21/01/2024
এলারজি বা চামড়া সমস্যা বা মুখে রুচি র জন্য অনেকে করটান বা কিছু বিদেশি ভিটামিন জাতীয় ওষুধ যেমন রুচিট্যাব খেয়ে থাকেন ডাক্তার এর পরামর্শ ছাড়া, যা দীর্ঘ মেয়াদে সেবন এর ফলে শরীরে ফাটা দাগ, অতিরিক্ত মেদ, চামড়া চিকন হয়ে যাওয়া,উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া,হাড় ক্ষয় হতে পারে, যেমন এই রোগী, আমার কাছে জর নিয়ে আসে,এ রকম সেবন এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আমি উনার বুকে পানি শনাক্ত করি,ওই পানি বের করে পরীক্ষা করানোর পর যক্ষা ধরা পরে। এখন চিকিৎসা চলছে, এ ধরনের ওষুধ মোটা হওয়ার জন্য অনেকে খায়,কোন কোন জায়গায় গরুর ওষুধ নামে পরিচিত, যারা বিক্রি করেন এবং কিনেন তাদের সচেতনতার জন্য এটা নিয়ে লেখা। বি: দ্র: অনেক ফারমাসিস্ট ও নিজে থেকে এ রকম ওষূধ খেয়ে জটিলতা নিয়ে আমার কাছে চিকিৎসাধীন আছেন,ধন্যবাদ।
ডা. মো: শাহেদ ইকবাল