04/03/2026
সামাজিক যোগাযোগে মাধ্যমে সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মাথা কাটা গেছে বলে অহেতুক প্যানিক সৃষ্টি, এই বিষয়ে মেডিকেল সাইন্সের আলোকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা-
“সিজার অপারেশন করার সময় বাচ্চার মাথায় স্ক্যাল্পে কাটা কেন লাগে?
সিজারের সময় ডাক্তার যখন জরায়ুতে কাটা দেন, তখন যদি বাচ্চার মাথা খুব কাছে লেগে থাকে, তখন অসাবধানতাবশত স্ক্যাল্পে ছোট কাটা লাগতে পারে।
কোন পরিস্থিতিতে ঝুঁকি বেশি?
১️⃣ আগেই পানি ভেঙে গেছে – তখন বাচ্চার মাথা সরাসরি জরায়ুর দেয়ালের সাথে লেগে থাকে।
২️⃣ মাথা অনেক নিচে নেমে গেছে (deep engagement) – নরমাল ডেলিভারির অনেকটা এগোনোর পর সিজার করার প্রয়োজন হলে।
৩️⃣ লম্বা সময় ব্যথা থাকার পর অপারেশন করার প্রয়োজন হলে– নিচের অংশ পাতলা হয়ে যায়।
৪️⃣ জরুরি সিজার – fetal distress থাকলে দ্রুত সিজার করে বাচ্চা বের করার সময়।
৫️⃣ পানি কম (oligohydramnios) – বাচ্চাকে ঘিরে সুরক্ষা কম থাকে।
কত শতাংশ ক্ষেত্রে হয়?
গবেষণায় দেখা যায়, মোট সিজারের মধ্যে প্রায় ০.৫% থেকে ১–২% ক্ষেত্রে বাচ্চার শরীরে ছোটখাটো কাটা লাগে।
এর মধ্যে মাথার স্ক্যাল্পে কাটা সবচেয়ে বেশি দেখা যায়।
মানে, ১০০ জনে প্রায় ১-২ জনের মতো।
কাটা কেমন হয়?
👉বেশিরভাগ সময়ই খুব ছোট ও উপরিভাগের কাটা
👉অনেক সময় সেলাইও লাগে না
👉কখনও ১–২টা সেলাই দিতে হয়
👉৫–৭ দিনের মধ্যে ঠিক হয়ে যায়
দাগ সাধারণত থাকে না বা খুব হালকা থাকে
গুরুতর সমস্যা?
খুবই বিরল। মাথার হাড় বা ভেতরের অংশে আঘাত লাগা অত্যন্ত অস্বাভাবিক ঘটনা।
মোট কথা-
এটা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছোট, সাময়িক এবং সহজে সেরে যায়।”
এতে শিশুর তেমন কোন স্থায়ী ক্ষত বা দীর্ঘমেয়াদি ক্ষতির আশংকা নেই।
Dr M Nazibur Rahman Khokon