Modern homeopathy treatment - মর্ডান হোমিওপ্যাথি চিকিৎসা

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • Modern homeopathy treatment - মর্ডান হোমিওপ্যাথি চিকিৎসা

Modern homeopathy treatment - মর্ডান হোমিওপ্যাথি চিকিৎসা salam.welcome to our page.this page is health and beauty tips.love to share lifestyle.

গ্যাস্ট্রিকের ৫টি হোমিও ঔষধ -কখনো কোষ্ঠবদ্ধ ,কখনো উদরাময়, পেট ফোলে, দুগন্ধ বা টক ঢেঁকুর ওঠে, বুকজ্বলা, আমাশয় – Hydrast...
05/11/2025

গ্যাস্ট্রিকের ৫টি হোমিও ঔষধ -

কখনো কোষ্ঠবদ্ধ ,কখনো উদরাময়, পেট ফোলে, দুগন্ধ বা টক ঢেঁকুর ওঠে, বুকজ্বলা, আমাশয় – Hydrastis can Q

পুরাতন অজির্ণ,খাদ্য সহজে হজম হয় না,তরল পান ছাড়া অন্য খাবারে পেটে বেদনা হয়,পেট ফোলে,ঢেঁকুর সম্পূর্ণ ওঠে না,মুখে জল ওঠে – Lycopodium ।

হজম না হয়ে পেট বেদনা,রোগী অস্থির হয়, কোষ্ঠবদ্ধ , একটু একটু করে বাহ্য, কিছু খেলেই পেট মোচড় দিয়ে বমি হয়, বমি টক বা তেতো,গলায় আঙ্গুল দিয়ে বমির চেষ্টা করে – Nux vom ।

গ্যাস অম্বল এর হোমিওপ্যাথি চিকিৎসা
ঘি বা তেল জাতীয় খাবার খেয়ে সমস্যা – Pulsatilla ।

মুখে টক জল ওঠে, টক বমি ও দাঁত টক হয় – Robinia Q।

💊 “হোমিওপ্যাথি কি  ধীরে কাজ করে” — এটা আসলেই সত্যি?চলেন দেখি, অনেককেই বলতে দেখি 🗣️ “হোমিওপ্যাথি ধীরে কাজ করে...”কিন্তু  ...
15/10/2025

💊 “হোমিওপ্যাথি কি ধীরে কাজ করে” — এটা আসলেই সত্যি?
চলেন দেখি,
অনেককেই বলতে দেখি
🗣️ “হোমিওপ্যাথি ধীরে কাজ করে...”

কিন্তু হোমিওপ্যাথি ধীরে কাজ করে — তবে সব ক্ষেত্রে নয়।
এটা নির্ভর করে রোগের ধরণ ও রোগীর অবস্থার উপর।

⚡ দ্রুত কাজ করে যখন:
রোগ তাজা বা একিউট (Acute) হয়
যেমন — জ্বর, ঠান্ডা, কাশি, পেট ব্যথা, অ্যালার্জি ইত্যাদি
সঠিক ওষুধ সঠিকভাবে মিলে যায়
তখন হোমিওপ্যাথি ওষুধ ১৫–৩০ মিনিটের মধ্যেও আরাম দিতে পারে!
উদাহরণ:
Belladonna 👉 হঠাৎ জ্বর বা গলা ব্যথায়
Aconite 👉 ঠান্ডা লেগে শুরু হওয়া জ্বর
Nux Vomica 👉 গ্যাস, মাথা ব্যথা বা অম্লতা

🕰️ ধীরে কাজ করে যখন:
রোগ দীর্ঘদিনের (Chronic) — যেমন
ফ্যাটি লিভার, চুল পড়া, হরমোনাল ইমব্যালেন্স, সাইনাস, থাইরয়েড
শরীরের কোষ ও অঙ্গ গভীরে দুর্বল হয়ে গেছে
➡️ তখন হোমিওপ্যাথি ভিতর থেকে ঠিক করে, তাই সময় নেয়

🌿 হোমিওপ্যাথির আসল শক্তি
হোমিওপ্যাথি শুধু “লক্ষণ বন্ধ” করে না —
বরং শরীরের ভিতরের ভারসাম্য (Vital Force) পুনরুদ্ধার করে।
তাই এর কাজ স্থায়ী ও গভীর।

একটা 💬 মজার উদাহরণ দিলেই ভালো করে বুঝতে পারবেন :
যেমন একটা গাছ শুকিয়ে গেলে,
যদি আমি শুধু পাতা রঙ করি – সেটি সবুজ দেখাবে, কিন্তু মরবেই 🌿
কিন্তু যদি আমি শিকড়ে পানি দিই তবে ধীরে ধীরে হলেও পুরো গাছটাই বাঁচে 🌱

This is the point 👉 হোমিওপ্যাথি কাজ করে “শিকড়” থেকে!
শেষ কথা:

> হোমিওপ্যাথি ধীরে কাজ করে — এটা অর্ধেক সত্য, অর্ধেক ভুল।
সঠিক ওষুধ ও সঠিক চিকিৎসক পেলে, ফলাফল কখনোই ধীর নয় 💧


#হোমিওপ্যাথি

🎍দেশি ডামিয়ানা প্ল্যান্টের ১০টি প্রধান লক্ষণ (Symptoms) দেওয়া হলো 👇 1. যৌন দুর্বলতা – পুরুষ ও নারীর যৌন ইচ্ছা (libido) ক...
14/10/2025

🎍দেশি ডামিয়ানা প্ল্যান্টের ১০টি প্রধান লক্ষণ (Symptoms) দেওয়া হলো 👇
1. যৌন দুর্বলতা – পুরুষ ও নারীর যৌন ইচ্ছা (libido) কমে যাওয়া।
2. বীর্যপাতজনিত দুর্বলতা – দ্রুত বীর্যপাত বা বীর্যপাতের পর চরম ক্লান্তি।
3. মানসিক অবসাদ ও উদ্বেগ – হতাশা, মনমরা ভাব, আত্মবিশ্বাসের অভাব।
4. শারীরিক ক্লান্তি – সামান্য কাজেই অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা অনুভব করা।
5. মাথা ভার লাগা – রক্তচাপ কমে গেলে বা স্নায়বিক দুর্বলতায় মাথা ঘোরা।
6. ঘুমের সমস্যা – অনিদ্রা বা অস্থির ঘুম, বিশেষত মানসিক চাপের কারণে।
7. প্রস্রাবের সমস্যা – দুর্বল মূত্রধারা, প্রস্রাব সম্পূর্ণ না হওয়া, জ্বালা অনুভব।
8. নারীদের জন্য – মাসিকের সময় ব্যথা বা যৌন ইচ্ছাহীনতা।
9. হজম দুর্বলতা – খাওয়ার পর ভারী লাগা, ক্ষুধামান্দ্য।
10. স্নায়বিক টেনশন – অতিরিক্ত উত্তেজনা, মনোসংযোগের অভাব, স্নায়বিক দুর্বলতা।

👉 ডোজ (সাধারণ):
• Mother Tincture (Q)

🩺🔖🎍 পাইলস এর প্রধান প্রধান রেপার্টরি  ভিত্তিক ঔষধ ~ পাইলস (Hemorrhoids) এর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর লক্ষণভিত্তিক...
13/10/2025

🩺🔖🎍 পাইলস এর প্রধান প্রধান রেপার্টরি ভিত্তিক ঔষধ ~

পাইলস (Hemorrhoids) এর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর লক্ষণভিত্তিক (Symptom based) রেপার্টরি অনুসারে ওষুধ নির্বাচন করতে হয়।

🔹 Repertory ভিত্তিক Piles Medicine

1. Bleeding Piles (রক্ত যায়)

Millefolium

Hamamelis

Nitric acid

Sulphur

Phosphorus

---

2. Blind Piles (রক্ত যায় না, শুধু ফোলা ব্যথা)

Aesculus hippocastanum

Collinsonia

Nux vomica

Aloe socotrina

---

3. Painful Piles (ব্যথাযুক্ত)

Belladonna – প্রচণ্ড তীব্র ব্যথা

Ratanhia – মলত্যাগের সময় ছুরি কাটার মত ব্যথা

Muriatic acid – বসতে না পারার মতো ব্যথা

Ignatia – মানসিক টেনশনে বাড়ে

---

4. Constipation সঙ্গে Piles

Nux vomica – শক্ত মল, অসম্পূর্ণ অনুভূতি

Alumina – কঠিন শুকনো মল, অনেক কষ্টে বের হয়

Collinsonia – কোষ্ঠকাঠিন্য ও গর্ভবতী নারীর piles

---

5. Protruding Piles (বেরিয়ে আসে)

Aloe socotrina – মলত্যাগের পর গুটি বের হয়ে থাকে

Mur-acid – রক্তাক্ত ও নীলচে গুটি

Calcarea fluorica – পুরোনো, শক্ত ও চামড়ার মতো piles

---

6. Burning/Itching Piles (জ্বালা/চুলকানি)

Arsenicum album – জ্বালা, গরমে বাড়ে

Sulphur – চুলকানি, গরম বিছানায় বাড়ে

Ratanhia – মলত্যাগের পর জ্বালা ও চুলকানি

---

7. Pregnancy-Associated Piles

Collinsonia – প্রধান ঔষধ

Nux vomica

Hamamelis

---

👉 সর্বাধিক ব্যবহৃত Piles Medicine (Clinical importance):

Aesculus, Aloe, Hamamelis, Nux vomica, Collinsonia, Ratanhia, Sulphu.
ডাক্তারের পরামর্শ আবশ্যক।

Dr.Taslima Akhter
D.H.M.S DHAKA
Consultant:Homoeopathic Medicine
Helpline:01704095512

🌿 কর্নস (Corns) – ধরন, কারণ, লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসাকর্নস বা হেলোমাস (Helomas / Clavus) হলো ত্বকের উপরিভাগে সৃষ্ট ঘ...
28/09/2025

🌿 কর্নস (Corns) – ধরন, কারণ, লক্ষণ ও হোমিওপ্যাথিক চিকিৎসা

কর্নস বা হেলোমাস (Helomas / Clavus) হলো ত্বকের উপরিভাগে সৃষ্ট ঘন, শক্ত ও রুক্ষ মৃত কোষের স্তর, যা অতিরিক্ত ঘষা, চাপ বা ঘর্ষণের কারণে তৈরি হয়। সবচেয়ে বেশি দেখা যায় পা, আঙুল, হাত ও আঙুলের গাঁটে। কর্নস হাঁটা বা দাঁড়ানোর সময় ব্যথা সৃষ্টি করে।

---

🌸 কর্নসের ধরন (Types of Corns)

1. হার্ড কর্নস (Hard corns / Heloma durum বা Clavus durus):
ছোট ছোট শক্ত ত্বকের স্তূপ, সাধারণত আঙুলের উপরিভাগে গজায়।

2. সফট কর্নস (Soft corns / Heloma molle বা Clavus mollis):
নরম প্রকৃতির, সাদা বা ধূসর রঙের। সাধারণত আঙুলের ফাঁকে ফাঁকে তৈরি হয়।

3. সীড কর্নস (Seed corns):
ছোট, পায়ের তলার দিকে গজানো কর্নস।

4. হেলোমা নিউরোভাসকুলারে (Heloma neurovasculare):
এগুলো স্নায়ু বা রক্তনালী যুক্ত কর্নস।

5. সাবআঙ্গুয়াল হেলোমা (Subungual heloma):
নখের নিচে তৈরি কর্নস।

---

🔎 কর্নসের লক্ষণ ও উপসর্গ (Signs & Symptoms)

অবস্থান: পায়ের তলা, আঙুলের উপরে বা পাশে। হাত ও আঙুলেও হতে পারে।

রঙ: প্রাথমিকভাবে হলুদ, পরবর্তীতে লাল, বাদামি বা কালো হয়ে যেতে পারে।

উপসর্গ:

1. ঘন, রুক্ষ ও গোলাকার অংশ, যার ভেতরে ধারালো অংশ প্রবেশ করে।

2. ত্বকে শক্ত উঁচু গুটি।

3. ব্যথা ও স্পর্শে কোমলতা। হাঁটার সময় মনে হয় যেন পাথরের উপর হাঁটছি।

---

⚡ কর্নস হওয়ার কারণ (Causes)

কর্নস আসলে ত্বকের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া – অতিরিক্ত চাপ ও ঘষা থেকে রক্ষা করতে ত্বক শক্ত হয়।

প্রধান কারণ ও ঝুঁকি ফ্যাক্টর:

1. খুব টাইট বা ঢিলা জুতো পরা।

2. হাই-হিল পরা।

3. দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বা হাঁটা।

4. খেলাধুলা বা পেশাগত কাজ যেখানে পায়ে চাপ পড়ে।

5. অতিরিক্ত ঘাম।

6. খালি পায়ে হাঁটা বা মোজা না পরা।

7. হাঁটার সময় ভেতরের বা বাইরের দিকে বেশি চাপ।

8. ভারী জিনিস বহন, যন্ত্র বা বাদ্যযন্ত্র ব্যবহার – হাতেও কর্নস হতে পারে।

9. বংশগত কারণ (Keratosis punctata)।

10. শারীরিক সমস্যা – Bunion, Hammertoe, Arthritis।

---

🚨 জটিলতা (Complications)

1.চিকিৎসা না করলে কর্নস বড় হতে পারে, ব্যথা বৃদ্ধি পায়, হাঁটা কষ্টকর হয়।

2.সংক্রমিত হলে লালচে ও ফোঁড়ার মতো তরল বের হতে পারে।

3.ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে ঝুঁকি বেশি।

---

🌿 হোমিওপ্যাথির মাধ্যমে কর্নসের চিকিৎসা

1.হোমিওপ্যাথি কর্নসের জন্য নিরাপদ, প্রাকৃতিক ও স্থায়ী সমাধান।

2.কোনও বাহ্যিক মলম বা প্যাচ ব্যবহার হয় না।

3.মুখে খাওয়ার ওষুধ ভেতর থেকে কাজ করে।

4.হার্ড বা সফট, বেদনাযুক্ত বা বেদনাহীন কর্নস, এমনকি সংক্রমিত কর্নসও দ্রুত সারে।

5.ওষুধ নির্বাচন সম্পূর্ণ ব্যক্তিগত উপসর্গ ও কর্নসের ধরন অনুযায়ী হয়।

✅ হোমিওপ্যাথিক ওষুধের সুবিধা:

1.পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

2.যে কোনো বয়সের মানুষ নিতে পারেন।

3.মূল থেকে কর্নস দূর করে, স্থায়ী ফল দেয়।

---

👉 সচেতনতা: জুতো ঠিকভাবে নির্বাচন, পরিষ্কার রাখা, মোজা ব্যবহার ও সঠিক হাঁটার অভ্যাস কর্নস প্রতিরোধে সহায়ক।

দাঁতের পোকা(ব্যাকটেরিয়া) ধরায় হোমিওপ্যাথি--,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,...
27/09/2025

দাঁতের পোকা(ব্যাকটেরিয়া) ধরায় হোমিওপ্যাথি--
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
দাঁত মানব দেহের অত্যান্ত মূল্যবান সম্পদ। ইহা মুখের সৌন্দর্য বর্ধন করে থাকে ও খাবার চিবিয়ে খেতে সাহায্য করে থাকে।
কিন্তু অনেক সময় দাঁত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে যার মধ্যে দাঁতের পোকা ধরা অন্যতম। শিশুদের মধ্যে এই রোগে বেশি আক্রান্ত হতে দেখা যায়।

রোগ লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি ঔষধ সমুহঃ...................................... ...............................

* Kreosotum: ইহা দাঁতের পোকা ধরায় অন্যতম প্রধান ঔষধ। দাঁতের পোকা ধরা, দাঁতের ব্যাথা, দাঁতের গোড়ায় ক্ষত ইত্যাদি লক্ষণে kreosotum উৎকৃষ্ঠ অব্যর্থ ঔষধ।
Kreosotum q দাঁতের গোড়ায় ব্যবহার করলে দ্রুত দাঁতের ব্যাথা দুর হয়ে যায়।

* Antim crud: দাঁতের গোড়ায় পোকা ধরে কিন্তু দাঁত কালো হয় না, রাতের বেলায় দাঁতের বেদনা বৃদ্ধি ইত্যাদি লক্ষণে antim crud শ্রেষ্ঠ ঔষধ।

* Silicea : দাঁতের অপুষ্টির জন্য দাঁত সহজে ভেঙে গেলে, দাঁতের গোড়ায় ক্ষত ও পুঁজ দেখা গেলে সেথায় silicea চমৎকার কাজ করে থাকে।

* Merc sol : দাঁতের মাড়ি শক্ত ও পুঁজ রক্ত বাহির হইলে, দাঁতে পোকা ধরা ও মুখে দুর্গন্ধ ইত্যাদি লক্ষণে mercsol অব্যার্থ ফলাফল প্রদান করে থাকে।

* Staphysag: দাঁতের গোড়া ফুলে যাওয়া, দাঁতের ব্যাথা, দাঁত পোকা ধরা ও দাঁত কালো হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণে staphysag সুন্দর কাজ করে থাকে।

* Hecla lava: দাঁতের অপুষ্টি, দাঁতের অসহ্য ব্যথা বেদনা ও দাঁতের পোকা ধরায় hacla lava চমৎকার কাজ করে থাকে।

* Carbo veg: দাঁত দিয়ে রক্ত পরলে দাঁতে ব্যাথা হলে একে স্মরণ করতে পারেন।

এছাড়াও আরো অসংখ্য ঔষধ আছে লক্ষন সদৃশ্য যেইটা রোগীর সাথে মিলবে সেইটাই প্রয়োগ করবেন। লক্ষন না মিললে কখনও অনুমানের উপর ঔষধ প্রয়োগ করে রোগীর ক্ষতি করবেন না।

🍀  #স্থূলতা_কমানোর জন্য শীর্ষ ৫টি হোমিওপ্যাথিক ওষুধঃ  (শুধুমাত্র শেখার জন্য )১. Calcarea Carbonica – ওজন কমানোর জন্য হোম...
25/09/2025

🍀 #স্থূলতা_কমানোর জন্য শীর্ষ ৫টি হোমিওপ্যাথিক ওষুধঃ
(শুধুমাত্র শেখার জন্য )

১. Calcarea Carbonica – ওজন কমানোর জন্য হোমিওপ্যাথি চিকিৎসায় এটি শীর্ষে রাখা হয়। মূলত যখন রোগীর মেটাবলিজম খুব ধীরে কাজ করে এবং পেটে অতিরিক্ত মেদ জমে যায়, তখন এই ওষুধ প্রযোজ্য হয়। এই ধরণের রোগীরা সাধারণত মোটা ও নরম (fatty and flabby) শরীরের অধিকারী হয়। এদের বিশেষ বৈশিষ্ট্য হলো—মাথায় অতিরিক্ত ঘাম হওয়া, ঠাণ্ডা হাওয়া সহ্য না করতে পারা, এবং খাবারের ক্ষেত্রে অদ্ভুত প্রবণতা—যেমন সেদ্ধ ডিম, চক, মাটি, পেন্সিল, চুন ইত্যাদির প্রতি তীব্র আকাঙ্ক্ষা। মেটাবলিজম ধীর গতির হওয়ার কারণে এরা প্রায়ই কোষ্ঠকাঠিন্যে ভোগেন। থাইরয়েড সমস্যাজনিত স্থূলতার ক্ষেত্রেও এটি কার্যকর।

২. Natrum Mur – এই ওষুধ মূলত তখন ব্যবহার করা হয়, যখন শরীরের উরু ও নিতম্বে (thighs and buttocks) অতিরিক্ত মেদ জমে যায়। দীর্ঘমেয়াদি মানসিক চাপ বা বিষণ্ণতার কারণে ওজন বেড়ে গেলে এটি বিশেষভাবে উপকারী। এর বৈশিষ্ট্য হলো—শরীরে অতিরিক্ত গরমভাব, রোদ সহ্য করতে না পারা, রক্তশূন্যতা (anemia), এবং খাবারে অতিরিক্ত লবণের প্রতি ঝোঁক। মানসিকভাবে এরা সংবেদনশীল, একা একা কাঁদতে থাকেন এবং কেউ সান্ত্বনা দিলে আরও খারাপ বোধ করেন।

৩. Lycopodium – Natrum Mur-এর মতোই এ ওষুধও উরু ও নিতম্বে অতিরিক্ত মেদ জমলে কার্যকর, তবে এর আলাদা বৈশিষ্ট্য আছে। এরা সাধারণত দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিক সমস্যা, যেমন—অতিরিক্ত গ্যাস, কোষ্ঠকাঠিন্যে ভোগেন। মিষ্টি খাবারের প্রতি প্রবল আসক্তি থাকে। গরম খাবার ও গরম পানীয় পছন্দ করেন। অনেক সময় অতিরিক্ত খাওয়ার কারণে পেট ফুলে যায়। মানসিকভাবে খুব বিরক্তিকর প্রকৃতির হয় এবং সামান্য বিরোধিতা হলেই রেগে যান।

৪. Nux Vomica – অলস জীবনযাপনের কারণে যাদের ওজন বেড়েছে, তাদের জন্য বিশেষ উপকারী। এদের প্রধান সমস্যা হলো—অবাধ্য কোষ্ঠকাঠিন্য। বারবার মলত্যাগের চাপ অনুভব করেন, কিন্তু সামান্যই বের হয় এবং তা অসম্পূর্ণ লাগে। ঠাণ্ডা হাওয়া সহ্য করতে পারেন না। খাবারে মসলাদার, তেলেভাজা, কফি ও মদ জাতীয় জিনিস পছন্দ করেন। মানসিকভাবে খুব সংবেদনশীল এবং সামান্য ব্যাপারেও প্রচণ্ড রেগে যান।

৫. Antimonium Crudum – মূলত শিশুদের স্থূলতার জন্য ব্যবহৃত হয়। উপযুক্ত শিশুর বৈশিষ্ট্য হলো—খুব খিটখিটে, স্পর্শ বা কারও তাকানো সহ্য করতে পারে না, ঠাণ্ডা পানিতে গোসলের প্রতি প্রচণ্ড বিরাগ থাকে। টক জাতীয় জিনিস, যেমন আচার খাওয়ার প্রবণতা থাকে। জিহ্বা সাদা আবরণে ঢাকা থাকে এবং পেট খারাপের প্রবণতা (কখনও ডায়রিয়া, কখনও কোষ্ঠকাঠিন্য) দেখা যায়।

💠🏵️অন্যান্য বিশেষ পরিস্থিতিতে ওষুধের ব্যবহার

1.Ignatia ও Natrum Mur – বিষণ্ণতা থেকে স্থূলতা বেড়ে গেলে। Ignatia তাদের জন্য যাদের দুঃখে অতিরিক্ত খাওয়ার অভ্যাস থাকে। Natrum Mur তাদের জন্য যাদের বিষণ্ণতায় কান্না বাড়ে ও লবণ খাওয়ার প্রবণতা থাকে।

2.Calcarea Carb ও Lycopodium – হাইপোথাইরয়েডিজমজনিত স্থূলতায়। Calcarea Carb-এ রোগী ঠাণ্ডা সংবেদনশীল, মাথায় অতিরিক্ত ঘাম হয় এবং মোটা, নরম শরীর থাকে। Lycopodium-এ রোগীর গ্যাস্ট্রিক সমস্যা (গ্যাস, কোষ্ঠকাঠিন্য), মিষ্টি ও গরম খাবারের প্রতি ঝোঁক থাকে।

3.Alumina ও Nux Vomica – অন্ত্রের কার্যকারিতা ধীর হয়ে ওজন বাড়লে। Alumina-এ রোগীর বহুদিন ধরে মলত্যাগ হয় না কারণ মলত্যাগের চাপই আসে না। Nux Vomica-য় মলত্যাগের চাপ ঘন ঘন হয় কিন্তু খুব সামান্য বের হয় এবং তা অসম্পূর্ণ লাগে।

4.Graphites ও Sepia – মেনোপজে নারীদের ওজন বৃদ্ধিতে। Graphites তাদের জন্য যাদের দুঃখ প্রবণতা আছে, ঠাণ্ডা সহ্য করতে পারেন না ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য আছে। Sepia তাদের জন্য যাদের স্বভাব পরিবার থেকে বিমুখ ও বিরক্তিকর, হট ফ্ল্যাশ হয় এবং পেলভিক অঙ্গে ভারী টান অনুভূত হয়।

5.Calcarea Carb, Natrum Mur, Pulsatilla ও Sepia – PCOD-এ ভোগা নারীদের ওজন বৃদ্ধিতে। রোগীর সম্পূর্ণ কনস্টিটিউশন দেখে ওষুধ নির্বাচন হয়।

6.Natrum Mur ও Lycopodium – উরু ও নিতম্বে অতিরিক্ত মেদ জমলে। Natrum Mur-এ রোগীর শরীরে গরমভাব, লবণ খাওয়ার ঝোঁক ও সংরক্ষিত স্বভাব থাকে। Lycopodium-এ গ্যাস্ট্রিক সমস্যা, মিষ্টি ও গরম খাবারের আকাঙ্ক্ষা ও বিরক্তিকর মানসিকতা থাকে।

7.Ammonium Carb ও Antimonium Crudum – শরীরের উপরের অংশে মেদ জমে ও পা চিকন থাকে। Ammonium Carb-এ রোগী অলস, দুর্বল, সহজে ঠাণ্ডা লাগে। Antimonium Crudum-এ রোগী অতিরিক্ত খাওয়ার প্রবণতাসম্পন্ন, গ্যাস্ট্রিক সমস্যা থাকে, জিহ্বা সাদা আস্তরণে ঢাকা থাকে।
Antimonium Crudum, Baryta Carb ও Calcarea Carb – শিশুদের স্থূলতায়।

🔸Antimonium Crudum – খিটখিটে, আচার খেতে ভালোবাসে।

🔸Baryta Carb – ভীতু, দুর্বল, সহজে সর্দি হয় ও গলা ব্যথা হয়।

🔸Calcarea Carb – মোটা, ঠাণ্ডা সংবেদনশীল, মাথায় অতিরিক্ত ঘাম, সেদ্ধ ডিম ও অদ্ভুত জিনিস (চক, মাটি, পেন্সিল) খাওয়ার ঝোঁক।

গর্ভধারণ-পরবর্তী স্থূলতায় Calcarea Carb – গর্ভাবস্থায় বেড়ে যাওয়া ওজন কমাতে কার্যকর। এরা ঠাণ্ডা সংবেদনশীল, কোমরের চারপাশে বেশি মোটা হয়, চলাফেরায় ধীর, এবং মানসিকভাবে সংবেদনশীল।

হাইপোথাইরয়েডিজমজনিত স্থূলতায় Calcarea Carb – থাইরয়েডের কার্যকারিতা কমে যাওয়া থেকে ওজন বেড়ে গেলে এটি কার্যকর। এটি থাইরয়েডের কার্যকারিতা কিছুটা নিয়ন্ত্রণেও সাহায্য করে।

#বিঃদ্রঃ ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ সেবন ই বিপদজনক।

সাইলিসিয়ার ৩টি অনুপূরক ঔষধ 1. ক্যালকারিয়া ফসফোরিকা (Calcarea Phosphorica) – হাড় ও দাঁতের বৃদ্ধি, শিশুদের দুর্বলতা ও ধীর...
24/09/2025

সাইলিসিয়ার ৩টি অনুপূরক ঔষধ
1. ক্যালকারিয়া ফসফোরিকা (Calcarea Phosphorica) – হাড় ও দাঁতের বৃদ্ধি, শিশুদের দুর্বলতা ও ধীরে বিকাশে সাইলিসিয়ার সঙ্গে মেলে।
2. হেপার সালফার (Hepar Sulphuris) – ঘা বা ফোড়ায় দ্রুত পুঁজ সৃষ্টি হলে সাইলিসিয়ার পর এটি ভালো কাজ করে।
3. থুজা অক্সিডেন্টালিস (Thuja Occidentalis) – শরীরে গভীর ক্রনিক সমস্যা, বিশেষ করে গ্রন্থি বা চামড়ার রোগে সাইলিসিয়ার অনুপূরক হিসেবে ব্যবহৃত হয়।

🎍অনেক হোমিও ঔষধ আছে যেগুলোর রোগ বা উপসর্গ দিনের বেলায় (Forenoon, Daytime, Afternoon ইত্যাদি) বৃদ্ধি পায়। নিচে ৪০টি হোমিও...
23/09/2025

🎍অনেক হোমিও ঔষধ আছে যেগুলোর রোগ বা উপসর্গ দিনের বেলায় (Forenoon, Daytime, Afternoon ইত্যাদি) বৃদ্ধি পায়। নিচে ৪০টি হোমিও ঔষধ দেওয়া হলো যেগুলোর রোগ দিনে বাড়ে –-

দিনে রোগ বাড়ে এমন ৪০টি হোমিও ঔষধ

1. Apis Mellifica – দুপুরে ফোলা ও জ্বালাপোড়া বাড়ে।

2. Argentum Nitricum – দুপুরের দিকে গ্যাস্ট্রিক সমস্যা বাড়ে।

3. Belladonna – দিনের আলোতে মাথা ঘোরা ও মাথাব্যথা বাড়ে।

4. Bryonia Alba – দিনের বেলা কাশি, মাথাব্যথা বেশি হয়।

5. Cactus Grandiflorus – দুপুরে হৃদপিণ্ডের চাপ বাড়ে।

6. Calcarea Carbonica – দিনের বেলা ক্লান্তি ও ঘাম বাড়ে।

7. Cantharis – দিনে প্রস্রাবে জ্বালা বাড়ে।

8. Carbo Vegetabilis – দিনে গ্যাস ও দুর্বলতা বেশি হয়।

9. Chelidonium Majus – দিনের বেলায় যকৃতের ব্যথা বাড়ে।

10. China (Cinchona Off.) – দুপুরে দুর্বলতা ও ফোলাভাব বাড়ে।

11. Cimicifuga – দিনে মাথা ও নার্ভের সমস্যা বাড়ে।

12. Colchicum – দিনে গেঁটে বাতের ব্যথা বাড়ে।

13. Colocynthis – দিনের বেলা পেট মোচড়ানো ব্যথা বেশি হয়।

14. Digitalis – দিনে হৃদকম্পন বাড়ে।

15. Drosera – দিনের বেলায় কাশি বাড়ে।

16. Eupatorium Perfoliatum – দিনে হাড়ভাঙা ব্যথা বেশি হয়।

17. Ferrum Metallicum – দিনের বেলা দুর্বলতা ও অ্যানিমিয়া লক্ষণ বাড়ে।

18. Graphites – দিনে ত্বকের সমস্যা বাড়ে।

19. Hepar Sulphuris – দিনে ব্যথা ও সংবেদনশীলতা বাড়ে।

20. Ignatia Amara – দিনের বেলা মানসিক অস্থিরতা বাড়ে।

21. Ipecacuanha – দিনে বমি ভাব ও কাশি বাড়ে।

22. Kali Bichromicum – দিনে সর্দি ও কাশি বাড়ে।

23. Kali Carb. – দিনের বেলায় শ্বাসকষ্ট বাড়ে।

24. Lachesis – দিনে শ্বাসরোধ ও রক্তচাপ বাড়ে।

25. Lycopodium – বিকেলের দিকে (৪টা থেকে ৮টা) সমস্যা বেশি হয়।

26. Magnesia Carb. – দিনে মাথাব্যথা বাড়ে।

27. Mercurius Solubilis – দিনে ঘাম, জ্বালা ও মুখের আলসার বাড়ে।

28. Natrum Muriaticum – দুপুরে মাথাব্যথা ও অবসাদ বাড়ে।

29. Nitric Acid – দিনে ক্ষত ব্যথা বাড়ে।

30. Nux Vomica – দুপুরে গ্যাস্ট্রিক ও মাথাব্যথা বাড়ে।

31. Phosphorus – দিনে দুর্বলতা, রক্তক্ষরণ বাড়ে।

32. Phytolacca – দিনের বেলা স্তনে ব্যথা ও গলাব্যথা বাড়ে।

33. Platina – দুপুরে স্নায়বিক অস্থিরতা বাড়ে।

34. Podophyllum – দিনে পাতলা পায়খানা বেশি হয়।

35. Pulsatilla – দিনের বেলা কাশি, হজমের সমস্যা বাড়ে।

36. Rhus Toxicodendron – দিনে বাত ও ব্যথা বাড়ে।

37. Sepia – দিনের বেলা মাথা ঘোরা ও মানসিক অবসাদ বাড়ে।

38. Silicea – দিনে পুঁজ বের হওয়া ও দুর্বলতা বাড়ে।

39. Spigelia – দুপুরে মাথার একপাশের ব্যথা বাড়ে।

40. Sulphur – দিনে গরম ও চুলকানি বাড়ে।

👉 এরা সবাই “Daytime aggravation” বা দিনে রোগ বাড়ে এমন ঔষধ হিসেবে পরিচিত।

🤷‍♂️🌷সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিৎ নয়।🩺

🪴সহজ ছন্দে পেটের লক্ষণে ঔষধ। 🍽️ অজীর্ণ / অতিরিক্ত খাওয়া👉 Nux Vomica, Carbo Veg, Lycopodium🔹 "খেয়ে যদি অজীর্ণের জ্বালা,Nu...
21/09/2025

🪴সহজ ছন্দে পেটের লক্ষণে ঔষধ।

🍽️ অজীর্ণ / অতিরিক্ত খাওয়া
👉 Nux Vomica, Carbo Veg, Lycopodium
🔹 "খেয়ে যদি অজীর্ণের জ্বালা,
Nux, Carbo, Lyco আনে ভালা।

💨 গ্যাস, ঢেকুর, পেট ফাঁপা
👉 China, Colocynth, Raphanus
🔹 "গ্যাসে পেট ফাঁপে সকাল–সন্ধ্যায়
China, Colo, Raphanus আরাম দেয়।

🎐পেট ব্যথা (মোচড়ানো / চাপ দিলে কমে)
👉 Colocynth, Dioscorea, Chamomilla
🔹 "মোচড়ানো ব্যথায় Colo চলে,
Dios দাঁড়ালে বাড়ে, Chamo শিশুর ক্ষেত্রে ফলে।"

💦 ডায়রিয়া (পাতলা / পানির মতো)
👉 Arsenicum Album, Podophyllum, Aloe
🔹 "পাতলা হলে Arsenic কাজ করে,
Podo সকালে, Aloe হঠাৎ ধরলে পরে।

🚽 কোষ্ঠকাঠিন্য
👉 Nux Vomica, Bryonia, Alumina
🔹 "বেগ বৃথা গেলে Nux মনে আসে
শুকনো মলে Bryonia, দেরিতে হলে Alumina প্রয়োগ চলে।

🤢 বমি / বমিভাব
👉 Ipecac, Nux Vomica, Antimonium Crudum
🔹 "Ipecac বমি করেও শান্তি না দেয়,
Nux অতিভোজনে, Antim Crudum টক ঢেকুর ঠেকায় একটু শান্তি দেয়।

হোমিওপ্যাথি চিকিৎসা নিন,
ভালো থাকুন প্রতিদিন।

21/09/2025

এই কাঁটার মুকুট লাগে ভারী।

Address

Chittagong
5000

Telephone

+8801704095512

Website

Alerts

Be the first to know and let us send you an email when Modern homeopathy treatment - মর্ডান হোমিওপ্যাথি চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Modern homeopathy treatment - মর্ডান হোমিওপ্যাথি চিকিৎসা:

Share