Dr. Somen Das

Dr. Somen Das MBBS, BCS ( Health)
CCD ( Birdem)
FCPS ( Medicine)
MACP ( USA).

26/02/2026




25/02/2026

রমজানে / রোজাতে কিভাবে ডায়বেটিসের ওষুধ খাবেন?



05/02/2026

মাঝে মাঝে চেম্বারে কিছু গরীব রোগীর ফ্রি আল্ট্রা করে দিই
যদি কিছু দোয়া / আশীর্বাদ জুটে এই ভেবে। এই রোগি একেতো গরীব তার উপর তাকে সৃষ্টিকর্তা এমন রোগ দিয়েছেন যে হয়তো বাকি চিকিৎসা ও তার করা হবেনা।
মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি অপারেশন হলেও অপারেশন পরবর্তী ওষুধের খরচ ই অনেক।

15/01/2026

ভাগ্যবতী ত্রিপুরা হঠাৎ ২ দিনের পেটের ব্যথা, বমি, সামান্য জ্বর নিয়ে আমার কাছে আসেন।পেট ব্যথার কারণ জানার জন্য আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা দিলে জানতে পারি আর্থিক দূর্বলতার কথা। একটা মাত্র ছেলে পাহাড়ে দিনমজুরী করে বেতন পায় খুব সামান্য। তাই চেম্বার থেকে এসে আল্ট্রা করে দেখি পিত্তথলীতে আছে পাথর। অগত্যা চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করলাম চিকিৎসার জন্য। অপারেশন যে করাবে সেই টাকা এই গরীব ভাগ্যবতী পাবে কোথায়? গল্পটাই লিখা হতনা যদিনা নামটা মাথায় ঘুরত।

19/12/2025

যখন হঠাৎ করে রোগীর প্রেশার খুব বেড়ে যায়( ) তখন আমরা ডা. যারা আছি তারা অনেকেই কয়েকটা #কাজ করি :

১. প্রেশারের ওষুধ একটু ডোজ বাড়িয়ে লিখে দিই অথবা
২. আরেকটা ওষুধ যোগ করে দিই অথবা
৩. আগের ওষুধ পরিবর্তন করে নতুন কিছু দিই।

কিন্তু দেখা যায় কিছুদিন পরেই রোগীদের প্রেশার আরও #কমে গিয়ে খারাপ লাগা শুরু হয়।
এই যে আগে প্রেশার বেশি ছিল কিন্তু এখন ওষুধ খাওয়ার পরে কমে গেল এটা অনেকসময় রোগীরা ভাবে যে ওষুধ মনে হয় যথার্থ ( ) হয়নি।

এটা আসলে একটা #ভুল ধারণা। Acute/ Stressful ( স্ট্রেস) condition এ আমাদের ব্রেইন থেকে কিছু #হরমোন বের হয় ( Sympathetic overactivity) যারা আমাদের প্রেশার #বাড়িয়ে দেয়। ১-২ সপ্তাহের মধ্যেই রক্তে এদের পরিমান #কমে আসে তখন অতিরিক্ত ডোজ / ওষুধের কারণে প্রেশার কমে যায়।

তাই রোগীদের উচিত প্রেশার বাড়ার পর যে ওষুধ ডাক্তার দিয়েছেন ১-২ সপ্তাহ পর সেটা আবার দেখিয়ে ডোজ #এডজাস্ট করে নেওয়া।

এটা অনেক মূল্যবান একটা পরামর্শ দয়া করে #শেয়ার করে সবাইকে জানার সূযোগ করে দিবেন।

ডা. সোমেন দাশ।
ডেল্টা হেলথ কেয়ার।
রুম নাম্বার ৩০৩।
রবিবার থেকে বৃহস্পতিবার।
সন্ধ্য ৬ টা থেকে ১০ টা।

23/11/2025

হালিম আমার পুরনো পেশেন্ট, ও এসেছিল কয়েকদিন ধরে ওর #চোখ_প্রস্রাব_হলুদ হয়ে যাচ্ছে, কিছু খেতে পারছেনা। জিজ্ঞেস করাতে বলল অল্প চুলকানি আছে।

ইয়াং ছেলে ৩৩ বছর বয়স হবে, দেখালাম চোখে মুখে ভয়ের ছায়া, কেউ কেউ বলেছে লিভার পচে গেছে তাই কার( পীর / বৈদ্য) কাছে গিয়ে ধোয়া মোছা শেষ করে আমার কাছে আসছে।

অল্প বয়সের একটা ছেলের জন্ডিস সাধারনত #পিত্তনালীর #পাথর দিয়ে হতে পারে চিন্তা করে ওকে বললাম চেম্বার শেষ পর্যন্ত বসে থাকতে। চেম্বারের শেষ রোগীটাকে দেখে ওকে নিয়ে গেলাম #আল্ট্রা রুমে, ওর ওয়াইফকে দেখিয়ে দিলাম যে পাথর আছে এবং সেটা কোথায়৷

আল্ট্রা এর রিপোর্ট করিয়ে ওকে বুঝিয়ে বললাম কি করতে হবে। আর এতে করে ওর অনেক পরীক্ষা নিরীক্ষা যেগুলো " #জন্ডিস_কি_কারনে_হয়েছে_তা_বের_করার_জন্য_লাগত" সেই খরচ গুলো বেচে গেল।

12/11/2025
10/11/2025
09/11/2025

সঠিক নিয়মে ইনহেলার ব্যবহার করুন ও সুস্থ থাকুন।



゚viralシfypシ゚viralシ
ভিডিও টি শেয়ার করুন এই জন্য যে, এই ভিডিও মূলত যার / যাদের কাজে লাগবে তাদের কাছে যেন পৌছায়।

03/11/2025

রোগী এক মাস ধরে খেতে পারেনা, মুখে রুচি নাই, খেতে গেলে গন্ধ লাগে, পায়খানা ঠিকঠাক মত হয়না, শক্তি নাই, এসব নিয়ে এসেছে। আরও কয়েক জায়গায় দেখিয়েছে কিন্তু সব জায়গার চিত্র এক গ্যাসের ওষুধ, অমিডন আর ভিটামিন।

আবার অধিকাংশ গ্রামের ল্যাবের ভুয়া টেস্ট দেখে আমাদের পক্ষে আর রোগির ডায়াগনোসিস করা সম্ভব হয় না।
রোগির গায়ে হাত দেওয়া যে কত বড় আশীর্বাদ তা এখনো টের পাই। যেমন এই রোগী আমার কাছে ১ তারিখ এসেছে গায়ে সোয়েটার চাপিয়ে, গরমের দিনে সোয়েটার দেখে একটু ভ্রু কপালে উঠল জিজ্ঞেস করলাম জ্বর আসে? উত্তর এল হ্যা। এক্সামিমেশনে দেখলাম পেটের ডান পাশ সামান্য ফোলা, আর চোখে হালকা হলুদ আবরণ। ব্যাস হয়ে গেল ডায়াগনোসিস। এখন কনফার্ম করার পালা - এটা কি পুজ নাকি টিউমার?

ডেকে নিয়ে গেলাম চেম্বারের পাশের আল্ট্রা রুমে। রোগিকে বুঝায় বললাম কি হয়েছে। This is the true beauty of a portable USG.

Address

Chittagong

Opening Hours

Monday 18:30 - 22:00
Tuesday 18:30 - 22:00
Wednesday 18:30 - 22:00
Thursday 18:30 - 22:00
Sunday 18:30 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Somen Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category