ডা. মো.সালাহউদ্দিন

ডা. মো.সালাহউদ্দিন 🥼🩺চেম্বারঃ
✅ প্রতি জুমাবার
(সকাল ৯:৩০ হতে সন্ধ্যা ৬ টা)
আশশেফা হাসপাতাল,কেরানীহাট,সাতকানিয়া

🔰রমজান মাস শেষের দিকে, সবাই নিশ্চয় রাবের ক্ষমা প্রার্থনায় কাকুতি-মিনতি করছি। ক্ষমাশীল দয়ালু মাবুদ ক্ষমা করতেই পছন্দ করেন...
20/04/2023

🔰রমজান মাস শেষের দিকে, সবাই নিশ্চয় রাবের ক্ষমা প্রার্থনায় কাকুতি-মিনতি করছি। ক্ষমাশীল দয়ালু মাবুদ ক্ষমা করতেই পছন্দ করেন। তবে অন‍্যের হক সংশ্লিষ্ট কয়েকটি বিষয় ক্ষমা পাওয়ার অন্তরায় হয়ে যেতে পারে। চেক করে নিন এর কোনোটা আপনার ভেতর আছে কিনা:

১. কারো সম্পদের হক নষ্ট করা:

- ঋণ নিয়েছেন বা পাওনা আছে, অযথা ঘুরাচ্ছেন
- ঘুষ নিয়েছেন
- সরকারী অর্থ, অনুদান বা পাবলিক মানিতে দুর্নীতি করেছেন
- অফিসের টাকা/ আসবাব মেরে দিয়েছেন
- অন‍্যের জমি দখল করেছেন
- বোন-ফুফুকে উত্তরাধিকারের সম্পদ বুঝিয়ে দেন নি
- ইত‍্যাদি

২. কারো সম্মানের হক নষ্ট করা:

- কারো অনুপস্থিতিতে বদনাম করেছেন (গীবত)
- কাউকে মিথ‍্যা অপবাদ দিয়েছেন
- অপমান করেছেন বা গালি দিয়েছেন
- বুলিং, র‍্যাগিং, ট্রল করেছেন

৩. কারো প্রাণের হক নষ্ট করা:

- শারীরীকভাবে লাঞ্চিত করেছেন/ প্রহার করেছেন
- মেরে ফেলেছেন

ওপরের কোনোটা মিলে গেলে দ্রুত ব‍্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিন, যদি জীবিত থাকে। জীবিত না থাকলে তার উত্তরাধিকারের কাছে ক্ষমা চেয়ে নিন। আল্লাহর কাছে দুয়া করুন যেন তিন তার অন্তরে দয়া দেন, যেন সে আপনাকে ক্ষমা করে।

এরপর আল্লাহর কাছে তাওবা করুন।
-কালেক্টেড

14/04/2023

🔰সূরা আল-কাফিরুণ,
তেলোয়াত করছেন-শায়েখ ইয়াসির আস-দুসারি

13/04/2023

🔘আলহামদুলিল্লাহ, ❝Interventional Pain❞থেরাপির অভূতপূর্ব রেসপন্স

✅দীর্ঘ ৮ মাস কাঁধের ব্যথায় হাত নড়াচড়া বা সেই পার্শ্বে ভার দিয়ে শোয়া ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায় ছিল।
আলহামদুলিল্লাহ, ❝Interventional pain❞থেরাপির বদৌলতে রোগীর মুখে হাসি।

▪️ দীর্ঘ ৮ মাসের মতো কষ্ট পেয়ে একজন রোগীর কাছ থেকে খবর পেয়ে চেম্বারে আসলেন।

আমি এ ব্যথার কারণ বা রোগ নির্ণয় করে
জয়েন্টের ভিতরে ইন্টারভেনশনে যাই।

আলহামদুলিল্লাহ, ইন্টারভেনশনের রেজাল্ট
দেখুন...
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
ডা.মো.সালাহউদ্দিন
এমবিবিএস (সিওমেক),বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (মেডিসিন,ফাইনাল পর্ব)
এমআরসিপি (মেডিসিন,লন্ডন,পার্ট-২)
এমডি (সিসিএম,ফাইনাল পর্ব,বারডেম)
সিসিডি (ডায়াবেটিস,বারডেম)
----------🔹

🔘“রমাদান এমন এক মাস, যখন সবদিক থেকে ক্ষমা আর সফলতা আপনাকে হাতছানি দিয়ে আহবান করে। আর এই মাসে আল্লাহর ক্ষমা না পাওয়ার অ...
30/03/2023

🔘“রমাদান এমন এক মাস, যখন সবদিক থেকে ক্ষমা আর সফলতা আপনাকে হাতছানি দিয়ে আহবান করে। আর এই মাসে আল্লাহর ক্ষমা না পাওয়ার অর্থ হলো আপনি ক্ষমা পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেননি—এটা আপনার ব্যর্থতা। তাই রামাদানের শুরু থেকেই আসুন আমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকি।”

-শায়খ আহমাদ মুসা জিবরীল (হাফিযাহুল্লাহ)

(ধূলিমলিন উপহার রমাদান, ১১)

❗সিয়াম ভঙ্গের একটি কারন..
28/03/2023

❗সিয়াম ভঙ্গের একটি কারন..

❓সিয়াম অবস্থায় স্বপ্নদোষ হলে কি সিয়াম বিশুদ্ধ হবে?
28/03/2023

❓সিয়াম অবস্থায় স্বপ্নদোষ হলে কি সিয়াম বিশুদ্ধ হবে?

❝যে ব্যক্তি রাত্রে দশটি আয়াত পাঠ করবে, তার জন্য ‘ক্বিন্তার’ পরিমাণ সওয়াব লেখা হবে। ‘ক্বিন্তার’ পৃথিবী ও তন্মধ্যস্থিত সকল...
28/03/2023

❝যে ব্যক্তি রাত্রে দশটি আয়াত পাঠ করবে, তার জন্য ‘ক্বিন্তার’ পরিমাণ সওয়াব লেখা হবে। ‘ক্বিন্তার’ পৃথিবী ও তন্মধ্যস্থিত সকল বস্তু হতে শ্রেষ্ঠ।❞

( ত্বাবারানীর কাবীর ১২৩৯, আওসাত্ব ৮৪৫১, সহিহ তারগীব ৬৩৮,হাদিস সম্ভার ১৪২৪, সনদ: সহিহ )

🔰কুরআন সুপারিশকারী হবে🔘আবু উমামা (রা.) থেকে বর্ণিত- তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শু...
27/03/2023

🔰কুরআন সুপারিশকারী হবে

🔘আবু উমামা (রা.) থেকে বর্ণিত-
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
❝তোমরা কুরআন তিলাওয়াত করো, কারণ কুরআন কিয়ামতের দিন তার সাথীর (তিলাওয়াতকারীর) জন্য সুপারিশ করবে।❞
[ইমাম মুসলিম, আস-সহিহ: ১৭৫৯]

13/03/2023

🌙💊🌙 রমজান মাসে ডায়াবেটিস রোগীরা অনেক চ্যালেঞ্জে পড়ে যান। সিয়াম পালনে ডায়াবেটিস রোগীর করনীয় ও বর্জণীয় বিষয়গুলোর প্রাথমিক ধারণা নিয়েই এ ভিডিও...

আপনি যদি ডায়াবেটিস রোগী হয়ে থাকেন-তাহলে এই ভিডিওটা আপনাকে রোজা রাখতে আরো কনফিডেন্ট করে তোলবে,ইন শা আল্লাহ।
আর ডায়াবেটিক রোগী না হলেও রোজাদার প্রতিবেশী বা আপনজনের ডায়াবেটিস ম্যানেজমেন্টে অল্প-বিস্তর সহযোগিতা করতে পারবেন।
_____________________________________________
🩺ডা.মো.সালাহউদ্দিন
এমবিবিএস (সিওমেক),বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (মেডিসিন,ফাইনাল পর্ব)
এমআরসিপি (মেডিসিন,লন্ডন,পার্ট-২)
এমডি (সিসিএম,ফাইনাল পর্ব,বারডেম)
সিসিডি (ডায়াবেটিস,বারডেম)
----------------
🥼রেসিডেন্ট-বারডেম জেনারেল হাসপাতাল, শাহবাগ, ঢাকা।

🫧কারও নিয়ামত-প্রাপ্তিতে, কিংবা কারও সুখ আর উন্নতি দেখলে আমাদের কী করা উচিত তারও একটা চমৎকার নজির কুরআনে আছে।সূরা আ-ল ইমর...
29/01/2023

🫧কারও নিয়ামত-প্রাপ্তিতে, কিংবা কারও সুখ আর উন্নতি দেখলে আমাদের কী করা উচিত তারও একটা চমৎকার নজির কুরআনে আছে।

সূরা আ-ল ইমরানের শুরুর দিকে আমরা দেখি—মারইয়াম আলাইহাস সালামের মেহরাবে তাঁর খালু যাকারিয়া আলাইহিস সালাম এসে নানান ধরনের ফলমূল দেখে বিস্মিত হয়ে যেতেন। এমন ফলমূল, যেগুলোর মৌসুম অনেক আগেই গত হয়েছে বা যেগুলো তিনি নিজেও কখনো দেখেননি। একদিন তিনি জিগ্যেশ করেই বসলেন, ‘মারইয়াম, এগুলো তুমি কোথায় পাও?’

যাকারিয়া আলাইহিস সালামের এই প্রশ্নের জবাবে মারইয়াম আলাইহাস সালাম বললেন,

هُوَ مِنْ عِنۡدِ اللّٰهِ ۖ إِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنۡ يَّشَاءُ بِغَيْرِ حِسَابٍ ‎٣٧‏

“এগুলো আমার রবের পক্ষ থেকে আসে। নিশ্চয় তিনি যাকে ইচ্ছে বেহিশেব রিয্‌ক দান করেন।”

আল্লাহর পক্ষ থেকে মারইয়াম আলাইহাস সালাম এই যে অনুগ্রহ পাচ্ছেন, এটা দেখে যাকারিয়া আলাইহিস সালাম কিন্তু হিংসায় ফেটে পড়েননি। তিনি নিজে একজন নবি ছিলেন। তাঁর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব ফলফলাদি না পাঠিয়ে কেন মারইয়ামের জন্য পাঠান—এমন অভিযোগও তিনি আল্লাহর কাছে করে বসেননি। তিনি কী করেছেন, জানেন?

যাকারিয়া আলাইহিস সালাম ছিলেন নিঃসন্তান। তিনি নিজে একেবারে বয়োবৃদ্ধ, তারওপর তাঁর স্ত্রী ছিলেন বন্ধ্যা। সন্তান লাভের আর কোনো উপায় তাঁর অবশিষ্ট থাকলো না। কিন্তু সেদিন মারইয়াম আলাইহাস সালামের মেহরাবে এমন সব অদ্ভুত এবং অ-মৌসুমের ফলমূল দেখে তাঁর মনে হলো—গত হয়ে যাওয়া মৌসুমের ফলমূল যদি মারইয়াম এখন পেতে পারে, তাহলে এই বৃদ্ধাবস্থায় এবং স্ত্রীর বন্ধ্যাত্ব অবস্থাতেও তো আমি সন্তান পেতে পারি। যে রব মারইয়ামকে এই নিয়ামত দেন, তিনি তো আমাকেও দিতে পারেন।

এই ভাবনা থেকে যাকারিয়া আলাইহিস সালাম সাথে সাথে মারইয়াম আলাইহাস সালামের মেহরাবে থাকাবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুআ করলেন। সেই দুআটাও সূরা আ-ল ইমরানে জায়গা পেয়েছে। তিনি বলেছেন :

رَبِّ هَبْ لِيۡ مِنۡ لَّدُنۡكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيۡعُ الدُّعَاءِ ‎٣٨

“হে আমার রব! আমাকে আপনার পক্ষ হতে একটি উত্তম সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী।”

মারইয়াম আলাইহাস সালামের নিয়ামত-প্রাপ্তি যাকারিয়া আলাইহিস সালামের মনে হাসাদ তথা হিংসার উদ্রেক করেনি; বরং তাঁর মনে জাগিয়ে দিয়েছে বয়োবৃদ্ধ অবস্থায় সন্তান লাভের ইচ্ছা।

কোনো কোনো মুফাসসির বলেছেন—দুআ কবুলের একটা উত্তম মুহূর্ত হচ্ছে কাউকে নিয়ামত-প্রাপ্ত হতে দেখা বা কারও নিয়ামত-প্রাপ্তির সংবাদ শোনামাত্র নিজের জন্যও দুআ করা, যেভাবে দুআ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবি যাকারিয়া আলাইহিস সালাম।

কাউকে ব্যবসাতে উন্নতি করতে দেখলে মনে মনে আল্লাহকে বলেন, ‘ইয়া রব! তাকে যেভাবে অবারিত রিয্‌ক আপনি দিচ্ছেন, সেভাবে আমাকেও দিন।’

কারও সংসারে সুখ আর স্বাচ্ছন্দ্যের সমারোহ দেখে ঈর্ষান্বিত হওয়ার বদলে আল্লাহকে বলেন, ‘মালিক, সুখ আর স্বাচ্ছন্দ্য দেওয়ার মালিক তো কেবল আপনি। তার মতো করে আমার সংসারেও আপনি অঢেল সুখ দান করেন।’

কারও বাচ্চা ভালোভাবে বেড়ে উঠছে, কেউ ভালো চাকুরি পেয়েছে, কারও জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবারিত বারাকাহ আসছে—এসব দেখে নিজেকে নিয়ে হতাশ হয়ে পড়া এবং ওই ব্যক্তিকে হিংসা করাটা অসুস্থ অন্তরের স্বাক্ষর বহন করে। আমাদেরকে হতে হবে যাকারিয়া আলাইহিস সালামের মতো—কাউকে নিয়ামত পেতে দেখলে আমরা বরং খুশি হবো। আমাদের অন্তরে অন্তরে ছড়িয়ে দেবো তাকওয়া আর তাওয়াক্কুলের পারদ।


আরিফ আজাদের ‘কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ’ বই থেকে নেওয়া টুকরো অংশ।

🔰আল্লাহ تعالى মানুষকে ঘুম দিয়েছেন প্রতিদিন নানা ব্যস্ততার মাঝে শান্তি, স্থিরতা খুঁজে পাওয়ার জন্য। ঘুমের মাধ্যমে যে প্রশা...
30/12/2022

🔰আল্লাহ تعالى মানুষকে ঘুম দিয়েছেন প্রতিদিন নানা ব্যস্ততার মাঝে শান্তি, স্থিরতা খুঁজে পাওয়ার জন্য।
ঘুমের মাধ্যমে যে প্রশান্তি, স্থীরতা ও কর্মোদ্যম তৈরি হয় তা আল্লাহ তায়ালা প্রদত্ত বান্দার উপর অন্যতম উল্লেখযোগ্য নিয়ামত।
আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
❝এবং ঘুমকে তোমাদের জন্য করেছি প্রশান্তি দানকারী বা বিশ্রামের জন্য। আর রাতকে করেছি তোমাদের জন্য আবরণস্বরূপ (বা বিশ্রামের সময়) এবং দিনকে করেছি তোমাদের জন্য জীবিকা নির্বাহের জন্য।❞ (সুরা নাবা : আয়াত ৯-১১)

আর মানুষ ইচ্ছে করলেও না ঘুমিয়ে বেশি দিন থাকতে পারবে না। দুই-চার দিন এক নাগাড়ে জেগে থাকলেই শরীরে জটিল সমস্যা শুরু হয়ে যাবে, মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে থাকবে।
জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে এত উন্নত, এত ক্ষমতাবান একটি প্রাণী, হাজার চেষ্টা করেও ঘুমকে জয় করতে পারেনি। প্রতিদিন তারা ঘুমের কাছে পরাজিত হয়।
সুস্থ থাকার জন্য প্রত্যেক মানুষের প্রতিদিন ৬-৮ ঘন্টা নিরবচ্ছিন্ন প্রশান্তিকর ঘুমের প্রয়োজন।

ভিডিওতে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন উনি ❝অবস্ট্রাক্টিভ স্লিপ এ্যাপ্নিয়া (OSA)❞-অর্থাৎ ঘুমানোর সময় শ্বাসনালীর উপরিভাগের মাংসপেশি দুর্বলতার ফলে ব্লক তৈরি হবার কারণে শ্বাস-প্রশ্বাসে সমস্যার দরুণ দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্ন প্রশান্তিকর ঘুমের অভাবে কিছু শারীরিক জটিলতা;যেমন- উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও ইশকেমিক হার্ট ডিজিজ-এ ভুগছেন।
এবার হস্পিটালে ভর্তি হবার কারণ- sudden sever respiratory distress with cough অর্থাৎ
হঠাৎ করে কাশির সাথে প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্ট।তার পেছনের কারণ হিসাবে -রক্তচাপ, ডায়াবেটিস ও ইসকেমিক হার্ট ডিজিজ রয়েছে।

আমরা CPAP নামক একটা ডিভাইস দিয়ে অক্সিজেন দেয়ায় শ্বাসকষ্ট লাঘবের সাথে সাথে রাতের বেলা সুন্দর ঘুম হয়েছে।
এই ঘুমের প্রশান্তিতে উনি খুব বেশি খুশি হয়ে বারবার আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছিলেন।
আর লক্ষণীয় ব্যাপার হলো-এখন থেকে উনাকে রাতের বেলা এই যন্ত্রটা দিয়ে ঘুমাতে বলা হয়েছে।আর উনি সাগ্রহে মেনে নিয়েছেন।

এদিকে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামীনের অন্যতম নিয়ামত ---
ঘুমাতে আমাদের লাগছে না 💊ওষুধ বা এই 🗃️ডিভাইস, আলহামদুলিল্লাহ।

সূরা রাহমানে আল্লাহ তায়ালা বারবার বলেন---

❝অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে?❞
_____________________________________________
ডা.মো.সালাহউদ্দিন
এমবিবিএস (সিওমেক),বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (মেডিসিন,ফাইনাল পর্ব)
এমআরসিপি (মেডিসিন,লন্ডন,পার্ট-২)
এমডি (সিসিএম,ফাইনাল পর্ব,বারডেম)
সিসিডি (ডায়াবেটিস,বারডেম)
----------------

♦️কাউকে নেকীর আশায় বা সহযোগিতার জন্য  #কর্যে_হাসানা প্রদান করা আল্লাহর পথে দান-ছাদাক্বাহ করার সমতুল্য। এমনকি ঋণ দানকে দা...
29/12/2022

♦️কাউকে নেকীর আশায় বা সহযোগিতার জন্য #কর্যে_হাসানা প্রদান করা আল্লাহর পথে দান-ছাদাক্বাহ করার সমতুল্য। এমনকি ঋণ দানকে দান-ছাদাক্বার চেয়েও বেশী মর্যাদাপূর্ণ বলা হয়েছে।
আবূ উমামা (রাঃ) হ’তে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেছেন,دخل رجل الجنة، فرأى مكتوباً على بابها: الصدقةُ بعشرِ أمثالها، والقرضُ بثمانية عشر ‘এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করে তার দরজায় একটি লেখা দেখতে পেল যে, ছাদাক্বার নেকী দশ গুণ বৃদ্ধি করা হয় এবং ঋণ দানের নেকী আঠারো গুণ বৃদ্ধি করা হয়’।

🫧 ইবনু মাসঊদ (রাঃ) হ’তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, كُلُّ قَرْضٍ صَدَقَةٌ ‘প্রত্যেক ঋণই ছাদক্বাহ’।

🔰 ঋণ একটি সহযোগিতা, যার মাধ্যমে ঋণগ্রহীতার বিপদাপদে তার পাশে দাঁড়ানো হয়। মহান আল্লাহ আমাদেরকে কর্যে হাসানা বা নিঃস্বার্থ ঋণ প্রদানের মাধ্যমে উক্ত ফযীলতগুলো হাছিল করার তাওফীক্ব দান করুন-আমীন!

Address

Keranihat, Satkania
Chittagong

Telephone

+8801834762362

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা. মো.সালাহউদ্দিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা. মো.সালাহউদ্দিন:

Share

Category