটা নৈকট্য লাভের আভাস যদি পান,তার সুবাতাস আপনি যদি একটুও পান, আশেপাশের মানুষ ও সুঘ্রান পাবে।এযেন অন্য রকম এক খুশবু,যা জান্নাত থেকে নেমে আসা এক নিয়ামত।

উপহার বা হাদিয়াঃ-

কে না চায়? উপহার পেলে মন খুশি হয়।যদিও হাদিয়া বা উপহার সামান্য কিছু, মূল বিষয় তো মহব্বত।যে ব্যক্তির অনেক কিছু আছে কোন কিছুর ই অভাব নাই,সেও যদি অতি ক্ষুদ্র সামান্য হাদিয়া, কোন সন্দেহ নাই যে খুশি হবে।

হাদিয়া আদান প্রদান সুন্নাত৷ পরস্পরের মধ্যে শত্রুতা দূর করে,হিংসা কমে যাবে,সবকিছুই বরকত আসবে। স্ত্রীদের কে মাঝে মাঝে ফুল,চকলেট দিতে পারেন,আর সামর্থের মধ্যেই কিছু সারপ্রাইজড দিন।চাওয়ার আগেই সামনে আনুন,অন্যরকম অনুভূতি কাজ করবে।আর বই পড়ার অভ্যাস থাকলে সুন্দর সুন্দর বই উপহার দিতে পারেন,অভ্যাস না থাকলে অভ্যাস গড়ে তুলতে সহায়তা করুন।

সবচেয়ে বড় উপহার আয়াত মুখস্ত।কোরআনের আয়াত মুখস্ত করতে একে অপরকে সহযোগিতা করুন। এক এক টা আয়াত মুখস্ত থাকলে জান্নাতে এক এক তলার প্রাসাদের মালিক হবেন,যত মুখস্থ তত তলা। সুবহানাল্লাহ্!!!!

সময় ভাগাভাগি করে নেয়াঃ-

পরস্পরকে সময় দিতে হবে।মাঝে মাঝে ব্যস্ত জীবন ছেড়ে নিরিবিলি পরিবেশে ঘুরে আসুন। সংসারের একঘেয়েমি দূর হয়ে মনটা ফ্রেশ হয়ে যাবে।
স্ত্রীর সাথে খেলা করাও সুন্নত।এতে স্ত্রীর মন ভালো থাকবে,আর স্ত্রী ভাল থাকলে আপনার ই সুবিধা। সময় দিতে না পারলে বুঝিয়ে বলুন, কথা দিন খুব তাড়াতাড়ি আপনার নিয়ত আছে ঘুরতে যাওয়ার।
সবথেকে উত্তম আল্লাহর রাস্তায় সফর করা,এতে করে স্বামী স্ত্রীর মাঝে শ্রদ্ধাবোধ,আন্তরিকতা,মেনে চলার গুন আসবে,যা সংসার জীবনের সুখ বয়ে আনবে।

শারীরিক যোগাযোগ / সাংকেতিক ভাষাঃ-
স্ত্রীর সাথে সাংকেতিক ভাষায় কথা বলুন,যা শুধু স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এমনভাবে কথা বলুন অনেক লোকজন থাকলেও কেউ যেন না বুঝে,শুধু আপনারাই বুঝবেন। কখনো কারো ইচ্ছা না করলেও স্বামী স্ত্রীর মধ্যে যার ই ইচ্ছে হোক,তাকে সাড়া দিতে হবে।এটা পরস্পরের হক্ব যা অনেক গোনাহ থেকে হিফাজত করবে ইনশাআল্লাহ্।।মাঝে জড়িয়ে ধরা,কপালে ছোট চুম্বন,শক্ত করে হাত ধরে রাখা এগুলো সম্পর্কে দৃঢ় মজবুত করে।

সবশেষে সংসার জীবন সুখের হতে হলে আমল বাড়িয়ে দিতে হবে,রবের থেকে কেঁদে কেঁদে চেয়ে নিতে হবে। প্রতিদিনের আমল চালিয়ে নিতে হবে।

আলহামদুলিল্লাহ!❤️দীর্ঘ তিন বছর পরঅনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা।বিশ্ব ইজতেমার ২০২৩ ইং১৩,১৪,১৫ জানুয়ারীরোজ বৃহস্পতিবার ...
12/01/2023

আলহামদুলিল্লাহ!❤️
দীর্ঘ তিন বছর পর
অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা।
বিশ্ব ইজতেমার ২০২৩ ইং
১৩,১৪,১৫ জানুয়ারী
রোজ বৃহস্পতিবার শুক্রবার শনিবার
বিশ্ব ইজতেমা সফল হোক!
আল্লাহ তায়ালা কবুল করুক আমিন...🤲

11/01/2023

মুড সুইং মারাত্মক একটি বিষয় কিন্তু বেশিরভাগ মানুষই এটা তাচ্ছিল্যের চোখে দেখে। মুড সুইং বেশি দেখা যায় নারীদের মধ্যে। বিশেষ করে পরিবর্তিত শারীরিক অবস্থায় যেমন মাসিক আর গর্ভাবস্থায় তাদের মুড সুইং অনেক বেশি হয়ে থাকে।

এসময় শরীরে হরমোনের তারতম্যে কারণে একজন নারী মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত থাকে। যার কারণে হালকা বা চরম মাত্রার মুড সুইং হতে পারে।

ঋতুচক্রের সময়টা অল্প হয় বলে এই সময়ের মুড সুইং দ্রুত কেটে যায়। কিন্তু গর্ভকালীন মুড সুইং দীর্ঘমেয়াদী হয় আর খুব প্রবল মাত্রায় ঘটতে পারে।

সন্তান জন্মদানের পরেও মানসিক অশান্তির রেশ থেকে যেতে পারে। যা মা ও শিশু দুইজনের জন্যই ভয়াবহ।

তাই বলে কেবল নারীরাই মুড সুইংয়ের শিকার হন না, মুড সুইং ঘটে পুরুষদেরও। টানা কিছু দিন ধরেই মনমেজাজ বদলে যাওয়া পুরুষদের মাঝেও খুব সাধারণ বিষয় হতে পারে।

কিন্তু সপ্তাহ পেরিয়ে গেছে, বা আরো বেশি সময় পার হয়েছে কিন্তু মেজাজ ঠিক হচ্ছে না তবে বিশেষজ্ঞদের মতামত বা কাউন্সেলিং প্রয়োজন।

তবে অনেক সময় আক্রান্ত ব্যক্তি নিজেকে ধ্বংস করার চিন্তাও করে। আর তাই নিয়মিত নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা উচিত প্রতিটি মানুষেরই।

শুক্রবার যারা সিরিয়াল দিতে চানতারা ইনবক্স করুন অথবা কল করুন।01718-294444 / 01864-700007
11/01/2023

শুক্রবার যারা সিরিয়াল দিতে চান
তারা ইনবক্স করুন অথবা কল করুন।
01718-294444 / 01864-700007

11/01/2023

সংসারে সুখ শান্তি না আসার কিছু কারণঃ-

১.স্বামী যদি স্ত্রীর কথায় উঠেবসে, স্ত্রী যা বলে স্বামী তাই ই করে।স্বামীর সিদ্ধান্ত, ইচ্ছার মৃত্যু হলে!

২.যার স্ত্রী বেহায়া, নির্লজ্জ, পরপুরুষের সামনে খোশগল্প করে।

৩.স্বামী যদি পর নারীর সাথে অবৈধ সম্পর্ক রাখে বা সময় পাস করে

৪.অন্য পুরুষের স্ত্রীর দিকে কুনজর দেওয়া।

৫.নিজের স্বামীর তুলনায় অন্য পুরুষ কে বেশি যোগ্য মনে করা

৬.যে নারী সংসারে সর্বদা এটা চায় ওটা চায় বাইনা করে!

৭.নিজের স্বামীর দোষ না থাকলেও অবিশ্বাস করে

৮.স্ত্রীকে খুশি করার জন্য স্বামী যখন নিজের মায়ের চোখের পানি ঝরায় বিনা কারনে সে সংসারে কোন বরকত থাকেনা।

৯.উদাসীন সে অভিভাবক যে নিজের ছেলে মেয়ের বিয়ের বয়স হলেও বিয়ে দিতে রাজি না

১০.লজ্জাহীন নারীর কোন সৌন্দর্য কাজে আসেনা।

১১.পর পুরুষ কে দেখানোর জন্য সাজ সজ্জা কারি নারী

১২.যৌতুক নিয়ে বিয়ে এবং স্ত্রীর মোহর আদায় না করলে

১৩. স্ত্রী থাকা সত্বেও পর নারীর সাথে মিলন করলে, এরা বেশি হতভাগা!

১৪. স্ত্রীর রোজগারের উপর নির্ভরশীল পুরুষ।

১৫. যে পুরুষ হয়েও নারীর মতো আচরণ এবং যে নারীর পুরুষের মতো স্বভাব সূলভ আচরণ সেখানে সুখ শান্তি চিরকাল অ ধরাই থেকে যায়।

10/01/2023

সম্মানিত নারীরা চারটি আমলের বিনিময়ে জান্নাতের যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেনঃ

১.পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা।
২.রমজানের সাওমগুলো পালন করা।
৩.লজ্জাস্থানের হেফাজত।
৪.স্বামীর আনুগত্য।

(সহিহ ইবনে হিব্বান,হাদিসঃ৪১৬৩;মুসনাদে আহমাদ,হাদিসঃ১৬৬১)

10/01/2023

বিবাহিত জীবন কে সুখী করার জন্য প্রয়োজন ৩ টি জিনিসঃ-

১.সত্য কথা বলা।
২.পরষ্পরের যত্ন নেওয়া।
৩.পারষ্পরিক শ্রদ্ধা বোধ।

মূলত এই তিনটা জিনিস ঠিক থাকলে ধীরে ধীরে ভালোবাসার জন্ম নিবে।ভালোবাসা হঠাৎ করে আসে না।ভালোবাসা আর ভালোলাগা কখনোই এক না।

অনেকেই ভালোবাসা বলতে শারীরিক কাম-বাস-না কে মনে করে কিন্তু ভালোবাসার এর বহু উর্দ্ধে। ভালোবাসা জীবন সঙ্গীনি কে আগলে রাখে, নিজে কষ্টে থেকে ভালোবাসার মানুষের জন্য মৃত্যু পর্যন্ত মুখের হাসির জন্য সংগ্রাম করে ইত্যাদি।

শারীরিক রুপ লাবণ্য, যৌবন, চাকচিক্য ভালোবাসা হয়না।
শরীরের গঠন, উচ্চতা, রঙ এসবকে পেছনে ফেলে অন্যরকম অনুভূতি সৃষ্টি করে যা শুধু মাত্র যে ভালোবাসে সেই তা অনুভব করে বাকি মানুষের বোধগম্যের বাইরে। ভালবাসা দীর্ঘদিনের সম্পর্ক,জানাশোনা, অনুভবের বিষয় যা হুটহাট হতে পারেনা।

দাম্পত্য জীবনে চলতে ফিরতে ছোট খাট ভুল হয় যা ভালোবাসার কাছে হার মানে আর এগুলোকে মজবুত রাখে দায়িত্ববোধ,আল্লাহ ভীতি।
আল্লাহ সকলের জন্য সহজ করুন।

শুএবার যারা সিরিয়াল দিতে চানতারা ইনবক্স করুন অথবা কল করুন।01718-294444/01864-700007
02/01/2023

শুএবার যারা সিরিয়াল দিতে চান
তারা ইনবক্স করুন অথবা কল করুন।
01718-294444/01864-700007

✅মনের মধ্যে যে ৮ ইচ্ছার কথা গোপন রাখেন নারীরা!🔴প্রত্যেক মানুষের কিছু গোপন ইচ্ছা, চাওয়া–পাওয়া থাকে। তবে এগুলো প্রকাশ কর...
02/01/2023

✅মনের মধ্যে যে ৮ ইচ্ছার কথা গোপন রাখেন নারীরা!

🔴প্রত্যেক মানুষের কিছু গোপন ইচ্ছা, চাওয়া–পাওয়া থাকে। তবে এগুলো প্রকাশ করে না। বিশেষ করে মেয়েরা এই কাজে ওস্তাদ। কিছু কিছু জিনিস আছে, যেগুলো একজন নারী সবার অগোচরে চাহিদা করেন কিন্তু মুখে সম্পূর্ণ বিপরীত কথা বলেন। চলুন, জেনে নিই নারীদের এমন ৮টি গোপন ইচ্ছার কথা, যেগুলো তাঁরা প্রকাশ করেন না কাউকে কিন্তু মনে মনে খুব চান। চলুন জেনে নিই নারীদের ৮টি ইচ্ছার কথা

১। ভালোলাগা: নারীরা সাধারণত যদি কাউকে ভালোবাসেন তবে তা কখনোই মুখে স্বীকার করতে চান না। তবে অনেক ধরনের অস্পষ্ট কথা দিয়ে আপনাকে তা বোঝানোর চেষ্টা করবেন।

২। সুন্দরী: প্রত্যেক নারীই চান বান্ধবীর থেকে তাকে সবচেয়ে সুন্দরী ও আকর্ষণীয় হয়ে উঠতে।তবে হ্যাঁ, অবশ্যই মনে মনে।

৩। গায়ের রং ফর্সা: জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। কিন্তু অধিকাংশ নারীরা চান গা ফর্সা রঙের অধিকারী হতে। কিন্তু মুখে স্বীকার করতে চান না।

৪। ওজন: অনেক নারীকে বলতে শোনা যায় ওজন নিয়ে মাথা ঘামাই না।কিন্তু মনে মনে তিনি ঠিকই চান স্লিম থাকতে। সুন্দর ফিগারের অধিকারী হতে।

৫। বয়স: নারীরা সব সময় বয়স লুকাতে পছন্দ করেন।পু'রুষরা বয়স নিয়ে মাথা না ঘামালেও প্রায় প্রত্যেক নারী এটাই চান যে তার চেহারায় বয়সের ছাপ কখনো না পড়ুক।

৬। প্রতিষ্ঠিত স্বামী: প্রত্যেক নারীই এমন স্বামী বা বয়ফ্রেন্ড কামনা করেন, যাকে সবার সামনে গর্বভরে পরিচয় করে দেয়া যায়।কিন্তু কখনোই মুখে স্বীকার করবেন না।

৭। ঈর্ষাকাতর: নারীরা বরাবরই ঈর্ষাপরায়ণ।অন্য মেয়েদের জীবনের অর্জন দেখে মনে মনে সেটা চান প্রায় সব নারীই।

৮। স্ত্রী হবেন স্বামীর মনের রানী: প্রত্যেক নারী চান পছন্দের পু'রুষটি তার সব কথা শুনুক, তাকে ছাড়া কিছু চিন্তা করতে না পারুক।তার পৃথিবীতে সে ছাড়া অন্য কেউ তাকবে না।

কোনো বিষয় পরামর্শ সেবা পেতে
ইনবক্সে ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে রাখুন।

Address

Stadium Road
Chandpur
3600

Opening Hours

Monday 07:30 - 22:30
Tuesday 07:30 - 22:30
Wednesday 07:30 - 22:30
Thursday 07:30 - 22:30
Friday 07:00 - 23:00
Saturday 07:30 - 22:30
Sunday 07:30 - 22:30

Telephone

01718294444

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Khidmah Medical Services - Pvt., Chandpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Al-Khidmah Medical Services - Pvt., Chandpur:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram