Dr Mukit Osman - ডা. মুকিত ওসমান

Dr Mukit Osman - ডা. মুকিত ওসমান নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন | ইএনটি স্পেশালিস্ট | 📍চট্টগ্রাম
সিরিয়াল: +8801866696575 https://www.kaldharaprokashoni.com/sample-page/

ছোটবেলায় লোড শেডিং এর সময় মোমবাতি তাক করে এটা স্প্রে করলে ড্রাগনের মুখ থেকে বের হওয়া আগুনের মতো লাগতো। কি ভয়ানক দুষ্...
21/04/2026

ছোটবেলায় লোড শেডিং এর সময় মোমবাতি তাক করে এটা স্প্রে করলে ড্রাগনের মুখ থেকে বের হওয়া আগুনের মতো লাগতো। কি ভয়ানক দুষ্টুমি!

এই এয়ার ফ্রেশনার দেখে নষ্টালজিক হয়ে গেলাম।

আপনাদের কোনও স্মৃতি আছে?

নাক দিয়ে রক্ত পড়া (Epistaxis), জরুরি অবস্থায় কী করবেন ? কার কাছে যাবেন?(Dr Mukit ENT Specialist Bangladesh)প্রথমেই বলে ...
20/04/2026

নাক দিয়ে রক্ত পড়া (Epistaxis), জরুরি অবস্থায় কী করবেন ? কার কাছে যাবেন?

(Dr Mukit ENT Specialist Bangladesh)

প্রথমেই বলে রাখি এটা খুব সাধারণ একটা সমস্যা, কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে অপ্রয়োজনীয় ভয়, খরচ, যন্ত্রণা বাড়ে।

বাস্তবতা হলো, নাক থেকে রক্ত পড়া (Epistaxis) বেশিরভাগ ক্ষেত্রেই নাকের ভেতরের কোনো ছোট রক্তনালীর কারণে হয়। এর সাথে সরাসরি সম্পর্ক থাকে নাকের শুষ্কতা, ইনফেকশন, আঘাত, এমনকি অনেক সময় অভ্যাসগত নাক খোঁটা, নাকের লোম উপড়ে ফেলার সাথেও।

তাই প্রথমেই যাঁর কাছে যাওয়া উচিত, তিনি হলেন
👉 ENT Specialist (কান-নাক-গলা বিশেষজ্ঞ)। তবে তা করতে না পারলে কাছাকাছি কোনও হাসপাতাল বা ক্লিনিকের জরুরি বিভাগে যাবেন। এতে করে আপনার নাক পরিচ্ছন্ন করা, প্রয়োজনে স্যালাইন দেওয়া, রক্তচাপ মাপা, এক্স-রে করা, কার্ডিওলজিস্ট ও ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করা সহজ হবে।

কেনো ইএনটি স্পেশালিস্ট?

কারণ—
✔ আমরা সরাসরি নাকের ভেতরটা পরীক্ষা করতে পারি
✔ কোথা থেকে রক্ত আসছে সেটা নির্ণয় করতে পারি
✔ প্রয়োজন হলে সাথে সাথেই চিকিৎসা (cauterization/packing) দিতে পারি

অনেকেই শুরুতেই ভয় পেয়ে মেডিসিন, কার্ডিওলজি বা অন্য জায়গায় ছুটে যান। এতে উনারাও বিপদে পড়েন। কারণ উনাদের চেম্বারে অনেকসময় রক্ত বন্ধ করার বা পরিষ্কার করার সাকার মেশিন, নাকের প্যাক- ইত্যাদি থাকে না। তবে হ্যাঁ, একজন ইএনটি স্পেশালিস্ট যদি প্রয়োজন মনে করেন কিছু কিছু ক্ষেত্রে (যেমন uncontrolled hypertension, bleeding disorder) তখন অবশ্যই কার্ডিওলজিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, হেমাটোলজিষ্ট এর কাছে রেফার করবেন। কিন্তু initial evaluation ENT দিয়েই শুরু হওয়াটা সবচেয়ে যুক্তিযুক্ত।

🔴 জরুরি পরিস্থিতি:

* বারবার রক্ত পড়া
* অনেক বেশি রক্তক্ষরণ
* মাথা ঘোরা বা দুর্বল লাগা
* শিশু বা বয়স্ক রোগী

এইগুলো থাকলে দেরি না করে দ্রুত চিকিৎসা নিন।

Clinical takeaway:
Epistaxis management starts with local control first, systemic evaluation later.

সচেতন থাকুন, অযথা ভয় পাবেন না। সঠিক জায়গায় শুরু করুন। সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকুন।

আপনাদেরই
ডা. মুকিত ওসমান
ENT Specialist
Junior Consultant (UHC)
MBBS, BCS, DLO, MPPL


20/04/2026

নাক থেকে রক্ত পড়লে আপনি প্রথমে কোন চিকিৎসক/ বিশেষজ্ঞের কাছে যাবেন?

আপনার শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:১) প্রথমেই পুরো ঘরে কোন কোন ডিভাইস বা খেলনায় বাটন ব্যাটারি...
18/04/2026

আপনার শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ:

১) প্রথমেই পুরো ঘরে কোন কোন ডিভাইস বা খেলনায় বাটন ব্যাটারি ব্যবহৃত হচ্ছে তা খুঁজে দেখুন। সম্ভব হলে সেগুলো ব্যবহার না করাই ভালো। একান্তই ব্যবহার করতে হলে বাটন ব্যাটারির কেসটি ভালোভাবে টেপ দিয়ে সিল করে দিন এবং ডিভাইসটি ট্রান্সপারেন্ট কভারের মধ্যে রাখুন। বাচ্চাদের মধ্যে বাটন ব্যাটারি গিলে ফেলার প্রবণতা থাকে। এটি গলায় আটকে গেলে মাত্র ১৫ মিনিটের মধ্যেই খাদ্যনালীতে মারাত্মক ক্ষতি, এমনকি ছিদ্র পর্যন্ত করতে পারে।

২) বাসায় যেকোনো খালি বালতি বা গামলা উল্টে রাখুন। মাত্র দুই ইঞ্চি পানিও শিশুর জন্য প্রাণঘাতী ঝুঁকি তৈরি করতে পারে।

৩) আলমিরা, বুকশেলফ বা বিভিন্ন ধরনের তাক বাচ্চাদের ঝুলতে আকৃষ্ট করে। তাই এগুলো ভালোভাবে মেঝে বা দেয়ালের সঙ্গে স্থায়ীভাবে আটকে দিন। কপাট খোলা রাখবেন না।

৪) টয়লেট টিস্যুর রোলের মধ্যখানের যে ফাঁকা অংশ থাকে, সেই ব্যাসের মধ্যে ঢুকে যেতে পারে—এমন যেকোনো বস্তু শিশুর গলায় আটকে যাওয়ার ঝুঁকি থাকে। যেমন: কয়েন, বোতাম, খেলনার ছোট অংশ, ব্লক ইত্যাদি। আজই ঘরে খুঁজে দেখুন—এ ধরনের ঝুঁকিপূর্ণ বস্তু কোথায় কোথায় আছে।

৫) পরিষ্কার-পরিচ্ছন্নতার তরল পদার্থগুলো সাধারণত উজ্জ্বল রঙের (সবুজ, হলুদ, নীল), যা শিশুদের আকৃষ্ট করে। তাই ডিশওয়াশ, ফ্লোর ক্লিনার, টয়লেট ক্লিনারসহ সব ধরনের কেমিক্যাল শিশুদের নাগালের বাইরে, উঁচু তাকে রাখুন এবং ঢাকনা শক্ত করে বন্ধ রাখুন।

৬) মোবাইল চার্জার, টিভি/পিসি/প্রিন্টারের তার বা গেমিং কনসোলের কেবল থেকে সতর্ক থাকুন। বাচ্চারা খেলার ছলে এগুলো গলায় পেঁচিয়ে ফেলতে পারে। এ ধরনের দৃশ্য টিভি বা সোশ্যাল মিডিয়ায় দেখে অনুকরণ করার ঘটনাও ঘটে—যা অত্যন্ত বিপজ্জনক।

৭) বর্তমানে অনেক বাসায় সৌন্দর্য বৃদ্ধির জন্য বারান্দায় গ্রিল না দেওয়ার প্রবণতা দেখা যায়। সে ক্ষেত্রে খোলা বারান্দায় যাওয়ার আগে অন্তত ২–৪ স্তরের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

আপনাদের সবার শিশু সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকুক।

ডা. মুকিত
ENT Specialist
MBBS, BCS, DLO, MPPL

16/04/2026

🎣 মাছ খেতে গিয়ে গলায় কাটা আটকে গেছে?

আজকের কেসে রোগীর বাম টনসিলে মাছের কাটা আটকে ছিল।
সঠিক যন্ত্র ও টেকনিক ব্যবহার করে নিরাপদভাবে তা বের করা হয়েছে। ✔️

⚠️ আমরা প্রায়ই দেখি—
অনেকে ভাত, কলা বা শক্ত কিছু গিলে কাটা নামানোর চেষ্টা করেন।
এগুলো অনেক সময় কাটা আরও গভীরে ঢুকিয়ে জটিলতা বাড়াতে পারে।

👉 করণীয়:
✔️ ব্যথা বা খচখচানি থাকলে জোর করবেন না
✔️ দ্রুত ENT বিশেষজ্ঞের কাছে আসুন
✔️ বেশিরভাগ ক্ষেত্রেই এটি সহজে ও নিরাপদে অপসারণ করা যায়

👨‍⚕️ Dr. Mukit
ENT Specialist
MBBS, BCS, DLO, MPPL

13/04/2026
হঠাৎ কানে কম শোনা? সব সময় “ইনফেকশন” না, হতে পারে OME (Otitis Media with Effusion)একজন টিনেজার রোগীর প্রথমে ছিল জ্বর, কাশ...
12/04/2026

হঠাৎ কানে কম শোনা? সব সময় “ইনফেকশন” না, হতে পারে OME (Otitis Media with Effusion)

একজন টিনেজার রোগীর প্রথমে ছিল জ্বর, কাশি, হালকা সর্দি। ২–৩ দিনের মধ্যেই শুরু হলো কানে ভারী লাগা, কম শোনা আর টিনিটাস।

এ ধরনের ক্ষেত্রে অনেকেই দেরি করেন বা নিজে নিজে ওষুধ খান। কিন্তু বাস্তবে, উপরের শ্বাসনালীর সংক্রমণের পর কানের মধ্যে তরল জমে গিয়ে OME হতে পারে। যা ঠিকমতো ম্যানেজ না করলে দীর্ঘমেয়াদী শ্রবণ সমস্যায় রূপ নিতে পারে।

🔍 কী লক্ষ করবেন?
• কানে বন্ধ লাগা / ভারী ভাব
• হঠাৎ কম শোনা
• টিনিটাস
• ব্যথা নাও থাকতে পারে

⚠️ কেন গুরুত্বপূর্ণ?
কারণ এটি “silent hearing loss” তৈরি করতে পারে। বিশেষ করে শিশু ও কিশোরদের ক্ষেত্রে, যেখানে পড়াশোনা ও দৈনন্দিন যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়।

👂OME (মাঝকানে পানি জমা) হলে বাসায় কী করবেন?

• দিনে ৪-৫ বার হালকা Valsalva / বেলুন ফোলানো (auto-inflation)। তবে খুব বেশি জোরে করবেন না, কানের পর্দা ফেটে যেতে পারে।
• Saline nasal spray/irrigation ২/৩ চাপ স্প্রে বা ৩/৪ ফোঁটা ড্রপ দিনে ৩/৪ বার প্রতি নাকে
• দিনে ২-১ বার স্টিম ইনহেলেশন
• ধুলো-ধোঁয়া এড়ানো, মাথা সামান্য উঁচু করে ঘুম

❌ এড়িয়ে চলুন:
• নিজে থেকে antibiotic
• কানে ড্রপ/তেল দেওয়া

⚠️ ৫–৭ দিনে না কমলে করণীয়:
সঠিক সময় ENT বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রয়োজন অনুযায়ী ক্লিনিক্যাল পরীক্ষা ও উপযুক্ত চিকিৎসায় অধিকাংশ ক্ষেত্রেই ভালো রিকভারি সম্ভব।

Early diagnosis = Better outcome.

12/04/2026

মুরব্বির কান থেকে পুরনো কটন বাড বের করা

"চলমান হাম মহামারী—এখনই সর্বোচ্চ সতর্কতার সময়"হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে খুব দ্রুত...
06/04/2026

"চলমান হাম মহামারী—এখনই সর্বোচ্চ সতর্কতার সময়"
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। শিশুদের পাশাপাশি বড়রাও ঝুঁকিতে থাকতে পারেন, বিশেষ করে যারা টিকা নেননি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
লক্ষণ:
জ্বর, কাশি, চোখ লাল হওয়া, নাক দিয়ে পানি পড়া এবং পরে শরীরে লাল ফুসকুড়ি দেখা দেওয়া।
করণীয়:
✔️ শিশুদের সময়মতো এমআর (Measles-Rubella) টিকা নিশ্চিত করুন
✔️ আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখুন
✔️ হাঁচি-কাশির সময় মুখ ঢাকুন ও নিয়মিত হাত ধুয়ে ফেলুন
✔️ পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত বিশুদ্ধ পানি গ্রহণ করুন
নিজে সচেতন হোন, পরিবার ও আশপাশের সবাইকে সুরক্ষিত রাখুন।

স্বপ্নের ওষুধের দুঃস্বপ্ন 😔নাকের ভেতরে হাড় বাঁকা (DNS) বা মাংস বৃদ্ধি (টারবিনেট) সমস্যায় অনেকেই “সার্জারি ছাড়া”, “কম ...
03/04/2026

স্বপ্নের ওষুধের দুঃস্বপ্ন 😔

নাকের ভেতরে হাড় বাঁকা (DNS) বা মাংস বৃদ্ধি (টারবিনেট) সমস্যায় অনেকেই “সার্জারি ছাড়া”, “কম খরচে” দ্রুত ভালো হওয়ার আশায় তথাকথিত স্বপ্নের ওষুধ ব্যবহার করেন।

এই “স্বপ্নের ওষুধ” সাধারণত লোকাল অ্যানেসথেসিয়া, ব্যথানাশক, স্টেরয়েড এবং ক্ষয়কারী কেমিক্যাল/এসিডের মিশ্রণ। ব্যবহারের পর অনেক ক্ষেত্রে নাকের ভেতরের স্বাভাবিক এনাটমি স্থায়ীভাবে নষ্ট হয়ে যায়।

এমন রোগী আমরা প্রায়ই পাই। তাদের বলা হয় —
“অপারেশন লাগবে না”
“খুব কম খরচে ঠিক হয়ে যাবে”
“একবার দিলেই সোজা হয়ে যাবে”

কিন্তু বাস্তবতা সব সময় এত সহজ নয়।
ভাগ্য ভালো থাকলে বড় সমস্যা নাও হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হয়ে যায়।

এই রোগীর ক্ষেত্রেও তাই হয়েছে।
স্বপ্নের ওষুধ দেওয়ার পর বাঁকা হাড় সোজা হয়নি, বরং এসিডে গলে গিয়ে নাকের ভেতরে জটিল ক্ষতি তৈরি হয়েছে। নাকের ভেতরের স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যায় এবং শ্বাস নিতে সমস্যা বাড়তে থাকে।

আজ শুক্রবার সকালটা তাই এই সংশোধনী অপারেশনের জন্য রাখা হয়েছিল।

আলহামদুলিল্লাহ —
✔ নাকের ভেতরের দেয়াল (Septum) সংরক্ষণ করা গেছে
✔ নাকের মাংসপিণ্ড (Turbinate) যতটা সম্ভব বাঁচানো গেছে
✔ এসিডে পোড়া অংশ রিপেয়ার করা হয়েছে
✔ নাকের ভেতরের গঠন পুনর্গঠন করা হয়েছে

আশা করা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে নাকের ভেতরের অবস্থা প্রায় স্বাভাবিক হয়ে যাবে।

⚠️ অনুরোধ:
“সার্জারি ছাড়া নিশ্চিত সমাধান” — এই ধরনের প্রলোভনে পড়বেন না।
নাকের ভেতরে কোনো কেমিক্যাল বা অজানা ওষুধ ব্যবহারের আগে অবশ্যই প্রশিক্ষিত ENT বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আপনার নাক একটাই — পরীক্ষার জায়গা নয়।


Dr. Mukit
ENT Specialist
MBBS, BCS, DLO, MPPL

যেখানে সেখানে থুতু ফেলি রোগ বালাই ঘরে তুলি থুতু ফেলি পথে পথে রোগ বালাই ছড়াই তাতে থুতু ফেলা জরুরি নয় পথে ফেললে বালাই হয়
02/04/2026

যেখানে সেখানে থুতু ফেলি
রোগ বালাই ঘরে তুলি

থুতু ফেলি পথে পথে
রোগ বালাই ছড়াই তাতে

থুতু ফেলা জরুরি নয়
পথে ফেললে বালাই হয়

🔴 হাম/মাম্পস সংক্রমণ নিয়ে সতর্কতার প্রাথমিক ধাপবর্তমানে শিশুদের মধ্যে গাল বা ঘাড় ফুলে যাওয়া সংক্রমণ (মাম্পস/হাম সন্দে...
30/03/2026

🔴 হাম/মাম্পস সংক্রমণ নিয়ে সতর্কতার প্রাথমিক ধাপ

বর্তমানে শিশুদের মধ্যে গাল বা ঘাড় ফুলে যাওয়া সংক্রমণ (মাম্পস/হাম সন্দেহ) দেখা যাচ্ছে। অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিচের বিষয়গুলোতে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে—

১) আপনার শিশুদের টিকার কার্ড পুনরায় দেখুন। বিশেষ পরিস্থিতিতে দুই ডোজের পর তৃতীয় ডোজ দেওয়ার প্রয়োজন হতে পারে। এ বিষয়ে শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

২) স্কুল, মাদ্রাসা, বোর্ডিং বা ডে-কেয়ারে শিশুদের গাল, গলা বা ঘাড়ে কোনো ধরনের ফোলা/গোটা দেখা গেলে তাকে দ্রুত অন্যদের থেকে আলাদা রাখুন এবং চিকিৎসকের পরামর্শ নিন।

৩) একে অন্যের পানির বোতল/ফ্লাস্ক, গ্লাস, টিফিন বক্স, চামচ বা খাবার শেয়ার করা থেকে শিশুদের বিরত রাখুন।

৪) জ্বরের সাথে গাল, গলা বা ঘাড়ে ব্যথা/ফোলা দেখা দিলেই শিশুকে আলাদা রাখুন এবং বিশ্রামে দিন।

৫) উপসর্গ শুরু হলে অন্তত ৫–৭ দিন শিশুকে বাসায় বিশ্রামে রাখুন এবং স্কুলে না পাঠান। এতে সংক্রমণ ছড়ানো কমে।

সতর্ক থাকুন, শিশুদের সুরক্ষিত রাখুন।

ডা. মুকিত ওসমান
ENT Specialist
MBBS, BCS, DLO, MPPL

Address

Room 4004, Chattogram Metropolitan Hospital Limited, O R Nizam Road
Chittagong
4100

Opening Hours

Monday 19:30 - 21:00
Tuesday 19:30 - 21:00
Wednesday 19:30 - 21:00
Thursday 19:30 - 21:00
Saturday 19:30 - 21:00
Sunday 19:30 - 21:00

Telephone

+8801866696575

Alerts

Be the first to know and let us send you an email when Dr Mukit Osman - ডা. মুকিত ওসমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Mukit Osman - ডা. মুকিত ওসমান:

Share

Category