26/04/2026
🔴 নিখোঁজ সংবাদ | সহযোগিতা কামনা 🔴
যশোর জেলার চৌগাছা উপজেলার নারায়ানপুর গ্রাম থেকে শান্ত হোসেন (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তিনি ইকবাল হোসেনের পুত্র। পরিবার সূত্রে জানা যায়, গতকাল থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। একটি সম্ভাবনাময় কিশোরের সন্ধানে পরিবারের আকুল আবেদন—সমাজের সকলের আন্তরিক সহযোগিতা।
👉 যদি কোনো সহৃদয় ব্যক্তি তাকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করুন:
📞 ০১৯৭৫৩৪২৯৯৮
📞 ০১৭৫৫৩২৮৬৭৯
আপনার একটি ছোট তথ্যও ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের স্বস্তি।