Blood Aiders -CU

Blood Aiders -CU মানব সেবায় আত্মার তৃপ্তি

Blood Aiders CU হলো এমন একটা সার্কেল যারা রক্ত লাগলে ডোনার জোগাড় করে দেওয়ার চেষ্টা করে৷ আমাদের যাত্রা শুরু হয় ৮ই এপ্রিল, ২০২২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভিন্ন সেশনের ছাত্র-ছাত্রীদের নিয়ে এবং বর্তমানে ইংরেজি বিভাগের পাশাপাশি একইভাবে যুক্ত হয়েছে আইন বিভাগের শিক্ষার্থীরাও৷

বর্তমানে চবি ইংরেজি বিভাগের ১৭-১৮,১৮-১৯,১৯-২০,২০-২১, ২১-২২ ও ২২-২৩ এবং আইন বিভাগের ২০-২১ ও ২২-২৩ সেশনের ছাত্র-ছাত্রীরা অসংখ্যবার নানা পরিচিত-অপরিচিত রোগীদের জন্য সফলভাবে ডোনার খোঁজা থেকে শুরু করে নিজেরাও রক্ত দিয়েছে এবং এ যাত্রা চলমান আছে৷

আমাদের এ সার্কেল টা শুরু করার একমাত্র কারণ আমাদের আত্মার তৃপ্তি৷ যেই মানুষদের কারণে আমরা আজ একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছি সেই মানুষদেরকেই একটা পজিটিভ ফিডব্যাক দেওয়া৷
| মানব সেবায় আত্মার তৃপ্তি |

যাদের ত্যাগে এই স্বাধীনতা,তাদের প্রতি নীরব শ্রদ্ধা।স্বাধীনতা- একটি দায়,আর সেই দায়বোধ থেকেইরক্তদানের মাধ্যমে আমরাঅচেনা ...
26/03/2026

যাদের ত্যাগে এই স্বাধীনতা,
তাদের প্রতি নীরব শ্রদ্ধা।
স্বাধীনতা- একটি দায়,
আর সেই দায়বোধ থেকেই
রক্তদানের মাধ্যমে আমরা
অচেনা জীবনের পাশে দাঁড়াই।

সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩

❤️🩸

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩সম্পাদকীয় “রক্ত এবং মনুষ্যত্ব” Blood Aiders-CU এর একটি ডিজিটাল ম্যাগাজিন। এটি এই ম্যাগা...
26/03/2026

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩

সম্পাদকীয়

“রক্ত এবং মনুষ্যত্ব” Blood Aiders-CU এর একটি ডিজিটাল ম্যাগাজিন। এটি এই ম্যাগাজিনের প্রথম সংখ্যা। এই সংখ্যায় রয়েছে কবিতা, গল্প, চিত্রকর্ম, ফটোগ্রাফি এবং প্রবন্ধ। এই সংখ্যাটি প্রকাশ করা হচ্ছে ২৬ এ মার্চ,২০২৬ এ; মহান স্বাধীনতা দিবসের দিন। Blood Aiders-CU সংগঠনের মাধ্যমে শত শত মানুষকে সাহায্য করে আসছি তাই আমরা জানি রক্তের গুরুত্ব। এই সংখ্যায় শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে একাত্তর এর মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ষোলো জন শহীদের নাম, যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের রক্ত ঝড়িয়ে গেছে। একইসাথে জুলাই গনঅভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন শহীদ কে-ও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে।
ভবিষ্যতে “রক্ত এবং মনুষ্যত্ব” ডিজিটাল ম্যাগাজিনটির আরও সংখ্যা আসবে। সেখানেও একইভাবে বাংলাদেশের শিক্ষার্থীদের সৃজনশীল নানা কাজ প্রকাশ করা হবে, বিশ্ববিদ্যালয় তথা দেশের ইতিহাস তুলে ধরা হবে এবং সবসময়ই মানবতার কথা বলা হবে।

–তন্ময় দত্ত মিশু
প্রতিষ্ঠাতা, Blood Aiders CU


#রক্ত_এবং_মনুষ্যত্ব

A 12th time donor and one of our dedicated Department Representatives.🤍Joy Prokash Mondal donated B+ blood on 23/03/26 a...
24/03/2026

A 12th time donor and one of our dedicated Department Representatives.🤍

Joy Prokash Mondal
donated B+ blood on 23/03/26 at Khulna Royal Hospital for a patient undergoing a uterus operation. His commitment reflects both responsibility and humanity.

Wishing him good health and appreciation for his continued support.❤️🩸

পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও অফুরন্ত আনন্দ। ঈদের এই খুশির মুহূর্তে আমরা যেন ভুলে না যাই মানবতার ...
21/03/2026

পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও অফুরন্ত আনন্দ। ঈদের এই খুশির মুহূর্তে আমরা যেন ভুলে না যাই মানবতার কথা—এক ফোঁটা রক্ত যেমন একটি জীবন বাঁচাতে পারে, তেমনি আমাদের ছোট ছোট সহমর্মিতাও গড়ে তুলতে পারে একটি সুন্দর পৃথিবী। আসুন, ভালোবাসা ও মানবতার বার্তা ছড়িয়ে দিই সবার মাঝে।

On 18th March, a meaningful contribution was made. 🩸Haseen Shahad from Marine Science (22–23) has donated A+ blood for t...
20/03/2026

On 18th March, a meaningful contribution was made. 🩸

Haseen Shahad from Marine Science (22–23) has donated A+ blood for the 13th time at Parkview Hospital. Each donation reflects a strong sense of responsibility and humanity.

Wishing him all the best and hoping this inspires others to come forward as well.

🩸♥️

On 18 March 2026, 𝗡𝗮𝘀𝗶𝗺 𝗙𝗮𝘆𝗮𝘇 𝗭𝗶𝗮𝗱, student of Management (2023–24), donated O+ blood for the 4th time at CMC Hospital t...
19/03/2026

On 18 March 2026, 𝗡𝗮𝘀𝗶𝗺 𝗙𝗮𝘆𝗮𝘇 𝗭𝗶𝗮𝗱, student of Management (2023–24), donated O+ blood for the 4th time at CMC Hospital to a delivery patient in need.

His timely contribution reflects a sense of responsibility and willingness to help others during a critical moment. We're hopeful that his action will encourage the culture of voluntary blood donation.

We express our sincere appreciation for his contribution and hopeful that his journey with 𝗕𝗹𝗼𝗼𝗱 𝗔𝗶𝗱𝗲𝗿𝘀-𝗖𝗨 will continue in the same spirit of service and dedication in the days ahead.

A noble act of humanity. ❤️On 11 March 2026, Sharif Mohammad, a student of the English Department (Session 2023-24) at t...
13/03/2026

A noble act of humanity. ❤️

On 11 March 2026, Sharif Mohammad, a student of the English Department (Session 2023-24) at the University of Chittagong, voluntarily donated A+ blood for a cancer patient at Chittagong Popular Hospital while observing the Ramadan fast.

Heartfelt appreciation and gratitude to Sharif Mohammed for his generous contribution.

♥️🩸

♦️ 𝗣𝗼𝘀𝘁 𝟯: 𝗪𝗵𝗮𝘁 𝗛𝗮𝗽𝗽𝗲𝗻𝘀 𝗜𝗳 𝗬𝗼𝘂 𝗗𝗼𝗻𝗮𝘁𝗲 / 𝗗𝗼𝗻’𝘁 𝗗𝗼𝗻𝗮𝘁𝗲Blood Awareness Series–এর ধারাবাহিক পোস্টের এবারের বিষয়:রক্তদান করলে...
10/03/2026

♦️ 𝗣𝗼𝘀𝘁 𝟯: 𝗪𝗵𝗮𝘁 𝗛𝗮𝗽𝗽𝗲𝗻𝘀 𝗜𝗳 𝗬𝗼𝘂 𝗗𝗼𝗻𝗮𝘁𝗲 / 𝗗𝗼𝗻’𝘁 𝗗𝗼𝗻𝗮𝘁𝗲

Blood Awareness Series–এর ধারাবাহিক পোস্টের এবারের বিষয়:
রক্তদান করলে এবং না করলে কী ঘটে?

রক্তদান সম্পর্কে সমাজে এখনও নানা ধরনের ভুল ধারণা ও মিসকনসেপশন রয়েছে। এসব ভুল ধারণা দূর করে মানুষকে রক্তদানের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে সচেতন করা অত্যন্ত জরুরি।

মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যেই Blood Aiders-CU এই সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছে। আশা করি, এই প্রচেষ্টা আরও বেশি মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।🩸

পৃথিবীতে আরও একটি নতুন বই- 'পরিশুদ্ধ'‘হাসতে শিখুন, হাসাতে শিখুনচুপ করে নয়, আওয়াজ করে বাঁচতে শিখুন’বিশ্বব্রহ্মাণ্ডের অতি ...
06/03/2026

পৃথিবীতে আরও একটি নতুন বই- 'পরিশুদ্ধ'

‘হাসতে শিখুন, হাসাতে শিখুন
চুপ করে নয়, আওয়াজ করে বাঁচতে শিখুন’

বিশ্বব্রহ্মাণ্ডের অতি ক্ষুদ্র এক জীব তথা মানুষের তৈরি করা এক ছোট্ট জগৎ ‘পরিশুদ্ধ’ কাব্যগ্রন্থ। এ জগতে পাওয়া যাবে নানা ধরনের চিন্তার খোরাক। করা যাবে নিজেকে তথা সৃষ্টিকে নানা প্রশ্ন! সঙ্গে অবশ্যই যেকোনো লেখাকে করা যাবে নিজের মতো করে বিশ্লেষণ। কারণ, এ জগৎ উন্মুক্ত। নিজের মতো করে ভাবার জন্য উন্মুক্ত।

‘পরিশুদ্ধ’ কাব্যগ্রন্থের মুখবন্ধ লিখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক তাকিত মল্লিক। তাঁর ভাষায়, ‘তন্ময় দত্ত মিশুর কবিতার বই “পরিশুদ্ধ”র প্রথম প্রকাশ। নিঃসন্দেহে মিশুর শিক্ষক হিসেবে আমি আনন্দিত এবং গর্বিত। মিশুর লেখা তাঁর স্বভাবসুলভ আচরণের থেকে আলাদা। নিশ্চুপ মিশুর মতো ওর কবিতা নয়। সাহিত্যের মানবিক মিশুর কবিতায় রয়েছে প্রেম, অসাম্প্রদায়িক চেতনা এবং উত্তরাধুনিকতার ছোঁয়া। নজরুলের “মানুষ”কবিতার ন্যায় মিশুর “মানুষ” কবিতায়ও বাইরের অবয়বে ধনী-দরিদ্র, কৃষক-মজুর, মালিক-শ্রমিকের বাইনারিতে না পরিমাপ করে সবাই একই স্রষ্টার সৃষ্টি এবং সাম্যবাদী ভাবের অবতারণা হয়েছে। মৃদু ভাষায় বিপ্লবের ডাক বা বিপ্লবোত্তর অন্তর্ভুক্তির বাংলাদেশ এমন চিন্তারও প্রতিফলন রয়েছে মিশুর কবিতায়। ইংরেজি সাহিত্যের ছাত্রদের প্রতি প্রচলিত সামাজিক চিন্তারও পরিবর্তন ঘটে মিশুর কবিতার বইয়ে।’

'পরিশুদ্ধ’ কাব্যগ্রন্থটি বর্তমানে পাওয়া যাচ্ছে রকমারি ডটকম ওয়েবসাইটে এবং পাওয়া যাবে ২০২৬ সালের ফেব্রুয়ারির অমর একুশে বইমেলাতেও দাঁড়িকমা প্রকাশনীর স্টলে৷

‘কবি’রাও মানুষ,
তাদের কোনো অলৌকিক শক্তি নেই।
সব শক্তি কবিতার,
কবি কেবলই মাধ্যম
সৃষ্টির কাছে পৌঁছাবার।’

—তন্ময় দত্ত মিশু
প্রতিষ্ঠাতা, Blood Aiders CU

On 21 February 2026, Kanij Fatema Tyas, a student of the Department of English (Session 2023–24), donated O⁺ blood at Ha...
05/03/2026

On 21 February 2026, Kanij Fatema Tyas, a student of the Department of English (Session 2023–24), donated O⁺ blood at Hathazari Adhunik Hospital & Maternity Unit.

Her generous initiative reflects true compassion and social responsibility. We are poud of this beautiful act of humanity.

❤️🩸

On 18th February 2026, Abdullah Jashem, a student of the Department of Law (Session 2022–23) and an active committee mem...
05/03/2026

On 18th February 2026, Abdullah Jashem, a student of the Department of Law
(Session 2022–23) and an active committee member serving as the Secretary of Gifts and Logistics of Blood Aiders, donated O⁺ blood for a cancer patient at Agrabad Ma O Shishu Hospital.

We sincerely appreciate his dedication and heartfelt commitment to humanity.
❤️🩸

𝗕𝗹𝗼𝗼𝗱 𝗔𝗶𝗱𝗲𝗿𝘀 - 𝗖𝗨 এর পক্ষ থেকে সকলকে ২১শে ফেব্রুয়ারি - আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। ভাষা কেবল কিছু শব্দভাণ্ডার...
21/02/2026

𝗕𝗹𝗼𝗼𝗱 𝗔𝗶𝗱𝗲𝗿𝘀 - 𝗖𝗨 এর পক্ষ থেকে সকলকে ২১শে ফেব্রুয়ারি - আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

ভাষা কেবল কিছু শব্দভাণ্ডার নয়; এটি মানুষের অস্তিত্ব, আত্মপরিচয় ও চেতনার অবিচ্ছেদ্য অংশ। একটি জাতির ইতিহাস, সংগ্রাম, সাহিত্য, সংস্কৃতি ও মূল্যবোধ ভাষার ভেতরেই সংরক্ষিত থাকে এবং প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়। ভাষা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি।

আমরা, 𝗕𝗹𝗼𝗼𝗱 𝗔𝗶𝗱𝗲𝗿𝘀 - 𝗖𝗨, রক্তের মূল্য ও ত্যাগের তাৎপর্য গভীরভাবে উপলব্ধি করি। আজ আমাদের এই রাষ্ট্রভাষা বাংলা- মহান ভাষা শহীদদের রক্তে অর্জিত। তাঁদের এই আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করে মানবতার সেবায় আরও দায়বদ্ধ হতে, জীবন রক্ষায় রক্তদানের অঙ্গীকারকে সুদৃঢ় করতে এবং ন্যায় ও মর্যাদার পক্ষে অবিচল থাকতে।

এই মহান দিবসে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকার করি- মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে আমরা সদা সচেষ্ট থাকব। ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা, একই সাথে আমাদের মানবসেবার কার্যক্রম একইভাবে অব্যাহত থাকবে।

মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।🇧🇩

Address

Chittagong University
Chittagong
4331

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blood Aiders -CU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category