Dr. Shahajada Farhan

Dr. Shahajada Farhan MBBS, MD Resident(Paediatrics)
CHILD DOCTOR

মায়ের বুকের দুধের বিকল্প কিছুই নেই। ✅ শিশুকে জন্মের পর থেকে ৬মাস(১৮০দিন) পর্যন্ত শুধুমাত্র শুধুমাত্র বুকের দুধ দিবেন, এর...
27/02/2026

মায়ের বুকের দুধের বিকল্প কিছুই নেই।

✅ শিশুকে জন্মের পর থেকে ৬মাস(১৮০দিন) পর্যন্ত শুধুমাত্র শুধুমাত্র বুকের দুধ দিবেন, এর বাইরে এই সময় এক ফোঁটা পানিও প্রয়োজন পড়েনা।
✅ ২ বছর বয়স পর্যন্ত অন্যান্য খাবারের পাশাপাশি বুকের দুধ দিবেন শিশুর চাহিদামত।
✅ জন্মের পর যত দ্রুত সম্ভব (১ঘন্টার মধ্যেই) বাচ্চাকে শালদুধ দিবেন। অনেকে শালদুধ ফেলে দেয়, এর বদলে মধু-চিনি এসব দেয়, তারা মনে করে শালদুধ আসল দুধ নয়। এটি একটি ভুল ধারণা। শালদুধ বাচ্চার জন্য অনেক উপকারী একটি খাবার। নতুন বাচ্চার জন্য এই ধূসর পৃথিবীতে আল্লাহর একটা নেয়ামত হল এই শালদুধ, অত্যধিক পুষ্টিগুণ সম্পন্ন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন।

🟢অন্য একদিন দুধের গুণাগুণ নিয়ে আরো বিস্তারিত লিখবো ইন-শা-আল্লাহ।

❤️শিশুদের ভালোবাসুন 👶🧒👦👧🧑

ছোট বাচ্চাদের জন্য Normal Saline (0.9% NaCl) একটা অতীব প্রয়োজনীয় জিনিস। বিশেষ করে শীতের মৌশুমে এর ব্যবহার বেড়ে যায় অনেক ...
15/02/2026

ছোট বাচ্চাদের জন্য Normal Saline (0.9% NaCl) একটা অতীব প্রয়োজনীয় জিনিস। বিশেষ করে শীতের মৌশুমে এর ব্যবহার বেড়ে যায় অনেক গুণ। সাধারণ সর্দির সময় থেকে শুরু করে সুস্থ অবস্থাতেও সবসময় নাক পরিষ্কার করার জন্য নরমাল স্যালাইন ড্রপের কোন বিকল্প নেই। আবার নেবুলাইজেশনের জন্য নরমাল স্যালাইন প্রয়োজন হয়। বাজারে বিভিন্ন নামে নরমাল স্যালাইনের ড্রপ পাওয়া যায়, তবে এসব বোতল গুলোতে খুব কম পরিমাণে থাকে, ১০মি.লি থেকে ২৫ মি.লি এরকম। দাম বিভিন্ন ব্র‍্যান্ড ভেদে ২০ টাকা থেকে ৩০টাকা। অপরদিকে ৫০০মিলি, ১০০০মিলি এর নরমাল স্যালাইনের বোতল পাওয়া যায়, যার দাম ব্র‍্যান্ডভেদে ৯০টাকা থেকে ১০০টাকা।
দেখা যাচ্ছে যেখানে ১০০টাকা দিয়ে ৫০০মিলি নরমাল স্যালাইন পাওয়া যায়, সেখানে মাত্র ২৫মিলি ড্রপের দাম ২৫/৩০টাকা।
এক্ষেত্রে একটা কাজ মা-বাবারা চাইলে করতে পারেন, একটা ৫০০মিলি বোতল কিনে সেখান থেকে, ৩মিলি/৫মিলি সিরিঞ্জের মাধ্যমে ২৫মিলি এর বোতল গুলো রিফিল করতে পারেন, তাতে একটা ৫০০মিলি বোতল থেকে ২০টা ২৫মিলির বোতল রিফিল করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে সিরিঞ্জ টা যাতে সমসময় জীবাণুমুক্ত থাকে, ময়লা যাতে না লাগে, ব্যবহারের পর সিরিঞ্জের মুখটি লাগিয়ে রাখতে হবে, আর স্যালাইনের মুখটিও পরিষ্কার রাখতে হবে, যাতে কোন ধরনের ময়লা না লাগে। সাবধানে রিফিল করতে পারলে আশা করি এই পদ্ধতি কাজে লাগিয়ে সাশ্রয়ীভাবে নরমাল স্যালাইন ব্যবহার করতে পারবেন।

ধন্যবাদ।

আসুন সচেতন হই #সর্পদংশন ও  #করনীয়১) বাংলাদেশের কিছু বিষধর সাপ:-গোখরা-রাসেল ভাইপার-শঙ্খিনী-সবুজবোড়া-সকল সামুদ্রিক সাপ২) ব...
04/07/2024

আসুন সচেতন হই
#সর্পদংশন ও #করনীয়

১) বাংলাদেশের কিছু বিষধর সাপ:
-গোখরা
-রাসেল ভাইপার
-শঙ্খিনী
-সবুজবোড়া
-সকল সামুদ্রিক সাপ
২) বিষধর সর্পদংশনের গুরুত্বপূর্ণ উপসর্গ
৩) সর্পদংশনের প্রাথমিক চিকিৎসা
---সাপে কাটা জায়গায় (হাত/পা, অন্য কোন অঙ্গ) কোনভাবেই শক্ত ভাবে রশি/দড়ি/কাপড় দিয়ে গিঁট দেয়া যাবেনা, #গিঁট_দেয়া_যাবেনা। এতে অঙ্গটিতে রক্তচলাচল বন্ধ হয়ে পঁচে যেতে পারে। তাই, সাবধান, কোনভাবেই শক্ত গিঁট দিবেন না। অঙ্গটিকে বিশ্রামে রাখবেন, নড়াচড়া না হয় মত রাখবেন,(হাত পা ভেঙ্গে গেলে যেভাবে সোজা করে ব্যান্ডেজ করা হয়, ওভাবে কাপড় বা ক্রেপ ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে দংশিত অঙ্গ অচল করে হাসপাতালে নিয়ে যাবেন)
--- সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য অবশ্যই #হাসপাতালে নিয়ে যাবেন, কোন অবস্থাতেই বাসায় বসে থেকে অথবা #ওঝা_বৈদ্যের কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট এবং জীবন নাশের ঝুঁকি নিবেন না।
৩) সাপে কাটা রোগীর চিকিৎসায় একমাত্র গন্তব্য হবে #হাসপাতাল #হাসপাতাল #হাসপাতাল
সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর চিকিৎসা হয়, সাপের বিষের ঔষুধ #এন্টিভেনম থাকে।
৪) এন্টিভেনম দেয়ার নির্দিষ্ট কোন সময় নেই, যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাবেন, ততই ভালো। বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয়া মাত্রই কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা থেকে ক্ষেত্র বিশেষে কয়েক দিন পরেও এন্টিভেনম দেয়া যায়, সোজা কথা, "অনেক দেরি হয়ে গিয়েছে, এখন আর এন্টিভেনম দেয়া যাবেনা, এখন আর চিকিৎসা করে লাভ নেই।" এরকম কথার কোন ভিত্তি নেই।
৫) অন্ধকারে হাঁটার সময় হাতে টর্চলাইট, লাঠি এসব রাখবেন, লাঠি দিয়ে সাপ মারার জন্য নয়, হাঁটার সময় লাঠি দিয়ে মাটিতে আওয়াজ করবেন, তাহলে আওয়াজ শুনে সাপ আপনার থেকে দূরে চলে যাবে, কোন সাপই নিজে থেকে এসে কামড় দেয়না, কারন সাপ খুবই ভীতু প্রজাতির।

সংক্ষেপে ছবিতে দেয়া আছে করনীয় সমূহ।


,CMCH
,PCC

Dr. Shahajada Farhan

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shahajada Farhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category