08/02/2026
সরকারী পর্যায়ে প্রথমবারের মত "ফ্লোরোস্কোপি গাইডেড গ্যাংলিয়ন ইমপার কেমোএবলেশন " সফলভাবে সম্পন্ন।।
ক্যান্সার এর তীব্র ব্যাথায় ইন্টারভেনশনাল পেইন মেডিসিন এর নবযাত্রা।
মলদ্বার এর ক্যান্সারের এক মহিলা রোগীর অপারেশন করা হল। অপারেশন ১২ তম দিনে ও ব্যথা সহনীয় পর্যায়ে না আসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজ ০৮.০২.২০২৬ সকাল ৮ ঘটিকায় চট্টগ্রামে প্রথমবারের মত সরকারী পর্যায়ে "ফ্লোরোস্কোপি গাইডেড গ্যাংলিয়ন ইমপার কেমোএবলেশন" নামক জটিল ইন্টারভেনশন করেন এনেস্থিসিয়া, পেইন, প্যালিয়েটিভ এন্ড ইনটেনসিভ কেয়ার বিভাগ এর সহকারী অধ্যাপক ও ইন্টারভেনশাল পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো: মহিউদ্দিন মাজেদ চৌধুরী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় পেইন ক্লিনিকে প্রতিদিন দীর্ঘদিন এর ব্যাথা ও ক্যান্সার পেইন এর চিকিৎসা প্রদান করা হয়। প্রতি সোমবার ইন্টারভেনশন সেবা প্রদান করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন এর আন্তরিক প্রচেষ্টায় এই আধুনিক সেবা চালু হয়।