07/11/2025
CBC রিপোর্ট দেখেই কি ট্রান্সফিউশনের সিদ্ধান্ত নিব?
CBC রিপোর্ট:
Hb – 8.7 g/dL
RBC count – 3.7 million/µL
Hct – 28%
MCV – 72 fL
MCH – 22 pg
MCHC – 30 g/dL
RDW – 18%
WBC – 7,800 /µL
Platelets – 4,10,000 /µL
প্রথম নজরে কী বোঝা গেল?
• হিমোগ্লোবিন কম - Anemia আছে
• Hct, MCV, MCH, MCHC সব কম - Microcytic, Hypochromic anemia
• RDW বেড়ে আছে
• প্লেটলেট একটু বেশি - Reactive thrombocytosis, যা আয়রন ঘাটতিতে দেখা যায়
এখন প্রধান প্রশ্ন: এটা কি Iron Deficiency Anemia (IDA), নাকি Thalassemia Trait?
ট্রান্সফিউশনের কথা কি এখনই ভাবব?
অনেকেই Hb কম দেখেই দ্রুত রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন — এটাই মূল ভুল।
প্রথমে বুঝতে হবে এটা কোন ধরনের anemia , কারণ:
• IDA হলে - প্রথম চিকিৎসা হলো আয়রন সাপ্লিমেন্টেশন, ট্রান্সফিউশন নয়
• Thalassemia trait হলে - Hb কম হলেও রক্ত দেওয়ার প্রয়োজন নেই
সুতরাং সঠিক রোগ নির্ণয় ট্রান্সফিউশনের আগে জরুরি।
এর জন্য আমাদেরকে Mentzer Index সহযোগিতা করতে পারে
Mentzer Index = MCV ÷ RBC
এই রোগীর ক্ষেত্রে 72÷ 3.7= 19.45
Mentzer Index অনুযায়ী যদি এটি < 13 হয় তবে সম্ভাব্য রোগ Thalassemia Trait
যদি > 13 হয় তবে Iron Deficiency Anemia
এখানে মান ১৯.৪৫ - Iron Deficiency Anemia-এর দিকে ইঙ্গিত করে
এরপর কী পরীক্ষা করা উচিত?
যেহেতু Mentzer Index - IDA দিকে নির্দেশ করছে, তাই পরবর্তী পরীক্ষা হওয়া উচিত:
Serum Iron / Ferritin / TIBC / Transferrin saturation = Iron profile
এটি নিশ্চিত করবে কি ধরনের anemia।
এ পর্যায়ে সরাসরি রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।
Hb ≥ 7 g/dL এবং লক্ষন নেই তবে শুধু আয়রন থেরাপি
Hb < 7 g/dL বা শ্বাসকষ্ট, হার্ট ফেইলিউর, শক থাকে, তবে ট্রান্সফিউশনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
এই রোগীর Hb = 8.7 g/dL - রক্ত দেওয়ার প্রয়োজন নেই, যদিনা এসব লক্ষন থাকে।
যদি Mentzer Index < 13 হতো?
তাহলে - সন্দেহ Thalassemia Trait
পরবর্তী পরীক্ষা: Hb Electrophoresis / HPLC
IDA এর মতো আয়রন পরীক্ষা করার প্রয়োজন নেই (বেশিরভাগ ক্ষেত্রেই)
এবং Hb 8–9 g/dL হলেও Thalassemia Trait ট্রান্সফিউশন দেওয়া হয় না সাধানরত।
শুধু একটি রিপোর্ট দেখেই ট্রান্সফিউশনের সিদ্ধান্ত তাই বেশির ভাগ ক্ষেত্রেই ভুল হওয়ার সুযোগ থাকে।