Chattagram Maa O Shishu Hospital

Chattagram Maa O Shishu Hospital Chattogram Maa-O-Shishu Hospital is a non-profit, non-political, and non-Governmental Organization, run by a public charity.

At present, it is a 1050-bedded hospital, which includes Paediatrics Medicine, Neonatology, Pediatric Surgery, and more.

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের ইয়ার বুক ২০২৬ এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত=======================...
31/01/2026

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের ইয়ার বুক ২০২৬ এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত
==========================================
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের ইয়ার বুক ২০২৬ এর প্রকাশনা অনুষ্ঠান অদ্য ৩১/০১/২০২৬ তারিখ ইনষ্টিটিউট অব চাইল্ড হেলথ এর সেমিনার কক্ষে পরিচালক (আইসিএইচ) ও নিওনেটলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) ওয়াজির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) মাহমুদ আহমেদ চৌধুরী আরজু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী জনাব মো. জাহিদুল হাসান, অর্গান্ইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর (ডা.) অসীম কুমার বড়–য়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর (ডা.) এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম প্রমুখ। অনুষ্ঠানে ইয়ার বুক এর সম্পাদক ও হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক প্রফেসর (ডা.) দিদারুল আলম এই ইয়ার বুকের তথ্য উপাত্ত সহ বিভিন্ন বিষয়ে সভাকে অবহিত করেন। তিনি ইয়ার বুক প্রকাশনার বিষয়ে সর্বাত্বক সহযোগীতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী ডা. ফজল করিম বাবুল, পরিচালক (ফিন্যান্স) জনাব মো. রফিকুল আলম, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (আইসিএইচ) ডা. আবু সৈয়দ চৌধুরী। অনুষ্ঠানে শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক, কনসালটেন্ট ও চিকিৎসকবৃন্দ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই ইয়ারবুক প্রকাশনা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে শিশু স্বাস্থ্য বিভাগের বিগত ৩ বছরের সার্বিক কার্যক্রম এর পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এই প্রকাশনা থেকে উচ্চতর প্রশিক্ষাপ্রার্থীরা তাদের গবেষণা ও প্রশিক্ষনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত পাবেন। সভাতে শিশু স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগকে এবং এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে যাতে এই প্রকাশনা অব্যাহত থাকে এজন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ করা হয়। সভাতে বক্তারা আরো বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগ হলো এই হাসপাতালের সবচাইতে বড় বিভাগ। মাত্র ১০ শয্যা থেকে শুরু করে এখন শিশু স্বাস্থ্য বিভাগের শয্যা সংখ্যা প্রায় ৪০০। শিশু স্বাস্থ্য বিভাগের অধীনে শিশু আইসিইউ, নিওনেটাল আইসিইউ, শিশু নিওরোলজি, শিশু কার্ডিওলজি সহ সকল বিশেষায়িত চিকিৎসা সেবা এখানে বিদ্যমান। এছাড়া এই বিভাগের অধিনে এমডি (শিশু স্বাস্থ্য) ও ডিসিএইচ কোর্স চলমান আছে। এই উপলক্ষে অনুষ্ঠান শেষে একটি বিশেষ কেক কাটার আয়োজন করা হয়।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল শামসুন নাহার খান নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং কোর্সের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্...
26/01/2026

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল শামসুন নাহার খান নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং কোর্সের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
========================================
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল শামসুন নাহার খান নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং কোর্সের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অদ্য ২৬/০১/২০২৬ তারিখ নার্সিং অডিটোরিয়ামে কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ও নার্সিং সাব-কমিটির চেয়ারম্যান ডা. কামরুন নাহার দস্তগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম নসরুল কদির। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপাল মিসেস ঝিনু রানী দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতি রানী ঘোষ। প্রধান অতিথি অধ্যাপক এস এম নসরুল কদির বলেন, এই প্রতিষ্ঠানের সাথে আমি দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত। আমি এই প্রতিষ্ঠানের একজন আজীবন সদস্য। আমার পরিবারের প্রায় সকলেই এই প্রতিষ্ঠানের আজীবন সদস্য। এছাড়া বিশ^বিদ্যালয়ের পক্ষ থেকে গভর্নিং বডির সদস্য হিসেবেও আমি আপনাদের সাথে কাজ করেছি। এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে আমি সব সময় গর্ব বোধ করি। এছাড়া প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি, সেক্রেটারীসহ প্রায় সকলেই আমার খুব কাছের মানুষ। বিদায়ী নার্সদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি তোমাদেরকে কখনো এই প্রতিষ্ঠান থেকে বিদায় বলব না। এই প্রতিষ্ঠানের সাথে তোমরা আজীবন সম্পৃক্ত থাকবে। এটা হলো তোমাদের জীবনের একটা পট পরিবর্তন এবং এখান থেকেই তোমাদের জীবনের আরেকটা অধ্যায়ের শুরু। আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি এখানকার ছাত্র-ছাত্রীদের একাডেমিক রেজাল্ট অত্যন্ত ভালো। আপনাদের এই অর্জনকে ধরে রাখতে হবে। আপনারা যেখানে যান মা ও শিশু হাসপাতালকে সেখানে প্রতিনিধিত্ব করবেন। এই প্রতিষ্ঠানের এ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন। প্রতিষ্ঠানের প্রতি আপনারা সবসময় দায়বদ্ধ থাকবেন এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখার চেষ্টা করবেন। বর্তমানে বিদেশে নার্সের ব্যাপক চাহিদা রয়েছে। বিদেশে কাজ করার জন্য আপনাদের নিজেদেরকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। ইউকে, অষ্ট্রেলিয়া, কানাডা ও ইউএসএ এর সাথে আমাদের যৌথভাবে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এ ব্যাপারে তিনি মা ও শিশু হাসপাতালকে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। তিনি তাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতি রানী ঘোষ ও ভাইস প্রিন্সিপাল মিসেস সঞ্চিতা ঘোষকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এএমডি (ফ্রান্স) ও এসএআরপিভি (চকরিয়া) এর সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষন সম্...
25/01/2026

এএমডি (ফ্রান্স) ও এসএআরপিভি (চকরিয়া) এর সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষন সম্পর্কিত ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন
========================================

ফ্রান্সের বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন এএমডি ও চকরিয়ার বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন এসএআরপিভি এর সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষন ও সেবার মান উন্নয়ন বিষয়ে ত্রিপক্ষীয় একটি চুক্তি গত ২১.০১.২০২৬ তারিখ সম্পাদিত হয়। হাসপাতালের পক্ষে কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, এএমডি এর পক্ষে ডাঃ ক্রেভিয়ারি থিয়েরি ও এসএআরপিভি এর পক্ষে জনাব মাহমুদুল হাসান ও কাজী মাকসুদুল আলম সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। এ উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন এএমডি এর পক্ষে ডাঃ ক্রেভিয়ারি থিয়েরি, এসএআরপিভি এর পক্ষে উক্ত সংস্থার উপদেষ্টা মাহমুদুল হাসান ও কাজী মাকসুদুল আলম এবং হাসপাতালের পক্ষে কার্যনির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি জনাব মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডাঃ মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) জনাব মোহাম্মদ রফিকুল আলম এফসিএমএ, এনেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ অলক নন্দী, উপ- পরিচালক ফিনান্স জনাব মনজুরুল আলম চৌধুরী, অর্থপেডিক সার্জারী বিভাগের রেসিডেন্ট সার্জন ডাঃ তসলিম উদ্দিন চৌধুরী প্রমুখ। উল্লেখ্য যে, এএমডি ফ্রান্স ও এসএআরপিভি দীর্ঘ প্রায় ২৫ বছর যাবৎ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে কাজ করে আসছে। প্রতি বছর ৩ মাসের জন্য ফ্রান্সের একটি বিশেষজ্ঞ অর্থপেডিক টিম অত্র হাসপাতালে বিভিন্ন জটিল রোগীদের অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া তারা হাসপাতালের ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের দেশে ও বিদেশে প্রয়োজনীয় প্রশিক্ষন প্রদান করেন। হাসপাতালের একজন চিকিৎসককে তারা ৬ মাসের জন্য ফ্রান্সে প্রশিক্ষনের ব্যবস্থা করে দেন। এছাড়া হাসপাতালের অর্থপেডিক বিভাগের উন্নয়নে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন মূল্যবান মেডিকেল যন্ত্রপাতি প্রদান করেন। উক্ত সমঝোতা স্মারকের মাধ্যমে ভবিষ্যতে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে। সভাতে এএমডি ও এসএআরপিভি কর্তৃপক্ষকে এই গুরুত্বপূর্ণ কাজে এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

22/01/2026
প্রফেসর (ডা.) মাহমুদ আহমেদ চৌধুরী আরজু রচিত “কবিগুরুর স্বাস্থ্যচিন্তা ও অন্তিম দিনগুলি” এর মোড়ক উন্মোচন=================...
22/01/2026

প্রফেসর (ডা.) মাহমুদ আহমেদ চৌধুরী আরজু রচিত “কবিগুরুর স্বাস্থ্যচিন্তা ও অন্তিম দিনগুলি” এর মোড়ক উন্মোচন
======================================================
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চিটার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) মাহমুদ আহমেদ চৌধুরী আরজু রচিত “কবিগুরুর স্বাস্থ্যচিন্তা ও অন্তিম দিনগুলি” গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এক সভা ও সাইন্টেফিক সেমিনার অদ্য ২২/০১/২০২৬ তারিখ চিটার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ও মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর (ডা.) অসীম কুমার বড়–য়ার সভাপতিত্বে এবং টিচার্স এ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী প্রফেসর (ডা.) অলক নন্দীর সঞ্চালনায় মেডিকেল কলেজ লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত জনাব এম এ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক কবি আবুল মোমেন। অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখিকা প্রফেসর আনোয়ারা আলম, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর (ডা.) ইমরান বিন ইউনুস, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. মঈনুল ইসলাম মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, বিশিষ্ট লেখক জনাব আলম খুরশেদ, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) জালাল উদ্দিন ও গ্রন্থের লেখক প্রফেসর (ডা.) মাহমুদ আহমেদ চৌধুরী আরজু। সাইন্টেফিক সেমিনারে এপিলেপ্সি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন শিশু নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওয়াহিদা আক্তার লুবনা। প্রধান অতিথি দৈনিক আজাদী সম্পাদক জনাব এম এ মালেক বলেন, প্রফেসর (ডা.) মাহমুদ আহমেদ চৌধুরী আরজু চট্টগ্রামের বরেন্য ব্যক্তিত্ব ও কিংবদন্তী সমাজসেবক মরহুম বাদশা মিয়া চৌধুরীর সুযোগ্য সন্তান। আমার মনে হয় ডা. আরজু তার বাবার আকাংক্ষা পূরণ করতে পেরেছেন। বাবার মতো তিনিও একজন সমাজসেবক। সমাজের অবহেলিত মানুষের জন্য তিনিও অনেক কাজ করে যাচ্ছেন। মরহুম বাদশা মিয়া চৌধুরী চট্টগ্রামে অনেক সমাজ হিতৈষী কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি চট্টগ্রাম নাইট কলেজ, (যা বর্তমানে সরকারী সিটি কলেজ), সরকারী মহিলা কলেজ, এমইএস কলেজসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয়। চট্টগ্রাম শহরে তার স্মরণে একটি রাস্তারও নামকরণ করা হয়েছে। তিনি আরো বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এমন কোন শাখা বা বিভাগ নাই যেটা নিয়ে তিনি আলোচনা করেননি। মানুষের স্বাস্থ্য নিয়েও তার ভাবনার অন্ত ছিলনা। তিনি ছিলেন একজন স্বাস্থ্য সচেতন মানুষ। জীবনের শেষ একটি বছর তাঁর কেটেছে রোগ ভোগের মাঝে। লেখকের এই বইয়ে তার স্বাস্থ্য চিন্তার বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি প্রফেসর আরজুকে তার এত ব্যস্ততার মাঝেও কবিগুরুকে নিয়ে বইটি লেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। প্রধান অতিথি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন আমরা নিজেদের নিয়ে, নিজেদের পরিবার নিয়ে বেশি ভাববো, তাহলে দেশ ঠিকই এগিয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে আমরা সবাই নিজের এবং নিজের পরিবারের চেয়ে দেশ নিয়ে বেশি চিন্তা ভাবনা করি। বিশেষ অতিথি একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক কবি আবদুল মোমেন বলেন, এই বইটিতে কবিগুরুর স্বাস্থ্য চিন্তা নিয়ে আলোচনা করা হয়েছে। এটি একটি নতুন দিক। কবিগুরুর স্বাস্থ্য নিয়ে আরো বই আছে। পশ্চিম বঙ্গ থেকে তা প্রকাশিত হয়েছে। কবিগুরুর গান এবং কবিতা আজীবন আমাদের মাঝে টিকে থাকবে। আমাদের সাহিত্যে রবীন্দ্রনাথ নানা বিষয়ে সচেতন ছিলেন। তাঁর সমাজ চিন্তা, রাষ্ট্র চিন্তা সবকিছুই আমাদের জন্য শিক্ষনীয়। বই পড়ার মধ্যে আলাদা মজা রয়েছে। তিনি নতুন প্রজন্ম ও ছাত্র-ছাত্রীদের বই পড়ার প্রতি আগ্রহী হওয়ার আহবান জানান। প্রফেসর আনোয়ারা আলম বলেন, ডা. আরজু নানাভাবে সমাজের জন্য, দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি তার ব্যতিক্রমী এই বইয়ের জন্য লেখক প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজুকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, ডা. মো. পারভেজ ইকবাল শরীফ, ডোনার মেম্বার জনাব মো. হারুন ইউসুফ, বিশিষ্ট সমাজ সেবক রোটারিয়ান সাইফুল ইসলাম, কবি মর্জিনা আক্তার, পরিচালক (প্রশাসন). মো. নূরুল হক, পরিচালক (ল্যাবরেটরী সার্ভিসেস) ও সাবেক প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, গাইনী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) সিরাজুন নুর, প্রফেসর তাহেরা বেগম, প্রফেসর দিদারুল আলম, প্রফেসর সঞ্জয় কান্তি বিশ^াস, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) জনাব মোহাম্মদ রফিকুল আলম, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী, নার্সিং কলেজ প্রিন্সিপাল মিসেস স্মৃতি রানী ঘোষ, নার্সিং ইনষ্টিটিউট প্রিন্সিপাল মিসেস ঝিনু রানী দাশ, হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনষ্টিটিউট/কলেজের শিক্ষক-শিক্ষিকা, ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ। এছাড়া প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজুর পরিবারের সদস্যগণও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল...
15/01/2026

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
===============================================
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপারসন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জমি বরাদ্দ দাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে অদ্য ১৫/০১/২০২৬ তারিখ হাসপাতাল ক্যাম্পাসে পবিত্র কোরআন খতম, শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে এবং জয়েন্ট জেনারেল সেক্রেটারী জনাব মো. জাহিদুল হাসান এর সঞ্চালনায় আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) স্থায়ী কমিটির সদস্য, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য জনাব ইসরাফিল খসরু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী জনাব মো. রেজাউল করিম আজাদ, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর (ডা.) মো. আব্বাস উদ্দিন। প্রধান অতিথি জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে আজীবন আপোষহীন ভ‚মিকা পালন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। গণতন্ত্রের প্রশ্নে তিনি কোনদিন আপোষ করেননি। তিনি নিজের জীবনের সবকিছু বিসর্জন দিয়ে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তাইতো মৃত্যুর পর এদেশের মানুষ তাকে সর্বোচ্চ সম্মান ও ভালোবাসা দেখিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এতো বিশাল জানাজা আর কখনো হয়েছে বলে আমাদের জানা নাই। এমনকি পৃথিবীর ইতিহাসে এটি অন্যতম বৃহৎ জানাজা হিসেবে বিবেচিত হয়েছে। তাঁর মৃত্যুর পর দক্ষিণ এশিয়ার সকল দেশ থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী/অতিথিবৃন্দ তাঁকে সম্মান জানানোর জন্য এসেছিলেন। তারা সকলেই বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই বিরল সম্মান দিয়েছেন। তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহ দরবারে প্রার্থনা করেন আল্লাহ যেন তাঁকে জান্নাতের সুউচ্চ স্থানে অধিষ্টিত করেন। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে এই শোক সভা আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মূল বক্তা ডা. শাহাদাত হোসেন বলেন, গণতান্ত্রিক সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন অনন্য সংগ্রামী ভ‚মিকা পালন করেন।চট্টগ্রামের প্রতি ছিল তাঁর অগ্রাধ ভালোবাসা। তাইতো বারবার ছুটে এসেছেন তিনি চট্টগ্রামে। সম্ভবত চট্টগ্রামেই তাঁর সর্বশেষ জনসভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ছাড়াও চট্টগ্রামের ইউএসটিসি, ডায়বেটিক হসপিটাল, শাহী কিডনি হাসপাতাল এসকল প্রতিষ্ঠানের জন্য তিনি জমি বরাদ্দের ব্যবস্থা করে দেন। এই প্রতিষ্ঠানগুলো আজ চট্টগ্রামের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ স্থাপন, ক্যান্সার বিভাগে ওভাল মেশিন স্থাপন তাঁর আমলেই হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এবং এদেশের মানুষের মনের মনিকোঠায় তিনি আজীবন স্মরণিয় হয়ে থাকবেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী ডা. ফজল করিম বাবুল, ডোনার মেম্বার জনাব মো. হারুন ইউসুফ ও ইঞ্জি. মো. জাবেদ আবছার চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব তারিকুল ইসলাম তানভীর, জনাব মো. সাইফুল আলম, ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর (ডা.) অসীম কুমার বড়ুয়া, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর (ডা.) মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, পরিচলক (ফিন্যান্স) জনাব মোহাম্মদ রফিকুল আলম, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (ফিন্যান্স) জনাব মো. মনজুর আলম চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. মো. আবু সৈয়দ চৌধুরী, নার্সিং কলেজের অধ্যক্ষ মিসেস স্মৃতি রানী ঘোষ, নার্সিং ইনষ্টিটিউটের অধ্যক্ষ মিসেস ঝিনু রানী দাশ সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপকবৃন্দ, ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। এরআগে আজ সকালে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে খতমে কোরআন ও বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন =======...
14/01/2026

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
==========================================
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অদ্য ১৪/০১/২০২৬ তারিখ কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রাম এর বিভাগীয় পরিচালক জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপাল মিসেস ঝিনু রানী দাশ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, কার্যনির্বাহী কমিটির সদস্য (ডোনার) জনাব মো. হারুন ইউসুফ, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মোহাম্মদ আবুল হাশেম, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) জনাব মোহাম্মদ রফিকুল আলম এফসিএমএ, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতি রানী ঘোষ প্রমুখ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, নার্সিং পেশা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক এবং মহৎ পেশা। আপনারা যারা এই পেশায় এসেছেন তারা স্বেচ্ছায় এসেছেন। সুতরাং এই পেশার প্রতি আপনাদের সর্বোচ্চ ডেডিকেশন থাকতে হবে। আপনাদের মনে করতে হবে এই পেশাটি সৃস্টিকর্তার পক্ষ থেকে আপনাদের জন্য গিফট স্বরূপ। সুতরাং এই পেশার মর্যাদা আপনাদেরকে অক্ষুন্ন রাখতে হবে। আপনি সব সময় আপনার পেশার জন্য বা এই পেশার একজন সদস্য হিসেবে গর্ববোধ করবেন এবং আপনার সর্বোচ্চটাই এর জন্য দেয়ার চেষ্টা করবেন। তাহলেই হবে আপনার জীবনের স্বার্থকতা এবং নার্সিং পড়ার স্বার্থকতা। প্রধান অতিথি আরো বলেন, বিশ^ব্যাপী এখন নার্সের ব্যাপক চাহিদা রয়েছে। আপনাদেরকে সেজন্য নিজেদের প্রস্তুত করে তুলতে হবে। ইংরেজি ভাষা, জাপানি ভাষা, কম্পিউটার স্কিল ইত্যাদি বিষয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউটের মতো দেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে আপনারা লেখাপড়া করা এবং কাজ করার সুযোগ পেয়েছেন। এই প্রতিষ্ঠানের সুনাম আপনাদেরকে অক্ষুন্ন রাখতে হবে। তিনি আজকের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এই হাসপাতালের জন্য সরকারের পক্ষ থেকে এবং তার নিজের পক্ষ থেকে সম্ভব সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী কোর্সের ছাত্রী বিবি খাদিজা ও সীমু দাশ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী কোর্সের ছাত্রী জান্নাতুল মাওয়া ও দিবা রুদ্র।

শাহানশাহ সৈয়দ জিয়াউল মাইজভান্ডারি ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য সৈয়দ আহমদ মুনতাজির জিয়া গতকাল ১০/০১/২০২৬ তার...
11/01/2026

শাহানশাহ সৈয়দ জিয়াউল মাইজভান্ডারি ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য সৈয়দ আহমদ মুনতাজির জিয়া গতকাল ১০/০১/২০২৬ তারিখ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার পরিদর্শন করেন। হাসপাতালে তাকে স্বাগত জানান কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। এসময় জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসিম উদ্দিন, ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসেন উপস্থিত ছিলেন। হাসপাতালের পক্ষে কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, পরিচালক (প্রশাসন) ডা. মো. নুরুল হক, পরিচালক (মেডিক্যাল এ্যাফেয়ার্স) ডা. এ.কে.এম. আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন এবং ক্যান্সার ইনষ্টিটিউটের চিকিৎসক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্টের পক্ষ থেকে ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের জন্য ইতোপূর্বে ১ কোটি ২০ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে এবং ট্রাস্টের নামে ক্যান্সার ইনষ্টিটিউটের অনকো-আইসিইউর নামকরণ করা হয়েছে।

মাননীয় সচিব ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরীর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ...
10/01/2026

মাননীয় সচিব ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরীর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন
========================================
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী অদ্য ১০/০১/২০২৬ তারিখ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। এ উপলক্ষে তিনি হাসপাতালের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ, মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক-শিক্ষিকা, ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী জনাব মোহাম্মদ রেজাউল করিম আজাদ এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সরকারের পাশাপাশি বেসরকারী পর্যায়ে স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষা, গবেষণা ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বেসরকারী পর্যায়ে এটি বাংলাদেশে অন্যতম একটি বৃহৎ হাসপাতাল হিসেবে সমাদৃত ও পরিচিত। স্বাস্থ্য সেবায় এই প্রতিষ্ঠান চট্টগ্রামবাসীর একটি আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। করোনাকালীন করোনা রোগীদের চিকিৎসা সেবায় আপনাদের অবদান দেশবাসী কৃতজ্ঞতার সাথে আজীবন স্মরণ করবে। চট্টগ্রামের সন্তান হিসেবে এজন্য আমি এই প্রতিষ্ঠানকে নিয়ে গর্ব বোধ করি। এই হাসপাতালের উন্নয়নে তিনি সরকারের পক্ষ থেকে সম্ভব সকল ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন। তিনি আরো বলেন, দীর্ঘ ৪৫ বছরে এই প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পা পা করে আজ একটি বিশাল মহিরুহে পরিণত হয়েছে। হাসপাতালের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানের জন্য কাজ করেছেন, প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখেছেন এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি আরো বলেন, আমার পরিবারের বেশ কিছু সদস্য এই প্রতিষ্ঠানের সাথে শুরুর দিক থেকেই জড়িত ছিলেন। তিনি প্রতিষ্ঠানের বিশাল এই কার্যক্রমে খুবই সন্তোষ প্রকাশ করেন। প্রধান অতিথি আরো বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধিনে বর্তমানে একটি অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র। আমরা এই হাসপাতালে পাঁচটি বিষয়ে প্রশিক্ষণের জন্য অনুমোদন দিয়েছি। বর্তমানে দুটি বিষয়ে প্রশিক্ষণ চলমান আছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশে বিভিন্ন বিষয়ে জনশক্তির দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে আমাদের দেশের বেকার জনগোষ্ঠিকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এই জনশক্তির বিদেশেও ব্যাপক চাহিদা রয়েছে। জাপান বাংলাদেশ থেকে প্রায় এক লক্ষ এ ধরনের দক্ষ লোকবল নিবে। এটি বাংলাদেশের জন্য একটি বিরাট সুযোগ। জাপান সহ বিভিন্ন দেশে স্কিল কেয়ার গিভার এর ব্যাপক চাহিদা রয়েছে। উক্ত প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মূল্যায়ন পরীক্ষা এবং সরকারীভাবে সনদপত্র দেয়া হবে। চিকিৎসকের পাশাপাশি নার্স, এটেনডেন্ট, ওয়ার্ড বয় এবং ক্লিনারসহ বিভিন্ন সাপোর্টিং স্টাফদেরকেও স্কিল জনশক্তি হিসেবে তৈরি করতে হবে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এজন্য ব্যাপক পরিসরে কাজ করছে। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ করে প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনকে তাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী জনাব মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারী জনাব মোহাম্মদ সাগির, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর (ডা.) মো. জালাল উদ্দিন, পরিচালক (প্রশাসান) ডা. মো. নূরুল হক, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ও অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী, এনেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) অলক নন্দী প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা পারভিন তানিয়া, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) জনাব মো. রফিকুল আলম এফসিএ, অবস এন্ড গাইনী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) সিরাজুন নুর রোজী, শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক (ডা.) দিদারুল আলম, এনেস্থেসিওলজি বিভাগের অধ্যাপক (ডা.) নাসির উদ্দিন, ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক ও বিভাগীয় প্রধান ডা. শেফাতুজ্জাহান, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন প্রমুখ। মতবিনিময় সভা পরবর্তীতে প্রধান অতিথি হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র, ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার, মেডিকেল কলেজের স্কিল ল্যাব, নার্সিং ইনষ্টিটিউট ও কলেজ এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ সমূহ পরিদর্শন করেন। তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধিনে অত্র হাসপাতালে পরিচালিত কেয়ার গিভার প্রশিক্ষণ কোর্সের ক্লাস পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের সাথেও মতবিনিময় করেন।

 #চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ৩০ জন শিক্ষার্থী জানুয়ারী -২০২৬ এ অনুষ্ঠিত এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় বিভিন...
09/01/2026

#চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ৩০ জন শিক্ষার্থী জানুয়ারী -২০২৬ এ অনুষ্ঠিত এফসিপিএস পার্ট-১ পরীক্ষায় বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে।সবাইকে অনেক অনেক অভিনন্দন....

Address

Agrabad
Chittagong Port
4100

Alerts

Be the first to know and let us send you an email when Chattagram Maa O Shishu Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Chattagram Maa O Shishu Hospital:

Share

Category