Dr. Sohel Siddike

Dr. Sohel Siddike I am Dr. Sohel Siddike is working as a Heart disease and Interventional Cardiologist. You can take

চিকিৎসা সেবা সমূহ

বুকে ব্যাথা ⨀ বুক ধড়পড় ⨀ হার্ট এটাক

হার্ট ফেইলিউর ⨀ বাতজ্বর ⨀ শ্বাসকষ্ট

হার্টের জন্মগত সমস্যা ⨀ হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ

নন - ইনভেসিভ প্রসিডিওর

ইটিটি ⨀ ইকোকার্ডিওগ্রাফি ⨀ হলটার মনিটরিং

27/05/2026
আসসালামু আলাইকুমঈদুল আযহা ২০২৬ মোবারকমহান আল্লাহ আপনার পবিত্র কোরবানি কবুল করুন এবং তাঁর অসীম রহমত ও বরকত দান করুন।আপনার...
27/05/2026

আসসালামু আলাইকুম
ঈদুল আযহা ২০২৬ মোবারক

মহান আল্লাহ আপনার পবিত্র কোরবানি কবুল করুন এবং তাঁর অসীম রহমত ও বরকত দান করুন।
আপনার জীবনে সর্বদা ও সর্বত্র সুখ, শান্তি ও সফলতা কামনা করি।

17/05/2026

World Hypertension day
17 may 2026..

11/05/2026

আগামী ১৭ ই মে রবিবার “ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস “
( World Hypertension Day ) এবারের প্রতিপাদ্য:

"Controlling Hypertension Together ! "

২০২৬ সালের বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসের (১৭ই মে) আনুষ্ঠানিক লোগোটির মূলভাব হলো "একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ! " এবং এতে ট্যাগলাইন হিসেবে রয়েছে "নিয়মিত আপনার রক্তচাপ পরীক্ষা করুন, নীরব ঘাতককে পরাজিত করুন"।

08/05/2026

হার্ট ফেইলিওর এবং ডায়াবেটিস চিকিৎসায়
SGLT inhibitors (Sodium–Glucose Co-Transporter inhibitors):
* Dapagliflozin
* Empagliflozin ওষুধ 💊 ব‍্যাপকভাবে ব্যবহার করা হয়।
উপরের ওষুধ দুইটি ডায়াবেটিস এবং হার্ট ফেইলিওর উভয় ক্ষেত্রে অথবা যে কোনো একটি রোগের জন্য ব্যবহার করা হয়।
তবে সমস্যা হলো যখন শুধুমাত্র হার্ট ফেইলিওরের জন্য ব্যবহৃত হয় তখন বেশিরভাগ রোগী ওষুধটি বন্ধ করে দেন কারণ তার ডায়াবেটিস নেই বলে…!!
বিষয়টি মোটেও ঠিক নয় রোগীর ডায়াবেটিস না থাকলেও ওষুধটি হার্ট ফেইলিওর রোগীদের খেতে হবে যদি চিকিৎসক পরামর্শ দেন।
বেশিরভাগ রোগী ওষুধের ফার্মেসিতে যেয়ে বিভ্রান্ত হন এবং তার চিকিৎসকের সাথে আলাপ না করে হার্ট ফেইলিউরের জরুরি ওষুধটি বন্ধ করে বিপদে পড়েন।
হার্ট ফেইলিওর একটি জটিল হৃদরোগ, চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ এবং নিয়ম মেনে চলতে হবে।

আপনার রক্তনালী কি নিরাপদ! দেখুন কিভাবে ধীরে ধীরে রক্তনালী ব্লক হইয়ে হার্ট অ্যাটাক হয়!
28/04/2026

আপনার রক্তনালী কি নিরাপদ!
দেখুন কিভাবে ধীরে ধীরে রক্তনালী ব্লক হইয়ে হার্ট অ্যাটাক হয়!

23/04/2026

‼️ অনেকেই রক্তের চর্বির ওষুধ কতদিন খাবেন বা কত টার্গেটে জানতে চেয়েছেন ।
প্রকৃতপক্ষে বিষয়টি নির্ভর করে আপনার চিকিৎসকের উপর, কোন কারণে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ঝুঁকি বিবেচনা করে LDL-C টার্গেট বা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
* যদি হার্টের এবং অন‍্য রক্তনালীর রোগ না থাকে তাহলে
LDL-C টার্গেট < 100 mg/dl বা < 2.6 mmol/ L
* যদি হার্টের বা অন্য রক্তনালীর রোগ না থাকে কিন্তু ঝুঁকি থাকে তাহলে LDL-C টার্গেট < 70 mg/dl বা < 1.8 mmol/L
* হার্টের রক্ত নালীর রোগ যেমন হার্ট অ্যাটাক বা এনজাইনা থাকে তাহলে LDL-C টার্গেট < 55 mg/dl বা

হার্ট বড়ো হয়ে যাওয়া মানে হলো হৃদপিণ্ডের আকার স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া—এটাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয়👉 Cardiom...
20/04/2026

হার্ট বড়ো হয়ে যাওয়া মানে হলো হৃদপিণ্ডের আকার স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া—এটাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয়
👉 Cardiomegaly
এটা নিজে কোনো আলাদা রোগ নয়, বরং অন্য সমস্যার লক্ষণ।
🔍 কেন হার্ট বড়ো হয়?
হার্ট যখন বেশি চাপের মধ্যে কাজ করে, তখন ধীরে ধীরে বড়ো হতে পারে। যেমনঃ
উচ্চ রক্তচাপ (High BP)
দীর্ঘদিনের Coronary Artery Disease
হার্টের ভাল্বের সমস্যা
Heart Failure
দীর্ঘদিনের ডায়াবেটিস বা স্থূলতা
ফুসফুসের কিছু রোগ
⚠️ লক্ষণ কি কি হতে পারে?
সব সময় লক্ষণ নাও থাকতে পারে, তবে হলে—
শ্বাস নিতে কষ্ট
বুক ধড়ফড়
সহজে ক্লান্ত হয়ে পড়া
পা ফুলে যাওয়া
ঘুমের সময় শ্বাসকষ্ট
🧠 কেন এটা গুরুত্বপুর্ণ?
হার্ট বড়ো হলে তার পাম্প করার ক্ষমতা কমে যেতে পারে। সময়মতো চিকিৎসা না করলে মারাত্মক সমস্যা হতে পারে।
🩺 কী করবেন?
দ্রুত ডাক্তারের পরামর্শ নিন
ECG, Echo, X-ray এর মতো টেস্ট করতে হতে পারে
BP, সুগার, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন
লবণ কম, স্বাস্থ্যকর খাবার খান
নিয়মিত হালকা ব্যায়াম করুন
👉 সংক্ষেপে:
হার্ট বড়ো হওয়া মানে হার্টের ওপর চাপ বেড়েছে—এটা সতর্কবার্তা। সময়মতো ব্যবস্থা নিলে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।

19/04/2026

আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল ২০/০৪/২৬, সোমবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল(EPI Center, ward no:7) সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সকল স্বাস্থ্য কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে MR campaign শুরু হতে যাচ্ছে।
উদ্দিষ্ট শিশু: ৬ মাস থেকে ৫৯ মাস
সময় : সকাল ৯ টা - দুপুর ১২টা
Campaign কাল: ২০শে এপ্রিল - ২০শে মে
** সকল অভিভাবকদের নিজ নিজ এলাকার স্বাস্থ্য কেন্দ্রে টিকা নিতে উৎসাহিত করুন।
ধন্যবাদ

18/04/2026

তরুণদের হার্ট অ্যাটাক: আপনি কি নিরাপদ?
আজকাল আমরা প্রায়ই শুনছি ৩০ বা ৪০ বছর বয়সী কেউ হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। এক সময় হৃদরোগকে 'বয়স্কদের রোগ' মনে করা হলেও বর্তমানে এটি তরুণ প্রজন্মের জন্য এক নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে।
কেন তরুণদের হার্ট অ্যাটাক বেশি বিপজ্জনক?
তরুণদের হার্টের ব্লকেজ বা প্লাক (Plaque) সাধারণত নরম ও চর্বিযুক্ত হয়। এগুলো যেকোনো সময় ফেটে গিয়ে রক্ত চলাচল বন্ধ করে দিতে পারে। অনেক সময় কোনো আগাম লক্ষণ ছাড়াই 'সাডেন কার্ডিয়াক ডেথ' বা হঠাৎ মৃত্যু হতে পারে।
প্রধান ঝুঁকির কারণসমূহ:
• ধূমপান: হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় ৮ গুণ বাড়িয়ে দেয়।
• অতিরিক্ত ওজন ও অস্বাস্থ্যকর খাবার: ফাস্ট ফুড ও পরিশ্রমহীন জীবনযাত্রা।
• উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস: যা অনেক সময় শনাক্তই হয় না।
• জেনেটিক কারণ: পরিবারে হৃদরোগের ইতিহাস বা রক্তে Lipoprotein(a) এর আধিক্য।
• মানসিক চাপ ও ড্রাগস: অতিরিক্ত স্ট্রেস এবং মাদক সেবন হার্টের রক্তনালীতে খিঁচুনি তৈরি করে।
প্রথাগত ধারণা বনাম বাস্তবতা
আমি তরুণ, আমার হৃদরোগ হবে না এই ধারণাটি সম্পূর্ণ ভুল। প্রথাগত রিস্ক স্কোর অনেক সময় তরুণদের ঝুঁকি সঠিকভাবে পরিমাপ করতে পারে না।
আগাম সতর্কতায় করণীয়:
১. উন্নত পরীক্ষা: শুধু ইসিজি নয়, প্রয়োজনে CCTA বা Lipoprotein(a) এর মতো উন্নত পরীক্ষা করুন।
২. লাইফস্টাইল পরিবর্তন: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন এবং চিনি-লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন।
৩. নিয়মিত চেকআপ: পরিবারে হৃদরোগের ইতিহাস থাকলে ২০ বছর বয়সের পর থেকেই নিয়মিত হার্ট স্ক্রিনিং করান।
৪. মানসিক স্বাস্থ্যের যত্ন: অতিরিক্ত কাজের চাপ ও দুশ্চিন্তা হার্টের বড় শত্রু।
মনে রাখবেন: বয়স কম মানেই আপনি ঝুঁকিমুক্ত নন। আপনার আজকের সচেতনতাই পারে একটি অকাল মৃত্যু রুখতে।
আপনার হার্টের যত্ন নিন, জীবনকে ভালোবাসুন।
collected

Address

Chattagram Metropolitan Hospital, New Building, Room No-4014, 4th Floor, CTG
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sohel Siddike posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Sohel Siddike:

Share

Category