Chittagong Medical College

Chittagong Medical College (CMC) is situated in the port city of Chittagong,Bangladesh is the oldest medical college in the sou

আজ ১০ই মে,বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
10/05/2026

আজ ১০ই মে,বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

03/05/2026

মেডিকেল কলেজের ছাত্রজীবন কেবল বই, লেকচার আর ওয়ার্ড ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর ভেতরে ছিল অনেক মানবিক মুহূর্ত, অনেক অজানা গল্প, যেগুলো আজও মনে পড়ে মন কেমন করে। তেমনই একটি প্রিয় স্মৃতি — আমাদের “স্টুডেন্ট ওয়ার্ড”।

কোথায় ছিল সেই স্টুডেন্ট ওয়ার্ড?

আমাদের কলেজ ভবনের মেইন সিঁড়ি বেয়ে তিন তলায় উঠলেই বাম পাশে, অর্থোপেডিক ওয়ার্ড এর গা ঘেঁষে ছিল সেই ছোট্ট ওয়ার্ডটি। মাত্র আটটি বেড ছিল সেখানে, কিন্তু যত্নের কোন অভাব ছিল না। ওয়ার্ডে ঢুকলেই মনে হতো—এ যেন হাসপাতালের ভেতরে এক টুকরো নিরাপদ আশ্রয়, যেখানে অসুস্থ শরীরের সঙ্গে সঙ্গে মনও একটু শান্তি পেত।

যত্ন আর মমতার মানুষঃ

সেই ওয়ার্ডের কেয়ারটেকার ছিলেন একজন স্নেহময় মানুষ—“হাকিম আলী” অথবা হাতেম আলী”।
আমাদের অনেকের কাছেই তিনি ছিলেন অভিভাবকের মতো। অসুস্থ কেউ ভর্তি হলে তিনি নিজেই গিয়ে খোঁজ নিতেন—খাবার ঠিকমতো পাচ্ছে কিনা, ওষুধ নিয়েছে কিনা, রাতে ভালো ঘুম হয়েছে কি না। তাঁর মমতা যেন বাড়ির পরিবেশ এনে দিত হাসপাতালে।

ওয়ার্ডে সবসময় একজন নার্স পোস্টেড থাকতেন। তিনি নিয়মিত ভিজিট করতেন, ওষুধ দিতেন, স্যালাইন দিতেন—ঠিক যেন হাসপাতালের অন্য কোনো রোগীর মতোই গুরুত্ব দিয়ে।

প্রফেসরদের স‍্যারদের উপস্থিতিঃ

মেডিসিন বিভাগের “প্রফেসর স্যাররা”প্রায় প্রতিদিনই রাউন্ডে আসতেন। কেউ জ্বর, কেউ গ্যাস্ট্রাইটিস, কেউ আবার ম‍্যালেরিয়া নিয়ে ভর্তি—সবাই তাঁদের কাছ থেকে চিকিৎসা পেত। রোগী হিসেবে আমরা তখন ছাত্র নই, ছিলাম তাঁদেরই সন্তানস্বরূপ। রোগী দেখা মানে শুধু চিকিৎসা নয়, মানবিক স্পর্শেরও শিক্ষা—সেই পাঠটাই আমরা স্টুডেন্ট ওয়ার্ডে সবচেয়ে বেশি পেয়েছি।

সেবার হাতছানিঃ

ওষুধপত্র প্রায় সবই সরবরাহ হতো হাসপাতাল থেকেই। অসুস্থ ছাত্রদের জন্য আলাদা করে কিছু আনতে হতো না। সহপাঠীরা প্রায়ই এসে দেখা করত, কেউ ফল নিয়ে আসত, কেউ ক্লাসের নোট দিত। একধরনের পারিবারিক উষ্ণতা তৈরি হতো সেখানে—যেন হাসপাতালের মাঝে গড়ে উঠত ছোট্ট এক ছাত্রসমাজের পরিবার।

এক আস্থার স্থানঃ

স্টুডেন্ট ওয়ার্ড শুধু একটি চিকিৎসা কেন্দ্র ছিল না; এটি ছিল আমাদের “আস্থার জায়গা”।সেখানে কেউ একা ছিল না। সহমর্মিতা, যত্ন, শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিকতা—সব মিলে এটি ছিল এক মানবিক পরিবেশ, যা আজকের দিনে ক্রমেই বিরল হয়ে যাচ্ছে।

আজকের প্রশ্ন?

আজ এত বছর পরে ভাবি—এমন সুন্দর একটি ব্যবস্থা এখনো কি টিকে আছে? সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কি এখনো ছাত্রদের জন্য আলাদা স্টুডেন্ট ওয়ার্ড আছে? যদি না থাকে, তবে সেটি পুনরায় চালুর দাবি রাখে। কারণ যারা ভবিষ্যতে রোগীর সেবা করবে, তাদের নিজেরাও অসুস্থ হলে কিছুটা সেবা ও যত্ন পাওয়ার অধিকার রাখে।

“স্টুডেন্ট ওয়ার্ড”আজ আমার কাছে কেবল একটি স্থান নয়, বরং এক অধ্যায়—যেখানে আমরা শিখেছিলাম মানবতার চিকিৎসা কীভাবে করতে হয়।
কথাটা আমাদের এক ভাইয়ের।
তিনি অনুমতি দিলে তার নাম উল্লেখ করতে পারি।

আপনি চাইলে আপনার স্মৃতি বা কথা ইনবক্সে পাঠাতে পারেন।

মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডা. কামরুল ইসলামের হাসপাতালে গিয়ে যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে...
11/04/2026

মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ডা. কামরুল ইসলামের হাসপাতালে গিয়ে যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক নেতার বিরুদ্ধে। টাকা না পেয়ে, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হেনস্তার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

"পরিবর্তনের সুরে, বাঁধনহারা উচ্ছ্বাসেচলো সবে মিলি আজ ঐকতানের উৎসবে!"❤️68th CMC Day.😍
20/09/2025

"পরিবর্তনের সুরে, বাঁধনহারা উচ্ছ্বাসে
চলো সবে মিলি আজ ঐকতানের উৎসবে!"❤️
68th CMC Day.😍

23/04/2025

Long Post Alert
দয়া করে সকল ডাক্তার ও মেডিকেল স্টুডেন্টদের পড়তে অনুরোধ করছি
আসলে আমি বা আপনি শুধু spineless না, আমরা অপদার্থ, আমাদের নূন্যতম আত্মসম্মান বোধ টুকুও নেই।
মার্চের ডিএমএফ আন্দোলনের পর আপনারা সবাই ওই ভোদাই উপদেষ্টার কথা ভুলেই গেলেন দেখি।
🛑হাসিনার পতনের আট মাস পর হওয়ার পরও কি স্বাস্থ্য খাতে কোনো দৃশ্যমান অগ্রগতি কি চোখে পড়েছে?
🛑 চিকিৎসক সুরক্ষা আইন এর আশ্বাসের পর ও এই আইনের কোনো অগ্রগতির কথা শুনেছেন?
না, কয়েকদিন আগেও ডাক্তার মার খেলো, আর আমরা শুধু ফেইসবুকে কান্না করেছি
🛑 ম্যাটস স্কল বন্ধের কোনো উদ্যোগের কথা শুনেছেন?
না, শুনবেন কেনো? বরং ম্যাটস গুলো আজও দিব্যি প্র্যাকটিস করে যাচ্ছে। আমার স্টুডেন্ট এর মাকে পা ব্যথার জন্য অস্টিওমাইলাইটিস এর ট্রিটমেন্ট দিসে বাহ!
🛑বদলি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট সচিবদের শাস্তি হতে শুনেছে?
না, বরং সেই সচিব সাদি এই কয়েক মাস আগে ম্যাটস শিক্ষার্থীদের শাস্বকর দাবি প্রজ্ঞাপনাকার মেনে নিয়ে নোটিশ দিসে
🛑বিভিন্ন হাসপাতালের MRI CT SCAN মেশিন নষ্ট, ঐগুলা ঠিক করার কথা শুনেছেন?
না, CMC তে আজও মেশিন নষ্ট
🛑সরকারি হাসপাতালের রিপোর্ট গুলোর অ্যাকিউরাসি ঠিক হয়েছে শুনেছেন?
না, CMC এর আল্ট্রা রিপোর্ট ভয়ানক inaccurate, ডিরেক্টর স্যারকে জানানোর পর ও
উন্নতি নেই
🛑পোস্ট অপ মনিটরিং এর জন্য ইকুইপমেন্ট কি এনেছেন?
না, গতকাল সার্জারি 25 নং ওয়ার্ড এ বাচ্চা একটা মারা গেছে এই মনিটরিং এর অভাবে, ইকুইপমেন্ট নাই
🛑গ্রামে চিকিৎসকদের জন্য ভালো আবাসনের ব্যবস্থা কি করেছেন?
এটা আপনারই বলেন দেখি
🛑নতুন মেডিকেল কলেজ গুলোর মান উন্নয়নের জন্য হাসপাতাল ও ক্যাম্পাস উন্নয়ন প্রকল্পের অগ্রগতি কি?
খুবই বাজে, সুনামগঞ্জে একটা হাসপাতাল চাইছে এটাই পাপ হয়ে গেলো আমাদের।
🛑ক্লিনিকের পে স্কেল তৈরি হয়েছে?
না, এটা নিয়ে তো আপনারা প্রতিদিন কথা বলছেন।
তো এতকিছুর পরও আপনারা এই নূরজাহান পাগলিরে মানেন কেমনে? এনি তো কাজই করে না, দোসররা না হয় টাকা মারার জন্য হলেও কাজ করত। কিছু হলে বিসিএস এর কথা তুলে এই পাগল। আমার আরো লজ্জা লাগে যখন আমাদের যোগ্যতা সম্পন্ন স্যার ম্যাডামরা এই অপদার্থ কে স্যার বলে ডাকে। আপনাদের কি লজ্জা হয়না? আর কতদিন এভাবে আমরা অবহেলিত হব? আর যেই সচিব গুলো আমাদের টপ মোস্ট প্রফেসরদের দাম দিতে চায়না, আপনারা তাদের তলা থেকে শরতেও নারাজ, নিজেদের প্রশাসন চাইলে বলেন আমরাই আরো খারাপ করবো।
এটাও করবেন না, ওটাও করবেন না, করবেন টা কি? ম্যাটস আন্দোলনের পর সব চুপ কেনো?
মেডিকেলের স্টুডেন্টদের উদাসীনতায় ভয়ানক, গুরত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বললে ম্যাক্সিমাম পোলাপান পাওয়া যায়না, কিন্তু যেই একটা শাড়ি পাঞ্জাবি ডে দিবেন, পিঠা উৎসব দিবেন, ওমনে লাফাই আসবে, আর পাশ করার পর এখানে এক্সে কান্না করে পোস্ট দিবে।
এখনো সময় আছে, আপনি আমি এক হয়, শুরু করতে হবে এই অপদার্থ নূরজাহান কে অপসারণের মাধ্যমে।

চসিক মেয়রের সাথে চট্টগ্রামে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের সম্ভাব্য স্থান এবং করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ।বুধবার...
16/04/2025

চসিক মেয়রের সাথে চট্টগ্রামে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের সম্ভাব্য স্থান এবং করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে সম্ভাব্য স্থান এবং করণীয় বিষয়ে টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুর রব, চমেক ডেন্টাল ইউনিটের বিভাগীয় ডাঃ মনোজ কুমার বড়ুয়া, চমেক ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ কামাল উদ্দিন, সহকারী অধ্যাপক ডা. মো. আবুল হোসেন, ডা. রাহাত খান ও ডা. এস এম সারোয়ার আলম প্রমুখ।

সভায় প্রতিনিধি দলটি জানায় চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন। এই লক্ষ্যে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়ন কমিটি চট্টগ্রাম শহরে কয়েকটি স্থান পরিদর্শন করেন। উক্ত কমিটির প্রস্তাবনায় চট্টগ্রাম ডেন্টাল কলেজের স্থান বরাদ্দের জন্য রেলওয়ে হাসপাতাল, সি আর বি, চট্টগ্রাম; বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, ২০ মোহরা, কালুরঘাট, চট্টগ্রাম; হামিদচর, চান্দগাঁও বন্দর মৌজা আনু: - (৭৩ একর খাস) সমন্বিত সরকারি অফিস স্থানান্তর, প্রস্তাবনা দাগ-১২০/১২১, চট্টগ্রাম; আমিন জুট মিলস এলাকা, চট্টগ্রাম এ চারটি স্থান প্রাথমিকভাবে প্রস্তাব করেন।

প্রতিনিধি দলটির সাথে বিস্তারিত আলোচনার পর নগরীর সি আর বিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের বিষয়ে মেয়র সম্মত হন। মেয়র বলেন, রোগীর অভাবে এবং পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে নগরীর সি আর বিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালটি ধুঁকছে। এখানে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়ন করলে একদিকে বৃহত্তর চট্টগ্রামবাসীর স্বাস্থ্য সেবার পরিসর বৃদ্ধি পাবে পাশাপাশি হাসপাতালটিতে পর্যায়ক্রমে মেডিসিন, সার্জারি, ইএনটি, কার্ডিয়াক, নিউরোলজিসহ বিভিন্ন বিভাগ এবং আইসিইউ চালুর মাধ্যমে নগরীতে স্বাস্থ্য শিক্ষা ও সেবার পরিধি বাড়বে। এর ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজের উপর রোগীর চাপ হ্রাস পাবে এবং ঢাকার মতো চট্টগ্রামেও একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠিত হবে।

মেয়র সভা থেকে তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বাস্তবায়নের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন এবং প্রতিনিধি দলটিকে পরবর্তী করণীয়ের বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাঃ মোহাম্মদ, (ফি'লি*স্তিনি) গা*জা'য় গতরাতে নামাজরত অবস্থায় ই-স-রাইলের boমার আঘাতে...
07/04/2025

সিলেট ওসমানী মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাঃ মোহাম্মদ, (ফি'লি*স্তিনি)
গা*জা'য় গতরাতে নামাজরত অবস্থায় ই-স-রাইলের boমার আঘাতে শরীর ল'ন্ড'ব'ন্ড হয়ে যায়। 😭
উনি একজন মা ও শিশু বিশেষজ্ঞ ছিলেন।
হাজারো শিশুদের জন্মের চিকিৎসক হিসেবে অকাতরে কাজ করেছেন।

গাজ্জা আগামী সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ তারিখে একটি ওয়ার্ল্ড ওয়াইড হরতালের আহ্বান জানিয়েছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব এটি অন...
06/04/2025

গাজ্জা আগামী সোমবার, ৭ এপ্রিল, ২০২৫ তারিখে একটি ওয়ার্ল্ড ওয়াইড হরতালের আহ্বান জানিয়েছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব এটি অনুসরণ করা। কোনো স্কুল হবে না। কোনো বিশ্ববিদ্যালয় হবে না। কোনো কাজ হবে না। যতক্ষণ না গ ণহ ত্যা বন্ধ হয়।
সকলকেই এই সংগ্রামের জন্য একত্রিত হতে হবে।
আমরা ডিজিটাল দুনিয়াতে বসে থাকতে পারি না; যখন একটি পুরো জনসংখ্যাকে ক্ষুধা ও বোমার আঘাতে নির্বংশ করে দেওয়া হচ্ছে। এগিয়ে আসুন, একে অপরের সঙ্গে যুক্ত হোন। প্র তিবা দ করুন। আ ন্দোল ন শুরু করুন। এগিয়ে যান।

06/04/2025

৭ এপ্রিল (সোমবার) বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে দিবসটি উদযাপন করছে বাংলাদেশও।
এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের দিনেও চলছে নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা কার্যক্রম। দেশের ২য় বৃহৎ এ হাসপাতালে ঈদের দি...
01/04/2025

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের দিনেও চলছে নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা কার্যক্রম। দেশের ২য় বৃহৎ এ হাসপাতালে ঈদের দিনে প্রায় দেড় হাজারের অধিক রোগী ভর্তি আছেন।

ঈদের ছুটিতেও প্রায় আড়াই শতাধিক চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী সেবা দিয়ে যাচ্ছেন।

ঈদের দিন সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সেবা কার্যক্রম পরিদর্শন করেন সহকারী পরিচালক ডা. দেব প্রসাদ চক্রবর্তী।

Address

K. B. Fazlul Kader Road, Panchlaish, Chattogram
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong Medical College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share