09/02/2026
আল্লাহর অশেষ রহমতে, জাতীয় নির্বাচনের আগে মাল্টিনোডুলার গলগন্ডের শেষ Microwave Ablation (MWA) কেসটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি—
এই মুহূর্তটি আমার জন্য বিশেষভাবে আবেগের। কারণ আমার শ্রদ্ধেয় শিক্ষক, পথপ্রদর্শক ও কিংবদন্তি প্রফেসর ডা. এহতেশামুল হক স্যার তাঁর অগাধ বিশ্বাস ও ভালোবাসা থেকে তাঁর আত্মীয়কে আমার কাছে রেফার করেছেন। একজন শিক্ষকের এমন আস্থা একজন চিকিৎসকের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি ও অনুপ্রেরণা।
Microwave Ablation বয়স্ক ও একাধিক জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য অস্ত্রোপচারের ভয় ছাড়াই একটি নিরাপদ, কার্যকর ও মানবিক বিকল্প হয়ে উঠেছে—যেখানে কাটা নেই, দাগ নেই, কিন্তু আছে স্বস্তি ও আশার আলো।
এই পথচলায় যাঁরা পাশে ছিলেন—শিক্ষক, সহকর্মী ও রোগী—সবার প্রতি কৃতজ্ঞতা।
আল্লাহ আমাদের সবার খেদমত কবুল করুন। আমিন।