AVA Center

AVA Center AVA is a well-known Drug addiction treatment center in Bangladesh.

We provide best treatment facilities for those people who are suffering from drugs and alcohol addiction.

৩০শে এপ্রিল ২০২৬ খ্রি."আভা"মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শন করেন,জনাব মো: জাহিদ হোসেন মোল্লা স্যার,অতিরিক্ত পরিচালক, ম...
30/04/2026

৩০শে এপ্রিল ২০২৬ খ্রি.
"আভা"
মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শন করেন,
জনাব মো: জাহিদ হোসেন মোল্লা স্যার,
অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম।
কেন্দ্রের সার্বিক কর্মকান্ড দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং কেন্দ্র পরিচালনায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

10/04/2026
জনাব মো: আহসান হাবীব পলাশবিপিএম-সেবা,রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম (অতিরিক্ত আইজিপি) মহোদয় র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর...
25/03/2026

জনাব মো: আহসান হাবীব পলাশ
বিপিএম-সেবা,রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম (অতিরিক্ত আইজিপি) মহোদয় র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক পদে পদায়ন হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।ঈদ মোবারক 🌙❤️
21/03/2026

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

ঈদ মোবারক 🌙❤️

26/02/2026

"Be aware against drugs, save generation,
save life"

22/02/2026

Just For Today : February 22
শুধু আজকের জন্যঃ ফেব্রুয়ারী ২২

সৃষ্টিকর্তার ইচ্ছা, অথবা আমার ইচ্ছা

"আমরা নিয়মিত নিজেদের ভালোমন্দ দিকগুলোর তালিকা তৈরি করতে থাকলাম এবং নিজেদের ভুল হওয়া মাত্রই তা স্বীকার করলাম।"
দশম ধাপ

নারকোর্টিকস এ্যানোনিমাসে, আমরা জানতে পেরেছি যে, আমরা যত বেশী করে আমাদের উচ্চতর শক্তির ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলি, আমাদের জীবন তত বেশী সামঞ্জস্যপূর্ণ ও সুন্দর হয়ে ওঠে। জীবনের এই সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করার জন্য আমরা দশম ধাপের প্রয়োগ করি। দৈনন্দিন ভিত্তিতে, আমরা কিছুটা সময় বের করে আমাদের আচরনগুলির দিকে নজর দিই। আমাদের মধ্যে কেউ কেউ আমাদের প্রতিটি আচরনকে একটি অতি সহজ প্রশ্নের মাধ্যমে যাচাই করে নিই, "সৃষ্টিকর্তার ইচ্ছা, নাকি আমার ইচ্ছা?"

অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে, আমাদের কাজকর্মগুলি আমাদের উচ্চতর শক্তির আমাদের জন্য যেভাবে চেয়েছেন সেইভাবেই, আর তার ফলস্বরুপ আমরা আমাদের চারপাশের দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে পারছি। যদিও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের আচরণগুলির সাথে আমাদের মূল্যবোধের পার্থক্য রয়ে যাচ্ছে। আমরা সৃষ্টিকর্তার ইচ্ছায় নয়, বরং নিজের ইচ্ছামত চলা শুরু করি, এবং তার ফলে আমাদের জীবন এলোমেলো, বেসুরো হয়ে পড়ে।

যখন আমরা জীবনে এইরকমের অসামঞ্জস্য দেখতে পাই, তখন আমরা আমাদের ভুল স্বীকার করি এবং ভুলটাকে শোধরাতে যেসব পদক্ষেপ নেওয়া দরকার তা নেবো। এই সমস্ত পরিস্থিতিতে আমাদের করণীয় কাজগুলি সম্পর্কে আমাদের ব্যাপারে সৃষ্টিকর্তার ইচ্ছা যা বলে আমরা বিশ্বাস করি, সে ব্যাপারে আমাদের বাড়তি সচেতনতার দ্বারা, আমাদের ব্যাপারে আমাদের উচ্চতর শক্তির ইচ্ছা ও আমাদের চারপাশের দুনিয়ার সাথে আরও ভালোভাবে তালমিল বজায় রেখে আমাদের জীবন যাপন করতে পারার সম্ভাবনা বেড়ে যায়।

শুধু আজকের জন্যঃ আমি আমার দুনিয়ার সাথে সামঞ্জস্য বজায় রেখে বাঁচতে চাই। আজকে, আমি এই প্রশ্ন করার মাধ্যমে আমার কাজকর্ম গুলিকে পরখ করবো, " সৃষ্টিকর্তার ইচ্ছা, নাকি আমার ইচ্ছা?"

মাদক ও মাদকাসক্তি নিয়ন্ত্রণে চাই সমন্বিত প্রয়াসড. এম এ সোবহানপ্রকাশ : ১০ ডিসেম্বর ২০২০, ০০:০০https://www.ittefaq.com.bd/...
18/01/2026

মাদক ও মাদকাসক্তি নিয়ন্ত্রণে চাই সমন্বিত প্রয়াস
ড. এম এ সোবহান
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২০, ০০:০০
https://www.ittefaq.com.bd/205337
মাদক ও মাদকাসক্তি নিয়ন্ত্রণে চাই সমন্বিত প্রয়াস
Advertisement: 9:00
Unibots.com

বাংলাদেশে একটা সুন্দর জাতি গঠনের পেছনে যতগুলো অন্তরায় রয়েছে, মাদকাসক্তি এগুলোর মধ্যে উল্লেখযোগ্য। মাদকাসক্তি ব্যক্তিকে ধ্বংস করে, পরিবারকে নিঃস্ব করে, আর জাতিকে করে পঙ্গু। এ সমস্যা থেকে আশু উত্তরণ প্রয়োজন। বাংলাদেশ ভৌগোলিকভাবে, গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ট্রায়াংগেল ও গোল্ডেন ওয়েজের মধ্যে অবস্থিত। যেজন্য মাদক চোরাচালানিরা দীর্ঘদিন এ দেশটিকে তাদের চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করেছে। কিন্তু বিগত তিন-চার দশক যাবত্ এদেশের মানুষ বিশেষ করে যুবসমাজের একটা বিরাট অংশ মাদকসেবন করছে।

আমাদের দেশে মাদকদ্রব্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহূত হচ্ছে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, প্যাথিডিন, হেরোইন, বাংলা মদ প্রভৃতি। তবে ইদানীং আইস ও ট্যাপেনটাডল নামক দুটি মাদক এদেশে ব্যবহূত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ মাদক দুটির মানবদেহে ক্ষতির মাত্রা ইয়াবা থেকেও বেশি। দেশে মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা (জিরো টলারেন্স) চালু হওয়ার পর ইয়াবা ও ফেনসিডিলের বিকল্প হিসেবে মাদকসেবীরা এ দুটি মাদকের দিকে ঝুঁকছে। অতি সম্প্রতি মালয়েশিয়া থেকে আসা আইসের একটি চালান ঢাকাতে ধরা পড়েছে। অপরদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাছে ভারত থেকে আসা ট্যাপেনটাডলের একটি চালান ধরা পড়েছে। ট্যাপেনটাডল বাংলাদেশেও তৈরি হয়। ট্যাপেনটাডল হলো এক প্রকার ওপিওয়েড ব্যথানাশক ট্যাবলেট, এটা সেবনের ফলে সাময়িক উচ্ছ্বাস, অলীক কল্পনা, তন্দ্রাভাব প্রভৃতি উপসর্গ দেখা দেয়। ট্যাপেনটাডল দীর্ঘদিন সেবন করলে ঘুমের সমস্যা, শারীরিক দুর্বলতা, হূদ্যন্ত্রের প্রদাহ, শ্বাসকষ্ট, অ্যাজমা, মাথাব্যথা, পাকস্থলীর ব্যথা ও জীবনের প্রতি হতাশা সৃষ্টি হতে পারে। অপরদিকে আইস হলো দানাদার মেথাএমপেথামিন। এটা ব্যবহারের ফলে শরীরে উত্তেজনা সৃষ্টি হয়, যা দু-তিন দিন পর্যন্ত থাকতে পারে। আইস দীর্ঘদিন ব্যবহার করলে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের দীর্ঘস্থায়ী ক্ষতি হয়ে থাকে।

যেসব কারণে সাধারণত একজন মানুষ মাদকাসক্ত হচ্ছে সেগুলো হলো হতাশা, বেকারত্ব, প্রেমে ব্যর্থতা, দাম্পত্য কলহ, পারিবারিক অশান্তি, ভঙ্গুর পরিবার, নিঃসঙ্গতা, খারাপ সঙ্গ, মাদকের সহজ লভ্যতা, সিগারেট খাওয়া, মাদকের কুফল না জানা প্রভৃতি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তার মতে, দেশে মাদকসেবীর সংখ্যা প্রায় ১ কোটি এবং মাদকাসক্ত প্রায় ৬০ লাখ। মাদকাসক্তরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। দেশে যেসব অপরাধ সংঘটিত হচ্ছে তার ৮০ শতাংশের সঙ্গে মাদকাসক্তরা জড়িত। তারা ধর্ষণ, নারী নির্যাতন, উত্ত্যক্তকরণ, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, জমি দখলসহ নানা অপরাধে জড়িত। আবার মাদকের টাকায় দেশের বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে কিশোর গ্যাং যারা নানা অপরাধমূলক কর্মকা্লে জড়িত।

এদেশে এখনো বেশিসংখ্যক মানুষ ইয়াবা ও ফেনসিডিলে আসক্ত। ইয়াবা আসে মিয়ানমার থেকে এবং ফেনসিডিল ভারত থেকে। ইয়াবার কারখানা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে। আর ফেনসিডিলের কারখানা ভারতে। আশ্চর্য বিষয়, মিয়ানমার ও ভারতের মানুষ ঐ মাদকগুলো সেবন করে না। মাদকাসক্তরা বিশেষ করে দরিদ্রশ্রেণির মাদকসেবীরা যে কত করুণ ও মানবেতর জীবন যাপন করে, তা বর্ণনাতীত। তারা অর্থ পেতে পরিবারের লোকজনের সঙ্গে খারাপ আচরণ করে, বাড়িতে ভাঙচুর করে, অভিভাবকদের মারধর করে, এমনকি অভিভাবকদের হত্যা পর্যন্ত করে থাকে।

বাংলাদেশে মাদক প্রবেশ করে জলপথে, স্থলপথে ও আকাশপথে। তবে জলপথেই বেশি মাদক আসে বলে জানা যায়। অনেকগুলো সিন্ডিকেট এ চোরাচালানের পেছনে রয়েছে। এ সিন্ডিকেটগুলো এতটা শক্তিশালী ও সংগঠিত যে, দেশের বিভিন্ন পয়েন্টে তাদের বেতনভোগী লোক নিয়োগ করা রয়েছে; মাদকবিরোধী অভিযানের সংবাদ তারা সহজে পেয়ে যায় এবং দ্রুত তাদের রুট পরিবর্তন করে। কোনো কোনো মাদক চোরাচালানি গোষ্ঠীর কাছে আধুনিক অস্ত্রও রয়েছে। একটি সূত্র থেকে জানা যায়, অনেক মাদক সিন্ডিকেটের আবার নিজস্ব রসায়নবিদ রয়েছে, যারা ড্রাগ পিকারসার ব্যবহার করে অতিদ্রুত মাদকের প্রকৃতি বা প্রকার পরিবর্তন করতে পারে। আরো জানা যায়, মাদক ব্যবসায়ীরা তাদের পরিকল্পনার অংশ হিসেবে জনগণের দৃষ্টি ফেরানো বা সফল মাদকবিরোধী অভিযান জনমানুষকে দেখানোর উদ্দেশ্যে লোকবিহীন পরিত্যক্ত মাদকের চালান আটকের নাটক সাজায়। এ নাটকের অন্তরালে তারা মাদকের অন্য চালান সহজে পাচার করে থাকে।

মাদক কমানোর উপায়গুলোর মধ্যে প্রথমটি হলো সরবরাহ কমানো। আমাদের দেশের বর্ডারকে বলা হয় পোরাস (ছিদ্রযুক্ত) বর্ডার। যার ফলে অতি সহজেই মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জনগণ একত্রে অভিযান ও সহায়তা করে মাদকের সরবরাহ কমাতে পারে। মাদক কমানোর দ্বিতীয় উপায়টি হলো চাহিদা কমানো। চাহিদা কমানোর জন্য ক্রাস প্রোগ্রাম হাতে নেওয়া যেতে পারে। যেমন মাদকাসক্তদের চিকিত্সার জন্য জেলা শহর ও নগরগুলোতে বিদ্যমান হাসপাতাল ও ক্লিনিকগুলোর পাশাপাশি অস্থায়ী ভিত্তিতে হাসপাতাল ও ক্লিনিক তৈরি করে কয়েক মাসব্যাপী চিকিত্সা দেওয়া যেতে পারে। চিকিত্সা শেষে যদি কাউকে কাজ দেওয়া যায়, তাকে কাজ দিয়ে পুনর্বাসন করা যেতে পারে। এছাড়া পরিবার ও সমাজ চিকিত্সা শেষে তার সঙ্গে ভালো ব্যবহার করে, সময় দিয়ে, তাকে সুস্থ জীবনযাপনে ফেরাতে পারে।

সর্বোপরি মাদক নিয়ন্ত্রণে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন। মাদকবিরোধী র্যালি, সমাবেশ, বিট পুলিশিং কার্যক্রম ও লিফলেটের মাধ্যমে মানুষকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে হবে। ক্রীড়াচর্চা, বস্তুনিষ্ঠ সিনেমা, নাটক, কবিতা, উপন্যাস, গানসহ অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে অবহিত করে মানুষকে সচেতন করে এক আদর্শ সমাজ গঠন করতে হবে।

n লেখক :পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ

একাডেমি, সারদা, রাজশাহী।

Address

Nurul Abcher Mansion, 3th Floor, Tashfiar Mor, Beside Sakat CNG Pump, 3315/A P. C Road, West Rumpura, Halishahar, Chattagram
Chittagong

Telephone

+8801822368445

Website

Alerts

Be the first to know and let us send you an email when AVA Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share