30/03/2026
টিকা না দেওয়ায় হাম মহামারী দেখা দিছে :
🔺শুরুর লক্ষণ (প্রথম ৩–৪ দিন)
প্রথমে হাম ধরা খুব কঠিন। সাধারণ ঠান্ডার মতো :
- জ্বর
- নাক দিয়ে পানি পড়া
- কাশি
- চোখ লাল হওয়া
- এই সময় বেশিরভাগই বুঝতে পারেন না এটা হাম।
🔺একটা গুরুত্বপূর্ণ সাইন (Koplik’s Spots)
বাচ্চার গালের ভেতরে ছোট ছোট সাদা দানা দেখা যেতে পারে (ভাতের মতো)। এটাকে বলে Koplik’s Spots — এটা দেখলে প্রায় নিশ্চিত হওয়া যায় যে এটা হাম।
🔺 র্যাশ আসার ধাপ
প্রথমে কানের পাশ থেকে শুরু, তারপর মুখে, ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে।
পায়ে পৌঁছানোর সময় জ্বর সবচেয়ে বেশি হয় (১০৪°F পর্যন্ত উঠতে পারে)
⚠️💘যে লক্ষণগুলো দেখলে দেরি না করে হাসপাতালে যাবেন :
❗ র্যাশ আসার পরও জ্বর কমছে না বা আবার বাড়ছে
👉 এটা নিউমোনিয়ার লক্ষণ হতে পারে
❗ শ্বাস নিতে কষ্ট বা দ্রুত শ্বাস
❗ বাচ্চা অস্বাভাবিক ঘুমাচ্ছে / ডাকলে সাড়া কম / খিঁচুনি
👉 ব্রেইনের প্রদাহ (Encephalitis) হতে পারে
❗ চোখ খুব লাল, আলোতে কষ্ট, দেখতে সমস্যা
❗ কান ব্যথা বা কান থেকে পানি পড়া
❗ পানি খাচ্ছে না, প্রস্রাব কম
👉 ডিহাইড্রেশন (পানিশূন্যতা)
🟥হামের ভয়ংকর দিক — Immune Amnesia
হাম শুধু একটা রোগ না।
👉 এটা শরীরের আগের রোগ প্রতিরোধ ক্ষমতার “মেমোরি” মুছে দেয়।
👉 ফলে বাচ্চা ২–৩ বছর পর্যন্ত অন্য রোগেও সহজে আক্রান্ত হতে পারে।
💝 চিকিৎসা কী?
হামের নির্দিষ্ট কোনো ওষুধ নেই। সাধারণত দেওয়া হয়:
Vitamin A
Paracetamol (জ্বরের জন্য)
পর্যাপ্ত পানি ও বিশ্রাম
💥 বাকিটা শরীর নিজেই লড়াই করে।
💥 প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে বাইরে থেকে Vitamin A কিনে খাওয়ানো যেতে পারে
(গুরুত্বপূর্ণ সতর্কতা:)
Vitamin A বেশি মাত্রায় খাওয়ানো বিপজ্জনক হতে পারে, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজ দিন।
💯💉 সবচেয়ে কার্যকর প্রতিরোধ — MMR টিকা
১ম ডোজ: ৯ মাসে
২য় ডোজ: ১৫ মাসে
👉 সরকারি কেন্দ্রে ফ্রি পাওয়া যায়
👉 প্রায় ৯৭% কার্যকর
💔 একটা ভুল ধারণা ভেঙে দিন
“MMR টিকায় অটিজম হয়” — এটা সম্পূর্ণ ভুয়া তথ্য।
👉 একটি জাল গবেষণা থেকে এই গুজব ছড়িয়েছিল
🤎 পরে সেই গবেষণা বাতিল করা হয়েছে
গবেষকের লাইসেন্সও বাতিল করা হয়েছে।।
🤎 শেষ কথা
আপনার বাচ্চার দুই ডোজ টিকা হয়েছে কিনা আজই চেক করুন
না হয়ে থাকলে দেরি না করে টিকা দিন