15/03/2026
Tuberculosis of lungs (ফুসফুসের যক্ষা রোগ) -অস্বাস্থ্যকর পরিবেশ ও পুষ্টির অভাব যক্ষা রোগের মূল কারণ । মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক এক প্রকার জীবাণু দ্বারা যক্ষা রোগ সংঘটিত হয় । যক্ষা রোগ শরীরের বিভিন্ন জায়গায় হয়ে থাকে । যেমন : ফুসফুসে যক্ষ্মা( pulmonary TB ), হাড়ের যক্ষা( Bone TB), জোড়ায় টি বি (Joint TB ), খাদ্যনালীর যক্ষা lntestinal TB ) , পেটের ভিতরে পর্দায় যক্ষা (TB Mesenteric) , রেনাল টি বি( Renal TB ), নাসিকা গ্রন্থিতে যক্ষা (Gland TB) , ইত্যাদি । তবে শতকরা 80 ভাগ ক্ষেত্রেই ফুসফুস আক্রান্ত হয় । তাহলে বলা যায় মানুষের শরীরের যে স্থানে রক্তসঞ্চালন নাই , যেমন: হাতের নখ , পায়ের নখ , এবং মাথার চুল সারা যেকোনো স্থানে যক্ষা হতে পারে । যক্ষা রোগের লক্ষণ : 1. একনাগাড়ে দুই সপ্তাহ বা তার বেশি কাশি , 2. সন্ধ্যার সময় ও রাতে জ্বর থাকবে , 3. শুকনো কাশি , কফের সাথে রক্ত যায় , 4. রাতে ঘাম , 5. ওজন উল্লেখযোগ্য হারে কমে গেছে (গত তিন মাসে) , 6. খাবারে অরুচি হওয়া , 7. গলায় বা ঘাড়ে কোন স্থানে গোটা বা ফোলার মতো থাকলে ।