Dr Taslima Begum

Dr Taslima Begum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Taslima Begum, Fertility Doctor, Chamber 1: চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল (জিইসি মোড়, রুম ২০৬) Chamber 2: ইনোভা হাসপাতাল (জামালখান), Chittagong.

ডা. তাসলিমা বেগম
এফসিপিএস (গাইনী ও অবস), এফসিপিএস (ইনফার্টিলিটি)
সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান, রিপ্রোডাক্টিভএন্ডোক্রাইনোলজি এবং ইনফার্টিলিটি ইউনিট,চট্টগ্রাম মেডিকেল কলেজ।
চেম্বারঃচট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল,জিইসি মোড়, রুম ২০৬
ইনোভা হাসপাতাল ,জামালখান ২৫ বছরের বেশি সময় ধরে চিকিৎসা ও আল্ট্রাসনোগ্রাফিতে অভিজ্ঞতা

বিশেষ অভিজ্ঞতা:
- বন্ধ্যাত্ব ও প্রজনন চিকিৎসা
- হরমোনজনিত সমস্যা (PCOS, Thyroid)
- SIS, TVS ও আধুনিক আল্ট্রাসনোগ্রাফি
- গর্ভকালীন জটিলতা ব্যবস্থাপনা

নারীর সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমার অঙ্গীকার

21/03/2026

মা শা আল্লাহ
ছাগল খুব তৃষ্ণার্ত..

21/03/2026

Eid Mubarak

আলহামদুলিল্লাহ নিরাপদে , চট্টগ্রামে পৌঁছেছি!ঈদ মোবারক! তাকাব্বাল্লা মিন্না ওয়া মিনকুম!
20/03/2026

আলহামদুলিল্লাহ
নিরাপদে , চট্টগ্রামে পৌঁছেছি!

ঈদ মোবারক!
তাকাব্বাল্লা মিন্না ওয়া মিনকুম!

20/03/2026
19/03/2026

লোহীত সাগর পাড়
জেদ্দা।

আমার জীবন ও চেম্বার সংক্রান্ত …আসসালামুআলাইকুম ।আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, ওমরাহ শেষে আমরা ২০ তারিখ দেশে ফিরবো। দেশে লে...
18/03/2026

আমার জীবন ও চেম্বার সংক্রান্ত …

আসসালামুআলাইকুম ।
আলহামদুলিল্লাহ,
ইনশাআল্লাহ, ওমরাহ শেষে আমরা ২০ তারিখ দেশে ফিরবো।
দেশে লেন্ড করে আমি ফেসবুকের মাধ্যমে আপনাদের ইনশাআল্লাহ জানিয়ে দিব ২৩, ২৪ নাকি ২৫ তারিখ থেকে চেম্বার শুরু করবো। একটু ধৈর্য্য ধরলেই ফেসবুকে চোখ রাখলেই ইনশাআল্লাহ সব জেনে যাবেন।

জীবনে প্রতিটি সফর, প্রতিটি সময় থেকেই আমি কিছু পজেটিভ শিক্ষা নিতে চেষ্টা করি।

সবসময় চেষ্টা থাকে ধীরে ধীরে চেষ্টার মাধ্যমে নিজেকে আগের চেয়ে ভালো ও উন্নত মানুষে রুপান্তর করতে।

কোরআন হাদিস যতটুকু পড়াশোনা করেছি বা নিজের জীবন চর্চা থেকে জীবনের উদ্দেশ্য সম্পর্কে একটা স্পষ্ট ধারণা জীবনের এ পর্যায়ে বেশ অনুধাবন করতে পেরেছি। আর আমার মতো সাধারণ একটা মানুষ বুঝতে পেরেছি আমার জীবনের আসল উদ্দেশ্য হলো মুসলিম নিস্পাপ ঈমানদার বান্দা হিসাবে আল্লাহর কাছে ফিরে যাওয়া।

এটা আমার নতুন কোন উপলব্ধি নয়। আমি বহু আগে থেকেই এ বিশ্বাসে বিশ্বাসী। তবে আমি লক্ষ্য করেছি আমার জীবন যাপনে কিছু সমস্যা আছে । আমি অফিস, চেম্বার, রোগি, ওটি ,খামার , ফেসবুক , নিজের যত্ন এবং সংসার ও সন্তানের মধ্যে গুরুত্ব অনুযায়ী আমার প্রত‍্যহ সময় ভাগ করে একটা ব‍্যলেন্স ও ডিসিপ্লিনড লাইফ চর্চায় বার বার ব‍্যর্থ হচ্ছিলাম, আর বারবার হতাশ হচ্ছিলাম।

গভীর ভাবে চিন্তা করে দেখলাম, কিভাবে সব সমন্বয় করে একটা বেলেন্স জীবন যাপন করা যায়। বুঝলাম মানুষের পক্ষে সব কিছু সঠিক পরিমাপে করা প্রায়ই অসম্ভব। তবে অন্তত চেষ্টা করতে পারি। নিশ্চয়ই আল্লাহ সাহায্য করবেন।

আমার পূর্বের দৈনন্দিন রুটিনের প্রধান সমস্যা ছিল, আমি অধিক কাজে ভারাক্রান্ত হয়ে রোজ রাত ১ টার পর বাসায় ফিরতাম। ফলে রোজ ঘুমের ঘাটতি থাকতো এবং আমার ফজরের নামাজ কাজা হতো। বাচ্চা ও হাসবেন্ড সবার সাথে কোন কোয়ালিটি সময় কাটানোর ফুসরত মিলতো না। আমার বাচ্চা নবম শ্রেণীতে এখন। ওর পড়াশোনার খবর নেয়াটা আমার জন্য খুবই জরুরী।

সব বিবেচনা করে দৈনন্দিন একটা রুটিন মনে মনে ঠিক করেছি। আমার রোগিদের সহযোগিতা ছাড়া এ রুটিন আমার পক্ষে বাস্তবায়ন সম্ভব হবে না কখনো।

আমি ঠিক করেছি আমি প্রতিদিন দুপুরে অফিস শেষ করে বাসায় যাবো না, সরাসরি চেম্বারে চলে আসবো। রোগিরা ( ঠিক রমজানের রুটিনের মতো) ১ টার দিকে চেম্বারে আসবেন । আমার সহকারী ডাক্তার ও কর্মীরা রোগিদের এন্ট্রি করবেন, ওজন প্রেশার মেপে ইতিহাস নিয়ে ফেলবেন॥ আর আমি এসে রোগি দেখা শুরু করলে ইনশাআল্লাহ মাগরিবের আগে সব রোগি দেখা শেষ হয়ে যাবে।

দৈনিক যাদের রুটিন আল্ট্রাসনোগ্রফি করতে হবে তাদেরকে পরের দিন একটা নির্দিষ্ট সময়ে সে কাজটি করার স্কিডিউল দিয়ে দিব, তাহলে তাদের ও অপেক্ষাকাল কম হবে। অর্থাৎ সব কাজ রাত ৭-৮টার মধ্যেই শেষ করা যাবে ইনশাআল্লাহ।

এর ফলে আমি বাসায় গিয়ে রাতের নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে বাচ্চার পড়ার খবর নিতে পারবো ইনশাআল্লাহ। এবং সঠিক সময়ে ঘুমালে ইনশাআল্লাহ ফজরের সময় উঠতে পারবো। তখন নিজের যত্ন ও পরিবারের যত্ন নিতে পারবো ইনশাআল্লাহ।

আমি আল্লাহর ওয়াস্তে আপনাদের সহযোগিতা কামনা করছি। যদি এ রুটিন ফলো করা যায় তবে মধ‍্য রাত অবধি আমার বা রোগিদের রাস্তায় থাকতে হবে না।

অনেক মহিলা স্বামী ( ওনাদের জবের কারণে )ছাড়া দিনের বেলায় চেম্বারে আসতে চান না, আপনারা আমার প্রতি দয়া করুন। একদিন ছুটি মেনেজ করে বা অন‍্য কারো সাথে আসার চেষ্টা করুন। আমি সন্দ্ধার পর আর চেম্বারে রোগি নিব না। আমি এ ব‍্যপারে কঠোর না হলে আমি ধ্বংসের দিকে চলে যেতে হবে। রোজ ফজর নামাজ কাজা হওয়াতো ধ্বংসের ই সামিল।

আবারও বলছি রোগিদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে এ রুটিন মানা সম্ভব নয়।

আশাকরি আমার প্রতি সদয় হবেন।

আপনাদের সকলের দোয়া চাই।

11/03/2026

মারাত্মক ভিড়
রমজানের বেজোড় রাত বলে কথা …

এ সময়ে মসজিদুল হারামে এবাদত করতে যাওয়া আর যুদ্ধে যাওয়া সমান …

Reached safely at Madina Alhamdulillah
08/03/2026

Reached safely at Madina
Alhamdulillah

06/03/2026

মা সা আল্লাহ
আলহামদুলিল্লাহ
শোকরান

Notice:আসসালামুআলাইকুম আমি আগামী ৭/৩/২৬ শনিবার পবিত্র ওমরাহ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দ...
05/03/2026

Notice:

আসসালামুআলাইকুম

আমি আগামী ৭/৩/২৬ শনিবার পবিত্র ওমরাহ এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কখনো প্রকাশ্যে বা গোপনে কারো প্রতি অন‍্যায় করলে দয়া করে ক্ষমা করে দিবেন।

বৈশ্বিক ক্রান্তিলগ্নে খুব অনিশ্চয়তার মধ্যে আমরা তিনজন, আমি আমার হাসবেন্ড ও ছোট মেয়ে শনিবার সকালে ওমরাহের উদ্দেশ্যে ঢাকা রওনা দিব ইনশাআল্লাহ। বিকালে মদিনার উদ্দেশ্যে ফ্লাই করব ইনশাআল্লাহ। বড় মেয়ে সামনে এইচএসসি পরীক্ষার্থী। তাই সে এবার সাথি হতে পারলো না।
ইনশাআল্লাহ ঈদের পূর্বে ই ফিরে আসব।

আমার ছুটি কালীন সময়ে আমার চেম্বার খোলা থাকবে ইনশাআল্লাহ। মেট্রোপলিটন হাসপাতালে শনি সোম ও বুধবার দুপুর ২ টা ডাঃ শিরিন পুরাতন রোগি দেখবেন ও ফলিকুলোমেট্রি টিভিএস করবেন।
এবং ইনোভা হাসপাতালে ডা রাহমা মাহমুদ রবি মংগল ও বৃহস্পতিবার দুপুর ১ টায় পুরাতন রোগি দেখবেন।

আই ইউ আই সেবাও পূর্বের ন্যায় অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এ সময় কারো ইমার্জেন্সি ওটি বা ডেলিভারি প্রয়োজন হলে দয়াকরে মেট্রোপলিটন হাসপাতালের ওটি বা লেবার ইমার্জেন্সিতে যোগাযোগ করবেন। আপনারা ইনশাআল্লাহ বিশেষজ্ঞ সেবা পাবেন। আমি সব বলে রেখেছি।

আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

Address

Chamber 1: চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল (জিইসি মোড়, রুম ২০৬) Chamber 2: ইনোভা হাসপাতাল (জামালখান)
Chittagong
4000

Opening Hours

Monday 14:30 - 16:30
Wednesday 14:30 - 16:30
Thursday 14:30 - 16:30
Saturday 14:30 - 16:30

Telephone

+8801706175916

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Taslima Begum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram