চট্টগ্রাম ডায়াবেটিক ফুট কেয়ার সেন্টার

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • চট্টগ্রাম ডায়াবেটিক ফুট কেয়ার সেন্টার

চট্টগ্রাম ডায়াবেটিক ফুট কেয়ার সেন্টার Diabetic foot ulcers are the most common cause of lower extremity amputation in the diabetic population.

We can help all the diabetic patients to prevent and treat their foot problems.

https://www.facebook.com/106517484475582/posts/521593949634598/
13/04/2022

https://www.facebook.com/106517484475582/posts/521593949634598/

✅ ঘুমের ঘাটতি ও ডায়াবেটিস।

ডায়েবেটিস ও ঘুম এই দুটি অতপ্রত ভাবে জড়িত। টাইপ-২ ডায়েবেটিসের বেশীর ভাগ রোগী ঘুমের সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যা সমাধানে ডায়েবেটিস নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়াম অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

✅ ডায়েবেটিস কিভাবে ঘুমের ব্যাঘাত ঘটায়?

গবেষণায় দেখা গেছে, প্রতি দুজনের মধ্যে একজন টাইপ-২ ডায়াবেটিস রোগীর ঘুমের সমস্যায় ভুগে থাকেন। এটির জন্য অতিরিক্ত ব্লাড সুগার অথবা অতিমাত্রায় কম ব্লাড সুগার দায়ী।

✅ রক্তে অতিরিক্ত সুগার থাকার উপসর্গঃ

▪️ ঘন ঘন প্রসাব বিশেষ রাতে ঘুমানোর সময়
▪️ মাথা ব্যাথা
▪️অতিরিক্ত তৃষ্ণা
▪️অবসাদ

✅ রক্তে কম সুগার থাকার উপসর্গঃ

▪️অতিরিক্ত ঘাম হওয়া
▪️দুঃস্বপ্ন দেখা
▪️বিরক্তি ভাব

☑️ এই সকল উপসর্গ ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

✅ অনিদ্রা কিভাবে ডায়াবেটিস প্রভাবিত করে?

🔸 সাধারণত পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে আমাদের রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। এটি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যেমন ঘটে, তেমনি একজন সুস্থ মানুষের ক্ষেত্রেও এটি হয়ে থাকে। সুতরাং এটি স্বাভাবিক মানুষের ক্ষেত্রেও ডায়াবেটিস হবার ঝুঁকি বাড়িয়ে দেয়।

🔸 ঘুমের ঘাটতি ইনসুলিনকে শরীরের সঠিক ভাবে কাজ করতে দেয় না। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ কষ্টসাধ্য হয়ে থাকে।

🔸 রাতে জেগে থাকার জন্য অতিরিক্ত এনার্জির প্রয়োজন হয় তা পূরণের জন্য আমাদের শরীরের রাতে ক্ষুদা বাড়িয়ে দেয়, যার ফলে শরীরের ওজন বৃদ্ধির সাথে সাথে সুগার অনিয়ন্ত্রিত হয়ে যায়।

✅ ডায়েবেটিস রোগীর মধ্যে ঘুমের কি কি সমস্যা হয়ঃ

1️⃣ রেস্টলেস লেগ সিনড্রোমঃ

🔹 পায়ে অসড়তা ভাব।
🔹 পায়ে ব্যাথা।
🔹 পায়ে জালাপোড়া করা।

2️⃣ স্লিপ এপনিয়াঃ

🔹 নাক ডাকা।
🔹 কিছুক্ষণ পর পর ঘুম ভেঙ্গে যাওয়া।

✅ কিভাবে ডায়াবেটিস রোগী এই ঘুমের সমস্যার সমাধান করবেন?

🔘 ডায়েট প্ল্যান অনুসরণ করতে হবে, যা আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখবে।

🔘 নিয়মিত ব্যায়াম করা।

🔘 নিয়ম করে ঘুমাতে যেতে হবে।

🔘 ঘুমানোর আগে চা, কফি, সিগারেট থেকে দুরে থাকতে হবে।

🔘 মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, টিভি দেখে ঘুমাতে যাওয়া থেকে বিরত থাকুন।

🔘 রাতে খাবার দেরীতে খাবেন না।

✅ কিছু কিছু ক্ষেত্রে ঘুমের সমস্যা সমাধানের ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ অত্যন্ত জরুরী। সুতরাং সুস্থ থাকতে, কর্মক্ষম থাকতে ঘুমের কোন বিকল্প নেই।

ডাঃ চৌধুরী রাশেদুল মুগনী
সহকারী অধ্যাপক
বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী বিভাগ
বিআইএইচএস জেনারেল হাসপাতাল

এফসিপিএস (প্লাস্টিক সার্জারি এবং রিকন্সট্রাকটিভ সার্জারি),
এমআরসিএস (ইংল্যান্ড), এমআরসিএস(এডিন) এমবিবিএস (এএফএমসি),
ফেলোশিপ ইন ডায়াবেটিক ফুট সার্জারী (আইপিএ, ভারত)

✅ এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন,

☑️ ঠিকানা ১: "বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এন্ড ফুট কেয়ার লিমিটেড"
রাশমনো স্পেশালাইজড হাসপাতাল, ২০৮-৯ আউটার সার্কুলার রোড, মগবাজার ওয়্যারলেস।
ঢাকা - ১২১৭ , বাংলাদেশ।
▪️মোবাইল নংঃ ০১৮৪২-১৮২৫৪৫, ০১৭১৪ - ০২৮ ৩০০
▪️ইমেইলঃ bdwfootcare@gmail.com

☑️ ঠিকানা ২: "বিআইএইচএস জেনারেল হাসপাতাল"
১২৫/১, দারুস্ সালাম মিরপুর-১, ১২১৬,
ঢাকা, বাংলাদেশ।
▪️মোবাইল নংঃ ০১৮৪২-১৮২৫৪৫, ৮০৩৫৫০১-৬,
▪️ইমেইলঃ chowdhurymughni@gmail.com

☑️ ঠিকানা ০৩: "চট্রগ্রাম আই কেয়ার সেন্টার"
বোরহান শাহনাজ কমপ্লেক্স, ৩৭, কে. বি. ফজলুল কাদের রোড (মা মোনি হাসপাতালের পাশে), পাঁচলাইশ, চট্টগ্রাম।
▪️মোবাইল নংঃ ০১৮৪২-১৮২৫৪৫, ০১৩২০ - ৭৮৮৬৬৩
▪️ইমেইলঃ chowdhurymughni@gmail.com

ডায়াবেটিস রোগীদের রমজান মাসে রোজা রাখতে বেশীর ভাগ সময় বেশ অসুবিধায় পরতে হয়। রমজান মাসে একজন ডায়াবেটিস রোগীর খাদ্যাভ্যাসে...
06/04/2022

ডায়াবেটিস রোগীদের রমজান মাসে রোজা রাখতে বেশীর ভাগ সময় বেশ অসুবিধায় পরতে হয়। রমজান মাসে একজন ডায়াবেটিস রোগীর খাদ্যাভ্যাসে ও ঔষধ সেবনে কিছু পরিবর্তন করতে হয়। যেহেতু খাবার এবং ঔষধের মধ্যে বেশ কিছুটা পরিবর্তন চলে আসে সেক্ষেত্রে একজন ডায়াবেটিস রোগীর শরীরে ক্যালোরি, রক্তের শর্করা এবং ঔষধের সামঞ্জস্যহীনতার জন্য রোগীর রক্তের শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে।

✅ যে সব ডায়াবেটিস রোগী উচ্চ ঝুঁকিতে আছেন এবং রোজা রাখা কোনভাবেই উচিৎ নাঃ

🔸 রোজার ৩ মাস আগে থেকে হাইপোগ্লাইসেমিয়া এর ঘটনা ঘটে থাকলে।

🔸 রোজার ৩ মাস আগে থেকে DKA থেকে থাকলে।

🔸 T1DM কন্ট্রোলে না থাকলে।

🔸 গর্ভবতী ডায়াবেটিস রোগীর জন্য রোজা রাখা অত্যান্ত ঝুঁকিপূর্ণ।

🔸 CKD স্টেজ ৪ এবং ৫।

🔸 বয়স্ক রোগী যাদের স্বাস্থ্যের অবস্থা ঝুঁকিপূর্ণ।

✅ যে সব ডায়াবেটিস রোগী মোটামুটি ঝুঁকিতে আছেন এবং রোজা রাখা উচিৎ নাঃ

▪️ T1DM কন্ট্রোলে আছে।

▪️ গর্ভবতী ডায়াবেটিস রোগী এবং যারা ডায়েট এর মাধ্যমে কন্ট্রোলে রয়েছেন।

▪️ CKD স্টেজ ৩।

▪️যারা প্রচুর পরিমাণ শারীরিক পরিশ্রম করেন।

▪️ যাদের ম্যাক্রো ভাস্কুলার সমস্যা নিয়ন্ত্রণে আছে।

✔️ উপরের দুই ধরনের ডায়াবেটিস রোগী ছাড়া বাকি সবাই রোজা রাখতে পারবেন। তবে সেক্ষত্রে একজন ডায়াবেটিস রোগী উচিৎ প্রতিদিন রক্তের গ্লুকোজ পরীক্ষা করা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাওয়া।

✅ ডায়াবেটিস রোগীর রোজার সময় ইনসুলিন কিভাবে গ্রহন করবেনঃ

যে সব ডায়াবেটিস রোগীর ঔষধ এবং ইনসুলিনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখতে হয় তাদের ক্ষেত্রে রমজানের পূর্বেই চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ বা ইনসুলিনের প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আসতে হবে। ইনসুলিনের ডোজ নেয়ার জন্য নিচের নিয়ম অনুসরন করতে পারেনঃ

🔹 প্রতিদিন একটি ডোজ হলে ইফতারের সময় ডোজটি নিন।

🔹 প্রতিদিন দুইটি ডোজ হলে ইফতারের সময় সকালের ডোজটি নিন এবং সেহেরীর সময় রাতের ডোজটি ২৫-৫০% কমিয়ে ফেলুন।

🔹প্রতিদিন তিনটিডোজ হলে দুপুরের ডোজটি বাদ দিয়ে ইফতার ও সেহেরীতে সমন্বয় করুন এবং ৩ দিন পর ডোজ টাইট্রেশন করুন।

✅ খাবারের যে সব নিয়মকানুন মেনে চলতে হবেঃ

1️⃣ সেহরীর খাবার সেহরীর শেষ সময়ের অল্প কিছুক্ষণ আগে খাওয়া

2️⃣ ইফতারের সময় অধিক পরিমাণে মিষ্টি ও চর্বি জাতীয় খাবার গ্রহণ না করা

3️⃣ ডায়াবেটিক রোগীদের পর্যাপ্ত পরিমাণে পানি ও পুষ্টিকর খাবার খেতে হবে যেন তারা পানি শূন্যতায় না ভোগেন। খেজুর খেলে মাত্র একটা খেতে পারেন। ফলমূল, শাকসবজি, ডাল ও টক দই খাদ্য তালিকায় রাখতে পারেন। ডাবের পানি পান করতে পারেন। যদি কোন পানীয় পান করেন তবে চিনি মুক্ত পানীয় বেঁছে নিতে পারেন। যদি মিষ্টি পছন্দ করেন, তবে সুইটনার যেমন- ক্যান্ডেরাল বা সুইটেক্স ব্যবহার করতে পারেন। ভাজা পোড়া খাবার যেমন- পিঁয়াজু, বেগুনি, পুরি, পরোটা কাবাবের মতো খাবার অল্প পরিমাণে খেতে পারেন

4️⃣ খাদ্যের ক্যালোরি ঠিক রেখে খাওয়ার পরিমাণ এবং ধরন ঠিক করতে হবে। সঠিক সময়ে সঠিক পরিমাণ খাওয়া প্রয়োজন।

5️⃣ রমজানের পূর্বে যে পরিমাণ ক্যালোরিযুক্ত খাবার খেতেন, রমজানে ক্যালোরির পরিমাণ ঠিক রেখে খাবার সময় এবং ধরন বদলাতে হবে। প্রয়োজন হলে নিউট্রিসনিস্ট এর সাথে যোগাযোগ করে খাবারের তালিকা ঠিক করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ঔষধ এর সাথে খাবারের যেন সামাঞ্জস্য থাকে। ইফতারে সময় অতি ভোজন এবং শেষ রাতে অল্প আহার পরিহার করতে হবে।

✅ উপরের নির্দেশনাবলিগুলি সাধারণত মেনে চলা একজন ডায়াবেটিস রোগীর জন্য অত্যাবশকীয়। এরপরও একজন ডায়াবেটিস রোগীর উচিৎ চিকিৎসক এর সাথে সরাসরি তার ডায়াবেটিস এর মাত্রা এবং ধরন অনুযায়ী তার জন্য যে নিয়মগুলা পালন করা অত্যাবশ্যক সে অনুযায়ী নিয়ম শৃঙ্খলা সঠিকভাবে মেনে চলা।

ডাঃ চৌধুরী রাশেদুল মুগনী
সহকারী অধ্যাপক
বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী বিভাগ
বিআইএইচএস জেনারেল হাসপাতাল

এফসিপিএস (প্লাস্টিক সার্জারি এবং রিকন্সট্রাকটিভ সার্জারি),
এমআরসিএস (ইংল্যান্ড), এমআরসিএস(এডিন)
এমআরসিএসইডি এমবিবিএস (এএফএমসি),
ফেলোশিপ ইন ডায়াবেটিক ফুট সার্জারী (আইপিএ, ভারত)

✅ এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন,

☑️ ঠিকানা ১: "বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এন্ড ফুট কেয়ার লিমিটেড"
রাশমনো স্পেশালাইজড হাসপাতাল, ২০৮-৯ আউটার সার্কুলার রোড, মগবাজার ওয়্যারলেস।
ঢাকা - ১২১৭ , বাংলাদেশ।
▪️মোবাইল নংঃ ০১৮৪২-১৮২৫৪৫, ০১৭১৪ - ০২৮ ৩০০
▪️ইমেইলঃ bdwfootcare@gmail.com

☑️ ঠিকানা ২: "বিআইএইচএস জেনারেল হাসপাতাল"
১২৫/১, দারুস্ সালাম মিরপুর-১, ১২১৬,
ঢাকা, বাংলাদেশ।
▪️মোবাইল নংঃ ০১৮৪২-১৮২৫৪৫, ৮০৩৫৫০১-৬,
▪️ইমেইলঃ chowdhurymughni@gmail.com

☑️ ঠিকানা ০৩: "চট্রগ্রাম আই কেয়ার সেন্টার"
বোরহান শাহনাজ কমপ্লেক্স, ৩৭, কে. বি. ফজলুল কাদের রোড (মা মোনি হাসপাতালের পাশে), পাঁচলাইশ, চট্টগ্রাম।
▪️মোবাইল নংঃ ০১৮৪২-১৮২৫৪৫, ০১৩২০ - ৭৮৮৬৬৩
▪️ইমেইলঃ chowdhurymughni@gmail.com

31/03/2022

"Gastrocsoleus Recession"- useful techniques for management of neuropathic ulcer in Diabetic patients.

https://www.facebook.com/106517484475582/posts/497890505338276/
09/03/2022

https://www.facebook.com/106517484475582/posts/497890505338276/

✅ পুরুষদের স্তন বৃদ্ধি পেলে তাকে গাইনেকোমাস্টিয়া বলা হয়ে থাকে। এর কোন ধরনের সুনির্দিষ্ট কারন খুজে পাওয়া যায়নি তবে আমাদের শরীরের এন্ড্রোজেন ও এস্ট্রজেন নামক হরমনের ভারসাম্য নষ্ট হলে গাইনেকোমাস্টিয়া দেখা দেয়।

অনেক পুরুষের এই সমস্যার কারণে বিব্রতকর অবস্থায় পরে থাকেন। কিন্তু এর চিকিৎসা এখন অনেকাংশে সহজলভ্য ও আধুনিক হয়ে উঠেছে।

✅ গাইনোকোমাস্টিয়া সম্পর্কিত সমস্ত সমস্যা এবং পরামর্শের জন্য আমাদের পক্ষ থেকে থাকছে সম্পুর্ন ফ্রি অনলাইন কনসাল্টেশন।

☑️ আগামী ১০ই মার্চ হতে ১৭ই মার্চ পর্যন্ত আপনাদের গাইনোকোমাস্টিয়া সম্পর্কিত সকল সমস্যার সমধানে পরামর্শ দিতে থাকবেন প্লাস্টিক সার্জন এবং গাইনোকোমাস্টিয়া স্পেশালিষ্ট ডাঃ চৌধুরী রাশেদুল মুগনী ।

✅ এছাড়াও গাইনোকোমাস্টিয়া সার্জারিতে থাকছে ২৫% ছাড়।

☑️ এই অফার সীমিত সময়ের জন্য।

তাই স্তন বৃদ্ধির কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে আমাদের ফ্রি অনলাইন কনসাল্টেশনে পরামর্শ নিন অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন।

✅ ফ্রি অনলাইন কনসাল্টেশন এর জন্য যোগাযোগ করুনঃ

▪️মোবাইল নংঃ ০১৮৪২-১৮২৫৪৫, ০১৭১৪ - ০২৮ ৩০০
▪️ঠিকানা ২: "বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এন্ড ফুট কেয়ার লিমিটেড"

রাশমনো স্পেশালাইজড হাসপাতাল, ২০৮-৯ আউটার সার্কুলার রোড, মগবাজার ওয়্যারলেস।
ঢাকা - ১২১৭ , বাংলাদেশ।

✅ এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন,

▪️মোবাইল নংঃ ০১৮৪২-১৮২৫৪৫, ০১৭১৪ - ০২৮ ৩০০
▪️ইমেইলঃ bdwfootcare@gmail.com
▪️ঠিকানা ২: "বাংলাদেশ ডায়াবেটিক উন্ড এন্ড ফুট কেয়ার লিমিটেড"

রাশমনো স্পেশালাইজড হাসপাতাল, ২০৮-৯ আউটার সার্কুলার রোড, মগবাজার ওয়্যারলেস।
ঢাকা - ১২১৭ , বাংলাদেশ।

07/03/2022

আসসালামু আলাইকুম,
ডাঃ চৌধুরী রাশেদুল মুগনী
সহকারী অধ্যাপক
বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী বিভাগ
বিআএইচএস জেনারেল হাসপাতাল
এফসিপিএস (প্লাস্টিক সার্জারী এবং রিকন্সট্রাকটিভ সার্জারি)
এমআরসিএস (ইংল্যান্ড), এমআরসিএস (এডিন)
এমবিবিএস (এ এফএমসি)
ফেলোশিপ ইন ডায়াবেটিক ফুট সার্জারী(আইপিএ, ভারত)
আগামী ১৭ তারিখ চিটাগাং এ অবস্থান করবেন। চট্টগ্রামের আই কেয়ার সেন্টারে
রোগী দেখার সময়-
৬টা থেকে রাত ১০টা
এবং প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর 12টা
ঠিকানা- চিটাগাং আই কেয়ার সেন্টার, বুরহান শাহনাজ কমপ্লেক্স,37, কে.বি, ফজলুল কাদের রোড,
(মা মনি হাসপাতাল এর পাশে), পাঁচলাইশ, চট্টগ্রাম।
☎️ সিরিয়ালের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে ০১৩২০৭৮৮৬৬৩

Diabetic foot ulcers are the most common cause of lower extremity amputation in the diabetic population.
We can help all the diabetic patients to prevent and treat their foot problems.

ডায়াবেটিস আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা অনেকাংশে বাড়িয়ে দেয়। ফলে শরীরে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয়। দীর্ঘসময় ধরে ডায়াবেট...
06/03/2022

ডায়াবেটিস আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা অনেকাংশে বাড়িয়ে দেয়। ফলে শরীরে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয়। দীর্ঘসময় ধরে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্ত সরবরাহ করার ক্ষুদ্র শিরাগুলিও ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। এর ফলে ডায়াবেটিস রোগীদের পায়ে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়।
✅ ডায়াবেটিসের কারনে পায়ে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে যে সব উপসর্গ দেখা দেয় সেগুলো হলো-
🔸 হাঁটার সময় বা ব্যায়ামের সময় পায়ে ব্যথা শুরু হয়।
🔸 পায়ের ত্বক শুষ্ক এবং রুক্ষ হয়ে যায় এবং পায়ের পাতা ফেটে যায়।
🔸 পায়ে কোন আঘাত পেলে বা কেটে গেলে সহজে শুকাতে চায় না।
🔸 পায়ে বিভিন্ন ধরনের সংক্রমন বা ইনফেকশন দেখা দেয়।
🔸 হাত ও পায়ের লোম ঝরে যায়।
🔸 পায়ের নখ ভঙ্গুর হয়ে যায়।
ডায়াবেটিস রোগীর রক্তে গ্লকোজের মাত্রা বেশি থাকলে পায়ের স্নায়ুর উপর ক্ষতিকর প্রভাব ফেলে। প্রথমদিকে পিন ফোঁড়ার মতো অনুভূতি হয়ে থাকে ধীরে ধীরে পায়ের অনুভূতিও কমতে থাকে। তাই পায়ে কোন ব্যথা বা আঘাত টের পাওয়া যায় না। এক্ষেত্রে হতে পারে আপনি আঘাত পেলেন বা কেটে গেল কিন্তু আপনি বুঝতে পারছেন না, যা পরে সংক্রমিত হয়ে পায়ের মারাত্মক ক্ষতি হতে পারে। যদি ডায়াবেটিসের কারনে পায়ের সংক্রমণ বেড়ে যায় তাহলে পা কেটে ফেলার প্রয়োজন হতে পারে।
নিম্নের উপসর্গ গুলো কোন ডায়াবেটিস রোগীর থাকলে জরুরি চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন-
▪️পা খুব গরম হয়ে যাওয়া
▪️পায়ে কোন রকম দুর্গন্ধ হওয়া
▪️পায়ে ক্ষত বা ফোসকা দেখা দেয়া।
▪️পায়ে ব্যথা হওয়া।
▪️পা লাল হওয়া বা রঙের পরিবর্তন হওয়া
পায়ে রক্ত প্রবাহ ঠিক রাখতে আপনার ডায়াবেটিস যতসম্ভব নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করুন। নিয়মিত ব্যায়াম করুন এবং নির্দিষ্ট সময় ধরে হাঁটুন। পায়ের নখ খুব সাবধানতার সঙ্গে কেটে ছোট করে রাখুন,পায়ের ত্বক শুষ্ক হয়ে গেলে ক্রিম বা লোশন ব্যবহার করুন (তবে আঙুলের মাঝখানে লোশন ব্যবহার করবেন না)

ঠিকানা- চিটাগাং আই কেয়ার সেন্টার, বুরহান শাহনাজ কমপ্লেক্স,37, কে.বি, ফজলুল কাদের রোড,
(মা মনি হাসপাতাল এর পাশে), পাঁচলাইশ, চট্টগ্রাম।
☎️ সিরিয়ালের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে ০১৩২০৭৮৮৬৬৩

আমরা এম্পুটেশান (অঙ্গহানী) প্রতিরোধে দৃঢ় প্রচেস্ট। [We prevent Amputation]
26/02/2022

আমরা এম্পুটেশান (অঙ্গহানী) প্রতিরোধে দৃঢ় প্রচেস্ট। [We prevent Amputation]

Don't let this thing happen to your feet. Take help. Call at 01320788663
22/02/2022

Don't let this thing happen to your feet. Take help. Call at 01320788663

20/02/2022

অমর একুশে ফেব্রুয়ারি
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । ১৯৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

ঠিকানা- চিটাগাং আই কেয়ার সেন্টার, বুরহান শাহনাজ কমপ্লেক্স,37, কে.বি, ফজলুল কাদের রোড,
(মা মনি হাসপাতাল এর পাশে), পাঁচলাইশ, চট্টগ্রাম।

☎️ সিরিয়ালের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে ০১৩২০৭৮৮৬৬৩

Diabetic foot ulcers are the most common cause of lower extremity amputation in the diabetic population.
We can help all the diabetic patients to prevent and treat their foot problems.

আমাদের এখানে পাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা (বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে)। বিস্তারিত জানতে কল করুন ০১৩...
19/02/2022

আমাদের এখানে পাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা (বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে)। বিস্তারিত জানতে কল করুন ০১৩২০৭৮৮৬৬৩

আমাদের কাছে রয়েছে আধুনিক ড্রেসিং ব্যবস্থার সকল উপকরণ। এর মাধ্যমে সকল রুগিদের আমারা দ্রুত নিরাময় দিতে পারছি।নিম্নের লিংকে...
16/02/2022

আমাদের কাছে রয়েছে আধুনিক ড্রেসিং ব্যবস্থার সকল উপকরণ। এর মাধ্যমে সকল রুগিদের আমারা দ্রুত নিরাময় দিতে পারছি।
নিম্নের লিংকের মাধ্যমে আমাদের চিকিৎসকের আলোচনায় অংশগ্রহণ করুন।

https://youtu.be/ucu0LSj3snE

Address

Chittagong Eye Care Center, 37, K. B Fazlul Kader Road, Panchlaish
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when চট্টগ্রাম ডায়াবেটিক ফুট কেয়ার সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to চট্টগ্রাম ডায়াবেটিক ফুট কেয়ার সেন্টার:

Share

Category